শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


মনপাখি

মন হয়ে যায় পাখি হটাত
মন হয়ে যায় ফুল
মন হয়ে যায় সন্ধ্যা তারা
জোছনা হুলুস্থুল।

মিষ্টি হাওয়ায় ঘাস ফড়িং এর
তিড়িং বিড়িং দোল
মন হয়ে যায় মধুমতির
মায়াবি কল্লোল।

বিষ্টিভেজা নীলাকাশে
রংধনুটার পিট
মন হয়ে যায় ময়ূর ডানায়
নকশি কাথার ছিট।

মন হয়ে যায় চাকমা মেয়ে
পাহাড়ীদের জুম
মন হয়ে যায় ফুলের ডানায়
প্রজাপতির চুম।

মনপাখি মন তুই
শিউলি নাকি জুঁই?

মনপাখি তুই কি
মনের খোঁজে সবকিছু তো
হারিয়ে ফেলেছি।
১০ টি মন্তব্য
zafaridris20 জাফর ইদ্রিস০৯ নভেম্বর ২০১২, ১০:১২
ভালোই,ধন্যবাদ
ziahaq জিয়া হক১৬ নভেম্বর ২০১২, ১৪:২৮
ধন্যবাদ আপনাকেও
gorgori এস, এম, সাজেদুল হক০৯ নভেম্বর ২০১২, ১০:২৫
ভালো
ziahaq জিয়া হক১৬ নভেম্বর ২০১২, ১৪:২৮
arman786 ‌আরমানউজ্জামান০৯ নভেম্বর ২০১২, ১২:০৮
আপনার ছড়া সুন্দর
ziahaq জিয়া হক১৬ নভেম্বর ২০১২, ১৪:২৮
সাধুবাদ
meherajsarmin1 পাহাড়ী০৯ নভেম্বর ২০১২, ১২:৩২
সুন্দর
ziahaq জিয়া হক১৬ নভেম্বর ২০১২, ১৪:২৯
হা হা। সাধুবাদ রইলো
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ১৪:৪০
চমৎকার কবিতা প্রিয় হক......।
ziahaq জিয়া হক১৬ নভেম্বর ২০১২, ১৪:৩১
অনেক ধন্যবাদ