গজল-৩

গজল-৩
আমি আজ তোমাকে আমার যাতনার কথা শুনাতেও আসি নি
আমি তোমাকে আমার ভালবাসার কথা বলার জন্যও আসি নি
এসেছি পিড়িত হৃদয়ে বিদায় ক্ষণে একপলক দেখার তৃষ্ণায়
যদিও আমি অন্তঃকরণের রক্তক্ষরণ লুকিয়ে রেখেছি যন্ত্রণায়
অপরাধ কীভাবে হবে যখন বিনিময়ের প্রত্যাশায় ভালবাসি নি।
আমি পোড়া চোখ আর বিদগ্ধ হৃদয়ের শপথ করেই বলছি
সেই প্রথম থেকেই ভালবাসার কথাগুলো গোপন রেখে চলছি
আর ভালবাসার কান্না কেউ শোনে না বলেই কান্নাও করি নি।
হেমন্তের ঝরা পাতা কেউ কি আর বুকে তুলে রাখবে
নতুন বসন্তের নেশায় নেশাতুর চোখ উন্মুখ হয়ে থাকবে
আমি প্রতীক্ষার প্রহরেই ঝরে যাচ্ছি বলে কখনো বিলাপ করি নি।
হায় প্রেম! এই কষ্টের রাত কখনো পোহাবে না আর
আনন্দের আসরে কেউ আর শুনবে না বুকের হাহাকার
এ জগতে নিরন্তর উপেক্ষার কারণেই কোথাও বসতীও গড়ি নি।
লেখক শাহিদুল হক
- শাহিদুল হক -এর ব্লগ
- ৪৬ টি মন্তব্য
- ৩১ জানুয়ারি ২০১৩, ১৮:৪৩
- সংগীত
প্রিন্ট করুন
- ৪৬ টি মন্তব্য
-
মোহাম্মাদ আব্দুলহাক৩১ জানুয়ারি ২০১৩, ১৯:০৮
অপরাধ কীভাবে হবে যখন বিনিময়ের প্রত্যাশায় ভালবাসি নি।
আহ! হে প্রেম তুমি আমাকে মন্তা বানিয়েছ,
হায়! বিরহে আমি কাতর, তুমি গন্তব্য হয়েছ। -
মোহাম্মাদ আব্দুলহাক৩১ জানুয়ারি ২০১৩, ১৯:১৩
গুরু গো! আমার মাথা ঘোরে!!!
আপনার লেখা যখন পড়ি মন তখন মন্তা হয়ে গুনগুন করে।
গুরু দোয়া করবেন। -
মোহাম্মাদ আব্দুলহাক৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৩৬
জি গুরু দোয়াই সব।
(জানেন গুরু মাথাটা এখন সত্যিই খুব গরম। ব্যবসা বিক্র করার সময় আমি মাঝে ছিলাম। আমি তাদেরকে বলেছিলাম তোমার ডিলিং করো যা বলার আমি সাফ সাফ করে বলছি। আমি লেনদেনে নেই। এটা তোমাদের ব্যপার। যে কিনতে চেয়েছিল সে পরে আর কিনেনি। ৫০০ পাউন্ড অগ্রীম দিয়েছিল, দাম ছিল ৩০ হাজার। অগ্রীমের জন্য তা কিছুই নয়। খরচ হয়েছে অনেক। এখন যে লোকে কিনতে চেয়েছিল সে আমাকে দায়ি করছে। ঝামেলা মার্কা লোক আমি পছন্দ করি না। তাকে বলেছি আমি কাজ ধরলে তাকে ৫০০ দিয়ে দেব। চিন্তা করেন মাথার কি অবস্থা।) -
অরিত্র অন্বয়৩১ জানুয়ারি ২০১৩, ১৮:৫৯
অপার বিস্ময়, অপার মুগ্ধতা....
আর কি বলব। আর কিছু বলার নেই শাহিদুল ভাই...

-
কামরুন্নাহার ৩১ জানুয়ারি ২০১৩, ১৯:১১
"হেমন্তের ঝরা পাতা কেউ কি আর বুকে তুলে রাখবে
নতুন বসন্তের নেশায় নেশাতুর চোখ উন্মুখ হয়ে থাকবে
আমি প্রতীক্ষার প্রহরেই ঝরে যাচ্ছি বলে কখনো বিলাপ করি নি।' - - -
ভাল লাগলো আপনার লেখা কথগুলো, ধন্যবাদ আপনাকে। -
ফেরদৌসা৩১ জানুয়ারি ২০১৩, ১৯:২৩
হায় প্রেম! এই কষ্টের রাত কখনো পোহাবে না আর
আনন্দের আসরে কেউ আর শুনবে না বুকের হাহাকার
এ জগতে নিরন্তর উপেক্ষার কারণেই কোথাও বসতীও গড়ি নি।
চমৎকার সব কথা। -
ঘাস ফুল৩১ জানুয়ারি ২০১৩, ১৯:২৪
স্যালুট গুরু। আবারও ফাটিয়েছেন। আবারও চেনালেন আপনার জাত। আসাধারন লিখেছেন শাহিদুল ভাই। -
আলভী৩১ জানুয়ারি ২০১৩, ১৯:২৯
আপনাকে আমার ভাষা দিয়ে বিশেষাযিত করা সাজেনা,
আমার মত নগন্য মানুষ আপনার প্রশংসা করা বুঝেনা!
-
সুমন দাশ৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৪৬
যেন বয়োঃসন্দ্ধিকাল বয়সী হৃদয়ের আকাশ-পাতাল ব্যবধান না বোঝা অবুঝ হৃদয়ের কিছু আবেগী কথা ।
অনেক মুগ্দ্ধতা প্রিয় । -
কে এম আব্দুল মোমিন৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৫৩
আমি মুগ্ধ ও অভিভূত। মনে হয় অনেকদিন পর একটা ভাল লেখা আমার হৃদয়টাকে আলোড়িত করল। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। শুধু ভালবাসা দিয়ে গেলাম। -
বালুচর৩১ জানুয়ারি ২০১৩, ১৯:৫৮
বিরহের অনলে গুরু
যাচ্ছো দেখি পূড়ে
হ্ণদয়ের স্পন্দন বুঝি
বাঁজে তার সুরে ।
অনলের স্বষ্টি যে গুরু
পূড়াবারই তরে
হতাশায় কেন তবু যে
মন রেখেছো ভরে ।
প্রেম আর আগুনের সখ্যতা
যুগেযুগে দেখি
ঝেড়ে ফেলে অস্থিরতা
আছে যাহা বাকি ।
কি দারুণ তোমার পোষ্টটি
অবশেষে বলি
লা-জবাব সুন্দরম পংক্তি
ফুটন্ত এক কলি ।------------শুভেচ্ছা । -
লুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ২১:০২
এমন লেখা পড়লে মনে হয় বুকের ভিতর হাহাকার তৈরি হয় । কতটা সুন্দর তা আর নাই বা বললাম ।
সালাম নিবেন । -
মাটিরময়না০১ ফেব্রুয়ারি ২০১৩, ০০:১৮
শাহিদুল ভাই একদম হৃদয়ের অলিগলিতে ঢুকে গেল প্রতিটা শব্দ--
অসম্ভব সুন্দর--- -
মোঃ শামসুল আরেফিন০১ ফেব্রুয়ারি ২০১৩, ১১:২৩
অতীব চমৎকার.......শুভকামনা
আমি পোড়া চোখ আর বিদগ্ধ হৃদয়ের শপথ করেই বলছি
সেই প্রথম থেকেই ভালবাসার কথাগুলো গোপন রেখে চলছি
আর ভালবাসার কান্না কেউ শোনে না বলেই কান্নাও করি নি। -
মেজদা০১ ফেব্রুয়ারি ২০১৩, ১২:২৪
ঢেকিতে যেমন ছাতু কুটে
পার দিয়া ঢেকিতে
হৃদয় আমার কুটে কুটে
শুয়াইলে চকিতে।
আমি কি আর বাঁচতে পারবো
হৃদয় তোমার হাতে।
ধন্যবাদ শাহিদুল ভাই। খুব ভাল লাগলো গজল।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
গুরু গো সালাম।
এই শৈলী কিম্তু দেশি নয়।