পাহাড় ধবংস করছে মানুষ
পাহাড় টিলা কেটে মানুষ
তুলছে গড়ে বাটি
পরিবেশের ভারসাম্য তাই
হচ্ছে দেখি মাটি ।
কত কথা আসছে কানে
আইন হচ্ছে কড়া
তবু কেন মানুষজনের
হয়না টনক নড়া।
সভা আর সেমিনার করছে
পরিবেশবিদ মিলে
পাহাড় কাটা বন্ধ তবু
হচ্ছেনা এক তিলে।
আজকে দেখি পত্রিকাতে
খবর দিছে ছেপে
চট্টগ্রামের সীতাকুণ্ডে
মরছে পাহাড় চেপে ।
পাহাড় থেকে মাটি কেটে
ভাটায় নেয়ার ফলে
ধস নেমে যায় ঐ পাহাড়ের
ধবংস লীলা চলে ।
পাহাড় ধবংস করছে মানুষ
ঝিলে তুলছে বাসা
প্রকৃতির এই বৈপরীত্যে
ভবিষ্যৎ যে নাশা ।
তুলছে গড়ে বাটি
পরিবেশের ভারসাম্য তাই
হচ্ছে দেখি মাটি ।
কত কথা আসছে কানে
আইন হচ্ছে কড়া
তবু কেন মানুষজনের
হয়না টনক নড়া।
সভা আর সেমিনার করছে
পরিবেশবিদ মিলে
পাহাড় কাটা বন্ধ তবু
হচ্ছেনা এক তিলে।
আজকে দেখি পত্রিকাতে
খবর দিছে ছেপে
চট্টগ্রামের সীতাকুণ্ডে
মরছে পাহাড় চেপে ।
পাহাড় থেকে মাটি কেটে
ভাটায় নেয়ার ফলে
ধস নেমে যায় ঐ পাহাড়ের
ধবংস লীলা চলে ।
পাহাড় ধবংস করছে মানুষ
ঝিলে তুলছে বাসা
প্রকৃতির এই বৈপরীত্যে
ভবিষ্যৎ যে নাশা ।
লেখক বালুচর
- বালুচর -এর ব্লগ
- ১৮ টি মন্তব্য
- ৩১ জানুয়ারি ২০১৩, ১৮:৪২
- পরিবেশ
প্রিন্ট করুন
- ১৮ টি মন্তব্য
-
আজ তোমায় ধ্বংসের নিমন্ত্রণ৩১ জানুয়ারি ২০১৩, ১৯:২২
পাহাড়ের সাথে সাথে আমাদেরও ভবিষ্যৎ অন্ধকার...............
-
সনৎ ঘোষ৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৩০
ধন্যবাদ বন্ধু, বাস্তব একটি বিষয়ে ছড়া লেখার জন্য।সবতো দখল হয়ে যাচ্ছে।দখল এর ওপর আমার একটি ছড়া শীঘ্রই পোস্টিং দেব।

-
ঘাস ফুল৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৩৯
পাহাড় কাটা বন্ধ হোক। কিন্তু আপনার ছড়া নদীর স্রোতের মতো বয়ে যাক অবিরাম। ধন্যবাদ বালুচর ভাই। -
শাহিদুল হক৩১ জানুয়ারি ২০১৩, ২১:১৯
১
দেশের প্রতি দরদ দেখে
মনটা গেল ভরে
তলপি ছেড়ে প্রতিবাদটা
করতে হবে জোরে।
২
দেশে এখন মঘের বাসা
অরাজকতা চলছে
পথ ছেড়ে আজ কুপথে আজ
নীতির কথা বলছে।
৩
চাচ্ছে সবাই রাজ ক্ষমতা
ভোটের বাজার গরম
দলের হলে মাপ পেয়ে যায়
এটাই দলের ধরম।
৪
পাহাড় যদি না থাকে ভাই
কাঁপবে দেশের মাটি
মরবে দখন সবাই মিলে
উল্টো যদি হাঁটি।
৫
ধন্যবাদ আর শুভেচ্ছাটা
থাকলো এবার শেষে
এমনতর ছড়া পেলে
পড়ব ভালবেসে।
-
শাহিদুল হক৩১ জানুয়ারি ২০১৩, ২৩:০৫
চাঁদের টানে জোয়ার আসে
এটা সবাই মানে
ভালবাসা ঝরে পড়ে
ভাবের গানে গানে।
সঙ্গ দিলে রঙ্গ রসে
আসবে ছুটে নিত্য
ছড়ায় ছড়ায় গড়বে হৃদয়
মুগ্ধ হবে চিত্ত।
আলোর ব্লগে আসার পরে
পেলাম কত গুণি
তাদের কাছে ভাবের কথা
নিত্য আমি শুনি।
ভালবাসায় বুকটা তখন
উথলে ওঠে দেখি
ভাব ভাষা আর ভালবাসায়
তাইতো ছড়া লেখি।
বালুচরের বুকটা যখন
জোয়ার জলে ভাসে
তখন দেখি শব্দগুলো
ছড়ায় ছড়ায় আসে।
দোয়া করি দেশের দশের
জন্য সদায় লিখতে
ভালবাসা থাকলে বুকে
হয় না কোথায় শিখতে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
তুলছে গড়ে বাটি
পরিবেশের ভারসাম্য তাই
হচ্ছে দেখি মাটি ।
দারুণ একটি ছড়ার জন্য অভিনন্দন।