বুধবার ২২ মে ২০১৩, ৮ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


তুমিহীনা



তুমি বলেছিলে প্রেমে পড়লে বাগানের ফুলগুলো সব প্রজাপতি হয়ে যায়
রঙ বেরঙ এর প্রজাপতি হয়ে উড়ে বেড়ায় এদিক ওদিক...
আকাশের মেঘগুলো হয়ে যায় রঙ্গিন ঘুড়ি
সুতোহীন, কাটা ঘুড়িগুলো ভেসে বেড়ায় মনের সুখে...
দূরের শান্ত নদী ঢেউ তুলে হৃদয়ের দু-কূলে,
চোখের সামনে উড়ে বেড়ায় স্বপ্ন শালিক জোড়ায়-জোড়ায়
বিকেলটা পড়ন্ত ছায়ার মতোই মিঠে, কোকিলের কূহুতানে ভরপুর।
বলেছিলে আবেগী রাতে চাঁদ মায়াবী আলো ছড়ায়
রূপালী আলোয় থাকে শুধুই মুগ্ধতা।

কভু বলোনি তুমিহীনা প্রজাপতিসব মৃত আর
মেঘগুলো ঈশানকোনে জমে থাকা কালবৈশাখী,
শান্ত নদী আগ্রাসী হয়ে প্লাবিত করে দু-চোখ
জোড়া শালিক শিকারীর খাঁচায় পড়ে থাকে নিস্প্রান
দূপুরটা বড়ই দীর্ঘ... কোকিলসব হয়ে যায় কাক।
তুমিহীনা রাতজুড়ে থাকে অমাবস্যা
অন্ধকারে আকঁড়ে থাকি শুধুই নিস্তব্ধতা ।

তুমিহীনা/এনাম/সিলেট-২১/১০/২০১২
৭ টি মন্তব্য
kamaluddin কামাল উদ্দিন২২ অক্টোবর ২০১২, ০৮:২৬
প্রেম আর বিরহের অবস্থান পাশাপাশি, আপনার কবিতায় সেটা ভালোভাবে ফুটে উঠেছে
azimhossain আজিম হোসেন ’আকাশ’২২ অক্টোবর ২০১২, ০৯:২৬
ঈদ শুভেচ্ছা।
zhsoykot জেড এইচ সৈকত২২ অক্টোবর ২০১২, ১১:৪৬
সুন্দর কবিতা।
ঈদের শুভেচ্ছা।
Rabbani রব্বানী চৌধুরী২২ অক্টোবর ২০১২, ১৫:১১
" তুমি বলেছিলে প্রেমে পড়লে বাগানের ফুলগুলো সব প্রজাপতি হয়ে যায়
রঙ বেরঙ এর প্রজাপতি হয়ে উড়ে বেড়ায় এদিক ওদিক.."


দারুন প্রেমের কাব্য কথা। ভালো লাগলো কবিতার কথা। শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।
neelsadhoo নীলসাধু২৪ অক্টোবর ২০১২, ১৫:১৬



শুভেচ্ছা সুপ্রিয় এনাম।
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ২৪ অক্টোবর ২০১২, ২১:০৫
চলতে থাকুক আপনার লেখনী।
আপনার জন্য অবিরাম শুভকামনা সাথে ঈদ শুভেচ্ছা।
chomok001 মোঃ হাসান জাহিদ২৪ অক্টোবর ২০১২, ২১:১৯
চমৎকার লিখেছেন প্রিয় এনাম ভাই ।
ঈদের অগ্রীম শুভেচ্ছা রইলো । ভালো থাকবেন ।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment