গজল-২

গজল-২
তোমার ভালবাসার আকাশের নিচে আমার হৃদয়ের বিলাপ থামাও
তোমার হাসির পেয়ালা পূর্ণ করে একবার গোলাপী ঠোঁটটা বাড়াও।
আমার হৃদয় তোমার রঙীণ অধরের মায়াবী টানে
সারা দিন তোমার নাম ধরে ধরে মত্ত থাকে গানে
তুমি একবার হাসির পরশ দিয়ে হৃদয়ের পেরেশানী দূর করে দাও।
তোমার দর্শন আকাঙ্ক্ষা খুবই যন্ত্রণাদায়ক
যা আমার হৃদয় ছাড়া আর কেউ জানে না।
তোমার স্পর্শ মৃত জীবন ফিরিয়ে দিতে পারে
যা আমার হৃদয় ছাড়া আর কেউ মানে না।
দয়া কর, দুঃখের এই যন্ত্রণা থেকে আমার হৃদয়টাকে মুক্তি দাও।
কত কাল হয়ে গেল একবার ফিরেও চাইলে না
কত রাত ঝরে গেল একবার ছুঁয়েও দেখলে না
জানি না এই অপেক্ষার রাত পোহাবে কি না
বৃথা হয়ে যাবে ফাগুনের পুষ্পময় শত বন্দনা যদি ফিরে না চাও।
আমি জানি এভাবে ডাকলে যে কেউ সাড়া দেবে
আর সামান্য প্রেমের প্রতিদানে কাছে টেনে নেবে
অথচ আজও কোন কূল কিনারা পাই না ভেবে
তুমি কেন অবজ্ঞা আর বঞ্চনার আগুনে সতত আমাকে জ্বালাও।
হৃদয়ে প্রদীপ জ্বেলে দিয়েছি তুমি আসবে বলে
আকাশের ভরা জোছনা সেও পড়ছে গলে গলে
বিছিয়ে দিয়েছি হৃদয়-পুষ্প তোমার চরণ তলে
তুমি করুণা করে আজ অন্তত জীবনের তরে একবার এসে যাও।
লেখক শাহিদুল হক
- শাহিদুল হক -এর ব্লগ
- ৪৯ টি মন্তব্য
- ৩০ জানুয়ারি ২০১৩, ১৮:৪০
- সংগীত
প্রিন্ট করুন
- ৪৯ টি মন্তব্য
-
আলভী৩০ জানুয়ারি ২০১৩, ১৮:৫৭
সংগীতের স্বর্গ দোয়ার খুলেছেন আজ,
আপনার জন্য যেটা খুব সহজ কাজ!
আপনি আজ বাংলা সাহিত্যের মহারাজ,
আমরা পাঠক হিসেবে পাচ্ছি চরম লাজ!
-
মাইনুল আমিন৩০ জানুয়ারি ২০১৩, ১৯:০৬
দয়া কর, দুঃখের এই যন্ত্রণা থেকে আমার হৃদয়টাকে মুক্তি দাও।
কত কাল হয়ে গেল একবার ফিরেও চাইলে না
কত রাত ঝরে গেল একবার ছুঁয়েও দেখলে না
জানি না এই অপেক্ষার রাত পোহাবে কি না । ---------------------সুন্দর লিখেছেন প্রিয় শাহিদুল হক ভাই ।
---------আপনার সঙ্গীতেও ভীষণ দখল আছে । চালিয়ে যান ভিন্ন স্বাদের আয়োজনে । আমরা সঙ্গে আছি । গান গাইতে পারি না । তবে শুনি মাঝে মাঝে মন যখন উদাস হয় । আপনার জন্যে অনেক শুভকামনা রইলো ।
ভালো থাকুন সবসময় এ প্রত্যাশা ----------------------------
-
মেজদা৩০ জানুয়ারি ২০১৩, ১৯:১৭
গজল বা গান যাই হোক, লিখেছেন অসাধারণ। ভাব-ভাবনা বিষয় বস্তু চমৎকার।
ধন্যবাদ শাহিদুল ভাই।
-
আলভী৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৩১
আপনার শুভেচ্ছা পেয়ে আজ
মনটা আমার ভালো,
আপনি হলেন আইকন ব্লগার
ব্লগ করেছেন আলো!
আপনার জন্য নিয়ে এলাম
একটি গোলাপ ফুল,
সেই গোলাপের সৌরভ নিতে
করবেন নাকো ভুল!
-
মোহাম্মাদ আব্দুলহাক৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৪০
তোমার দর্শন আকাঙ্ক্ষা খুবই যন্ত্রণাদায়ক
যা আমার হৃদয় ছাড়া আর কেউ জানে না। (আমি জানি)
তোমার স্পর্শ মৃত জীবন ফিরিয়ে দিতে পারে
যা আমার হৃদয় ছাড়া আর কেউ মানে না। (আমি মানি)
গুরু সালাম। কেমন আছেন? -
মোহাম্মাদ আব্দুলহাক৩০ জানুয়ারি ২০১৩, ১৯:৫১
জানেন গুরু এখন মন তেমন ভালো ছিল না। আপনার কবিতা পড়ে মন চনমনে হয়েছে। ঘাসফুল একটা গল্প দিয়েছেন তা পড়ে মনটা হাল্কা হয়েছে।
মনের মানুষ সত্যিই সুখমন্ত্র জানে। -
মাঈনউদ্দিন মইনুল৩০ জানুয়ারি ২০১৩, ২০:৫৯
গজলে মানবাত্মার নৈকট্য লাভের আকুতিতে একাত্মতা জানাই।
ভালো লাগলো, শব্দচয়ন থেকে ভাব চয়ন।
কবিকে শুভেচ্ছা
-
সুবাস রায়৩০ জানুয়ারি ২০১৩, ২২:২৭
অসংখ্য শুভেচ্ছা আর ভালোবাসা আপনার জন্য শাহিদুল ভাই। অসম্ভব একটা ভালো লাগা মেশানো আছে আপনার এ গানে। অভিনন্দন আবারো আপনাকে। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ৩১ জানুয়ারি ২০১৩, ০২:৫০
ভালো থাকবেন সবসময় এ প্রত্যাশা ।
তোমার ভালবাসার আকাশের নিচে আমার হৃদয়ের বিলাপ থামাও
তোমার হাসির পেয়ালা পূর্ণ করে একবার গোলাপী ঠোঁটটা বাড়াও।
আমার হৃদয় তোমার রঙীণ অধরের মায়াবী টানে
সারা দিন তোমার নাম ধরে ধরে মত্ত থাকে গানে
প্রিয় কবি শাহিদুল,
মির্জা গালিবের কিংবা মীরের গজল পড়া এবং শোনার পর গজল সম্পর্কে আমার ধারনা অন্যরকম ছিলো। মনে করেছিলাম বাংলায় গজল হয় না কি?
বেশ ধ্যান দিয়ে পড়লাম উপভোগ করলাম। গজলের ধারাটি বরাবরই বজায় রেখেছেন।
৩..... এর অপেক্ষায় থাকলাম।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
সূর দিয়েছেন? কারো কন্ঠে শুনতে বড় সাধ হচ্ছে।