বুধবার ১৯ জুন ২০১৩, ৫ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


দিন যায়


অতীত বুঝি ভালই ছিল,
যাচ্ছে সময় মন্দ।
দৃষ্ট পটে সরিষা ফুল!
হলাম বুঝি অন্ধ!

লিখতে পারি না। পারিপার্শিক ঘটনা আমার ক্ষুদ্র ভাবনা গুলো এলোমেলো করে দেয়। লেখার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বে ও লিখতে না পারার যন্ত্রনা বড়ই নির্মম। 'অজুহাত' আর 'অভিযোগ' এই দুইটিকে তেমন একটা প্রশ্রয় দিইনি । অভিযোগের তীরটা আজীবন নিজের প্রতি নিক্ষেপ করেছি। এতে যে প্রশান্তি পেয়েছি তা অন্য কোন কিছুতে পাইনি।

আমার স্বপ্ন গুলো ছিল অতি ক্ষুদ্র। বিত্তবান আর খ্যাতিমানদের দেখে সৌন্দর্য উপভোগ করেছি। দৃষ্টি আর মনের লাগাম হাতছাড়া করিনি। লোভাতুর হতে দিইনি ওদের। মনটা কড়া শাসন সহ্য করতে করতে অনুভূতি হারিয়ে ফেলেছে। শত চেষ্টা করেও জাগানো যায় না। চোখে এখন ঝাপসা দেখি। সেই দিন চশমা নিলাম। এখন স্পষ্ট দেখতে পাই। মনের জন্য একটা কিছুই করতে পারলাম না।
২৫ টি মন্তব্য
firoj07 জীরো০৩ জুন ২০১২, ০১:০৫
শুভেচ্ছা.....
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ১০:৫০
শুভেচ্ছা আপনার জন্যও
julia ঈশিতা জুলিয়া০৩ জুন ২০১২, ০১:০৮
এতোদিন পর আপনার পোস্ট পেলাম! তাও আবার বিষণ্নতায় ভরা
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ১০:৫০
বিষণ্ণতা নয় আপু । এটিই বাস্তবতা । লিখতে পারি না
কেমন আছো তুমি ?
julia ঈশিতা জুলিয়া০৫ জুন ২০১২, ২০:১০
ভালোই আছি
sazzad77 সাজ্জাদ হোসাইন ০৩ জুন ২০১২, ০১:১২
প্রিয় নিয়মিত পোস্ট দেন না কেন?

অনেক অনেক ভালো থাকা হোক
শুভেচ্ছা এবং শুভকামনা
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ১০:৫১
ধন্যবাদ সাজ্জাদ ।
শুভকামনা সতত
Rjamil রশীদ জামীল০৩ জুন ২০১২, ০২:১৫
সাঈদ ভাই, এতো পবিত্র মাটিতেও যদি বিষণ্ণতায় ডুবে থাকেন,
আমরা তাহলে-----------কীভাবে ভাল থাকি
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ১০:৫৩
মাটি পবিত্র হলে কি হবে? মন যদি পবিত্র না থাকে ।
শুভকামনা জামীল ভাই । ভাল থাকুন
notunjibon1 রিয়া হাবিব০৩ জুন ২০১২, ০২:৩৭
কনফিউজড...কোনটা ভালো...অতীত, বর্তমান না ফিউচার?
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ১০:৫৪
আমিও কনফিউজড
বুঝতে পারছি না কোনটা ভাল ।
ধন্যবাদ ও শুভকামনা
tmboss172 তৌফিক মাসুদ০৩ জুন ২০১২, ০৩:০৭
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ১০:৫৪
পুষ্প উপহারের জন্য ধন্যবাদ
salehahmed সালেহ আহমদ আল ফুয়াদ০৩ জুন ২০১২, ০৩:৩৩
ব্লগে আমি নবাগত। তবে আপনার লেখার সঙ্গে আগে থেকে পরিচিত।
আমার শুভেচ্ছা জানিবেন।
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ১০:৫৫
আপনাকে আমার ব্লগে সু-স্বাগতম
লিখুন আর ব্লগেই বিনোদন খুঁজুন ।
শুভকামনা সতত
ehasan48 আলইমরান ০৩ জুন ২০১২, ০৯:১৯
কেমন আছেন সাঈদ ভাই?
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ১০:৫৮
এক কথায় উত্তর দিলে বলতে হয় আল হামদু লিল্লাহ ভাল আছি। ডান হাতের ব্যাথা ছিল কিছু দিন ।
এখন ভাল অনুভব হচ্ছে ।
আপনি কেমন আছেন ইমরান ভাই?
somoynews ইসময়০৩ জুন ২০১২, ০৯:৩৪
কেন এই বিষণ্নতা ?
সবার কমেন্টসে মনে হচ্ছে আপনি সুন্দর লেখেন । আগে পড়া হয় নাই । আমাদের বঞ্চিত করবেননা । ধন্যবাদ ।
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ১১:০১
সুন্দর লিখি ! আত্মতৃপ্তি আর বিনোদন দুইটাই পেলাম।
ব্লগে আপনার সরব উপস্থিতি প্রশংসা যোগ্য ।
ভাল থাকুন। সুস্থ থাকুন। শুভকামনা সতত
AhmedRabbani আহমেদ রব্বানী০৩ জুন ২০১২, ১১:০০
এটা একটা কবিতা হতে পারতো!কাব্যময় অভিব্যক্তি প্রকাশ কজনে বা করতে পারে বলুন।আপনাকে অনেক ধন্যবাদ।
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ১১:০৩
কবিতা জীবনে একটিও লিখি নাই। চেষ্টা করে বার বার ব্যর্থ হয়েছি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার ব্লগে আপনাকে সুস্বাগতম
jamalhossains জামাল হোসেন সেলিম০৩ জুন ২০১২, ১২:২৩
"অতীত বুঝি ভালোই ছিল...." দারুন লেখা! চমৎকার!
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ২৩:৫৩
ধন্যবাদ সেলিম ভাই।
আমার ব্লগে আপনাকে সু-স্বাগতম ।
শুভকামনা সতত
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু০৩ জুন ২০১২, ১৭:৪৩
আমার স্বপ্ন গুলো ছিল অতি ক্ষুদ্র। বিত্তবান আর খ্যাতিমানদের দেখে সৌন্দর্য উপভোগ করেছি। দৃষ্টি আর মনের লাগাম হাতছাড়া করিনি। লোভাতুর হতে দিইনি ওদের। মনটা কড়া শাসন সহ্য করতে করতে অনুভূতি হারিয়ে ফেলেছে।

দারুণ ছবি আঁকেন দেখছি। চমৎকার। মনটা কড়া শাসন সহ্য করতে করতে অনুভূতি হারিয়ে ফেলেছে। এই কথাটার সাথে একমত হতে পারলাম না ভাই। মনের যে শাসন করতে জানে পৃথিবীর সমস্ত সুখ কিন্তু তার জন্যই। আর মন সহ্য করবে কেন, মন তো উপভোগ করবে আপনার বন্ধু হয়ে। শুভেচ্ছা রইল
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০৩ জুন ২০১২, ২৩:৫৫
সুন্দর এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ অপু ।
আপনার প্রশ্ন আমাকে ভাবিয়ে তুলল। গত রাতে হঠাৎ এই কথা গুলো কেন লিখেছি নিজেও জানি না।
ভাল থাকুন। শুভ কামনা সতত