সোমবার ২০ মে ২০১৩, ৬ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


"কুরবানী বিড়ম্বনা"!!!!!!!!কুরবানীর গরুরগুতোয় আমি আহত.. . . . . . . . . . .

আজ বিকেলে কুরবানীর জন্য কেনা গরু আনতে গিয়ে আমি আহত হয়েছি ।
আসল ঘটনায় যাই-আমি গ্রামের ছেলে, গ্রামে জন্ম, শৈশবও কেটেছে গ্রামে তাই গ্রামের সাধারন মানুষের মতই আমিও সহজ সরল । কুরবানীর জন্য গরু কেনার পর তা নিজে হাতে করে বাসায় নিয়ে আসার যে একটা আলাদা আনন্দ তা বলে কাউকে বোঝাতে পারবোনা । আমি নিজেও এমন একটা আনন্দ পাওয়া থেকে নিজেকে বঞ্চিত করতে চাইনি । যদিও এ কাজকে অনেকেই প্রেস্টিজহানী মনে করে কিন্তু আমি তা মনে করিনা । ঈদের আনন্দের সাথে বাড়তি আনন্দ যোগ করতেই লুঙ্গি পরে রওনা দিলাম গরু আনতে । দাম দর মিটিয়ে দিয়ে তিনজন মিলে যেইনা গরুর দড়ি হাতে নিয়ে রওনা দিয়েছি মাত্র কয়েকহাত যায়গা এসেছি অমনি পিছন থেকে খচ্চরমার্কা শক্তিশালী গরুটা আমাকে সজোরে গুতো দিলে আমি অন্ততঃ ৩-৪ হাত দূরে ছিটকে পড়ে যাই । বিশ্বরোড পাকা রাস্তা হওয়ায় আমার শরীরের বেশ কয়েকটি যায়গায় আঘাত পেয়ে ফেটে রক্ত পড়তে শুরু করলে তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেওয়া হয় ।
যাকগে, আল্লাহর রহমতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি ।
৯ টি মন্তব্য
CDKHUKON খোকন চন্দ্র দে২৭ অক্টোবর ২০১২, ০১:০৭
বেশ ভাল লাগল।
ভাল থাকুন সর্বজনে।
"সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হোক পবিত্র ঈদুল আজহা"

আমাদের নিজের মধ্যে থাকা পশুত্বকে কোরবানি দিয়ে শান্তি, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হোক প্রত্যেকটি বিবেকবান মানুষ। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।।
msishahin সুখের পায়রা২৮ অক্টোবর ২০১২, ১৯:০৯
ঈদ মোবারক
dhighi০০১ দীঘি ২৭ অক্টোবর ২০১২, ০১:১৫
আল্লাহর কাছে শুকরিয়া যে গুঁত খেয়েও ভালো আছেন। শুভকামনা। ঈদ সুন্দর কাটুক। ঈদ মোবারক।
msishahin সুখের পায়রা২৮ অক্টোবর ২০১২, ১৯:০৯
ঈদ মোবারক
nuru07 নূর মোহাম্মদ নূরু২৭ অক্টোবর ২০১২, ১২:২০
গরুর গুতো খেয়েছেন বলেই
কুরবানীর ঈদ এত মধুর!!!
msishahin সুখের পায়রা২৮ অক্টোবর ২০১২, ১৯:১০
তাই বুঝি ? ঈদ মোবারক
kamaluddin কামাল উদ্দিন২৭ অক্টোবর ২০১২, ১৮:৩০
ভেরী ইন্টারেষ্টিং তো
এমনটা না হলে আমাদের কাছে বলার গল্পটা হতো না
msishahin সুখের পায়রা২৮ অক্টোবর ২০১২, ১৯:১২
যাক, আপনি মজা পেয়েছেন জেনে খুশি হলাম ।
ঈদ মোবারক
kamaluddin কামাল উদ্দিন২৮ অক্টোবর ২০১২, ১৯:২০

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment