নমস্তে নমস্তে

আমরা যে দেশে আছি বাঙালি আছে খুবই কম। ৩৬টা স্টেট এর মধ্যে সব মিলে ২০০ হতে পারে। ইন্ডিয়ান আছে অনেক। সব স্টেটেই প্রচুর ইন্ডিয়ান আছে। তাদের জন্য ইন্ডিয়ান স্কুল, কলেজ, হসপিটাল , মন্দির সব কিছুই আছে।
বাংলাদেশ নামে একটা দেশ আছে তা এই দেশের মানুষজন জানেই না। তাই তাদের কাছে আমরাও ইন্ডিয়ান। কারন আমাদের চেহারা, পোশাক-আশাক, মাথার চুল সব কিছুই এক রকম।এইজন্য আমাদেরও ইন্ডিয়ান হিসাবেই জানে।
এখানে আসার পর যেকোনো অনুষ্ঠানে, বা আমার ছেলের স্কুলের অনুষ্ঠান গুলিতে যখন যায়, কারো সাথে পরিচয় হতে গেলেই বলবে ‘’নমস্তে’’।তারপর হাত বাড়িয়ে দিবে হান্ডসেক করতে আর মহিলারা তো জড়িয়ে ধরেই শুভেচ্ছা বিনিময় করে।
যখন বলি তুমি আমাকে নমস্তে বললে কেন? তখন তারা বলে আমি টিভিতে দেখি ইন্ডিয়ানরা নমস্তে বলেই গ্রিটিংস করে। আমি বলি ‘’ আমি ইন্ডিয়ান না , বাংলাদেশী । আমার দেশের নাম বাংলাদেশ। তখন তারা বলে ‘’ বাংলাদেশ কি ইন্ডিয়ার একটা জায়গার নাম কিনা।
অনেক কিছু বলে তাদের বুঝাতে হয় যে বাংলাদেশ একটা আলাদা দেশ।
আমার ছেলের স্কুলে ও তাকে সবাই ইন্ডিয়ান বয় বলে ডাকতো। সে তখন খুব রাগ করে বলে ‘’ আমি বাংলাদেশী বয়। এখন স্কুলে সবাই তাকে বাংলাদেশী বয় ই বলে, তারা বাংলাদেশ চিনুক আর নাই চিনুক।
লেখক ফেরদৌসা
- ফেরদৌসা -এর ব্লগ
- ১৭৪ টি মন্তব্য
- ০৩ ডিসেম্বর ২০১২, ২১:০৪
- প্রবাস জীবন
প্রিন্ট করুন
- ১৭৪ টি মন্তব্য
-
মেঘনীল০৩ ডিসেম্বর ২০১২, ২১:২০
আস্লামালায়কুম আপা। রাইগা আছো নাকি আপা?
নমস্তে নমস্তে করছিলাম মনে করছিলাম নমস্তে লন্ডনের কথা কইতাছো কিন্তু ভুল ভাঙলো তুমি তো দেখি শিকড়ের কথা কইতাছো। -
মেঘনীল০৩ ডিসেম্বর ২০১২, ২১:৩১










না না আমি রাগ করতাছি না





আপা তোমার হাতে আবার বেত নাই তো

br />
আপা ময়না আসছে নাকি গত দুইদিন? -
মেঘনীল০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪২
যাক বাঁচলাম রাগ কইরো না আপা তোমার জন্য জর্দা আর শুকনো সুপারির গুড়া দিয়া এক খিলি পান




-
মেজদা০৩ ডিসেম্বর ২০১২, ২১:১৫

সাবাস ভাগিনা, ঠিক মামুর মত হইছো। জোর গলায় বলবে, যুদ্ধ করে বিজয়ী বাংলাদেশের আকিফ।
আমার মামুর মাকে সালাম।


-
মেজদা০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
তখন আমার বয়স বার প্রায় কিন্তু কিভাবে আল্লাহ্ সেই সময়ে এত বুদ্ধি দিয়েছিল গোয়েন্দাগিরির যা আজও আমাকে ভাবায়। মিলিটারী ক্যাম্পের ভিতরের সব খবর রাতে মুক্তিযুদ্ধাদের বলে দিতাম। আমি যেদিন হট সিটে ছিলাম সব খুলে বলেছি। একদিন ব্লগে লিখবো। -
অপর্ণা০৩ ডিসেম্বর ২০১২, ২১:১৯
বাংলাদেশ কে একদিন সবাই চিনবে ইনশাহ্ললাহ ।
শুভ কামনা আপনার পরিবারের জন্য । -
এস এইচ মং মারমা০৩ ডিসেম্বর ২০১২, ২১:২২
অনেক কিছু বলে তাদের বুঝাতে হয় যে বাংলাদেশ একটা আলাদা দেশ।
আমার ছেলের স্কুলে ও তাকে সবাই ইন্ডিয়ান বয় বলে ডাকতো। সে তখন খুব রাগ করে বলে ‘’ আমি বাংলাদেশী বয়। এখন স্কুলে সবাই তাকে বাংলাদেশী বয় ই বলে, তারা বাংলাদেশ চিনুক আর নাই চিনুক
প্রিয় ফেরদৌসা প্রবাসে প্রতিটি মানুষ দে্শের জন্য তাদের মন প্রতিনিয়ত কাঁদে ।দেশপ্রেম বাড়িয়ে দেয়।স্বাভাবিকভাবে ইন্দিয়ার একটি স্টেট ভাবলে কী কষ্ট না লাগার কথা ।তবুও তো আপনি প্রতিনিয়ত দেশের সাথে আছেন ,দেশের মানুষের সাথে আছেন।মনেই হয়না আপনি বাইরে কোথাও আছেন।আপনি আমাদের সবার অতি নিকটে,অন্তরে। ভাল থাকবেন প্রিয় শুভেচ্ছাও নেবেন। -
পাহাড়ী০৩ ডিসেম্বর ২০১২, ২১:২৫
ওরা বাংলাদেশ চেনে না , চেনে বাংলাদেশের প্রতিবছরের দূর্যোগ । হাহাহ... এটা কী আমাদের মিডিয়ার অপারগতা নাকি ওদের অজ্ঞানতা ??
তবু নিজেদের দেশকে তুলে ধরার জন্য নিজেদের পোশাক পরিচ্ছদ , চাল চলন দিয়ে বুঝিয়ে দেওয়াই বুঝি শ্রেয় -
দিপঙ্কর০৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
আদতেই আমাদের বাংলাদেশকে আমরাই বিশ্বের কাছে ইতিবাচক ভাবে তুলে ধরতে বারবার বিফল হই । -
অমি চৌধুরী০৩ ডিসেম্বর ২০১২, ২১:২৫
ভারতের এই একটা পলিসি ওদের পুরো বিশ্বে পরিচিতি দিয়ে দিয়েছে। ওরা ওদের সংস্কৃতিকে মিডিয়ার মাধ্যমে যেভাবে ছড়িয়েছে তাতে সবাই এই অঞ্চলকে ভারত নামেই জানে। আমাদের নীতি-নির্ধারকরা যদি বিদেশে দেশের প্রচারণা একটু হলেও বাড়াতো তাহলে এই সমস্যা হত না। আমি নিজেই বিদেশে গিয়ে কখনো ভারতীয়, কখনো পাকিস্তানী বলে পরিগণিত হয়েছি ! -
অমি চৌধুরী০৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৪
সত্যিই দুঃখের ব্যাপার।
তবু মাঝে মাঝে ক্রিকেট, কিছু কিছু আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরষ্কার, অলিম্পিলিয়াড - এইসব একটু আশা জাগায়। বিশ্বে আমরা একদম আনকোরা তো নই। -
অমি চৌধুরী০৩ ডিসেম্বর ২০১২, ২৩:২১
সবই হ্তাশাজনক।
এতসব দুঃখের মধ্যেও আপনার ছেলের দেশাত্ববোধ আশা জাগায়
। ওর জন্যে আমার পক্ষ হেকে এই ছোট্ট উপহার
-
সপ্তসুর০৩ ডিসেম্বর ২০১২, ২১:২৬
আসসালামুয়ালাইকুম আপামনি। ক্যামন আছেন আপনারা? আজকে আবারও এক বুক আশা নিয়ে আমার নিকটাকে জন্মদান করলাম। ব্লগের ঝড়ে আপনি কানের পাশ দিয়ে গুলি ছোটার মতো বেঁচে গেলেও, আমি কিন্তু শহীদ হয়ে গিয়েছিলাম
পুনর্জন্ম তে ক্যামন যেন সবকিছুই বেশ ফাঁকা ফাঁকা লাগছে 
-
সপ্তসুর০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
আমার যে কি ভালো লাগছে আজ !!!

পরানের প্রিয় কোহিনূর ভাই, আর দুই আপামনিকে দেখে!
খুশীতে নাচতে ইচ্ছে করছে পেখম মেলে
-
সপ্তসুর০৩ ডিসেম্বর ২০১২, ২২:০৭
এই আনন্দের দিনে আবারও বসাইবেন না তো?
ক্লাস সেভেন পড়ার সময় সহপাঠী ফেরদৌসা'কে যখন এগারোটা লাল গোলাপ হাতে দিয়ে,
আঠাইশ পাটি দাঁত ছড়িয়ে বলেছিলাম ----

পায়ের চপ্পল খুলে গালে বসিয়ে দিতে একটুও দেরী করেনি ও।
খবর পেয়েই দরজায় তালা ঝুলিয়েছিলেন বাবা।
তিন দিন ভাত জোটেনি ভাগ্যে।
অনেক কেঁদেছিল মা।



-
রব্বানী চৌধুরী০৩ ডিসেম্বর ২০১২, ২১:২৭
আমরা বাংলাদেশীরা যদি আমাদের দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে পারি, তখন অনেক বিদেশী হয়তো বলতে পারে বাংলাদেশের পাশের দেশটি ভারত। আয়োতনের দিক দিয়ে সুইজারল্যান্ড বাংলাদেশের প্রায় চার ভাগের এক ভাগ, কিম্বা সিংগাপুর আয়োতনে কতটুকু । নানান কারণে আমরা হতাশা গ্রস্থ বলে দেশ নিয়ে আমাদের গর্ববোধ করতে অনেক সময় সংকোচের উদয় হয়। আমাদের প্রতি স্বদেশ প্রীতি জাগ্রত হোক। ভালো থাকবেন। -
রব্বানী চৌধুরী০৪ ডিসেম্বর ২০১২, ১৪:০৪
" এখন অবশ্য অনেকেই আমাদের মাধ্যমে আমাদের দেশের নাম জানতে পারছে।"
বিশ্বে বাংলাদেশের নাম মর্যদার সাথে ছড়িয়ে যাবে এতে আমি খুব আশাবাদী। ভালো থাকবেন। -
লুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ২১:২৭
আমার ছেলের স্কুলে ও তাকে সবাই ইন্ডিয়ান বয় বলে ডাকতো। সে তখন খুব রাগ করে বলে ‘’ আমি বাংলাদেশী বয়---



সাবাস আকিফ বাবা । এমনই তো চাই । -
আলভী০৩ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
আমার জানা মতে নাইজেরিয়ায় ৪৫% লোক মুসলিম অর্থাৎ ৭ কোটি মুসলমান দেশটিতে বাস করে এবং রাজধানী আবুজাই অনেক মসজিদ আছে। বিশ্বের তেল রপ্তানী কারক দেশ হিসেবে নাইজেরিয়ার অবস্হান সবার শীর্ষে। মুসীলম দেশ হিসেবে একটু সচেতন নাগরিক বাংলাদেশকে মুসলিম কান্ট্রি হিসেবে চেনাটা স্বাভাবিক। আপনার মুখে নমস্তে একেবারে বেমানান মনে হচ্ছে! নিজস্ব স্বকিয়তা দিয়ে বাংরাদেশকে তুলে ধরতে চেষ্টা করবেন। -
মোঃ হাসান জাহিদ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৩৬
এই সমস্যায় আমি নিজেই বহুবার ফেইস করেছি । এবং খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কোথায় আমার দেশ । সময় পেলে আরো ডিটেইলে বলেছি । অনেকে মুগ্ধ হয়ে শুনেছে আমাদের ইতিহাস । -
কাছের মানুষ ০৩ ডিসেম্বর ২০১২, ২১:৪৯
অনেক দিন পর, আপু কেমন আছেন?
বাংলাদেশকে চিনে না!! শুনে কষ্টিত হইলুম !
চাইনিজরা ও এরকম বাংলাদেশ বললে চিনে না- তারা তদের ভাষায় "বাংলাদেশ" কে বলে "মংজালা" ।
আবার ক্রিকেট এত পপুলার কিন্তু কোরিয়ান -চাইনিজ রা ক্রিকেট খেলা কি জানে না-অনেক কষ্টে বুঝাইতে হয়!

-
কাছের মানুষ ০৩ ডিসেম্বর ২০১২, ২২:১২
সপ্তসুর - এই ত চলে যাচ্ছে । আপনি কিরাম আঁছেন?
জাতি খুবই খুশী পুরোনোদের নতুন করে ফিরে পেয়ে ।
আপনার পূনরজনমে অভিনন্দন রইল ।
-
কাছের মানুষ ০৩ ডিসেম্বর ২০১২, ২২:১৩
চিন্তা করছিলাম আজ কালের মধ্যে ব্লগে আপনার জন্য মাইকিং করবো
আহারে কেন যে আরেকটু ঝিম মাইরা থাকলাম না- মোর লাইগা মাইকিং ভাবতেই খুশীর ঠেলায় মরে যেতে ইচ্ছে করছে !!

-
সপ্তসুর০৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
এইতো আছি আর কি ভাইজান। আপনের ওখানে তো এখন মনে হয় বেশ শীত। সাবধানে থাকবেন। -
অনিন্দ্য অন্তর অপু০৩ ডিসেম্বর ২০১২, ২১:৫১
আমি ইন্ডিয়ান না , বাংলাদেশী । আমার দেশের নাম বাংলাদেশ। তখন তারা বলে ‘’ বাংলাদেশ কি ইন্ডিয়ার একটা জায়গার নাম কিনা।
নিজের পরিচয় যেন কোথাও না হারাই। আমরা গর্বিত বাংলাদেশী -
নোমান সারকার০৩ ডিসেম্বর ২০১২, ২১:৫৯
ছায়াকে দেখে কি চেনা যায়, কোন দেশি? পিটার আমাকে বলছিল, ডেনিশরা একদিন মাছ ধরা ছাড়া কিছু জানত না। ইউরুপে খুব উল্লেখ যোগ্য ছিল না তারা। আর ইতিহাস কি বলে ইথুপিয়া একদিন সাড়া ৃথিবী তাদের আয়তবে এনেছিল। তাই এ নিয়ে কষ্ট পুষে লাভ নেই। আমরা আমাদের ভাগ্য সহসা পল্টাতে পারব না।
একজন মানুষ দরিদ্র এর জন্য তার সাজা হতে পারেনা। তাই দরিদ্র মানুষ নিজেকে ছোট মনে না করলে বড় হয়ত সে হবে না কিন্তু নীচু সে কখনো হবে না। -
নোমান সারকার০৫ ডিসেম্বর ২০১২, ১২:০৩
এখন আমাদের মাধ্যমে অনেকেই জানতে পারছে। আর আমার ছেলে তো সব জায়গায় ই বলে আমি বাংলাদেশী বয়। -
মাইনুল আমিন০৩ ডিসেম্বর ২০১২, ২২:০৪
প্রিয় ফেরদৌসা আপা
সালাম জানবেন ।
আমি ইন্ডিয়ান না , বাঙালি; তারপর বাংলাদেশী । আমার দেশের নাম বাংলাদেশ। তখন তারা বলে ‘’ বাংলাদেশ কি ইন্ডিয়ার একটা জায়গার নাম কিনা।
নিজের পরিচয় যেন কোথাও না হারাই। আমরা গর্বিত বাঙালি জাতি । আমাদের ঐতিহ্য পৃথিবীর সব জাতির চাইতেও উজ্জল । আমি আমেরিকাতে থাকাকালে অনেকেই এ কথা বলেছি এবং বলিয়েছি -----------বাংলাদেশ স্বাধীন দেশ এবং আমরা সেরা জাতি ।
আপনিও শক্ত করে বলুন আপা সেখানে -----------------আসতে আসতে তারা সব জেনে যাবে ।
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ----------------------------------
-
আশরাফুল কবীর০৩ ডিসেম্বর ২০১২, ২২:০৫
অনেক কিছু বলে তাদের বুঝাতে হয় যে বাংলাদেশ একটা আলাদা দেশ।
আমার ছেলের স্কুলে ও তাকে সবাই ইন্ডিয়ান বয় বলে ডাকতো। সে তখন খুব রাগ করে বলে ‘’ আমি বাংলাদেশী বয়। এখন স্কুলে সবাই তাকে বাংলাদেশী বয় ই বলে, তারা বাংলাদেশ চিনুক আর নাই চিনুক।
#সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশেষভাবে বলতে হয় প্রবাস জীবনের অনেক ঘটনা অত্যন্ত সুন্দরভাবে আপনি ব্লগে তুলে ধরছেন যার কল্যানে আমাদের জানার সুযোগ ঘটছে বাইরের দেশের বাস্তবিক পরিস্থিতি এবং সেগুলোর প্রেক্ষিতে আমাদের বাংলাদেশীদের প্রেক্ষাপট, অভিনন্দন আপনাকে ফেরদৌসা, শুভেচ্ছা

#আপনার ছেলের মাধ্যমে বাংলাদেশের নাম ছড়িয়ে যাচ্ছে ইন্ডডিয়ান কমিউনিটিতে, আপনাদের কল্যানে ছড়াচ্ছে...এটাই বা কম কিসে...একদিন বিশ্বের সবপ্রান্ত থেকে এরকম বাংলাদেশ বাংলাদেশ চিৎকার আসবে, সে প্রত্যাশা, ভাল থাকুন সবসময়

#পুনশ্চ: আপনার ছেলের নামটি জানা হলোনা
-
সবুজ ও০৩ ডিসেম্বর ২০১২, ২২:০৭
ওরা বাংলাদেশ চিনে না...


আমিও জার্মানি চিনি না...


হিটলারের দ্যাশ চেনার কিছু নাই...


উপরের মন্তব্যটুকু ফাজলামি করে করলাম...


আপনাদের মতো প্রবাসীরা নিজ গুনে আমাদের দেশের নাম বিভিন্ন দেশের (যারা বাংলাদেশ চেনে না) তুলে ধরছেন...


শুভেচ্ছা জানবেন...

-
সালাহ্ আদ-দীন০৩ ডিসেম্বর ২০১২, ২২:০৯
এ জন্যে নির্ঘাত আওয়ামীলীগ কিংবা বি এন পি দায়ী! জামাত হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায়না।
আসল রহস্য উদ্গাতনের জন্যে পাঁচ সদস্যের একটি কমিটি করা দরকার।
এ ব্যাপারে আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি এরশাদের সাথে কথা বললে জানা যায় এ ব্যাপারে তার দল কিছু জানে না। তবে অন্যদল সম্পর্কে তিনি কোন মতব্য করতে রাজি হননি। শুধু বলেছেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। -
আলভী০৩ ডিসেম্বর ২০১২, ২২:১৪
আপু আপনি কি রাজধানীতে থাকেন ? না রাজধানী থেকে দুরে অন্য কোন ষ্টেটে আছেন? তবে সব মিলে ২০০ জন বাংলাদেশী আমার মনে হয় পরিসংখ্যান টি সঠিক নয়! আপনাকে গত দু’দিন ঠিকমত না পেয়ে আপনার বাড়ির ছবিতে কমেন্টস্ দিয়েছিলাম কিন্তু আপনার তা দেখার সময় হয়নি........আজকে ইমো সাহেবদের পাচ্ছিনা কেন? -
আলভী০৩ ডিসেম্বর ২০১২, ২২:২৫
আপু আপনি কি রাজধানীতে থাকেন ? না রাজধানী থেকে দুরে অন্য কোন ষ্টেটে আছেন? তবে সব মিলে ২০০ জন বাংলাদেশী আমার মনে হয় পরিসংখ্যান টি সঠিক নয়! আপনাকে গত দু’দিন ঠিকমত না পেয়ে আপনার বাড়ির ছবিতে কমেন্টস্ দিয়েছিলাম কিন্তু আপনার তা দেখার সময় হয়নি........আজকে ইমো সাহেবদের পাচ্ছিনা কেন? -
মৌটুশি বাশার০৩ ডিসেম্বর ২০১২, ২২:৩২
আকিফ কে ভালোবাসা । এত দূরে থেকেও দেশ ভালবাসা মুখের কথা নয় । আমি ইংল্যান্ড এ থাকতে দেখেছি সেখানকার পাসপোর্ট প্রাপ্ত বাঙালি ব্রিটিশরা খুব গর্বভরে নিজেদের ব্রিটিশ বলে, বাঙালি হিসেবে স্বীকার করে না । প্রচণ্ড ঘৃণা লাগত তাদের কে । এছাড়া অনেক বাংলাদেশী পরিবারের অভিবাবকদের দেখেছি বাচ্চার ব্রিটিশ এক্সেন্ট এ গর্বিত হতে । বাচ্চা বাংলা বললে যেনও মান যায় । তাই ফেরদৌসা আপু কে ধন্যবাদ , ছেলেকে বাঙালি করে রাখার সাহসিকতার জন্য । -
চাতক পাখ ।০৩ ডিসেম্বর ২০১২, ২২:৫০
আর তোরা কি করছ , হয় হাড়ি পাতিল ওয়াশ করছ না হয় পিয়াজ কাটাকাটি করছ হোটেলে , তাতেই বাংলা ভুলে গেলি। আমার কথা শুনে রাগ করে।
একদিন এই নিয়ে একটা পোস্ট দিব।





হাইরে ইংকো( ইংলিশ ) খালি আমিই পারলাম না 

-
চাতক পাখ ।০৩ ডিসেম্বর ২০১২, ২৩:০৫
আমিও পারিনা এইসব ভং ধরতে, আর পারতে চাইও না

খাটি কথা কইছেন আমার শুত্রু -
চাতক পাখ ।০৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৫
তাই তাদের কাছে আমরাও ইন্ডিয়ান।

আমারও একই অবস্থা
আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের নিয়া কোন সমস্যা না কিন্তু যখন চায়নিজ এর সাথে কথা বলতে যাই তখন তারা বলে তুমি কি ইন্দু( ইন্ডিয়ান) , তাদের কে জতই বুজাই না কেন তারা একই কথা কয় । কেও কেও আবার বুজে 
বাংলাদেশ এর চায়নিজ নাম মাংজালা (বাংলা অর্থ স্বপ্নের দরজা
/
/m/m/m/m/m/m/m/m/ ) আর যদি টাকা তুলতে ব্যাংকে যাই তাহলে তো কথাই নাই , আমি ইন্ডিয়ান( আমার দেশ এর নাম জানার প্রয়োজন মনে করে না ) শারুখ খান এর ছবি দেখাইয়া বলে এটা কে ? 


আবার কয় প্রেমিকা আছে নাকি ? 

-
চাতক পাখ ।০৩ ডিসেম্বর ২০১২, ২২:৪৮
মনে হয় নাই

একবার চিন্তা করছিলাম প্রস্তাব দিয়া ফালামু কিন্তু ম্যাগডুন্যান্স আর কে এফ সি এর কথা চিন্তা করে বাদ দিছি , বাপ জানে যে টাহা দ্যায় তা বিল দিতে দিতে শেষ হয়ে যাবে , খালি খাই খাই করে আন্নের লাহান 


-
চাতক পাখ ।০৩ ডিসেম্বর ২০১২, ২৩:১০
আমি তো জানি তাদের বিয়েশাদি নাই। লিভ টুগেদার করে।


না তারা বিয়ে করে , তবে এদের একটা কাজ আমার ভাল লাগে । তা হল স্বামী যদি দোকানদার হয় তাহলে বউ তার সাথে দোকানে কাজ করবে , মাঝি হলেও তাই, স্বামী যা করবো বউ ও তাই করবো , সারা দিন একসাথে । অনেক মজার । -
চাতক পাখ ।০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৩৯
জামাই বউ নিয়ে চিন্তার কিছু নাই। কারন সব সময় সাথেই থাকবে। হুম ওদের দেখে মাজে মাজে আমার মনে হয় বাংলাদেশ এ যাবার সময় ১ কেজি ভালবাসা কিনা নিয়া জামু


আন্নের লাগবো নি? -
চাতক পাখ ।০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৫৪
তোমার ভবিষ্যতের জন্য জমা কইরা রাইখ


আমার ভবিষ্যৎ ফর্সা 



ফেয়ার অ্যান্ড লাভলি আছে না 

নো চিন্তা m/m/ m/ m/ m/ -
চাতক পাখ ।০৪ ডিসেম্বর ২০১২, ০০:১০
প্রতিদিন মাখবা কিন্তু




আমি না আমার বউ
ভাই ; আপা তুমার রুপের রহস্য কি?
আপা; বলা যাবে না ,
ভাই ; আপা কউ না একটু , তুমি দিন দিন ফর্সা হইবার লাগছো কেলা?
আপা; কাওকে কিন্তু কইস না , তাইলে শুন , ফেয়ার অ্যান্ড লাভ্লি , যে একবার মাখে সে বার বার মাখে
ভাই ;






আপা টা হল আপার বড় বোন দোসা আপা







































-
নুমান০৩ ডিসেম্বর ২০১২, ২৩:০০
আলহামদুলিল্লাহ,
ভাল। আপনি কেমন আছেন আপা?
আর ........সে তখন খুব রাগ করে বলে ‘’ আমি বাংলাদেশী বয়।
বাক্যটি পড়ার পর তার দেশ প্রেম দেখে কত যে ভাল লাগছে আপা
-
নুমান০৩ ডিসেম্বর ২০১২, ২৩:০৯
তাকে কেউ ইন্ডিয়ান বললে মারামারি শুরু করে দেয়।
দোয়া করি, সে যেন অনেক বড় হয়।
আর ভং ধরাদের নিয়ে পোষ্টের অপেক্ষা থাকলাম। -
মাঈনউদ্দিন মইনুল০৩ ডিসেম্বর ২০১২, ২৩:০৮
স্বদেশ স্বস্থানে থাকে বোনটি আমার! আজকেত্থিকা নাইজেরিয়ায় আপনি প্রথম আলো ব্লগের পক্ষ থেকে বাংলাদেশের দূত! বুইজ্জুননি?
**৳ঁ%*দেরকে ধরে ধরে ‘আসসালামু আলাইকুম’ শেখাবেন। আর শেখাবেন বাংলাদেশ কোথায়।
প্রবাসী ব্লগার হয়ে আপনি আমাদের ইজ্জতের দফাদার, কথাডা যেন্ খেয়াল থাকে
অনেক শুভেচ্ছা! -
নুমান০৩ ডিসেম্বর ২০১২, ২৩:১১
........নাইজেরিয়ায় আপনি প্রথম আলো ব্লগের পক্ষ থেকে বাংলাদেশের দূত
মাশাআল্লাহ মাশাআল্লাহ -
মাঈনউদ্দিন মইনুল০৩ ডিসেম্বর ২০১২, ২৩:২০
আছকে খুবই ঝামেলায় ছিলাম অফিসে। বাসায়ও ফিরেছি দেরিতে। ডিসেম্বর মাস বইলা কথা।
দোয়া করিয়েন, যেমন করতেছিলেন!
“আফনেরে ব্লগে না দেখলে ভালা লাগেনা।”
বাহ্! এইডা তো আমার কথা! আফনে পাইলেন কই?
মিলে গেলো দেখছি! একেই বলে মনের মিল। -
রশীদ জামীল০৩ ডিসেম্বর ২০১২, ২৩:১৫
অনেক কিছু বলে তাদের বুঝাতে হয় যে বাংলাদেশ একটা আলাদা দেশ।
তবুও তো তারা বুঝে যে, বাংলাদেশ নামে একটি দেশ আছে। কিন্তু এদেশে থাকা এদেশের আলো বাতাসে বেচে থাকা এদেশের কিছু মানুষ, ক্রিড়া ধারাবাষ্যকার শামিম চৌধুরী মতো মানুষরা তো তাও বুঝেন না। তারা পশ্চিমা স্টাইল ভালবেসে মাইক্রোফোনে উচ্চারণ করেন, ব্যাংলাডেশ
-
নুমান০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৩৯
কাকে বলা হলো নুমান
ঐযে, কা................রী সাহেব ? বাংলা বুঝেন না!
আপা বলছেন যে, কেউ কেউ আবার বিদেশ গিয়ে ভং ধরে। তাদের আমি দেখতেই পারিনা। একদিন ভং ধরাদের নিয়ে পোস্ট দিব
তখন আজকের গল্পটা আবার মনে হয়ে গেল। -
চাতক পাখ ।০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৫১
আফনে মুখ ঢাকেন কেন, আফনেও কি বিদেশ গিয়া ভং ধরতেন



সরবনাইশ্যা কথা কইবার লাগছেন ক্যানে আপা

মোরুব্বিগো সাথে কেমতে কথা কইতে হয় জানেন না 



-
চাতক পাখ ।০৪ ডিসেম্বর ২০১২, ০০:০১
ভং না ধরলে তো কোন সমস্যা নাই
ভং ধরবোই বা না কেন ? তারা তো আর বৃষ্টির পানিতে ভেজা মাটির গন্ধ পাই নি , পাকা ধান ক্ষেতের মাঠে যাইনি , সবুজ মাঠের বুকে রাখালের গরু চড়ানো । এক কাজ করতে অইবো সবাইকে দইরা আইনা কেদার মদ্দে চুবাইতে হবে

-
আছিব চৌধুরী০৪ ডিসেম্বর ২০১২, ০০:০০
আপু দেরিতে হলেও চমৎকার লেখাটি থেকে বঞ্চিত হই নাই, আমি নিজেও বিশ্বাস করি বাংলাদেশ একদিন বিশ্বকে তাক লাগিয়ে দিবে সব দিক থেকে, ইনশাল্লাহ। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৪ ডিসেম্বর ২০১২, ০০:২৬
আমি বাংলাদেশী বয়। এখন স্কুলে সবাই তাকে বাংলাদেশী বয় ই বলে, তারা বাংলাদেশ চিনুক আর নাই চিনুক।
আপা, আপনার ছেলেকে দোয়া করছি সে যেন বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে বিদ্যা, বুদ্ধি আর সৃজনশীলতায়।
জাতীয় দিবসগুলো বাংলাদেশে সৃজনশীল অনুষ্টানগুলো দেখাবেন। সে প্রবাসে থেকে হয়ে উঠবে একজন খাটিঁ দেশপ্রেমিক। যা আমরা দেশে থেকে হতে পারিনি।
স্যালুট আপনার ছেলেকে সাথে অনেক আদর। -
মোজাম্মেল কবির০৪ ডিসেম্বর ২০১২, ০১:১৬
ছেলের সুন্দর আগামীর জন্য দোয়া করছি...
এরাই একদিন বাংলাদেশকে অনেক দূর নিয়ে যাবে... -
মোতাসিম০৪ ডিসেম্বর ২০১২, ০৩:১৩
আপনার ছেলে যেমন নিজেকে বাংলাদেশী বয় হিসেবে পরিচিত করেছে , একিই ভাবে আমরা সবাই যদি সালাম প্রচলন করি তবে দেখবেন এটাও খুব সহজে গৃহীত হবে । বরংচ তারা সাদরে গ্রহণ করবে । আসলে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস এর জন্য আমরা অনেকাংশে দায়ী । -
অরিত্র অন্বয়০৪ ডিসেম্বর ২০১২, ১৩:৪৪
প্রবাসী বাংলাদেশিদের এই ঝামেলাটায় পড়তে হয়।
তবে আশার কথা ঝামেলাটা ধিরে ধিরে কেটে যাচ্ছে।
শুভকামনা ফেরদৌসা আপু। -
আলম পিডাব্লিউডি০৪ ডিসেম্বর ২০১২, ১৬:২৫
খুল ভাল লাগল আপা আপনার ছেলের দেশ প্রেম দেখে। দোয়া করি সে যেন খাটি দেশ প্রেমিক ও একজন আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠতে পারে। তাকে আমার আদর, ভালবাসা জানাবেন। -
মাটিরময়না০৪ ডিসেম্বর ২০১২, ২৩:২৩
ভালো।
তুমি কেমন?
চেষ্টা করেছিলাম। গতকাল। যায়নি। বিজি দেখিয়েছিলো। -
কামাল উদ্দিন০৭ ডিসেম্বর ২০১২, ১৬:১৯
এমনিভাবে আমাদের দেশকে ওরা চিনুক আপনাদের মতো প্রবাসীদের কল্যানে........
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
আইসায় আপারে পাইয়া গেলাম।কেমন আছ আপা?