বালুচরের গান-(রি-পোষ্ট যা ব্লগ খেয়ে ফেলেছে)
মরণকালে কে উঠিবে তোর লাগি কান্দিয়া
পাড়া-পড়শী নিবে যবে কাফনে বান্দিয়া ।
স্ত্রী-পূত্র আত্মীয় সব আতর গোলাপ দিয়া
কবরেতে নিয়া যাইবে জনমের লাগিয়া ।
মরণকালে কে ..................কান্দিয়া ।
জীবনকালে ছিলি তুই বড়ই আপনজন
মরণকালে চেয়ে দেখরে কেউ নয় আপন ।
মিছেরে তোর দুনিয়াদারী দেখ না ফিরিয়া
কবরেতে রেখে আসবে চাইবে না ঘুরিয়া ।
মরণকালে কে ..................কান্দিয়া ।
কবর হয়রে আন্ধার এক ঘর
নাই জানালা নাইরে প্রহর ।
মাটি চাপা দিয়ে তোরে রাখিবে শুয়াইয়া
কবরেতে নিয়া যাইবে সকলে মিলিয়া ।
মরণকালে কে ..................কান্দিয়া ।
থাকতে জীবন দেখরে মন কেমনে চলা যায়
ঈমান ছাড়া কবরেতে নাই কোন উপায় ।
পাগল হইয়া বালুচর দেখেরে ভাবিয়া
আল্লাহ ছাড়া দুনিয়া আখের যাইবে তামা হইয়া।
মরণকালে কে ..................কান্দিয়া ।
পাড়া-পড়শী নিবে যবে কাফনে বান্দিয়া ।
স্ত্রী-পূত্র আত্মীয় সব আতর গোলাপ দিয়া
কবরেতে নিয়া যাইবে জনমের লাগিয়া ।
মরণকালে কে ..................কান্দিয়া ।
জীবনকালে ছিলি তুই বড়ই আপনজন
মরণকালে চেয়ে দেখরে কেউ নয় আপন ।
মিছেরে তোর দুনিয়াদারী দেখ না ফিরিয়া
কবরেতে রেখে আসবে চাইবে না ঘুরিয়া ।
মরণকালে কে ..................কান্দিয়া ।
কবর হয়রে আন্ধার এক ঘর
নাই জানালা নাইরে প্রহর ।
মাটি চাপা দিয়ে তোরে রাখিবে শুয়াইয়া
কবরেতে নিয়া যাইবে সকলে মিলিয়া ।
মরণকালে কে ..................কান্দিয়া ।
থাকতে জীবন দেখরে মন কেমনে চলা যায়
ঈমান ছাড়া কবরেতে নাই কোন উপায় ।
পাগল হইয়া বালুচর দেখেরে ভাবিয়া
আল্লাহ ছাড়া দুনিয়া আখের যাইবে তামা হইয়া।
মরণকালে কে ..................কান্দিয়া ।
লেখক বালুচর
- বালুচর -এর ব্লগ
- ২৮ টি মন্তব্য
- ২৪ নভেম্বর ২০১২, ১৮:০২
- সংগীত
প্রিন্ট করুন
- ২৮ টি মন্তব্য
-
মাইনুল আমিন২৪ নভেম্বর ২০১২, ১৮:২৩
থাকতে জীবন দেখরে মন কেমনে চলা যায়
ঈমান ছাড়া কবরেতে নাই কোন উপায় ।
পাগল হইয়া বালুচর দেখেরে ভাবিয়া
আল্লাহ ছাড়া দুনিয়া আখের যাইবে তামা হইয়া।-----------------চমত্কার ভাবের কথা । ভাবে ডুব দিলেন এবং ভাবলেনও আমাদের বেশ । আপনার জন্যে অবিরাম শুভকামনা ---------------------------
ভালো থাকুন সবসময় --------------------
-
মাইনুল আমিন২৪ নভেম্বর ২০১২, ১৯:৩৯
আপনার জন্য শুভকামনা ।
আল্লাহ সকলকে হেদায়েত দান করুক । ------------সকলের মধ্যে তো আমিও একজন ।
আমি কি কোন ভুল করেছি কিংবা কোন অন্যায় !!!---------আমি মসজিদের দিকে রওয়ানা দিব কি ভাইয়া --------দয়া করে জানান প্লিজ !!! প্রিয় বালুচর ভাই । চিন্তায় ফেলে দিলেন খুব !!!


-
ফেরদৌসা২৪ নভেম্বর ২০১২, ১৯:২৪
থাকতে জীবন দেখরে মন কেমনে চলা যায়
ঈমান ছাড়া কবরেতে নাই কোন উপায় ।
যার ঈমান ঠিক নাই , তার দুনিয়া ও আখেরাত কোথাও জায়গা নাই। -
জিনজির২৪ নভেম্বর ২০১২, ১৯:২৭
কঠিন সত্য! কি বলব, ভাষা খুঁজে পাচ্ছি না বালু ভাই। ভাবছি, খুব ভাবছি......... -
মেজদা২৪ নভেম্বর ২০১২, ২১:১৭
ঘরের ভিতর গরম লাগে
বাতাসে জুড়ায় না
মাটির ঘরে থাকবো কেমনে
বন্ধ ঘরের কোণা।
তেমন চিন্তা করে আমি
মরিতে চাহি না।
খুবই সুন্দর ভাবনায় মোড়ানো চরম সত্যি কথা গানে ফুটে উঠেছে।
ধন্যবাদ বালুচর ভাই।
-
মুক্তমন৭৫২৪ নভেম্বর ২০১২, ২২:০৫
খুব সুন্দর কথার গান। মনের ভাব প্রকাশের ভাষা নেই----
শুভকামনা জানবেন। ২য় বার পড়ার সুযোগ দেবার জন্য ধন্যবাদ। -
লুৎফুন নাহার জেসমিন২৪ নভেম্বর ২০১২, ২২:১৪
মানুষের শেষ সম্বল তার ঈমান । এটা মনে রাখতে হবে ।
অনেক সুন্দর করে জীবনের আসল কথাগুলি লিখলেন । আল্লাহদার আমাদের ঈমানদার করে তুলুক। -
রশীদ জামীল২৫ নভেম্বর ২০১২, ০০:১২
চুল পাকিলো
দাঁত নড়িলো
চোখেও কম দেখি শুধু মরণ আছে বাকি
পরকালের প্রস্তুতিতে আর দিও না ফাঁকি ........
বালুভাই,
আলোকিত আত্মার আবাহনি এই জাগরণ জেগে থাক
কাছে আছি, সরবে হোক আর নিরবে।
--------------
-
আহমেদ রব্বানী২৫ নভেম্বর ২০১২, ০০:১৭
চচচচচচচচচমমমমমমমমমমৎৎৎৎৎৎৎৎৎৎৎৎকারররররররররররররররর।
শুভকামনা প্রিয় বালুচর ভাই। -
নুমান২৫ নভেম্বর ২০১২, ০০:২২
কবর হয়রে আন্ধার এক ঘর
নাই জানালা নাইরে প্রহর ।
মাটি চাপা দিয়ে তোরে রাখিবে শুয়াইয়া
কবরেতে নিয়া যাইবে সকলে মিলিয়া ।
মরণকালে কে ..................কান্দিয়া ।
আল্লাহ, তুমি ছাড়া আর কেউ নাই
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
ঈমানের পক্ষে একটি জোরদার কবিতা দিয়েছেন, ভাইজান!