মাছ রাঙা পাখীর যেমন ©
উৎসর্গঃ লেখক ও বিশ্লেষক রব্বানি চৌধুরীকে

মাছ রাঙা পাখীর যেমন
এক নিরিক্ষ করে
মুহূর্তে সে জলের মাছ
এক ঝাপটায় ধরে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।
পীর ফকির আর গুরু গুসাই
আছে ঘরে ঘরে
আসল নকল বুঝতে পারবে
ধ্যানে জ্ঞানে স্মরে
যেজন পাইছে তৃতীয় নয়ন
ভজন করো তারে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।
সত্য সুন্দর মন মন্থর
কারে ভজন করো
মানুষ অন্তর গুরুর অন্তর
একই পাত্রে ধরো।
নিরিক্ষ করে দেখো তুমি
পাবে খুঁজচ্ছো যারে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।
নিরিক্ষ ওয়ালা মানুষ তুমি
পাবে না সমাজে
পাহাড় পর্বত নদী নালা
খুঁজো ভাজে ভাজে।
কোহিনূর কয় খুঁজে পাবে
তোমার মন মন্দিরে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।

মাছ রাঙা পাখীর যেমন
এক নিরিক্ষ করে
মুহূর্তে সে জলের মাছ
এক ঝাপটায় ধরে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।
পীর ফকির আর গুরু গুসাই
আছে ঘরে ঘরে
আসল নকল বুঝতে পারবে
ধ্যানে জ্ঞানে স্মরে
যেজন পাইছে তৃতীয় নয়ন
ভজন করো তারে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।
সত্য সুন্দর মন মন্থর
কারে ভজন করো
মানুষ অন্তর গুরুর অন্তর
একই পাত্রে ধরো।
নিরিক্ষ করে দেখো তুমি
পাবে খুঁজচ্ছো যারে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।
নিরিক্ষ ওয়ালা মানুষ তুমি
পাবে না সমাজে
পাহাড় পর্বত নদী নালা
খুঁজো ভাজে ভাজে।
কোহিনূর কয় খুঁজে পাবে
তোমার মন মন্দিরে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।
লেখক মেজদা
- মেজদা -এর ব্লগ
- ১০৪ টি মন্তব্য
- ২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৩০
- সংগীত
প্রিন্ট করুন
- ১০৪ টি মন্তব্য
-
নুমান২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৪০
সালাম মেজদা
কেমন আছেন
আমার শরীরটা ভাল না
ঠান্ডা লাগছে
শুধু কাশি আর কাশি উহ্হু উহ্হু -
অরিত্র অন্বয়২৬ জানুয়ারি ২০১৩, ১৪:৩৭
সব ব্যস্ততা সামলে নিয়ে খুব খুব ভাল থাকুন ভাইজান...
খোঁজ তো নিতেই হবে, আপন মানুষ বলে কথা....


-
নুমান২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৪৩
ছড়া আপনার মত হইছে
লেখক ও বিশ্লেষক রব্বানি চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন। -
মাইনুল আমিন২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৪৭
পীর ফকির আর গুরু গুসাই
আছে ঘরে ঘরে
আসল নকল বুঝতে পারবে
ধ্যানে জ্ঞানে স্মরে
যেজন পাইছে তৃতীয় নয়ন
ভজন করো তারে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে। -------------------
প্রিয় গীতিকার মেজদা
সালাম জানবেন ।
একজন সাদামনের মানুষ এবং লেখক আমাদের সবার প্রিয় রব্বানী চৌধুরী ভাইকে ভাব-গুরুর উত্সর্গকৃত সঙ্গীতটি ভীষণ চমত্কার হয়েছে যোগ্যতার বিচারে । উভয়ের জন্যে আন্তরিক শুভেচেছা জানাই ।
কেমন আছেন গুরু-----? প্রিয় রব্বানী ভাই কেমন আছেন ----?
আমি ভালো আছি ।
নেট ঝামেলা এবং ব্যস্ততার কারণে আপনাদের মূল্যবান লিখা এবং আপনাদেরকে ভীষণ মিস করেছি এতদিন ।
ভালো থাকুন, সুস্থ থাকুন ।
শ্রদ্ধা জানবেন ----------------
-
কাছের মানুষ ২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৪৯
সত্য সুন্দর মন মন্থর
কারে ভজন করো
মানুষ অন্তর গুরুর অন্তর
একই পাত্রে ধরো।
নিরিক্ষ করে দেখো তুমি
পাবে খুঁজচ্ছো যারে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।
ব্লগে এসেই অসাধারন একটা সংগীত পড়লাম মেজদা। মন ছুয়ে যাবার মত
-
ছাইফুল হুদা ছিদ্দীকি২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৫১
এ গান শুনাবার আয়োজন করেন।
নতুবা গানকে কবিতা বলেই যাব।
ধন্যবাদ অবিরত। -
আশরাফুল কবীর২৫ জানুয়ারি ২০১৩, ২৩:৫২
মাছ রাঙা পাখীর যেমন
এক নিরিক্ষ করে
মুহূর্তে সে জলের মাছ
এক ঝাপটায় ধরে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।
#শুভেচ্ছা আপনাকে প্রিয় মেজদা..হৃদ মাঝারে পরীক্ষা নিরীক্ষা ভালই হয়েছে..অভিনন্দন আপনাকে সুন্দর সংগীতের জন্য

#ভাবের গাম্ভীর্যতা টেনে ধরে আটকে রেখেছে লেখাটিতে..অপূর্ব!
#ভাল থাকুন সবসময়, এ প্রত্যাশা


-
রব্বানী চৌধুরী২৬ জানুয়ারি ২০১৩, ০০:০৮
নিশ্চয় আপনার ভাবনা ছোট্ট্ নয়, কিছু ভেবেই হয়তো এই রব্বানীকে আপনার গান উৎসর্গ করেছেন। আপনার চিন্তা চেতনাকে শ্রদ্ধা জানাই। ভালো থাকবেন কোহিনূর ভাই এর চেয়ে বেশি বলার প্রয়োজন নেই। -
মোঃ হাসান জাহিদ২৬ জানুয়ারি ২০১৩, ০০:১৫
চমৎকার !!! প্রিয় মেজদা এবং রব্বানী ভাই দুজনের জন্যই শ্রদ্ধা এবং ভালবাসা রইলো ।



-
শাহিদুল হক২৬ জানুয়ারি ২০১৩, ০০:১৬
কিছুটা সহজ এবং সাধারণ শব্দ ব্যবহার করলে মনে হয় ভালো করবেন। গানের ভূবনটা আপনার জন্যই অপেক্ষায় আছে। ও দিকটাই আমাদের গমনাগমন সখে। কিন্তু আপনার হৃত্যিক টানটা যে ঐদিকেই। তাই আরো একটু সহজ শব্দ ব্যবহার করলে উচ্চারণে এবং সুরারোপের ক্ষেত্রে খুব ভালো হবে বলেই মনে করছি। চিন্তা চেতনার গভীরতা এখন প্রয়োজন মতোই আছে। শুভকামনা রইল। -
মুহম্মদ কামরুল হাসান২৬ জানুয়ারি ২০১৩, ০০:২০
ভাবের গান।খুব ভাল লাগল।
সত্য সুন্দর মন মন্থর
কারে ভজন করো
মানুষ অন্তর গুরুর অন্তর
একই পাত্রে ধরো।
নিরিক্ষ করে দেখো তুমি
পাবে খুঁজচ্ছো যারে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।
কিভাবে যেন কথাগুলো বলা হয়ে গেল।শুভকামনা মেজদা।। -
মুহম্মদ কামরুল হাসান২৬ জানুয়ারি ২০১৩, ০০:৫১
আমিও থাকব আপনাদের হৃদয়জুড়ে
ভালবাসায় সারাদিন,সারাক্ষণ
থাকবেনা কোন ক্লান্তি
বইবে ভালবাসার নির্মল বাতাস। -
ছাইফুল হুদা ছিদ্দীকি২৬ জানুয়ারি ২০১৩, ০০:২৬
সংশ্লিষ্ট কতৃপক্ষ সমীপে।
এবং
প্রিয় রব্বানী ভাই ও সবার প্রতি
আমার একটা অনুরোধ এধরনের লেখনী গুলো নিয়ে কোন নিয়মিত গানের অনুষঠান বা কবিতার আসর করা যায় কিনা? -
ঘাস ফুল২৬ জানুয়ারি ২০১৩, ০১:০১
বললেন ফেব্রুয়ারিতে ফ্রি। জানুয়ারিতে ব্যস্ত। ব্যস্ততাতেই যদি এমন সঙ্গীত রচিত হয়, তবে ফ্রি থাকলেতো কথাই নাই। খুব ভালো লাগলো মেজদা। -
অসংজ্ঞায়িত মেহেদী২৬ জানুয়ারি ২০১৩, ০১:১৩
যেজন পাইছে তৃতীয় নয়ন
ভজন করো তারে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।

দারুন কথামালা প্রিয়

এমন কাউরে পাইলে খালি ভজন না, একেবারে হৃদয়ের গর্তে বাইন্ধা রাখতাম

-
ঘাস ফুল২৬ জানুয়ারি ২০১৩, ০১:২৪
মেজদা, আমি ডাইবেটিক রোগী। আর আপনে দিলেন মিষ্টি। মারতে চান আমারে? কি দোষ করলাম? -
ফেরদৌসী বেগম (শিল্পী)২৬ জানুয়ারি ২০১৩, ০২:২৯
কি অসাধারণ লিখেন মেজদা ভাই!! আপনার লিখার কোন তুলনাই হয়না।

-
আমি অনিমেষ মিত্র ২৬ জানুয়ারি ২০১৩, ০২:৫০
সত্য সুন্দর মন মন্থর
কারে ভজন করো
মানুষ অন্তর গুরুর অন্তর
একই পাত্রে ধরো।
অসাধারণ ।
তবে কিনা গানের প্রাণ হলো সুর এবং কথামালা, কথা তো রেডি, গান টা যে একবার শুনতে হয় ।
কি করি মেজদা ? -
লুৎফুন নাহার জেসমিন২৬ জানুয়ারি ২০১৩, ০৪:১০
একদম পারফেক্ট মানুষের জন্য পারফেক্ট কবিতা ।


আমি অনেক মুগ্ধ । আজ যোগ দিতে পারলাম না ।
-
ঘাস ফুল২৬ জানুয়ারি ২০১৩, ০৪:১৪
মেজদা, ফরমালিনযুক্ত মিষ্টি। বেশ ভালো বলেছেন। আমার খুবই পছন্দ। ইয়াম ইয়াম। -
সেলিনা ইসলাম২৬ জানুয়ারি ২০১৩, ০৬:৩৩
জীবন দর্শন আর আধ্যাত্মিক দর্পণ উপমা আর শব্দের মাধুর্যে অসাধারণ লাগল । শুভকামনা রইল -
তৌফিক মাসুদ২৬ জানুয়ারি ২০১৩, ১৩:৪৭
উপরে মন্তব্য দেয়া সম্মানিত ব্লগারের সাথে আমি একমত, প্রতি মাসে কিংবা একটা সময় অন্তর অন্তর কবিতা ও গানের আসর করা যায় কিনা? ব্লগারগন নিজ উদ্যোগে এতা করতে পারে তবে ব্লগ কর্তিপক্ষেরে সাহায্য থাকলে মন্দ হয়না।
************
সালাম ও শ্রদ্ধা রইল মেজদার জন্য। ধন্যবাদ । -
ওয়াহিদ উদ্দিন২৬ জানুয়ারি ২০১৩, ১৩:৪৯
নিরিক্ষ ওয়ালা মানুষ তুমি
পাবে না সমাজে
পাহাড় পর্বত নদী নালা
খুঁজো ভাজে ভাজে।
কোহিনূর কয় খুঁজে পাবে
তোমার মন মন্দিরে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।
অসাধারণ।
-
চারুমান্নান২৬ জানুয়ারি ২০১৩, ১৪:১২
আকল যে আজ, মরা খড় ধুলির মূল্য সম!!! কেমনে করে সেই মন শরীর
নিরক্ষক বুনে যাই??????
মনমহাজনে উত্তর সুধায়, আশার বাতি জ্বেলে!!!! -
ছাইফুল হুদা ছিদ্দীকি২৬ জানুয়ারি ২০১৩, ১৪:২৫
ধন্যবা তৌফিক মাসুদদ
সংশ্লিষ্ট কতৃপক্ষ সমীপে।
আমার একটা অনুরোধ এধরনের লেখনী গুলো নিয়ে কোন নিয়মিত গানের অনুষঠান বা কবিতার আসর করা যায় কিনা? -
মোঃ সহিদুজ্জামান সুমন২৬ জানুয়ারি ২০১৩, ১৫:২৫
গানে ছন্দ তাল এর ঘাটতি খুব একটা চোখে পড়েনি । ভালো লেগেছে । ধন্যবাদ । -
নুসরাত জাহান আজমি২৬ জানুয়ারি ২০১৩, ১৫:৫৯
সত্য সুন্দর মন মন্থর
কারে ভজন করো
মানুষ অন্তর গুরুর অন্তর
একই পাত্রে ধরো।
নিরিক্ষ করে দেখো তুমি
পাবে খুঁজচ্ছো যারে।
তোমার ঘরে হৃদ মাঝারে
নিরিক্ষ করো তারে।

একটু কঠিন কঠিন লাগসে। ৩ বার পড়সি, এখন সোজা লাগে।
মেজদা,আমি সব ভুইল্লা যাই, কিচ্ছু মনে থাকেনা। কি করুম?
আপনি ভালো আছেন? -
নুসরাত জাহান আজমি২৯ জানুয়ারি ২০১৩, ২০:০৮
তোমার স্মরণ শক্তি কমতে কমতে তলানীতে ঢেকেছে। তুমি এক কাজ কর। লাল গাইয়ের সাদা বাছুরের চনার সাথে নিশিন্ধা পাতা মিলাইয়া ভাল করে বাইটা মাথার চান্দিতে লাগাও সাতদিন। সাত পরে আরও এক সপ্তাহ লাগাও, ভাল হইয়া যাইবে আর সব কিছু ফটফট কইরা মনে পরবে। ভাল হইলেই ঠিক হইয়া যাইবে। ১০০% গ্যারান্টি, বিফলে পয়সা ফেরত।




আপনার স্মরণশক্তি কি এই কারনেই বেশি?


-
কামাল উদ্দিন২৬ জানুয়ারি ২০১৩, ১৭:৩৫
প্রতিদিন আপনি পোষ্ট দিবেন আমি বলবো ভালো লেগেছে, তা হবে না । আজ একবারে আগেই বলে রাখলাম
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক