রবিবার ২৬ মে ২০১৩, ১২ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


ঢাকা'র চলচ্চিত্রে উপমহাদেশের কন্ঠ শিল্পীরা



বাংলাদেশে চলচ্চিত্র শিল্প শুরু হওয়ার পর আশির দশক পর্যন্ত চলচ্চিত্রের গানের ছিল স্বর্ণযুগ। এরপর নকলের দাপটে গান থেকে সুন্দর কথা ও সুর চলে যায়। একসময় এমনই সময় আসে যে শাহাদাত চৌধুরী'র সাপ্তাহিক বিচিত্রার চিত্র সমালোচক মাহমুদা চৌধুরী চলচ্চিত্রের গানকে খিস্তি খেউড় হিসেবে অভিহিত করেন। এখন অবশ্য অর্ণব, হাবীব, এস আই টুটুল এঁরা চলচ্চিত্রে কাজ করার ফলে কিছুটা হলেও শ্রুতিমধুর গানের খরা কেটেছে।

আশির দশক পর্যন্ত চলচ্চিত্রের গানে উপমহাদেশের বিখ্যাত কন্ঠ শিল্পীরা গান গেয়েছেন। লতা মঙ্গেশকর, তালাত মাহমুদ, মেহেদী হাসান থেকে শুরু করে সন্ধ্যা মুখার্জী, শ্যামল মিত্র, কিশোর কুমার রয়েছেন এই তালিকায়। কখনো দেশী বা কখনো যৌথ প্রযোজনার চলচ্চিত্রে এঁরা কন্ঠ দিয়েছেন। এছাড়া 'ধীরে বহে মেঘনা' নামক চলচ্চিত্রে 'কত যে ধীরে বহে মেঘনা' শীর্ষক গানে কন্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখার্জী। সেটি আমার সংগ্রহে নেই। কারো কাছে আছে কি? আমার সংগ্রহ শেয়ার করলাম আপনাদের সাথে।

আমি যে আঁধারে বন্দিনী - সন্ধ্যা মুখার্জী, চলচ্চিত্র: সূর্যকন্যা
ও দাদা ভাই- লতা মঙ্গেশকার, চলচ্চিত্র: রক্তাক্ত বাংলা
কে তুমি এলে গো - আহমেদ রুশদী, চলচ্চিত্র: নতুন নামে ডাকো
চেনা চেনা লাগে - শ্যামল মিত্র, চলচ্চিত্র: সূর্যকন্যা
ছেড়না ছেড়না হাত - কিশোর কুমার ও সাবিনা ইয়াসমীন, চলচ্চিত্র: অন্যায় অবিচার
ডাকে পাখি খোল আঁখি - হৈমন্তী শুক্লা, চলচ্চিত্র: প্রতিরোধ

ঢাকো যতনা নয়ন দু'হাতে - মেহেদী হাসান, চলচ্চিত্র: রাজা সাহেব
তোমারে লেগেছে এতো যে ভালো - তালাত মাহমুদ, চলচ্চিত্র: রাজধানীর বুকে
তুমি চাওপিয়া নদী হয়ে- হৈমন্তী শুক্লা ও সুবীর নন্দী, চলচ্চিত্র: মহানায়ক
তুমি যদি চাও - নচিকেতা, চলচ্চিত্র: রং নাম্বার
দিলের সওদা দিলওয়ালা - ঊষা উত্থুপ, চলচ্চিত্র: তিনকন্যা
তুমি সুন্দর হে - আহমেদ রুশদী ও আইরীণ পারভীন, চলচ্চিত্র: তানসেন

নতুন নামে ডাকো- নাহিদ নিয়াজী, চলচ্চিত্র: নতুন নামে ডাকো
পথের সাথী নামো গো পথে - শ্যামল মিত্র ও সাবিনা ইয়াসমীন, চলচ্চিত্র: ইয়ে করে বিয়ে
ভালবাসা যত বড় - কুমার শানু ও মিতালী মুখার্জী, চলচ্চিত্র: চরম আঘাত
মেঘ থমথম করে - ভূপেন হাজারিকা, চলচ্চিত্র: সীমানা পেরিয়ে
রুই কাতলা ইলিশ - কিশোর কুমার, চলচ্চিত্র: অন্যায় অবিচার
হালকা মেঘের ঐ - আহমেদ রুশদী ও রুনা লায়লা, চলচ্চিত্র: রাজা সাহেব
২৮ টি মন্তব্য
sujanpranto12 সুজন২৯ মে ২০০৯, ০৯:৫৮
smc প্রতীপ২৯ মে ২০০৯, ১০:০৩
ঠিক আছে।
বুকড !!!
sujanpranto12 সুজন২৯ মে ২০০৯, ১০:২৭
কালকে আমি অবাক। কত বোকা আমি দেখেন তাহলে। সাবিনা ইয়াসমনি হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন। আমি শুধু রুনা লায়লার কথা জানতাম। কেউ কোনদিন আমারে তো কথা দিলনা, ছেড়োনা ছেড়োনা হাত কিংবা আমার গলার হাড় খুলে নে.......গানগুলোর যে হিন্দি সংস্করণ আছে সেটা আমি জানতামইনা।

বাংলাদেশে এমন বোকা কয়টা আছে? দেশের খবরই জানেনা।
smc প্রতীপ২৯ মে ২০০৯, ১০:৩৭
হিন্দি ছবিতে কন্ঠ দিয়েছেন বাংলাদেশীদের এই তালিকায় আপাতত আছেন-রুনা লায়লা, সাবিনা ইয়াসমীন, মিতালী মুখার্জী, এন্ড্রু কিশোর এবং জেমস
sujanpranto12 সুজন২৯ মে ২০০৯, ১০:০০
সবকটা গানই পছন্দের।
smc প্রতীপ২৯ মে ২০০৯, ১০:৪২
প্রায় সবগুলো গান আমারও পছন্দের।
ধন্যবাদ।
jakir জাকির বেপারী২৯ মে ২০০৯, ১০:৩৪
চমৎকার পোষ্ট +

প্রিয়তে রাখলাম, গানগুলো পুনরায় শুনতে হবে।
smc প্রতীপ২৯ মে ২০০৯, ১০:৪৯
ধন্যবাদ।
এই ধরণের গানগুলোই আমার ঘুরে ফিরে শুনা হয়।
mp ময়না পাখি২৯ মে ২০০৯, ১০:৪৯
ভালো লাগা পোষ্ট।
smc প্রতীপ২৯ মে ২০০৯, ১১:০২
ধন্যবাদ।
'কৃষ্ণচূড়া লাল হয়েছে'র লিংক খুঁজে পেয়েছি দিয়ে এসেছিলাম আপনার পোস্টে। এখন এই গানটিই শুনছি
rokter_rong হে চয়ন২৯ মে ২০০৯, ১০:৫৩
তবে ইদানিং বোধহয় কিছুটা হলেও অবস্থার উন্নতি হচ্ছে,ধন্যবাদ মাহবুব ভাই
smc প্রতীপ২৯ মে ২০০৯, ১১:০৯
জ্বী। ইদানীং অবস্হার উন্নতি হচ্ছে।
আমিও মনপুরা, আমার আছে জল, চন্দ্রগ্রহন, জাগো, আহা!'র গান শুনি
samsulalammehedi মেহেদী৩০ মে ২০০৯, ০৫:৫৫
মাহবুব ভাই, গানগুলো শুনলাম ধন্যবাদও দিলাম
smc প্রতীপ৩০ মে ২০০৯, ০৭:৩৭
আপনাকেও ধন্যবাদ।
sharmabangla সজল শর্মা৩০ মে ২০০৯, ১২:০১
আগের গান ও ছায়াছবি সত্যিই শিল্পসম্মত। আর এখন............
smc প্রতীপ৩০ মে ২০০৯, ০৭:১২
একমত। তবে এখনও কিছু কাজ ভাল হচ্ছে। কিন্তু এই অস্হিরতার মাঝে সেগুলো আর শ্রোতাদের কাছাকাছি যেতে পারছে না।
ধন্যবাদ।
firozchoudhury ফিরোজ জামান চৌধুরী২০ জুন ২০০৯, ০৮:১০
দারুণ সব গান। অনেকগুলোই আমার প্রিয় গান।
দরকারি পোস্ট। গানগুলোর তালিকা একসাথে পাওয়া গেল। জ্ঞান বাড়লো আর কি! ধন্যবাদ মাহবুব।
smc প্রতীপ২০ জুন ২০০৯, ০৮:৫৮
জ্ঞানী হওয়ার শেষ সময় বলে কিছুই নেই
এটি চলমান একটি প্রক্রিয়া।
জ্ঞান বাড়লো জেনে ভাল লাগলো।
ধন্যবাদ।
ashru12 মো: আশরাফুল আলম০৮ মে ২০১১, ১১:১৯
খুব ভালো একটা কাজ করেছেন ভাইজান----শুধু গানের তালিকা নয়, সঙ্গে লিঙ্কও দিয়েছেন। সাবাশ! ভাল লাগলো। প্রিয়তে রাখলাম---গানগুলি শুনব অবসরে।
smc প্রতীপ২৬ আগস্ট ২০১১, ১১:৩২
ভালো লাগলো জেনে।
ধন্যবাদ। ভালো থাকুন
zhsoykot জেড এইচ সৈকত২৬ আগস্ট ২০১১, ১১:৩৭
দেখি গান গুলো ডাউনলোড করতে পারি কিনা। ধন্যবাদ পোস্টটিকে আবার সামনে নিয়ে আসার জন্য।
zhsoykot জেড এইচ সৈকত২৬ আগস্ট ২০১১, ১১:৪১
অবাক করা ব্যাপার! গান সরাসরি বাজছে। এটা কার তেলেসমতি নেটের নাকি পোস্টের?
smc প্রতীপ২৬ আগস্ট ২০১১, ১১:৪৭
আমার কিছু পোস্ট আছে যেগুলো অনেকটা ট্রেডমার্ক টাইপ। এটাও তেমনি
গান সরাসরি বাজছে- বিষয়টা বুঝতে পারিনি। গানের লিংকে ক্লিক করলে সেটা ইস্নিপ্সে নিয়ে যাবে। সেখানে গান বাজবে। এখন ইস্নিপ্সের প্লেয়ার বেশ হালকা-পাতলা করেছে। গান শুনতে অসুবিধা হয় না।
গান ডাউনলোড করতে লিংক জেনারেটর ব্যবহার করুন।
----------------------
বেশ কিছু মন্তব্য জমা পড়েছিল। সেগুলো উত্তর দিচ্ছি
zhsoykot জেড এইচ সৈকত২৬ আগস্ট ২০১১, ১২:০১
বলছিলাম নেটে কিছু শুনতে চাইলে আগে লোড নেয় তারপর একটু বাজে ফের লোড নেয় আবার একটু বাজে। কিন্তু গানটা বিরতিহীন একটানা বেজেছে।শুর থেকে শেষ পর্যন্ত বিরামহীন বেজেছে।
smc প্রতীপ২৬ আগস্ট ২০১১, ১২:০৮
ইস্নিপ্সের প্লেয়ার এখন সত্যিই কাজের হয়েছে।
zhsoykot জেড এইচ সৈকত২৬ আগস্ট ২০১১, ১২:১১
ঠিক বলেছেন।
ehasan48 আলইমরান ২৬ আগস্ট ২০১১, ১২:১৬
সোজা প্রিয়তে।
ধন্যবাদ।
smc প্রতীপ২২ অক্টোবর ২০১১, ১০:৩৭
অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন।