গাছ আমাদের পরম বন্ধুঃ বিনা প্রয়োজনে গাছ না কেটে আমাদের পরিবেশ সুস্থ্য রাখি

গাছ মানব কল্যাণে প্রকৃতির আসাধারণ নিয়ামত। সৃষ্টিকর্তা মানুষের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার উপযোগী করে বিভিন্ন ধরণের গাছ উপহার দিয়ে তার মহানূভবতার প্রমাণ দিয়েছেন।
রসনা তৃপ্ত করতে গাছ, রোগ ব্যাধি উপশমে গাছ, প্রকৃতির বিপর্যয় থেকে রক্ষা করতে গাছ, আশ্রয়নে গাছ।

কোথায় নাই গাছের ব্যবহার। এত কিছুর পরেও আমরা গাছের গুরুত্ব না দিয়ে নির্বিচারে নিধন করছি প্রকৃতির এই পরম বন্ধুকে। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রতিদিন দেড় লাখ গাছ কাটা হচ্ছে। এর বিপরীতে রোপণ করা হচ্ছে মাত্র ৩০ হাজার। এ বৈষম্য দূর করা না হলে একদিন এ দেশে গাছগাছালি খুঁজে পাওয়া যাবে না। একটি দেশের নিয়ামক হচ্ছে গাছগাছালি, সমুদ্র, নদী, পাহাড়, জলাশয়। এগুলো রক্ষা করা না হলে মানুষের বাঁচার আর পথ থাকবে না।

এ বার্তা সব নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব প্রত্যক শিক্ষিত ও সচেতন মানুষের। জলবাযু পরিবর্তনের ফলে বাংলাদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। সুশিক্ষা ও সচেতনতাই পারে এ থেকে দেশকে বাঁচাতে।

তাই আসুন সৃস্টিকর্তার আশির্বাদ প্রকৃতির এই পরম বন্ধুকে নির্বিচারে নিধন না করে গাছকে সুরক্ষিত করি। তা নাহলে প্রকৃতির রোষাণলে পরে বিপর্যয় ঘটবে আমাদের পরিবেশ, বিপন্ন হবে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা।
লেখক নূর মোহাম্মদ নূরু
- নূর মোহাম্মদ নূরু -এর ব্লগ
- ২২ টি মন্তব্য
- ১০ নভেম্বর ২০১২, ১২:২৭
- পরিবেশ
- গড় রেটিং: ৭.৫
প্রিন্ট করুন
- ২২ টি মন্তব্য
-
১০ নভেম্বর ২০১২, ১৪:১৮
তাই আসুন সৃস্টিকর্তার আশির্বাদ প্রকৃতির এই পরম বন্ধুকে নির্বিচারে নিধন না করে গাছকে সুরক্ষিত করি। তা নাহলে প্রকৃতির রোষাণলে পরে বিপর্যয় ঘটবে আমাদের পরিবেশ, বিপন্ন হবে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা।
সুন্দর আহবান। ধন্যবাদ ভাই।
আমাদের সচেতন হতে হবে। গাছের প্রতি মায়া বাড়াতে হবে। সবুজকে ভালবাসতে হবে। -
কামাল উদ্দিন১১ নভেম্বর ২০১২, ১২:০৪
তাই আসুন সৃস্টিকর্তার আশির্বাদ প্রকৃতির এই পরম বন্ধুকে নির্বিচারে নিধন না করে গাছকে সুরক্ষিত করি। তা নাহলে প্রকৃতির রোষাণলে পরে বিপর্যয় ঘটবে আমাদের পরিবেশ, বিপন্ন হবে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা।
............আমি আপনার সাথে একমত । -
ফারহানা আবির১১ নভেম্বর ২০১২, ২১:১৮
আসলেই আমাদের গাছ লাগানো উচিত নিজেদের জন্য। আমরা লাগাতে যত না আগ্রহী, কাটতে তার চেয়ে বহুগুণ। -
আকাশ নীল ১৪ নভেম্বর ২০১২, ০৫:২০
হযরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, যে মুসলমান গাছ লাগায়, অতঃপর তা থেকে যতটুকু অংশ খাওয়া হয় তা যে বৃক্ষরোপণ করে তার জন্য সদকা হয়ে যায়। আর যা তা হতে চুরি হয়ে যায় তাও সদকা। অর্থাৎ এতেও মালিকের সদকার সওয়াব হয়। আর যতটুকু অংশ হিংস্র জন্তু খায় তাও তার জন্য সদকা হয়ে যায়। আর যদি পাখি খায় তাও সদকা হয়।
তাই আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো। গাছ লাগালে পরিবেশ সুন্দর হয় এবং গাছ মানুষকে সচ্ছলতা প্রদান করে। -
আকাশ নীল ১৪ নভেম্বর ২০১২, ০৫:২৫
দরকার ছাড়া গাছ কাঁটা আর নিজের মাথা কাঁটা এক কথা।
এই পোস্ট এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক