বার্থ ডে ট্রিট
ছাব্বিশ বছর পার করেছি। ছাব্বিশটা জন্মদিন গত। আজ ২৭তম। কিন্তু কোনদিন আমি জন্মদিনে কেক কাটি নি। কিংবা অনেকগুলো প্রদীপ বা মোমের আলো নিভিয়ে “হ্যাপি বার্থ ডে টু ইউ” শোনা হয় নি ঘর ভর্তি লোকারণ্যে। তবু প্রতিটি বছর আমি কাটিয়েছি অনেক অনেক সুখ আর শত মানুষের আশির্বাদ নিয়ে।
শৈশবে আমার জন্মদিনে বাবা খুব সকাল বেলা বাজারে যেতেন। বড় বড় মাছ, দৈ, মিষ্টি আর ফল নিয়ে আসতেন। আশেপাশের সব শিশুদের নিমন্ত্রণ জানানো হত। মা আয়োজন করে রান্না করতেন। দুপুরে সবার সাথে ছোট্ট আমি মজা করে খাওয়া দাওয়া করতাম। মা যত্ন করে খাওয়াতেন।
শৈশব পার করে আমি এখন যুবক। বিশ্ববিদ্যালয়ে এসে আমার শৈশবকে খুব মিস করতাম। পরীক্ষা বা ক্লাশের কারণে বেশীর ভাগ সময় বাড়ি যেতে পারতাম না। শিশুভোগ আর দিতে পারি না। তাই আমি আলাদাভাবে আমার বার্থ ডে ট্রিট দেয়া শুরু করলাম। আমার কাছের বন্ধুরা কেউ আমার বার্থ ডে ট্রিটের জন্য চেপে ধরে না। কারণ ওরা জানে আমার বার্থ ডে ট্রিট টা অন্যরকম হয়। ওরা অন্যরকম আনন্দ নিয়ে সারাদিন আমার সাথে থাকে। অন্তরের ডাকে সারা দেয়। আমার প্রতিটা মুহুর্ত ভালো লাগায় কেটে যায়।
আমার চারপাশের মুখগুলোকে একটু হাসি দেখলে ভালো লাগে, একটা দিন ওদের ভালো কিছু খাওয়াতে পারলে, ওদের একটু সঙ্গ দিতে পারলে আমার বেশ ভালো লাগে। প্রতিবারের মত এবারও আমি ওদের সাথেই কাটিয়েছিলাম সারাদিন। আমার আনন্দ হাজার গুণ হয়ে ফিরে এসেছে আমার কাছে। জন্মদিনে কেক কেটে হই স্থুল করতে আমার অস্বস্তি লাগে। আমার পৃথিবীতে আসার দিনে যদি কিছু মানুষ হাসে, কিছু শিশু যদি মানবতার পরশ পায় তবেই আমার ভালো লাগে, মনে হয় বেঁচে থাকাটা শুধু আমার জন্য নয়। আমি আমার অন্তরের ডাকে কিছুতেই সারা না দিয়ে থাকতে পারি না।



বার্থ ডে ট্রিট নিয়ে আমার লেখা কবিতা- বার্থ ডে ট্রিট
২০১১ সালের ছবি- বিলানো সুখ, (My Birth Day Treat)
২০১২ সালের আরও ছবি- Call from HEART (BIRTHDAY TREAT)
লেখক অনিন্দ্য অন্তর অপু
- অনিন্দ্য অন্তর অপু -এর ব্লগ
- ১০৯ টি মন্তব্য
- ০৩ ডিসেম্বর ২০১২, ২২:৪৯
- দিনপঞ্জি
প্রিন্ট করুন
- ১০৯ টি মন্তব্য
-
দিশেহারা জীবন০৩ ডিসেম্বর ২০১২, ২২:৫৩
শুভ হোক পথ চলা....
শুভকামনা...
ওদের পাশে থাকুন...
সাধ্য নেই আমার, তাই আমি নেই আমার মাঝে....
ধন্যবাদ অপু দা... -
দিশেহারা জীবন০৩ ডিসেম্বর ২০১২, ২২:৫৯
আমি ছিলাম, আমি আছি.....
আমার মধ্যেই আমি হারিয়ে গেছি!
অনেক ইচ্ছে আমার ঐসব ছিন্নমুল মানুষদের জন্য কিছু করার।
হাহাহা
আমার নিজেরও পেট ভরে না! আর তাদের জন্য...!
এসব স্বপ্ন 'স্বপ্ন'ই থেকে যাবে...
চালিয়ে যান আপনি, আপনার জন্য শুভ কামনা.... -
লুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ২২:৫৫
এমন জন্মই সার্থক ।
অনেক অনেক ভালো লাগলো ।
আমি আর আপনি একই রাশি । -
তৌফিক মাসুদ০৩ ডিসেম্বর ২০১২, ২৩:০২
miss a lot DU with u and মামুন""মোবাইল থাইকা Blog e, so english and short -
আছিব চৌধুরী০৩ ডিসেম্বর ২০১২, ২২:৫৯
ধন্যবাদ ভাই খুবই ভাল লাগলো, জন্মদিনে আপনার কার্যক্রম দেখে। এই ব্যাপারটি সবার মধ্যেই ছড়িয়ে যাক, এই শুভ কামনা রইল। -
চাতক পাখ ।০৩ ডিসেম্বর ২০১২, ২৩:০৩
আমার পৃথিবীতে আসার দিনে যদি কিছু মানুষ হাসে, কিছু শিশু যদি মানবতার পরশ পায় তবেই আমার ভালো লাগে, মনে হয় বেঁচে থাকাটা শুধু আমার জন্য নয়। আমি আমার অন্তরের ডাকে কিছুতেই সারা না দিয়ে থাকতে পারি না। কঠিন কথা
আমারও কোন দিন কেক কাটা হয় নি , তবে আপনার মত এমন কাজও করা হয় নি


অনেক ভাল লাগলো -
চাতক পাখ ।০৩ ডিসেম্বর ২০১২, ২৩:১৪
তুমিও হয়ত পারবে একদিন আমি পারবো কিনা তা জানি না তবে চেষ্টা থাকবে সতত

-
সপ্তসুর০৩ ডিসেম্বর ২০১২, ২৩:০৮
খুব সুন্দর অন্তরের মানুষ তুমি। অনেক অনেক ভালো থাকো। দীর্ঘ জীবন পাও।
শুভকামনা তোমার জন্য অপু। -
জাজাফী০৩ ডিসেম্বর ২০১২, ২৩:২০
এমন করে কজন পারে
দুঃখীর দুঃখে কাদা
সবাই দেখে সম্মুখে তার
পাহাড় সম বাধা।
জন্মদিনের খুশি যারা
বিলিয়ে দিতে পারে
তারাই হলো বন্ধু প্রিয়
মনে রাখে তারে।
জন্মদিনে তোমায় দেব
অনেক ভালবাসা
এই কথাটা লেখার মত
নেই যে কোন ভাষা।
তাই এনেছে ফুলের মালা
ফারিন এবং জামিল
তোমার এমন জন্মদিনে আমিও ছিলাম সামিল।
শুভ কামনা রইলো। -
শ্রেয়সী০৩ ডিসেম্বর ২০১২, ২৩:২৫
পোস্টটা স্টিকি করা হোক...
পোস্টটা স্টিকি করা হোক..
পোস্টটা স্টিকি করা হোক..
অসাধারণ উদ্যোগ অপু। আন্তরিক শুভ কামনা তোমার জন্য। এভাবেই এগিয়ে চলো। সাথে আছি। থাকতে চাই। সকল ভালো-মন্দ মিলিয়ে।

-
তৌফিক মাসুদ০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৪৮
পাহাড়ী গতবারের Birthday তে আমিও ছিলাম" এইবার miss করলাম" কপালে ছিলনা -
পাহাড়ী০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৪০
জন্মদিন হোক জন্মের মতই নিষ্পাপ । আন্তরিক শুভেচ্ছা জেনো অপু
এভাবে যেন উদ্যোগী হয় মানুষের মুখের হাসি দেখতে । যেন কিছু বিত্তবানের হাসি জৌলুসে সীমাবদ্ধ না থাকে আমাদের আনন্দ ।
অনেক অনেক শুভকামনা অনিন্দ্য
-
মোঃ হাসান জাহিদ০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৩৯
অসাধারণ !!! দেখে খুব ভালো লাগলো । আমাদের জন্মদিন গুলো এভাবে পালন করা উচিৎ । আবারও জন্মদিনের শুভেচ্ছা জানালাম । ভালো থাকুন ।

-
জিনজির০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৪১
শুভ জন্মদিন প্রিয় অপু ভাই। ছবি এবং অনুভব, দুটোই অনেক ভাল লাগল। শুধু ভাল লাগল বলেই কথা আসলে শেষ হয় না, বলা যায় চমতকার একটা মোহনিয় আবেশ তৈরী করল মায়া এবং মমতার। এরা এগিয়ে যাক, সেই কামনা রইল। আর আপনার জন্য রইল অনেক অনেক আন্তরিক ভালবাসা। শুভ হোক জীবন ভালবাসার হাত ধরে।





-
তানজিল রিমন০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৫৮
সব মানুষেরই এমন হওয়া উচিত। আমিও আমার জন্মদিনের কেক কাটিনি কখনও। বন্ধুরা দলবেধে কেক কাটে অন্যদের জন্মদিনে। কিন্তু গত চার বছরে আমারটা হয়নি। এসব আমার কাছে ভাল্লাগে না। বাড়িতেও কখনও এসব হয়নি। শুধু জন্মদিন নয়, ঈদেও আমার কেনাকাটা করা হয় না, যেদিন আর ১০ জনের জন্য কিছু করতে পারব, সেদিন ঈদে নতুন কিছু, তার আগে নয়। এজন্য অবশ্য অনেকে অনেক কিছু বলে। কিন্তু তাতে আমার যায় আসে না...
শুভ জন্মদিন ভাইয়া
আপনার মনের স্বপ্নগুলো সত্যি হয়ে ধরা দিক... -
তানজিল রিমন০৪ ডিসেম্বর ২০১২, ০০:০৭
হুম ঠিক বলেছেন ভাইয়া
লোকদেখানো কিছু করেও লাভ নেই। সবাই নিজের চিন্তা করে, স্বাথের্র চিন্তা করে... চারপাশটা ভালোভাবে দেখে না। দেখলেও না দেখার ভান করে... মনের প্রশান্তিই বড় শান্তি...


-
রব্বানী চৌধুরী০৪ ডিসেম্বর ২০১২, ০০:০৪
ধন্যবাদ অপু ভাই, ছবিগুলি সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকুক। অসহায় মানুষগুলি মানুষ হিসাবে স্বীকৃতি পাক আমাদের সকলের অন্তরে। আজ ২৭তম থেকে শুভ হোক পথ চলা আলোর প্রত্যয়ে, ভালো থাকবেন। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৪ ডিসেম্বর ২০১২, ০০:১৫
প্রিয় অনিন্দ্য,
একি জন্মদিন পালন করলেন?
কি দরকার ছিলো ছিন্নমূল মানুষগুলোর মুখে একবেলা ভালো খাবার তুলে দেয়ার?
নিজের পরিবারের হাসি আনন্দটা মাটি করলেন কেন?
রাস্তায় যারা প্রাণের জন্য জীবন কাটায় তাদেঁর জন্য কিসের মায়া?
এরা মানুষ নাকি এরাতো নোংড়া?
এদের দেশে বাস করার অধিকার দিলো কে?
বাংলাদেশে তো আমাদের মতো ভদ্রপোষাকধারী নিমকহারাম-মীরজাফরদের জন্য। আমরা কেই মানুষ হতে পারিনি বলেই আপনার মতো ফুটপাতের মানুষগুলোকে দেখিনা।
অনিন্দ্য, বিশ্বাস করুন আপনি মানুষ নামক জানোয়ারের খাঁচা থেকে মানবকে মুক্ত করতে পেরেছেন বলেই জন্মদিনে দামী কেইকের পাশে না দাড়িয়েঁ ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন।
আমরা আজ অসংখ্য অনিন্দ্য হতে পারিনি বলেই আমরা এখনো জানোয়ারের কাতারের রয়ে গেলাম।
কথা দিলাম আগামী ৬ ডিসেম্বর মেয়ের জন্মদিনে আমিও অনিন্দ্য হবো।
-
হাসান খান০৪ ডিসেম্বর ২০১২, ০০:৫৩
আমার চারপাশের মুখগুলোকে একটু হাসি দেখলে ভালো লাগে, একটা দিন ওদের ভালো কিছু খাওয়াতে পারলে, ওদের একটু সঙ্গ দিতে পারলে আমার বেশ ভালো লাগে।
শুভ জন্মদিন অপু ভাই। নিজের আনন্দটা অন্যের মাঝে ভাগাভাগির মাঝেই প্রকৃত আনন্দ নিহিত।
-
মোজাম্মেল কবির০৪ ডিসেম্বর ২০১২, ০০:৫৮
শুভ জন্মদিন...
আমি আমার সন্তানদের জন্মদিনে ওদেরকে নিয়ে অনাথ শিশুদের সাথে কাটাই... -
মোতাসিম০৪ ডিসেম্বর ২০১২, ১৩:৪৪
খুব ভালো কাজ করেছেন । আর আমাদের সব ভালো দিন গুলো এভাবেই কাটানো উচিত । অন্তত স্রষ্টার সৃষ্টির প্রতি আমাদের কর্তব্য কিছুটা হলেও পালন হবে । আপনাকে অভিনন্দন । -
মাইনুল আমিন০৪ ডিসেম্বর ২০১২, ১৪:২৫
আমার প্রিয় অপু ভাই
জন্মদিনে কেক কেটে হই স্থুল করতে আমার অস্বস্তি লাগে। আমার পৃথিবীতে আসার দিনে যদি কিছু মানুষ হাসে, কিছু শিশু যদি মানবতার পরশ পায় তবেই আমার ভালো লাগে, মনে হয় বেঁচে থাকাটা শুধু আমার জন্য নয়। আমি আমার অন্তরের ডাকে কিছুতেই সারা না দিয়ে থাকতে পারি না। ---------------------------কতটুকু সরলতা এবং হৃদয়ের মায়া থাকলে কথাগুলো এভাবে বলা যায় এবং নিজেকে এভাবে বিলানো যায় ।
ভালো মানুষের জীবন থেকে এভাবেইতো জীবনকে শিখতে হয় ---------জানতে হয় ---------ভাবতে হয় ।
আপনি আমকেও ভাবলেন অনেককিছু অপু ভাই ।
প্রিয় অপু আপনি একজন সমাজের একজন উন্নত আদর্শ । আপনার অনেকদিন বেচেঁ থাকা প্রয়োজন -----------চারপাশের ধনাঢ্য দুর্বৃত্তদের শেক্ষা নেবার জন্যে ।
অপু ভাই, --------------------------------জন্ম-দিনে আপনার শতায়ু সুস্থ-জীবন কামনা করছি --------আমিও ।
ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময় এ প্রত্যাশা --------------------
-
মাটিরময়না০৪ ডিসেম্বর ২০১২, ২৩:১২
তোমার জন্মদিনের জন্য আমি কোন শুভেচ্ছা জানাচ্ছি না। একটা ভালো কাজের মধ্য থেকে কিছুটা উতসাহ, কিছুটা সুখ আর কিছুটা টান নিতে এসেছি।
অনেক অনেক দোয়া করি যেন সব সময় এভাবে মানুষের পাশে দাড়াতে পারো আর আমার জন্য দোয়া করো যেন সপ্নগুলো পুরণ হয়। নিজের না হোক অন্যের (বঞ্ছিত মানুষ) হাসিটুকুন দেখে যেন তৃপ্ত হতে পারি। -
এস এইচ মং মারমা০৪ ডিসেম্বর ২০১২, ২১:০১
এত সুন্দর একটা মন তো সবার থাকে না প্রিয় অপু......................যত দেখছি তত অবাক হচ্ছি............কী অপূর্ব ছবিগুলো ................তোমার কাছ থেকে আমাদের অনেক শিখার আছে প্রিয়।তোমার জন্মদিনে অজস্র শুভেচ্ছা প্রিয়।ভাল থেকো ।সুন্দর স্বাস্থ্য কামনায়....................তোমার মং..................... -
কাছের মানুষ ০৪ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
মন ছুয়ে গেল পোষ্টটা পরে।
সবার মাঝে ছরিয়ে যাক এই চেতনা । যেই দেশে প্রতি রাতে ৩০ লক্ষ লোক রাতে এক বেলা না খেয়ে ঘুমায় , সেইখানে এই রকম ছোট ছোট উদ্দোগ গুলো পারে কিছু মানুষের মুখে হাসি ফুটাতে।
আবারও জম্মদিনের শুভেচ্ছা নিবেন। -
আশরাফুল কবীর০৪ ডিসেম্বর ২০১২, ২২:৩২
শৈশবে আমার জন্মদিনে বাবা খুব সকাল বেলা বাজারে যেতেন। বড় বড় মাছ, দৈ, মিষ্টি আর ফল নিয়ে আসতেন। আশেপাশের সব শিশুদের নিমন্ত্রণ জানানো হত। মা আয়োজন করে রান্না করতেন। দুপুরে সবার সাথে ছোট্ট আমি মজা করে খাওয়া দাওয়া করতাম। মা যত্ন করে খাওয়াতেন।
#এক কথায় দারুন বার্থডে ট্রিট

আমরা এরকম কল্পনা করতে পারি আর অপু বাস্তবে করে দেখিয়ে দেয়


সেখানে শেকড়মূলে আর বাতাসের মর্মতলে
পাব আমি সত্য বলে যা কিছু সঠিক
পাব চাঁদি সাতারুর নিঁখুত ঢেউয়ের আকুলতা
পাব নৈশ গরুদল রাঙা আর মেয়েলি পায়ের।
[জীবন্ত আকাশ, ফেদেরিকো গারসিয়া লোরকা] -
মোহাম্মদ এনামুল কবির০৪ ডিসেম্বর ২০১২, ২৩:০৭
অপু তোমার জন্মদিনে অনেক অনেক অনেক অনেক শুভেচ্ছা। এবং সুন্দর মনের পরিচয় পেয়ে আমি গর্বিত। তোমার kindness আমাকে অনুপ্রাণিত করেছে। ধন্যবাদ। -
অসংজ্ঞায়িত মেহেদী০৪ ডিসেম্বর ২০১২, ২৩:৩৬
আমার পৃথিবীতে আসার দিনে যদি কিছু মানুষ হাসে, কিছু শিশু যদি মানবতার পরশ পায় তবেই আমার ভালো লাগে, মনে হয় বেঁচে থাকাটা শুধু আমার জন্য নয়...


খুবই ভালো লাগলো অনিন্দ্য ভাইয়া...এভাবেই ভাবা উচিত প্রতিটা মানুষের, আমরা অনেকেই পারি না। তবে অন্তত একজনকে দেখতে পারছি এটাই বা কম কিসে


ভালো থাকুন সতত

-
আমি কালপুরুষ০৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৩
অপু ভাইয়া আপনাকে ফেসবুকে এসএমএস দিয়েছিলাম।
এখানে কিছু বলবনা।
বার্তা দিয়েছি। -
আলইমরান ০৯ ডিসেম্বর ২০১২, ২২:২৩
অসাধারন আইডিয়া অপু ভাই। প্রতিটি মানুষ যদি এমনটাই ভাবত, এই দেশটা কতই না সুন্দর হত।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য






নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
অনেক ভাল লাগলো তাদের প্রতি আপনার ভালবাসা দেখে।