এবার ছোট রাজাকারদের প্রতিরোধের পালা

বড় রাজাকাদের বিচার শুরু হয়েছে। ২য় রায়েই বিচার নিয়ে যে আন্দোলণের তুফান বইছে রাজধানীসহ সারা দেশে সেই ধারা ধরে রাখতে হবে। পাশাপাশি ইন্টারনেটে বর্তমানে জামাতী কিছু ছোট রাজাকার জুটেছে তারা জামাতকে বড় করে দেখাচ্ছে আর আন্দোলণকারীদের অবজ্ঞা করে বিভ্রান্তি ছড়াচ্ছে।
গত কয়মাসে জামায়াতী ইসলামীর কু-রক্তের ফসল ছোট রাজাকার শিবির কর্মীরা হরতালের নামে দেশে যেভাবে জ্বালাও পোড়াও নীতি অবলম্বন করছে পুলিশের ওপর হামলা করছে এই ছোট রাজাকারদের ‘‘যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ’’ করতে হবে। দেশ আজ জেগে উঠেছে। এ গণজোয়ারে ছোট রাজাকারদের খড়কুটের মত ভাষিয়ে দিতে হবে।
লেখক ব্লগার আহমেদ ইমরান
- ব্লগার আহমেদ ইমরান -এর ব্লগ
- ১৬ টি মন্তব্য
- ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৪
- সংবাদ
প্রিন্ট করুন
- ১৬ টি মন্তব্য
-
শাহিদুল হক০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১২
আমাদের রাজনৈতিক দলগুলো এ বিষয়ে আন্তরিক হলেই কেবল সম্ভব। অন্যথায় তৃতীয় কোন নেতৃত্ব আমাদের যদি পথ দেখায়।
কেননা, আমাদের শিবিরের কর্মিগুলো কোন রাজাকারের ঘরে জন্ম নিয়ে শিবির হয় নি। তারা প্রলোভনে পড়ে বা প্রতারণার শিকার হয়ে শিবিরে যোগ দেয়। আমাদের দরকার হলো সুস্থধারার ছাত্র রাজনীতি করার ব্যবস্থা করা এবং ছাত্রদের ঠিকমতো পড়াশোনা করার পরিবেশ তৈরি করা। তাহলে শিবির মুক্ত করা সম্ভব হবে। আর যে সুযোগ সুবিধা পেয়ে ছেলেরা শিবিরে যোগ দিচ্ছে সেই সমান সুযোগ সবার জন্য তৈরি করতে হবে। একটা ছেলে শিবির করলে তার লেখাপড়া করার খরচসহ চাকরির নিশ্চয়তা থাকে। এর বাইরে সাধারণ ছাত্রদের ভবিষ্যত অন্ধকার। সে ক্ষেত্রে গরীবের সন্তানেরাতো লাখ লাখ টাকা খরচ করে যখন পড়াশোনা করতে পারবে না। তাই তারা পড়াশোনা করার ন্যূনতম সুযোগ পেয়েই শিবিরে যোগ দেয়। কিছুদিনের মধ্যেই তাদের মগজ ধোলাই হয়ে গেলে তারা আবার কর্মী জোগাড় করে লাভবান হয়। এই চক্রটা লাভজনক। সুতরাং এটা বন্ধ করতে হবে আগে। তার জন্য কৌটা পদ্ধতি উঠিয়ে দিয়ে নিরপেক্ষভাবে মেধাভিত্তিক চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারলে হাজার হাজার ছেলে সুস্থধারায় ফিরে আসবে। অন্যথায় বার মণ ঘিও জুটবে না আর রাধাও নাচবে না।
ধন্যবাদ। -
ঘাস ফুল০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২০:২২
গত কয়মাসে জামায়াতী ইসলামীর কু-রক্তের ফসল ছোট রাজাকার শিবির কর্মীরা হরতালের নামে দেশে যেভাবে জ্বালাও পোড়াও নীতি অবলম্বন করছে পুলিশের ওপর হামলা করছে এই ছোট রাজাকারদের ‘‘যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিরোধ’’ করতে হবে। দেশ আজ জেগে উঠেছে। এ গণজোয়ারে ছোট রাজাকারদের খড়কুটের মত ভাষিয়ে দিতে হবে।
আমি আপনার সাথে একমত। ছোট রাজাকারদের দমন করতে হবে। না হয় একদিন এরাও বড় রাজাকারদের মতো আকার ধারণ করবে। ধন্যবাদ ইমরান। -
রেজাউল মাসুদ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৩
এ জাগরণ থামবার নয়। এ প্রজন্মের উত্তাল ঢেউ ধুয়ে মুছে সাফ হয়ে যাক রাজাকার। দেশ হোক কলংকমুক্ত। এ স্বাধীন দেশে আর কোনো রাজাকার যেন বুক ভরে নিশ্বাস নিতে না পারে। এমনটাই প্রত্যাশা।
ধন্যবাদ আপনাকে -
অসংজ্ঞায়িত মেহেদী০৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩২
রাজাকার, সে ছোট হোক বড় হোক, পুরাতন হোক, নব্য হোক, কারও ছাড় নাই

-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক