শনিবার ২৫ মে ২০১৩, ১১ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem

বাঙলাদেশ, তুমি জাগো

না, মানুষের রক্তে গন্ধ খুঁজ না-এত অনুসন্ধিৎসু দৃষ্টি এখানে দিও না।
তোমার বুক লোহিত সাগর-কার মাটি এত অশ্রু সিক্ত বল?
এত নোংরা হাতের হিংস্রতায় কার মুখ এমন বিভৎস সহস্র বছর?
কিসের গন্ধ খুঁজে তোমার শরীরে এত? এরা ওরা ও তারা, কিসের?
নব্য উপনিবেশিকতা তোমার পায়ের শেকল। তোমার স্তনে হিংস্র দন্তাঘাত ওদের-বিশ্বাস করো ওরা শুধু দখল বুঝে, তোমাকে না। তোমাকে না, এতটুকু।
যে যতটুকু পারে-শুধু দখল বুঝে। মহাবিশ্বটাও অতি সামান্য তাদের- তারা সব একই মায়ের পেটের।
অতি-রাজনীতির দুরারোগ্য ব্যাধি কোষে ও মগজে তোমার, সাইনাপসে সাইনাপসে। এত নোংরামি আর কোথায় বল? কত মানুষের বক্ষে রক্ত জমাট দেখ!
বাঙলাদেশ শোন, দোহাই তোমার শোন-
তুমি ঋজু হও, হিমালয় তো উত্তরেই। তুমি প্রশান্ত হও, দরিয়া তো দক্ষিণেই।
এমন ন্যুব্জ হয়ে না, সটান বক্ষে, উদ্যত নয় সাহসে-সম্মুখ পাণে।
না, গর্জে উঠো না আর। এবার সত্যিকারে জাগো মঙ্গল প্রভাতে, তুল মস্তক
—বিনয়ী হও, সহিঞ্চু হও, বিকশিত হও পৃথিবীর বাগানে।

স্টকহোম, ১৭ জানুয়ারী।
৪ টি মন্তব্য
mehedi7070 অসংজ্ঞায়িত মেহেদী১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৫৯
তুমি ঋজু হও, হিমালয় তো উত্তরেই। তুমি প্রশান্ত হও, দরিয়া তো দক্ষিণেই।
এমন ন্যুব্জ হয়ে না, সটান বক্ষে, উদ্যত নয় সাহসে-সম্মুখ পাণে।

অসাধারণ লেখনি, শুভেচ্ছা শত
raufula রউফুল আলম১৮ ফেব্রুয়ারি ২০১৩, ০০:৩০
ধন্যবাদ।
Shongkhobas সেলিনা ইসলাম১৮ ফেব্রুয়ারি ২০১৩, ০৭:১৭
এমন ন্যুব্জ হয়ে না, সটান বক্ষে, উদ্যত নয় সাহসে-সম্মুখ পাণে।
না, গর্জে উঠো না আর। এবার সত্যিকারে জাগো মঙ্গল প্রভাতে, তুল মস্তক
—বিনয়ী হও, সহিঞ্চু হও, বিকশিত হও পৃথিবীর বাগানে।
সত্য ও সুন্দর অভিব্যক্তি । শুভকামনা
raufula রউফুল আলম১৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৩:৩৭
ধন্যবাদ।

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment