বুধবার ২২ মে ২০১৩, ৮ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


আমার আমি-০৩ (একটি অলৌকিক নৌকা ভ্রমন)



অনেকদিন আগের কথা। তখন ক্লাস সিক্সে পড়ি। প্রত্যেকবার পরীক্ষা শেষ করে গ্রামে দাদার বাড়ি বেড়াতে যাওয়া আমার জন্য রেওয়াজে পরিনত হয়েছিলো সেই সময়। পরীক্ষার সময় জমানো গল্পের বইগুলো যত্ন করে তুলে রাখতাম গ্রামে বেড়াতে গিয়ে আরাম করে পড়ার জন্য। মনেপড়ে সেই সময় কি পরম মমতায় বইগুলোতে হাত বুলাতাম, আর অপেক্ষা করতাম কবে পরিক্ষা শেষ হবে আর গল্পের বই হাতে নেবো।
সেইবার পরীক্ষা শেষ করে বিকেলেই রওনা দিলাম গ্রামের বাড়ি, তর সইছিলো না। তখন এখনকার মতো রাস্তা পাকা ছিলো না। বর্ষার পুরোটা সময় কাদা আর পানিতে ডুবে থাকতো প্রধান রাস্তা। তাই যাত্রার মূল ব্যবস্থা ছিলো নৌকা, প্রায় ৩০মিনিটের নৌকা পথ। গাড়ি থেকে ঘাটে নামতে নামতেই সন্ধ্যা হয়ে গেলো। নৌকায় উঠার পর শুরু হলো তুমুল বৃষ্টি। ভারী বর্ষন যাকে বলে। অন্ধকারে নৌকার ভিতর ছোট্ট লন্ঠন জ্বলছে, বৃষ্টির শব্দ, ব্যাঙ ডাকছে, বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, দমকা হাওয়ায় বৃষ্টির ঝাপ্টা এসে লাগছে শরীরে, নৌকার দোলুনি, এর মধ্যেই আমি গল্পের বই খুলে পড়তে শুরু করলাম।
আহ... কিযে এক নৈস্বর্গিক পরিবেশ। আমি বর্ননা করে বুঝাতে পারবো না। উপন্যাসিক নই তাই সেই ক্ষমতা আমার নেই। তবে সেই দিনের সেই ৩০মিনিটের নৌকা ভ্রমন আমার মস্তিষ্কের নিউরোনে গেঁথে গিয়েছিলো। এর পর এই রকম অলৌকিক পরিবেশ-পরিস্থিতির মুখিমুখি হইনি ঠিকই কিন্তু ভুলতে পারিনি এই স্মৃতি।
স্কুল পার হয়ে কলেজ তার পর প্রবাসে মেডিকেল ইউনিভার্সিটি কত জায়গায় কত স্থানে বসে বই পড়ার স্মৃতি আমার আছে। মস্কোতে পৃথিবীর মধ্যে তৃতীয় আর রাশিয়ার সবচেয়ে বড় লাইব্রেরী রাশিয়ান স্টেট লাইব্রেরী (লেনিনের নামে পরিচিত) এর ১৭.৫ মিলিয়ন বইয়ের সমারোহে বসে বই পড়ার অভিজ্ঞতাও আমার আছে। কিন্তু এমন আমেজ আর এমন ভাল লাগা কখনোই হইনি।
তাই সবসময়ই লোভ আর ইচ্ছে ছিলো এমন পরিবেশে আবার বই পড়বো।
তুমুল বৃষ্টি হবে, আমি নৌকার ভিতর লন্ঠন জ্বালিয়ে কবিতার বই পড়বো... সে শব্দ, সেই মাটির সোদা গন্ধ, সেই বৃষ্টির হালকা ঝাপটা... ইস... যদি ফিরে পেতাম।

জানি পুরো পরিবেশটা হয়তো কখনোই ফেরত পাবো না। কিন্তু ইচ্ছে আছে শহরে আমার বাসার পুকুরে ছোট্ট একটি নৌকায় সেই অলৌকিক মূহুর্তটা নামিয়ে আনার, নৌকার ভিতর লন্ঠন জ্বালিতে বৃষ্টির রাতে কবিতা পড়বো। এইবার বর্ষা শুরু হয়েছে, হয়তো এইবারই হয়ে যেতে পারে সেই কবিতা পড়া, আর না হলে অসুবিধা নেই, আমি স্বপ্ন বুনে যাই আগামী বারই করবো না হয়। পুরো পরিবেশটা তৈরী করতে অনেক জোগাড়যন্তের ব্যাপার। আমি আপাতত মাপ নিয়ে নৌকার খোঁজ করছি।
হতে পারে হাস্যকর, কিন্তু জীবন তো একটাই, চেষ্টায় থাকি ইচ্ছা পূরনের।

(লেখাটি ধারাবাহিক, ফেইসবুক ওয়ালে পূর্বে পোস্টকৃত, কর্মব্যস্ততার জন্য ব্লগে আসতে পারছি না, নতুন লেখায়ও হাত দিতে পারছি না)
২৫ টি মন্তব্য
mukto75 মুক্তমন৭৫১১ জুন ২০১২, ১০:৪৪
আপনার এই ইচ্ছেটিও পূরণ করুক আল্লাহপাক।
ছোট বেলাতে যে আনন্দ পেয়েছিলেন, এখন সেই রকম আনন্দ হয়ত পাবেননা, কারন অনেক বুড়িয়ে গিয়েছি আমরা। কিন্তু তারপরেও আমাদের সকলেরই তো ইচ্ছে করে শৈশবে ফিরে যেতে, তাইনা?

শুভকামনা জানাই। ভালো থাকুন।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১১ জুন ২০১২, ১১:৩৬
ইচ্ছা পূরন আর ইচ্ছা পোষন দুটোই আমার জন্য দারুন উপভোগের। ধন্যবাদ ভাই
mukto75 মুক্তমন৭৫১১ জুন ২০১২, ১১:৪০
আপনাকেও অনেক ধন্যবাদ।
তবে ছবিটি অসাধারন একটি ছবি।
লেখার সঙ্গে কঠিন মিল এই ছবির।
ভালো থাকুন এনাম ভাই।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১১ জুন ২০১২, ১১:৪২
ভালোবাসা
sagar923 রফিকুল ইসলাম সাগর১১ জুন ২০১২, ১০:৪৮
এরকম লেখা পড়তে আমার খুব ভালো লেগে।
আপনাকে ধন্যবাদ।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১১ জুন ২০১২, ১১:৪০
mdumeralikhan মোঃউমর আলী খান১১ জুন ২০১২, ১১:০৭
আসলেই দারুণ একটা অনুভূতি, বলে বোঝানো অসম্ভব। ভালো লেগেছে স্মৃতিচারণ।

ভালো থাকবেন
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১১ জুন ২০১২, ১১:৪১
somoynews ইসময়১১ জুন ২০১২, ১১:২৮
দারুন কিশোর বেলা । পড়ে মনে হয আর একবার মাত্র আর একবার যদি ফিরে পেতাম .........................................।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১১ জুন ২০১২, ১১:৪২
যদি পারতাম----
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু১১ জুন ২০১২, ১২:০৭
চমৎকার স্মৃতিচারণ। কর্মব্যস্ততা ঝেড়ে ফিরে আসুন আমাদের মাঝে। এনাম ভাই ছবিটা কি আপনার হাতে আঁকা? চমৎকার একটা ছবি।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১২ জুন ২০১২, ০৯:৫১
ধন্যবাদ, হাতে আঁকা না ভাই, ফটোশপ এডিট
Shohiduzzaman পাপলু বাঙ্গালী১১ জুন ২০১২, ১২:১৩
স্মৃতিচারণ ভাল লাগলো ।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১২ জুন ২০১২, ০৯:৫১
Samrat30 সম্রাট সানি১১ জুন ২০১২, ১৩:০৪
চমৎকার মনোমুগ্ধকর লিখা। সত্যই এনাম তোর চমৎকার একটা বাল্যকাল ছিল। আর ইদানিং ফটোশপে ফটো এডিটিং ও খুব ভালো হচ্ছে। ভালো লাগলো।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১২ জুন ২০১২, ০৯:৫২
shahidulhaque77 শাহিদুল হক১১ জুন ২০১২, ১৪:৩৫
আমি জন্মসূত্রে ডাঙ্গার মানুষ। নদী নৌকা এগুলো ছোটবেলায় খুব একটা দেখি নি। তবে মাঝেমধ্যে গড়ায় নদী পার হতাম নৌকায়। খুব ভয় হতো তখন। বড় হয়ে হবিগঞ্জ জেলায় চাকরি করার সময় নৌকায় অনেক ভ্রমণ করতে হয়েছে। সে সব থেকে অনেক স্মৃতিই এখন মনে পড়ছে। আপনার আকাঙ্ক্ষা বাস্তবায়িতব হোক সেই প্রত্যাশা রইল। আমি এই মুহূর্তে হাওড়ে নৌকায় ভ্রমণ করছি। নেত্রকোণা জেলার মদন উপজেলার উচিৎপুর ঘাট থেকে নৌকাযোগে খালিয়াজুড়ী উপজেলায় যাচ্ছি। বেলা দুটোতে যাত্রা শুরু করেছি। আশা করি সাড়ে চারটা থেকে বিকাল পাঁচটার মধ্যে পৌঁছব। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১২ জুন ২০১২, ০৯:৫২
আপনার জন্য ও অনেক অনেক শুভকামনা ভাই।
fardousha ফেরদৌসা১১ জুন ২০১২, ১৪:৫৪
জীবন তো একটাই , চেষ্টায় থাকি ইচ্ছা পূরণের আপনার এই কথাটা খুব ভাল লাগল ।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১২ জুন ২০১২, ০৯:৫৩
জীবন তো একটাই , চেষ্টায় থাকুন ইচ্ছা পূরণের
Kazi007 কাজী তুষার১১ জুন ২০১২, ১৫:৪৮
দারু অনূভুতি। সৃতিচারন ভাল লাগল।
Kazi007 কাজী তুষার১১ জুন ২০১২, ১৫:৪৯
স্মৃতি
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১২ জুন ২০১২, ০৯:৫৩
chomok001 মোঃ হাসান জাহিদ১১ জুন ২০১২, ১৬:২৪
ঠিক তাই, জীবন তো একটাই । যে কয়টা স্বপ্ন সাধ্যের মধ্যে আছে ওগুলো কে পূরণ করা দরকার ।
আমরা কেউ ছোট বেলায় ফেরত যেতে পারবো না । কিন্তু ছোট বেলার একটা দু'টো ঘটনাকে যদি ফিরে পাওয়া যায় ।
অন্তত কিছু সময়ের জন্যে মন্দ কি ।

লেখাটা পড়ে খুব ভালো লাগলো এনাম ভাই । আপনার এই ইচ্ছেটা পূরণ হোক । ভালো থাকুন ।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১২ জুন ২০১২, ০৯:৫৬
কোনো এক ঝুম বৃষ্টির দিনে একসাথে নৌকার ভিতর বসে চা-আড্ডা, এটাও কিন্তু আমার ইচ্ছে---

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment