বাংলা একাডেমী প্রাঙ্গণে সকল সহ ব্লগার লেখক বন্ধু শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি কামনা করছি আগামী ফেব্রুয়ারির ১৩ তারিখ বুধবার বিকাল ৪ টায় ♥
আলোর মিছিল :: প্রথম আলো ব্লগের প্রথম ব্লগ সংকলনের মোড়ক উন্মোচন করা হবে ফেব্রুয়ারির ১৩ তারিখ বুধবার বিকাল ৪ টায়।
চলমান রাজনৈতিক অস্থিরতা, হরতাল সহ নানা কার্যক্রমের কারণে প্রথম আলো ব্লগ সংকলন এর শেষ মুহূর্তের কাজে কিছুটা পিছিয়ে গেছি আমরা; তাই বাধ্য হয়ে মোড়ক উন্মোচনের তারিখ পরিবর্তন করতে হচ্ছে।
আনন্দের সঙ্গে জানাতে চাই এই আয়োজনে প্রথম আলোর পক্ষ থেকে কথা সাহিত্যিক আনিসুল হক, উপ ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, ব্লগ সঞ্চালক নুরুন্নবী চৌধুরী হাছিব, সহ সঞ্চালক মেহেদি রাসেল সহ বাংলা ব্লগিং কমিউনিটির অনেক প্রিয় মুখ যোগ দেবেন।
পূর্ব নির্ধারিত মোড়ক উন্মোচনের তারিখ পরিবর্তনের জন্য ব্যক্তিগতভাবে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তবে আমি নিশ্চয়তা দিচ্ছি এই তারিখ আর পরিবর্তন করা হবে না।
বাংলা একাডেমী প্রাঙ্গণে সকল সহ ব্লগার লেখক বন্ধু শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি কামনা করছি আগামী ফেব্রুয়ারির ১৩ তারিখ বুধবার বিকাল ৪ টায় ♥
*****
:: এক ঝাঁক জোনাক :: ৫ কবির সম্মিলিত কাব্যগ্রন্থ
কাব্যগ্রন্থটি আগামী ১৩ তারিখ থেকে বইমেলায় পাওয়া যাবে।
প্রথম আলো ব্লগের ব্লগার ধ্রুপদী কবি পাহাড়ী, শক্তিমান তরুণ কবি আশরাফুল কবীর, জীবন ঘনিষ্ঠ ভাবনার মায়াবী কবি অনিন্দ্য অন্তর অপু, স্বপ্ন ফেরি করা স্বপ্নের ফেরিওয়ালা – এই চার তরুণের সঙ্গে রয়েছি আমি নীলসাধু!
বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন আমাদের সবার প্রিয় চারু পিন্টু! সম্মিলিত কাব্যগ্রন্থটির জন্য শুভকামনা চাইছি। আমি আশাবাদী বইটি নিয়ে; বাকী বিবেচনা পাঠকদের।
সঙ্গে থাকুন আমাদের ♥
আলোর মিছিল: প্রথম আলো ব্লগের ইতিহাসে প্রথম ব্লগ সংকলনটি সুবিন্যস্ত হয়েছে কাজী মামুনের সম্পাদনায় এবং প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষের মনোনীত সম্পাদনা পরিষদের সহায়তায়।
বইমেলায় ব্লগ সংকলন এবং কাব্যগ্রন্থটি পাওয়া যাবে গদ্য পদ্য স্টলে এবং লিটলম্যাগ চত্ত্বরে আগুনমুখা স্টলে।
শুভেছা সবার জন্য - ভালো থাকুন সবাই।
প্রথম আলো ব্লগ হোক আমাদের ভালোবাসার ব্লগ।
:: এক রঙ্গা এক ঘুড়ি প্রকাশনী প্রচেষ্টা ::
লেখক নীল সাধু
- নীল সাধু -এর ব্লগ
- ৬৮ টি মন্তব্য
- ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৩:৫৫
- সংবাদ
প্রিন্ট করুন
- ৬৮ টি মন্তব্য
-
নির্ঝর নাসির০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৪:০১
আমি থাকবো নীলদা। শুভকামনা রইলো আপনার প্রতি আর প্রথম ব্লগ সংকলনের প্রতি।





-
অরিত্র অন্বয়০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৪:০৬
সংকলন পূর্ণাকারে প্রকাশের যে জটিলতা ছিল, সেটি কি সামলে উঠেছেন নীল দা?
আপনার সকল কর্মপ্রচেষ্টার প্রতি শ্রদ্ধা।

-
ডাঃ এনামুল হক এনাম০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৪:০৭
শুভেচ্ছা নিরন্তর। ব্যস্ততার কারণে যোগাযোগ করতে পারছি না তবে ফেবুতে আপডেটএজর আছে। -
আলভী০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৪:১২
প্রথম আলো ব্লগ সংকলনের সর্বাঙ্গিন সফলতা কামনা করছি.....
অক্লান্ত পরিশ্রম করে বহু চড়াই উৎরায় পেরিয়ে এই সংকলনকে বাস্তবে রুপ দেয়ার জন্য নীল দা কে ফুলেল শুভেচ্ছা............
-
আলম পিডাব্লিউডি০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৫০
যাক বাবা, শেষমেশ সত্যি সত্যিই সংকলনটি আলোর মুখ দেখছে। বুধবার
অফিস ডে। তবুও জোর চেষ্টা করব উপস্থিত থাকার জন্য। নীল দা অনেক অনেক শুভেচ্ছা। -
লুৎফুন নাহার জেসমিন০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:০৬
জেনে ভালো লাগছে আমাদের স্বপ্নের সঙ্কলন আলোর মুখ দেখছেই । সাফল্য কামনা করছি ।
এক ঝাঁক জোনাক এর বহুল প্রচার হোক সেই আশাই রাখি ।
শুভেচ্ছা নীল ভাই । -
শওকত আলী খান হিরণ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৪৬
একটু কষ্ট পেলাম। কারণ ৮ তারিখে ঢাকায় ছিলাম। সহজেই প্রকাশনা উৎসবে থাকার সুযোগ ছিল। আমি কুয়াকাটার লোক বলে আবার ১৩ তারিখ ঢাকা আসা একটু কঠিন হবে ভাবছি।
আনন্দ এই জন্য যে অনেক প্রতিকূলতার মাধ্য দিয়ে সংকলনটি প্রকাশিত হচ্ছে।
মন খারাপ এই জন্য যে ইচ্ছা থাকা সত্বেও কোন সহযোগিতা করতে পারলাম না।
সাফল্য কামনা করছি। নীল ভাই সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও শুভকামনা। -
ফেরদৌসা০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৫৬
যাক আলোর মিছিল আলোর মুখ দেখবে শুনে খুব ভাল লাগছে। সাফল্য কামনা করছি।
একঝাঁক জোনাক বইটির ও অসাধারণ সাফল্য কামনা করছি। -
সুমন দাশ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৫৮
পূর্ব নির্ধারিত তারিখে মোড়ক উন্মোচন অনুষ্টানটি হলে আমার সুবিধা হতো । আশা রখি দেখা হবে একদন নিশ্চয়ই ।
প্রিয় মানুষগুলোর জন্য অনেক শুভকামনা এবং ভালবাসা । -
এম ই জাভেদ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:০৯
তারিখ পিছিয়ে দেওয়াতে আমার উপস্থিত থাকার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আসব ইনশা আল্লাহ -
মাঈনউদ্দিন মইনুল০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৯
যাক, সঞ্চালক বাবু আপনার পোস্টটি নির্বাচন করছইন। ভালো লাগলো। স্টিকি করলে তিনি আরও ভালো করতে পারতেন। একুশে সংকলনের ওপর কেন যে ইনি এতো গোস্যা, ঝানি নায়!!
সম্পাদক নীল সাধু ভাইকে অভিনন্দন জানাচ্ছি, অবশেষে আলো ব্লগের এই সংকলনটিকে আলো’র পথ দেখাবার জন্য। নামও হয়েছে ‘আলোর মিছিল’ - নামকরণকারীদেরকে ভবিষ্যতবক্তা হিসেবে কৃতীত্ব দিতে হয়।
একটু আফসোস ছিলোই তো। সব ব্লগের সংকলনগুলো বিভিন্ন স্টাইলে বের হচ্ছে। বই মেলায় শোভা পাচ্ছে। আলো ব্লগেও। অথচ আলো ব্লগের নিজস্ব সংকলনের কোন খবর নেই। বাত্তির নিচে অন্ধকার - যেখানে আলো সেখানে অন্ধকার! কী আর কমু!
সংকলন নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা অনেক প্রশ্নের জন্ম দেয়। কিন্তু সংকলনের খবর পেয়ে ওগুলো নিয়ে আর ভাবছি না। ভাবছি তেরো তারিখে ৪টার প্রোগ্রামে যাবো কীভাবে। অফিসের নিজস্ব ব্যস্ততা কীভাবে কাটাবো। একটু দেরি করলে যদি চলে, তবে থাকবো অবশ্যই।












-
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১৮
মহান আল্লাহর ইচ্ছায় ব্লগ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবো নিশ্চয়। সংকলন ও একঝাঁক জোনাক সংগ্রহের ইচ্ছা আছে। অসুস্থ শরীরে নীল সাধু ভাই ব্লগ সংকলনের জন্য যে পরিশ্রম ও ত্যাগ স্বীকার করছেন, তা' এক কথায় অবিশ্বাস্য। প্রকাশনা সংক্রান্ত কাজের কিছু অভিজ্ঞতা আমার নিজেরও আছে। আমি জানি, এই কাজ অত্যন্ত জটিল ও পরিশ্রমসাধ্য। নীল সাধু ভাইয়ের অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক চেষ্টা সফল হোক। তাঁকে অনেক অনেক ধন্যবাদ। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫০
ভালো লাগছে আলোর মিছিল: প্রথম আলো ব্লগ সংকলন-২০১৩ বের হচ্ছে।
এত ব্যস্ততা আর অসুস্থতার মাঝে নীলদা ব্লগার লেখা প্রকাশ করার বিরাট কাজ কাধেঁ তুলে নিয়েছেন। এ বিশাল কর্মজজ্ঞ নিয়ে যারা সময় ব্যয় করছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।
-
নুসরাত জাহান আজমি০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪০
আলোর মিছিল: প্রথম আলো ব্লগ সংকলন-২০১৩ এর জন্য রইল অনেক শুভকামনা। নীল ভাইয়াকে আলাদাভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার পরিশ্রমের কারনেই এটা সফলতার মুখ দেখেছে।
-
অনিন্দ্য অন্তর অপু০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
আছি আগামীর প্রত্যাশায়। আপনার এ কঠোর শ্রম সার্থক হবেই নীল দা। -
সুবাস রায়০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৫১
নীলদাকে অগণিত অভিনন্দন ও শুভেচ্ছা। শুভকামনা সবার জন্য। আজি কী আনন্দ আকাশে বাতাসে। হ্যাঁ আমরা করব জয়। জয় হল। ধন্যবাদ!!! -
মাইনুল আমিন০৭ ফেব্রুয়ারি ২০১৩, ২৩:৫৫
শ্রদ্ধাপ্রিয় নীল দা
আপনাকে অগণিত অভিনন্দন ও শুভেচ্ছা।
ভালো লাগছে আলোর মিছিল: প্রথম আলো ব্লগ সংকলন-২০১৩ বের হচ্ছে।
এত ব্যস্ততা আর অসুস্থতার মাঝেও সঙ্কলনটি প্রকাশ করার বিরাট কাজটি সাধন করতে যাচ্ছেন । এ বিশাল কর্মজজ্ঞ নিয়ে যারা সময় ব্যয় করছেন শুভকামনা সংশ্লিষ্ট সবার জন্য।
ভালো থাকবেন |
পোস্টটি বক্সে দেখে ভালো লাগলো অনেক । ধন্যবাদ ।
শ্রদ্ধা জানবেন । -
মোঃ হাসান জাহিদ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ০০:০৪
সবার জন্য শুভকামনা রইলো । অসংখ্য ধন্যবাদ নীল ভাই । শ্রদ্ধা জানবেন ।

-
সেলিনা ইসলাম০৮ ফেব্রুয়ারি ২০১৩, ০০:১৬
অনেক শুভকামনা রইল আলোর মিছিলের জন্য । ধন্যবাদ জানাই নীলদা সহ সংশ্লিষ্ট সবাইকে । -
বাসুদেব খাস্তগীর০৮ ফেব্রুয়ারি ২০১৩, ০৬:৪০
শ্রদ্ধাপ্রিয় নীল দা, শুভেচ্ছা রইলো।আলোর মিছিল এ আলোকিত হোক আমাদের হৃদয় -এই কামনা। -
ঘাস ফুল০৮ ফেব্রুয়ারি ২০১৩, ০৮:৩০
আলোর মিছিল :: প্রথম আলো ব্লগের প্রথম ব্লগ সংকলনের মোড়ক উন্মোচন করা হবে ফেব্রুয়ারির ১৩ তারিখ বুধবার বিকাল ৪ টায়।
প্রিয় নীলদা, প্রচণ্ড আনন্দের সংবাদ শোনালেন। আমার সহব্লগার ভাই বোন ও বন্ধুদের লেখা নিয়ে প্রথম আলো ব্লগের প্রথম ব্লগ সংকলনের মোড়ক উন্মোচন, আমি আনন্দে আত্মহারা। উপস্থিত থাকতে পারবোনা বলে দুঃখীত। জানি অনেক কিছু মিছ করবো। তারপরেও আলোর মিছিল এর সাফল্য আর পাঠক জনপ্রিয়তা কামনা করছি সমস্ত হৃদয় দিয়ে। ভালো থাকবেন। -
আজিম হোসেন ’আকাশ’০৮ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:০২
প্রথম আলো ব্লগ সংকলনের সর্বাঙ্গিন সফলতা কামনা করছি.....
ধন্যবাদ।
তবে কার কার লেখা স্থান পেল সে ব্যাপারে তো কোষ্ট পেলাম না।
চেষ্টা করবো আশার।
আগামীতে নীলদার সাথে যৌথভাবে কাব্যগ্রন্থে ঠাই দিলে ধন্য হবো। -
সেবু মোস্তাফিজ০৮ ফেব্রুয়ারি ২০১৩, ১১:১১
আলোর মিছিলে জ্বলুক আলো
রাজাকারের দূর্গ জ্বালো............... -
ফেরদৌসী বেগম (শিল্পী)০৯ ফেব্রুয়ারি ২০১৩, ০৪:১১
প্রথম আলো ব্লগ সংকলন-২০১৩ এর জন্য সর্বাঙ্গিন সফলতা কামনা করছি। এবং সাফল্য কামনা রইল একঝাঁক জোনাক বইটির জন্যও। সেই সাথে অসংখ্য ধন্যবাদান্তে নীল সাধু ভাইকে অগণিত অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। -
সালমা কবীর০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:২৮
আলোর মিছিলের জন্য অনেক শুভকানা। নীলদা সহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ রইলো । -
অন্তহীন বালক ১০ ফেব্রুয়ারি ২০১৩, ০১:৩২
নীলদা,
আলোর মিছিলে ১৩ ফেব্রুয়ারী আসছি।
তবে চিনতে পারবেন কিনা জানি না ! তবুও অদম্য ইচ্ছা।
শুভ কামনায়,
অন্তহীন বালক -
কামরুল হাছান মাসুক১০ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:৩১
নীলদা কার কার লেখা অালোর মিছিলে গেছে বললে ভাল হত না। দয়া করে বলবেন কি কার কার লেখা অালোর মিছিলে গেছে। -
আমির হোসেন১২ ফেব্রুয়ারি ২০১৩, ১৫:৪৯
অনেক শুভকামনা রইল ( প্রাণ দিতে যারা লিখেছে, রঙ দিতে যারা খেটেছে) আলোর মিছিল জন্য । বিশেষ ধন্যবাদ জানাই নীলদা সহ সংশ্লিষ্ট সবাইকে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক