সোমবার ২০ মে ২০১৩, ৬ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


প্রেমের চন্দ্রবিন্দু পরিসমাপ্তি

প্রেমের চন্দ্রবিন্দু পরিসমাপ্তি
- যাযাবর জীবন


কতদিন হয়ে গেছে
খুঁজি তোরে এখানে ওখানে
গভীর রাতের একাকী অন্ধকারে
ঘুনপোকারা বাসা বেঁধেছে মনে
ঙ মন আমার।

চোখের পলকে রেখেছিলেম তোরে
ছায়া হয়ে ছিলি হৃদয়ে
জীবনের সাথে জড়াজড়ি করে
ঝাপটা বাতাসের মত গেলি হারিয়ে
ঞ’র পিঠে চড়ে।

টুকরো করে আমায়
ঠুকরে গেলি হৃদয়
ডুকরে কাঁদে মন
ঢাকে অন্ধকার
ণত্ব বিধান ভুলে গেছি আজ।

তারাভরা আকাশের ছায়াপথ দেখি
থামাতে পারিনি আমি নিয়তি
ধীর পায়ে সময় দাঁড়ায় থমকে
ধুসর কুয়াশায় চারিধার ঢাকে
না পাওয়ার বেদনাগুলোকে।

পেছনের অনেক স্মৃতিগুলো ছিল
ফুলের সৌরভে ভরা
বিচ্ছিন্ন কেন হয়েছিলি জানা হলো না
ভেতরের ক্ষরণ চোখে দেখা যায় না
মনেতে রয়ে গেছে অনেক যাতনা।

যাবার বেলায় ফিরে চাসনি
রেখে গিয়েছিলি অনেক স্মৃতি
লেখা হয় কবিতায়
শূন্য খাতা ভরে
ষষ্ঠী চন্দ্রিমার রাতে।

সেই সব বেদনারা
হাসে আমার দিকে চেয়ে
ড় এর হুমড়ি
ঢ়ূড় বাস্তবে
য় রয় পড়ে হতাশার ঘোরে
ৎ কুপোকাৎ বেদনার সাগরে
ং তোরই অংশ হয়ে
ঃ আমাদের প্রেমের যতিচিহ্ন টানে
“ঁ” তে পরিসমাপ্তি বিফল প্রেমের।
৩ টি মন্তব্য
Sokalbela98 ‍‍‍ইমরান খান ১৫ নভেম্বর ২০১২, ১০:১৪
কতদিন হয়ে গেছে
খুঁজি তোরে এখানে ওখানে
গভীর রাতের একাকী অন্ধকারে


খুজে আর কি হবে তাকে আর পাওয়ার নয়।
rrishi ঋষি১৫ নভেম্বর ২০১২, ১০:৫৯
সুপ্রিয় ব্লগারবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় সহ ব্লগার নীলসাধুর ব্লগটিতে পোষ্ট এবং মন্তব্য সংখ্যা আশ্চর্যজনকভাবে ০ দেখাচ্ছে। অথচ তিনি এই ব্লগে এই পর্যন্ত প্রায় ৫৭0 টি পোষ্ট দিয়েছেন এবং প্রায় ২৯ হাজার মন্তব্য করেছেন। জনপ্রিয় এই ব্লগারের সকল পোষ্ট কে বা কারা মুছে দিয়েছে!!!

যে বা যারাই এই অপকর্মের সঙ্গে জড়িত তাদের সবার জন্য এক রাশ নিন্দা রেখে গেলাম। রেখে গেলাম ঘৃণা।

এই বিষয়ে ব্লগ কর্তৃপক্ষের বক্তব্য আশা করছি। আমাদের কারো তথ্যই এই ব্লগে নিরাপদ নয়। এই পর্যন্ত বেশ কিছু রেজিঃ নিক তাদের রেজিঃ এবং সকল পোষ্ট এবং মন্তব্য হারিয়েছেন। এটা মেনে নেয়া যায় না। এই বিষয়ে ব্লগ কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করি।


এই অপকর্মের নিন্দা জানাই।


ব্লগার নীলসাধুর বর্তমান প্রোফাইল
RaselBlogger এম রাসেল মাহমুদ১৫ নভেম্বর ২০১২, ১৬:৫৩
কবিতা টি ভালো হয়েছে