মানুষ-ই মানুষের জন্য

মানুষ আমরা মানুষ হয়েছি,
মানুষকে-ই বুঝিনা।
মানুষের-ই জন্য বেচে আছি,
মানুষ ছাড়া তো বাচতে পারিনা।
ভালো কিছু করতে গিয়ে পায় প্রবঞ্চনা,
মানুষ-ই মানুষকে দেয় সন্মাননা।
মানুষ ছাড়া তো মানুষ বাচতে পারেনা।
মানুষ আমরা মানুষ হয়েছি ,
মানুষকে-ই দেখতে পারিনা।
মানুষের সাথে-ই উঠা-বসা,
মানুষ ছাড়া তো চলা যায় না।
অনাহারে পায় মানুষ ক্ষধার্ত যন্ত্রণা,
মানুষ-ই মানুষকে দেয় সান্তনা।
মানুষ ছাড়া তো মানুষ চলতে পারেনা।
মানুষ ছাড়া তো মানুষ বাচতে পারেনা।
মানুষ আমরা মানুষ হয়েছি ,
মানুষের-ই দুঃখ বুঝিনা।
সুখে-দুঃখে মানুষের জীবন,
জেনেও মানুষ দুঃখটাকে পেতে চায়না।
সুখ-দুঃখ ছাড়া তো মানুষের জীবন হয়না,
এই চির সত্যটি মানুষ মেনে নেয়না।
মানুষ ছাড়া তো মানুষ শান্তি পায়না।
মানুষ ছাড়া তো মানুষ বাচতে পারেনা।
লেখক ফেরদৌসী বেগম (শিল্পী)
- ফেরদৌসী বেগম (শিল্পী) -এর ব্লগ
- ২৫ টি মন্তব্য
- ২৭ জানুয়ারি ২০১৩, ০০:১৬
- সংগীত
প্রিন্ট করুন
- ২৫ টি মন্তব্য
-
মেজদা২৭ জানুয়ারি ২০১৩, ০০:২৮
মানুষ হয়ে মানুষের আমি
দুঃখ বুঝি না
সকল মানুষ মিলে হাসে
আমি হাসি না।
জ্ঞান হারা জীবনে আমি
নিজেই মানুষ না।
ধন্যবাদ ফেরদৌসি আপু। লিখুন, আমিও পাশাপাশি আছি।



-
ফেরদৌসা২৭ জানুয়ারি ২০১৩, ০০:৪৯
সুখ-দুঃখ ছাড়া তো মানুষের জীবন হয়না,
এই চির সত্যটি মানুষ মেনে নেয়না।
আর কেউ না মানলেও আমি মানি

ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতার জন্য। -
কামরুন্নাহার ২৭ জানুয়ারি ২০১৩, ০১:৪০
এই বাস্তব সত্যকে প্রকাশ করবার জন্য ফেরদৌসী আপাকে অশেষ ধন্যবাদ।
লিখতে থাকুন। শুভেচ্ছা রইলো। -
ময়ূরাক্ষী২৭ জানুয়ারি ২০১৩, ০২:০০
দেখতে মানুষের মতন হলে যে সে মানুষ হয়ে যাবে তা না। মানুষ হতে গেলে অনেক কিছু গুনাবলি থাকা দরকার। তার ভিতর সবচে বড় গুনটা টা হল মনুষ্যত্ব। মনুষ্যত্ব ছাড়া কাওকে মানুষ মনে করা ঠিক না।
ধন্যবাদ আপনাকে ভাল একটা লিখার জন্য। -
সেলিনা ইসলাম২৭ জানুয়ারি ২০১৩, ০৩:২২
মানুষের মত দেখতে হলেই
মানুষ হওয়া যায় না
দরদী মন, মনুষ্যত্ব না থাকলে
তাকে কেউ মানুষ কয় না ।
ধন্যবাদ আপু অন্যোন্য সংগীতের জন্য। শুভকামনা রইল -
নির্ঝর নাসির২৮ জানুয়ারি ২০১৩, ১৪:০০
মানুষ ছাড়া তো মানুষ শান্তি পায়না।
মানুষ ছাড়া তো মানুষ বাচতে পারেনা।



-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
ভালো লিখেছেন আপা।