:: প্রথম আলো ব্লগ সংকলন আপডেট ::
একুশে বইমেলা আমাদের দরজায় কড়া নাড়ছে বলা যায়। লেখকদের বই নিয়ে নানান খবরে ব্লগ ফেসবুক সাজ সাজ ভাব নিয়েছে। আমি জানি এই সকল খবরের মাঝে প্রথম আলো ব্লগের অনেক ব্লগার আমাদের প্রথম আলো ব্লগ সংকলন নিয়ে ভাবছেন।
মাঝে বেশ কদিন আমি কোণ আপডেট দিতে পারিনি। নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। এ ছাড়াও আরও কিছু জটিলতা ছিল। যদিও প্রায় শুরু থেকেই এই কার্যক্রম নানা জটিলতা মোকাবেলা করেই এই পর্যন্ত এগিয়ে এসেছে।
সকল ব্লগারদের জ্ঞাতার্থে কিছু তথ্য সরাসরি জানিয়ে দেয়া সমীচীন মনে করছি আমি।
* এই সংকলন এর উদ্যোগ নিয়েছিলাম আমরা ব্লগার রা। বিশাল এই কর্মযজ্ঞের অর্থনৈতিক সংস্থানের [ব্লগ সংকলনের আনুমানিক খরচ প্রায় এক লাখ টাকা] জন্য আমরা নির্ভর করেছিলাম বিজ্ঞাপনের উপর। ব্লগ কর্তৃপক্ষ সহ অনেক সহ ব্লগারই আশা দিয়েছিলেন। সাহস দিয়েছিলেন। কিন্তু পরিতাপের বিষয় মাত্র ৩ জন সহ ব্লগার ছাড়া এই বিষয়ে কেউ এগিয়ে আসেননি। যারা এগিয়ে এসেছেন তাদের জন্য কৃতজ্ঞতা। যথাসময়ে তাদের নাম জানবেন সবাই।
* এই কাজে প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ কোন ধরনের সহযোগিতা করছে না। তারা আমাদের সঙ্গে এই বিষয়ে তেমন কথাও বলেননি। আমরা উপযাচক হয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা নানা ভাব নিচ্ছেন। আমরা আসলে তাদের এই বিশেষ ভাব এর মর্ম ধরতে পারছি না। এই সংকলন প্রথম আলো ব্লগের। আমাদের ব্যক্তিগত কারো নয়।
* অনিচ্ছা সত্ত্বেও সংগত-কারণে ব্লগ সংকলনের আকার ছোট করতে হচ্ছে। আমি জানি এতেও সমস্যা হবে। সংকলন প্রকাশের পর কেন সবার লেখা প্রকাশ হয়নি এই ইস্যুতে নানা তর্ক বিতর্ক হবে। কিন্তু শুধুমাত্র সে কারণে আমি আমার নিজের পকেট থেকে লক্ষ টাকা খরচ করে এই সংকলন প্রকাশে আগ্রহী নই, আমার সেই সামর্থ্য নেই। আমি সাধারণ মানুষ। আমি আমার সামর্থ্য অনুযায়ী এবং প্রাপ্ত বিজ্ঞাপন বাবদ যে টাকা পেয়েছি তা দিয়ে যে কলেবরে প্রকাশ করা সম্ভব আমি শুধু তাই করতে পারি তার বেশী নয়।
* পূর্ব ঘোষণা অনুযায়ী এই সংকলন প্রকাশে কোন ব্লগার - লেখক দের কাছ থেকে কোন ধরনের আর্থিক সাহায্য নেয়া হবে না। আমরা এই সিদ্ধান্ত পরিবর্তন করবো না। তাই কেউ সহায়তা সাহায্য করতে চাইলে বিজ্ঞাপন দিতে পারেন কিন্তু ব্যক্তিগত সহায়তা নেয়া হবে না কোনভাবেই।
* ব্লগ সংকলন সবার লেখা নিয়ে প্রকাশ করতে চাইলে ৫০ ফর্মা হয় এর আয়তন। কিন্তু সব দিক বিবেচনায় বর্তমানে এর আয়তন কমিয়ে ১০ থেকে ১৫ ফর্মা করা হতে পারে। এতে করে অনেক লেখা ইচ্ছের বিরুদ্ধে বাদ দিতে হচ্ছে। আগেই মার্জনা চেয়ে নিলাম সবার কাছ থেকে।
* পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির ৮ তারিখ শুক্রবারেই ব্লগ সংকলনের মোড়ক উন্মোচন করা হবে। আকারে যেমনই হোক।
* ব্লগ সংকলন মুদ্রণে যাচ্ছে আগামী ৩ তারিখ। আগামীকাল এবং পরশুর মধ্যে বিজ্ঞাপন বিষয়ে যে কেউ সহায়তা করতে পারেন। আগ্রহীরা এই বিষয়ে বার্তায় যোগাযোগ করবেন আশা করছি।
* ব্লগ সংকলন নিয়ে খোলাখুলি আলোচনার জন্য এই পোষ্ট। পাশাপাশি আমি আমার অবস্থান তুলে ধরলাম। বাকি বিবেচনা মতামত সহ ব্লগারদের। সবার মতামতের পর এই নিয়ে এই পোষ্টেই আমরা সিদ্ধান্তে আসতে পারি।
ভালো থাকবেন সবাই।
শুভেচ্ছা নিরন্তর।
মাঝে বেশ কদিন আমি কোণ আপডেট দিতে পারিনি। নিজেও অসুস্থ হয়ে পড়েছিলাম। এ ছাড়াও আরও কিছু জটিলতা ছিল। যদিও প্রায় শুরু থেকেই এই কার্যক্রম নানা জটিলতা মোকাবেলা করেই এই পর্যন্ত এগিয়ে এসেছে।
সকল ব্লগারদের জ্ঞাতার্থে কিছু তথ্য সরাসরি জানিয়ে দেয়া সমীচীন মনে করছি আমি।
* এই সংকলন এর উদ্যোগ নিয়েছিলাম আমরা ব্লগার রা। বিশাল এই কর্মযজ্ঞের অর্থনৈতিক সংস্থানের [ব্লগ সংকলনের আনুমানিক খরচ প্রায় এক লাখ টাকা] জন্য আমরা নির্ভর করেছিলাম বিজ্ঞাপনের উপর। ব্লগ কর্তৃপক্ষ সহ অনেক সহ ব্লগারই আশা দিয়েছিলেন। সাহস দিয়েছিলেন। কিন্তু পরিতাপের বিষয় মাত্র ৩ জন সহ ব্লগার ছাড়া এই বিষয়ে কেউ এগিয়ে আসেননি। যারা এগিয়ে এসেছেন তাদের জন্য কৃতজ্ঞতা। যথাসময়ে তাদের নাম জানবেন সবাই।
* এই কাজে প্রথম আলো ব্লগ কর্তৃপক্ষ কোন ধরনের সহযোগিতা করছে না। তারা আমাদের সঙ্গে এই বিষয়ে তেমন কথাও বলেননি। আমরা উপযাচক হয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা নানা ভাব নিচ্ছেন। আমরা আসলে তাদের এই বিশেষ ভাব এর মর্ম ধরতে পারছি না। এই সংকলন প্রথম আলো ব্লগের। আমাদের ব্যক্তিগত কারো নয়।
* অনিচ্ছা সত্ত্বেও সংগত-কারণে ব্লগ সংকলনের আকার ছোট করতে হচ্ছে। আমি জানি এতেও সমস্যা হবে। সংকলন প্রকাশের পর কেন সবার লেখা প্রকাশ হয়নি এই ইস্যুতে নানা তর্ক বিতর্ক হবে। কিন্তু শুধুমাত্র সে কারণে আমি আমার নিজের পকেট থেকে লক্ষ টাকা খরচ করে এই সংকলন প্রকাশে আগ্রহী নই, আমার সেই সামর্থ্য নেই। আমি সাধারণ মানুষ। আমি আমার সামর্থ্য অনুযায়ী এবং প্রাপ্ত বিজ্ঞাপন বাবদ যে টাকা পেয়েছি তা দিয়ে যে কলেবরে প্রকাশ করা সম্ভব আমি শুধু তাই করতে পারি তার বেশী নয়।
* পূর্ব ঘোষণা অনুযায়ী এই সংকলন প্রকাশে কোন ব্লগার - লেখক দের কাছ থেকে কোন ধরনের আর্থিক সাহায্য নেয়া হবে না। আমরা এই সিদ্ধান্ত পরিবর্তন করবো না। তাই কেউ সহায়তা সাহায্য করতে চাইলে বিজ্ঞাপন দিতে পারেন কিন্তু ব্যক্তিগত সহায়তা নেয়া হবে না কোনভাবেই।
* ব্লগ সংকলন সবার লেখা নিয়ে প্রকাশ করতে চাইলে ৫০ ফর্মা হয় এর আয়তন। কিন্তু সব দিক বিবেচনায় বর্তমানে এর আয়তন কমিয়ে ১০ থেকে ১৫ ফর্মা করা হতে পারে। এতে করে অনেক লেখা ইচ্ছের বিরুদ্ধে বাদ দিতে হচ্ছে। আগেই মার্জনা চেয়ে নিলাম সবার কাছ থেকে।
* পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির ৮ তারিখ শুক্রবারেই ব্লগ সংকলনের মোড়ক উন্মোচন করা হবে। আকারে যেমনই হোক।
* ব্লগ সংকলন মুদ্রণে যাচ্ছে আগামী ৩ তারিখ। আগামীকাল এবং পরশুর মধ্যে বিজ্ঞাপন বিষয়ে যে কেউ সহায়তা করতে পারেন। আগ্রহীরা এই বিষয়ে বার্তায় যোগাযোগ করবেন আশা করছি।
* ব্লগ সংকলন নিয়ে খোলাখুলি আলোচনার জন্য এই পোষ্ট। পাশাপাশি আমি আমার অবস্থান তুলে ধরলাম। বাকি বিবেচনা মতামত সহ ব্লগারদের। সবার মতামতের পর এই নিয়ে এই পোষ্টেই আমরা সিদ্ধান্তে আসতে পারি।
ভালো থাকবেন সবাই।
শুভেচ্ছা নিরন্তর।
লেখক নীল সাধু
- নীল সাধু -এর ব্লগ
- ১০৭ টি মন্তব্য
- ৩০ জানুয়ারি ২০১৩, ২১:৫২
- সংবাদ
প্রিন্ট করুন
- ১০৭ টি মন্তব্য
-
লুৎফুন নাহার জেসমিন৩০ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
কি আর করা । আমার লেখা বাদ দিয়ে দেন । কম লেখা দিয়ে হলেও ব্লগ সংকলন প্রকাশ হোক । -
লুৎফুন নাহার জেসমিন৩১ জানুয়ারি ২০১৩, ০১:৫১
আপনি অহেতুক টেনশন নিবেন না । এতে আপনার শরীর ক্ষতি হবে । যেটুকু সীমার মধ্যে সেটুকুই করুন ।
নিজেকে সবসময় শান্ত রাখুন । প্রথম প্রথম উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুব কষ্টকর । অতএব টেনশন মুক্ত থাকার চেষ্টা করুন । -
মোহাম্মাদ আব্দুলহাক৩০ জানুয়ারি ২০১৩, ২১:৫৯
৫০ ফর্মা দেখে আমি চমকে উঠেছিলাম।
যাক, ১০/১৫ একটা আয়ত্তে আছে। দোয়া শুভ কামনা। -
মোহাম্মাদ আব্দুলহাক৩০ জানুয়ারি ২০১৩, ২৩:০৬
আরে নীলভাই, সব টাকা আপনে দিতে যাবেন কেন? আপনিতো কাজ শেষ করছেন আমি হলে বলতাম "আমি আন্তরিক ভাবে দুক্কিত, টাকা গাছে ধরে না।" ১৫ ফর্মাও অনেক টাকার কাজ। কেমনে যে কী করেন রে ভাই!!!
দোয়া ছাড়া দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই নীল ভাই। রশীদভাইয়ে নিজের টাকা দিয়ে আমার বই প্রকাশ করছেন। আমি আসলেই গ্রহের ফেরে পড়েছি। নতুবা সব সময় লুকিয়ে থাকতাম না।
-
মোহাম্মাদ আব্দুলহাক৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৩৯
মনে রাইখেন নিদান চলতাছে! যা করেন সবার সাথে কথা বলে করবেন, নিজের উপর বিপদ টেনে কোন লাভ হয় না। -
ফেরদৌসা৩০ জানুয়ারি ২০১৩, ২২:০১
আমরা তো আপনার ঘাড়ে দায়িত্ব দিয়েই খালাস ।
এখন আপনি যা ভাল মনে হয় তাই করেন,তবে সংকলন প্রকাশ হোক তাই একমাত্র চাওয়া। -
সপ্নিল ৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৪
ধরে নিলাম আমি বাদ পরেছি। তবুও সংকলন প্রকাশ হোক নীলদা। শুভকামনা সবার জন্য । একটা কথা যদি সম্ভব হয় তবে প্রকাশের পর কোন বিভাগে কার লেখা প্রকাশ হলো এটা নিয়ে একটা পোস্ট দেবেন । আমরা অনেকেই দূরে থাকি । ফলে বইমেলায় অনেক সময় যাওয়া সম্ভব হয় না । -
শাহিদুল হক৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৭
পুরো পোস্ট পড়লাম। আপনি আপনার কথাগুলো যুক্তিসহকারেই তুলে ধরেছেন। কিন্তু আমার মনে হয়, যেটা বলছেন তা আরো স্পষ্ট করে প্রকাশ করলেই ভালো হতো। অর্থাৎ কাদের লেখা প্রকাশ করা হচ্ছে এবং কাদেরটা করা হবে না। আর করা না হলে অন্যদের রেখে তাদের বাদ কেনই বা দিতে হচ্ছে। আর যাদের লেখা রাখতে হচ্ছে সেটা রাখার যুক্তিই বা কি। আমার মনে হয় তাতে ধুয়াসাটা কেটে যাবে আর আপনিও পরে কোন সমস্যার মোকাবেলা করতে হবে না।
আমার মনে হয় বিষয়টি ভেবে দেখতে পারেন। শুভকামনা রইল। -
মুহম্মদ কামরুল হাসান৩০ জানুয়ারি ২০১৩, ২২:১৯
হোক না ১০ বা ১৫ ফর্মা।
সংকলন হাতে পেলেই ভাল লাগবে।
কষ্টের জন্য নীলদাকে আন্তরিক অভিনন্দন। -
রব্বানী চৌধুরী৩০ জানুয়ারি ২০১৩, ২২:৪১
উন্নত মানের লেখা নিয়ে সংকলনটি প্রকাশ পাক - এ আমাদের প্রত্যাশা। বেশি টেনশন নিবেন না নীল দা। ভালো থাকবেন। -
দীঘি ৩০ জানুয়ারি ২০১৩, ২২:৪১
প্রিয় নীলসাধু শুনেছিলাম আপনি অসুস্থ ছিলেন। খুব কষ্ট পেয়েছি। এখন কেমন আছেন? -
আলভী৩০ জানুয়ারি ২০১৩, ২২:৫১
আপনার শারিরিক সুস্হ্যতা কামনা করছি এমনিতে আপনার উচ্চ রক্তচাপ ....বেশী টেনশন নিবেন না আপনার বিবেক দিয়ে যেটা ভালো মনে করেন সেটায় করেন......আমার পক্ষ থেকে কোন প্রেসার নাই.....শুভ ব্রগিং.....
-
অসংজ্ঞায়িত মেহেদী৩০ জানুয়ারি ২০১৩, ২২:৫৬
প্রথমেই আপনার সুস্থতার জন্য আল্লাহর কাছে শুকরিয়া
আমরা উপযাচক হয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা নানা ভাব নিচ্ছেন। আমরা আসলে তাদের এই বিশেষ ভাব এর মর্ম ধরতে পারছি না। এই সংকলন প্রথম আলো ব্লগের। আমাদের ব্যক্তিগত কারো নয়।

এই ধরনের আচরন আসলেই হতাশাব্যাঞ্জক। প্রথম আলো ব্লগ সংকলন প্রথম আলো ব্লগের ব্যানারেই বের হবে। সুনাম, সুখ্যাতি তো একটা জায়গাতেই, তারা কেন এই ব্যাপারে নীরব ভুমিকা পালন করছেন বুঝতে পারছি না

কিন্তু শুধুমাত্র সে কারণে আমি আমার নিজের পকেট থেকে লক্ষ টাকা খরচ করে এই সংকলন প্রকাশে আগ্রহী নই, আমার সেই সামর্থ্য নেই। আমি সাধারণ মানুষ।

ভাইয়া, আপনি ব্লগ সংকলনের ব্যাপারে অনেক আগে থেকেই অনেক কিছু করছেন। তবুও সম্ভাবনা ছিল এভাবেই উৎরে যাবেন বাকি পথ। বাঁধাগুলো অপ্রত্যাশিত, তার চেয়েও অপ্রত্যাশিত কারও এগিয়ে না আসা কিংবা ব্লগ কর্তৃপক্ষের অংশগ্রহনের ধোঁয়াশা। তারপরও সকলের জন্য এতটুকু করেছেন বলে কৃতজ্ঞতা


ব্লগ সংকলন সবার লেখা নিয়ে প্রকাশ করতে চাইলে ৫০ ফর্মা হয় এর আয়তন। কিন্তু সব দিক বিবেচনায় বর্তমানে এর আয়তন কমিয়ে ১০ থেকে ১৫ ফর্মা করা হতে পারে। এতে করে অনেক লেখা ইচ্ছের বিরুদ্ধে বাদ দিতে হচ্ছে।

অনেক আশা করেছিলাম, এবার মনে হয় আর হইলো না


আল্লাহ মেহেরবান, আশা করি কেউ সাহায্যের হাত বাড়াবেন। সংশয়গুলো কেটে যাক খুব দ্রুতই

-
মাহাফুজুর রহমান৩০ জানুয়ারি ২০১৩, ২৩:০০
শুভেচ্ছা নীলদা।
বিরাট ঝামেলার মধ্যে আছেন বুঝতে পারছি, হারবেননা সেটাও জানি।
ভালো থাকবেন। -
অনিন্দ্য মহসীন৩০ জানুয়ারি ২০১৩, ২৩:১২
শুভেচ্ছা নীল দা। আপনার সুস্থতা কামনা করছি। এক দিকে মন খারাপ হচ্ছে এই ভেবে যে হয়তো বা আমার লেখা বাদ পড়েছে, তবুও সংকলন বের হোক এই সান্তনা নিয়ে আশায় থাকবো। আপনি/আপনারা যেভাবে কষ্ট করে সংকলন বের করছেন সেটার কাছে আমার অনেকদিনের আশা নাইবা পূরণ হোক, কিন্তু সংকলন বের হোক এটাই এখন চাই। তবে কাদের লেখা যাচ্ছে সেটা জানতে পারলে ভালো হতো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। -
আশরাফুল কবীর৩০ জানুয়ারি ২০১৩, ২৩:১৬
#আপনি অসুস্থ অবস্থায়ও ব্লগ সংকলন নিয় কাজ করছেন..এ খবরটি আমাদের জন্য একই সাথে আনন্দের এবং দু:খের..আনন্দের এ কারনে যে ব্লগ সংকলন শেষ পর্যন্ত বের হচ্ছে আর দু:খের হলো ব্লগ কর্তৃপক্ষের মলিন ভাব...ব্যাপারটি এরকম কেন তা কিছুতেই মাথায় ঢুকছেনা
#সকল ব্লগার মানেই প্রথম আলো ব্লগার..ব্লগ এবং ব্লগার..তাদের মিলনমেলা...ব্লগ সংকলনে কর্তৃপক্ষের ভূমিকা থাকবে সবচেয়ে বেশী, উনারা সামনে এগিয়ে এসে পথ দেখাবেন, আপনার পোস্টের বক্তব্য অনুযায়ী এরকম মনে হচ্ছে যে দায় সকল পড়েছে আপনার উপর
#এমুহূর্তে এসে আপনাকে বিজ্ঞাপন নিয়ে ভাবতে হচ্ছে বা এর স্পন্সর নিয়ে ভাবতে হচ্ছে যা কখনোই কাম্য ছিলনা..সকল দায় কি আপনার নাকি সকল ব্লগারদের তা বোধগম্য হচ্ছেনা
#প্রথম আলো ব্লগ...ব্লগ খোলা যায়না বিজ্ঞাপনের যন্ত্রনায়..তাহলে কেন এতো সমস্যা?..কলেবর যাই হোক..সাথে আছি...আপনি সর্বপ্রথম ভালভাবে সুস্থ হোন..এ প্রত্যাশা
-
হাজারি৩০ জানুয়ারি ২০১৩, ২৩:১৭
কোলোষ্টেরলের কী অবস্থা !
নিজের দিকে একটু খেয়াল রাখবেন ভাই.... হাত আর মুখের সাঁকো টা ছুড়ে ফেলে দিন (বিষারেট)।
আশারাখি দেখা হবে...।গড ব্লেস ইউ। -
আমি অনিমেষ মিত্র ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:২৪
আপনাকে স্যলুট নীলদা ।
আমি ব্লগে নতুন বিষয়টা জানতাম না । এখন জেনে খুব খুশি হলাম আবার মনও খারাব হলো । প্রথম আলো ব্লগ এই বিষয়ে কোন সহায়তা কেন করছে না ? এটা তো খুবই আশ্চর্যের কথা । তারা সব সময় বড় বড় কথা বলবে আর আমাদের এই সামান্য ব্যাপারে কিছু করতে পারবে না । এটা কোন ভাবেই কাম্য নয় ।
আপনার জন্য শুভ কামনা রইল । আজ না পারি ভবিষ্যতে ইনশাল্লাহ ৫০ ফর্মা বের করবো । -
মোঃ গালিব মেহেদী খান৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৪৬
নীলদা,
ক'দিন ধরে অসুস্থতার জন্য ব্লগে অনুপস্থিত। আজ শুধুমাত্র ব্লগ সংকলনের আপডেট জানতেই ব্লগে লগইন করেছিলাম। যা জানলাম তাতে আশ্চর্য হইনি তবে ক্ষুব্ধ হয়েছি। আমরা ব্লগাররা কতটা অপাংক্তেয় তা আপনার লেখায় স্পষ্ট। ভাবতে কষ্ট হচ্ছে প্রতিটি জায়গায় আমরা ব্যবহৃত হচ্ছি। আমাদেরটা আমাদেরই করতে হবে। আপনি বরাবরই বলেছেন কোন ব্লগার - লেখক দের কাছ থেকে কোন ধরনের আর্থিক সাহায্য নেয়া হবে না।আপনার মনোভাবকে সম্মান জানিয়েই বলছি।
যদি এমন হয় একটি মূল্য নির্ধারণ করে সকল ব্লগারকে বলেন ২টি বা ৪টি করে বই অগ্রিম কিনে নিতে; অন্তত যাদের লেখা ছাপা হচ্ছে তারাও যদি কেনে। তাহলেও একটা ভাল অংকের সংস্থান হয়। যা কাজটি সহজ করে দিতে পারে। সবারই স্বপ্ন তাঁর লেখাটা স্থান পাক। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার সুস্থতা কামনা করছি। -
শেমভীল হোসেন৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৪৭
আপনার কষ্ট সার্থক হোক। যা করেছেন তাই যথেষ্ট। আপনার জন্য শুভ কামনা রইল ।
-
অনিন্দ্য অন্তর অপু৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৫০
শ্রদ্ধা নীলদা।
আপনি হাল ছেড়ে দিতে জানেন না দেখে ভালো লাগে। কিছু মানুষ খুব বেপরোয়া হয়, যারা হারতে জানে না। আপনি তাদের মধ্যে একজন। আমি জানি আপনি কাজটা ঠিকভাবে বের করে আনবেন। আর তা নিশ্চয় অনিন্দ্য সুন্দর হবে।
শ্রদ্ধা আর ভালবাসায় আছি পাশাপাশি।

-
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৫২
নীলদা, যে আকারেই হোক, সংকলনটা বের হওয়া প্রয়োজন। যাতে ব্লগারদের মধ্যে সাহিত্য চর্চায় কোন ভাঁটা না পড়ে। আর কার লেখা ছাপা হল আর কারটা হলনা এটা বিবেচ্য বিষয় নয়। এখানে সাহিত্য চর্চার মাধ্যমে আমারা বন্ধুত্বও গড়ে তুলেছি। তাই বন্ধুত্বের মাঝে কোন হিংসার জন্ম হবে না, আশা করছি। যাদের লেখা ছাপা হবে তাদের অগ্রিম অভিনন্দন আর যাদের লেখা ছাপা হবে না তাদের বলছি চর্চাটা চালিয়ে যান, দেখবেন একদিন আপনারটাও ছাপা হচ্ছে। ধন্যবাদ নীলদা, আসুস্থতার মাঝেও আমাদের জন্য অনেক কিছু করছেন। -
মোঃ মুজিব উল্লাহ৩০ জানুয়ারি ২০১৩, ২৩:৫৭
এ পোস্টে কারণসহ জানিয়ে দেওয়া হয়েছে। সংকলন প্রকাশিত হোক তা আকারে ছোট বা বৃহৎ যাই হোক না কেন। এ সংকলন সাফল্যের মুখ দেখে পাঠকপ্রিয় হোক এ কামনা করছি।
অনেক ধন্যবাদ নীলদা আপডেট পোস্টের জন্য। -
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ০০:০৫
পরিস্থিতি বুঝে কৌশল অবলম্বন করতে হয় অনেক সময় - অগ্রিম সংকলন কেনার মধ্য দিয়ে সংকলন বের করা এই পদ্ধতিতে আমাদের মত থাকলো। এটা আমরা কখনই প্রথম থেকে জানি না যে সন্তাটি ভুমিষ্ট হবে সিজার ব্যবহারের মধ্য দিয়ে, পরিস্থিতি মোকাবেলায় আমাদের অনেক কৌশলই বেছে নিতে হয়।
তার পরও " মানুষ পণ করে পণ ভাংগার জন্য " - (রবি ঠাকুর )
অগ্রিম সংকলন কেনার পণ করে কে কত টুকু পণ ঠিক রাখে এটাও ভাবার বিষয়, ঝুঁকি থেকেই যাবে তবুও দেখবেন কেউ কেউ আপনার পাশে দাড়িয়েছে নিরাশ হবে না, নীল দা। -
রব্বানী চৌধুরী৩১ জানুয়ারি ২০১৩, ০০:০৬
সন্তানটি হবে
পরিস্থিতি বুঝে কৌশল অবলম্বন করতে হয় অনেক সময় - অগ্রিম সংকলন কেনার মধ্য দিয়ে সংকলন বের করা এই পদ্ধতিতে আমাদের মত থাকলো। এটা আমরা কখনই প্রথম থেকে জানি না যে সন্তানটি ভুমিষ্ট হবে সিজার ব্যবহারের মধ্য দিয়ে, পরিস্থিতি মোকাবেলায় আমাদের অনেক কৌশলই বেছে নিতে হয়।
তার পরও " মানুষ পণ করে পণ ভাংগার জন্য " - (রবি ঠাকুর )
অগ্রিম সংকলন কেনার পণ করে কে কত টুকু পণ ঠিক রাখে এটাও ভাবার বিষয়, ঝুঁকি থেকেই যাবে তবুও দেখবেন কেউ কেউ আপনার পাশে দাড়িয়েছে নিরাশ হবে না, নীল দা। -
মামুন আহমদ৩১ জানুয়ারি ২০১৩, ০০:০৬
প্রথম আলো ব্লগ সংকলন বের হচ্ছে যেনে খুব আনন্দিত হলাম
নীল সাধু ভাই আপনাকে ধন্যবাদ । -
ফেরদৌসা৩১ জানুয়ারি ২০১৩, ০০:১৩
কে কি বলল না বলল তা নিয়ে চিন্তা করার দরকার নাই।
নীলদা আপনি আপনার মত করে কাজ করে যান ।
কাজে সহযোগিতা করার মানুষ পাবেন না, কিন্তু বাঁধা দেবার মানুষ অভাব নাই। -
মাইনুল আমিন৩১ জানুয়ারি ২০১৩, ০০:১২
নীল দা
সালাম এবং শ্রদ্ধা জানবেন
দুঃখ পেলাম এ জন্যে যে, প্রয়োজনীয় টাকার যোগাড় হলো না শুনে । আনন্দিত হলাম, যে এত কিছুর পরেও আপনি এবং সংশ্লিষ্টরা এই মহাযজ্ঞটি যথাসময়ে সম্পন্ন করতে যাচ্ছেন । এটা প্রথম আলো ব্লগের জন্যে বিশাল এক পাওয়া । সাথে প্রথমআলো পত্রিকার একটি বিশাল লাভালাভের ব্যাপার ছিলো এখানে । তারা কেন যোগ দিলো না সেটা তাদের ব্যাপার । আপনারা এগিয়ে যান সম্ভবের মধ্যে ।
সংকলনটা প্রকাশ করাই একটাবিশাল চ্যালেঞ্জে !!!
আপনি সবকিছুই আগে জানান দিয়েছেন সুবিধা-অসুবিধা । আমাদের বিবেক বলে কিছু থেকে থাকলে আমরা আপনার এবং আপনাদের সিদ্ধান্তের বাহিরে কিছু বলবো না ।
বিশাল এই কর্ম-যজ্ঞটি সম্পাদন সবার পক্ষে সম্ভবও না । বিশেষ করে আমিতো কল্পনাও করতে পারি না এমন বিশাল কিছু করার । আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই আমার এবং ব্লগের পক্ষ থেকে ।
আপনি এবং সংশ্লিষ্ট সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময় এ প্রত্যাশা --------------------------
-
ভূতের আছড় ৩১ জানুয়ারি ২০১৩, ০০:১৮
প্রিয় নীল ভাই
আপনার পোষ্ট পড়লাম এবং বুঝলাম -- সত্যি আপনার সামান্য প্রশংসা না করে পারছিনা কারণ নিজের অবস্থান পরিস্কার করা-- হোক অপারগতা কিন্তু সেটা সুন্দর ভাবে প্রকাশ করাই হচ্ছে যুক্তিযুক্ত ও ট্যালেন্টদের কাজ যেটা আপনি করেছেন। ---
--- এবার ব্লগ সংকলন নিয়ে বলি---
কাজটি আপনার ব্যাক্তিগত কিছু না ব্লগেরই কাজ যেটা আপনি অকপটে বলে দিয়েছেন। নিজের আন্তরিকতার টানেই করতে চেয়েছেন। কিন্তু ব্লগ কতৃপক্ষের নীরবতা কেন বোধগম্য নয়। এভাবে এত বড় বোঝা কেন আপনার একার কাঁধে দিতে চাচ্ছে? আবার কেউ ডোনেট করলো একটা হ্যান্ডসাম কিছু টাকা যদিও সেটা নিবেন না এটাও ভালো দিক,কারণ এর ক্ষতিকর দিক বড়। কিন্তু নিলেও ----তাহলে ব্লগ কি দাঁয়মুক্ত থেকে যাবে?
------------ এতো সুন্দর একটি পরিকল্পনা ভেস্তে যাবে ভাবতে পারছিনা আবার এও ভাবতে পারছিনা ছোট একটি বই যাতে অনেকের লেখা থাকবেনা। ---সাপ মেরে লেজে বিষ রাখা উচিৎ নয়।
হয় সবাই সারা দিক না দিলে সবাই নাক ডেকে ঘুমিয়ে যাই-- প্রয়োজনে আমার কোণো লেখা দেয়া লাগবে না চান্স পেয়েছে কিনা জানিনা তবুও প্রকাশ হোক তবে ভালোভাবে।
--- অন্যরাও কোন নতুন পথ দেখাতে পারে
দেখি অপেক্ষা করছি---------

-
মোঃ হাসান জাহিদ৩১ জানুয়ারি ২০১৩, ০০:৫৪
একটু ছোট আকারে হলেও প্রথমআলো একুশে সংকলনটি বের হউক । এটাই আমার চাওয়া । তাতে হয়তো সবার লেখা স্থান পাবে না । তাতে কি, সেটাতে অবশ্যই ভালো লেখা গুলো থাকবে এবং সেগুলো হবে আমাদেরই প্রিয় ব্লগারদেরই লেখা । তাই বেশি টেনশন নিবেন না প্রিয় নীল ভাই । যেটুকু সাধ্যের মধ্যে আছে তাই করবেন । অনেক অনেক শুভকামন রইলো । ভালবাসা এবং শ্রদ্ধা জানবেন ।



-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ৩১ জানুয়ারি ২০১৩, ০১:০২
হাসান ভাইয়ের সাথে সহমত।
শুভেচ্ছা জানবেন হাসান ভাই। -
মোঃ হাসান জাহিদ৩১ জানুয়ারি ২০১৩, ০১:১২
অসংখ্য ধন্যবাদ প্রিয় বাবলা ভাই । শ্রদ্ধা এবং ভালবাসা জানবেন ।

-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ৩১ জানুয়ারি ২০১৩, ০১:০০
একুশে বইমেলা আমাদের দরজায় কড়া নাড়ছে বলা যায়। লেখকদের বই নিয়ে নানান খবরে ব্লগ ফেসবুক সাজ সাজ ভাব নিয়েছে। আমি জানি এই সকল খবরের মাঝে প্রথম আলো ব্লগের অনেক ব্লগার আমাদের প্রথম আলো ব্লগ সংকলন নিয়ে ভাবছেন।
নীল দা,
সালাম নেবেন। এখন কেমন আছেন?
আপনার আইকন দেখে মনটা কিছুটা হালকা হল।
ব্লাড প্রেশার উপেক্ষা করে ভালোবাসার সংকলনের প্রেশার কাধেঁ নিলেন।
ব্লগারদের স্বপ্ন বাস্তবায়ন করতে অনেকটা জীবনবাজীর মত।
আমরা দুরে কোন আসি না বললেই চলে। কেবল মন্তব্যের ঘরে শুভেচ্ছা আর ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারিনা।
বি-ক্যাশ নাম্বার দিয়ে পোস্ট দিন। অন্তত দুরে থেকে হলেও কয়েক কপি কিনে নিয়ে পারবো। আপনি কিছুটা জোর পাবেন বলে মনে হয়।
অগ্রিম কেনার প্রস্তাবটি ভেবে দেখতে পারেন। এতে অনেকে আগাম কিনে নিতে পারবেন।
আশা করছি ব্যাপক সাড়া পাবেন।
নীল দা,
ব্লগে বিভিন্ন আয়োজনে ঝড় তুফানে আপনাকে কেউ পিছপা করতে পারে নি। আপনিও হারতে শিখেন নি। তীব্র আশাবাদী সংকলন প্রকাশ হবেই কারণ আপনি আছেন।
দোয়া থাকলো কাজ যত কঠিন হোক আপনার জয় হবেই। ইনশাল্লাহ্ ।
ভাবী প্রেসে গেছেন । সালাম আর শ্রদ্ধা ভাবীকে।
-
রশীদ জামীল৩১ জানুয়ারি ২০১৩, ০১:০৫
ব্লগ সংকলন; এটি অনেকগুলো প্রিয় মুখের প্রত্যাশার পাপড়ী মেলা। আমরা জানি সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেটার জন্য। যথা সময়ে বের হবে, আশাবাদ ব্যক্ত করেছেন, এটিই আশার কথা।
উপরের কথাগুলো থেকে যা জানলাম, কলেবর কমাতে হতে পারে, দু:খজনক। এটাকে স্বপ্নের কাটছাট বলা যায়। আবার আপনার হাতে খুব কিছু বিকল্পও নেই। আপনি আগে একদিন বলেছিলেন, কর্তৃপক্ষ থেকে(বিজ্ঞাপনের মাধ্যমে বা অন্যভাবে) হাজার পঞ্চাশেক টাকা পাওয়া যাবে। আজকের কথায় মনে হচ্ছে সেটি পাচ্ছেন না। সম্ভবত প্রতিশ্রুত জায়গাগুলো থেকে বিজ্ঞাপনও আসেনি সবগুলো। এটাই হয়ে থাকে।
সব কথার মূল কথা হচ্ছে, ১০/১৫ ফর্মা হলেও সংকলন হচ্ছে, এটিই বড় কথা।
দেখেন, এখানেও হয়ত সুন্দর কোনো বিকল্প বেরিয়ে আসতে পারে।
আমি একটি পরামর্শ দিই।
দেখুন কেমন হয়।
যেহেতু বলছেন ৫০ ফর্মার মত লেখা পেয়েছেন, আবার পূর্ব ঘোষণা অনুযায়ী ব্লগারদের কাছ থেকে টাকা না নেয়ার সিদ্ধান্তেও অটল রয়েছেন, দেখুন মাঝামাঝি কিছু হয় কি না। এটা কি এভাবে হতে পারে-
যাদের লেখা প্রকাশ পাচ্ছে, তাদের তালিকাটা আগামী কালই প্রকাশ করে দিলেন। তারা এক কপি করে সৌজন্য সংখ্যা পেলো। আর নিজে ৫ কপি করে কিনলো। দামটা কালই নির্ধারণ করে ফেললেন। আর যাদের লেখা যাচ্ছে, তারা ৫ কপির টাকাটা আগাম দিয়ে দিলেন। তাহলে মনে হয় জমা হওয়া সকল লেখাই প্রকাশ পেতে পারে।
সংকলন ছোট হোক আর বড়
শুভ কামনা থাকবে।
---------------------
-
রেজওয়ান তানিম৩১ জানুয়ারি ২০১৩, ০১:০৮
সংকলন ৫০ ফর্মার মত অত দীর্ঘ করার বিষয়টি আমার কাছে ততটা স্বাস্থ্যকর মনে হয় না রশীদ ভাই। তাতে বিষয়টা বদহজমের মত মনে হতে পারে। -
অরিত্র অন্বয়০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৩১
নীল দা, রশীদ ভাইয়ের আইডিয়াটা মন্দ না...
তবে ব্লগ কর্তৃপক্ষের ভূমিকা হতাশ করছে খুব....
আপনার প্রতি শ্রদ্ধা, সাধ্যানুযায়ী যেটুক ভাল হয়, সেটা করবেন...

-
অরিত্র অন্বয়০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৩৩
আর নির্বাচিত দের এসিস্ট করার প্ল্যান্টায় নমনীয়তা নিয়ে ভাবতে পারেন নীল দা..আমার ধারণা সবাই এগিয়ে আসবে....বিজ্ঞাপন দেওয়া তো আর সবার ক্ষমতায় নেই.... -
রেজওয়ান তানিম৩১ জানুয়ারি ২০১৩, ০১:০৭
আজ বহুদিন পরে প্রথম আলো ব্লগে ঢুকলাম।
এই দুই মাসে সব ব্লগারদের কাছেই আশা করছি পরিষ্কার হয়ে গেছে প্রথম আলো ব্লগের সমস্যাটা কই?
যাহোক সমস্যা নিয়ে বলতে আসিনি, বলতে চাই আপনাকে ধন্যবাদ একা হাতে এই ঝামেলাপূর্ণ কাজটি চালিয়ে যাবার জন্যে। যাদের সম্পাদনার অভিজ্ঞতা নেই তারা আসলে বুঝতে পারবেন না একটি সংকলন করা কতটা প্রেসারের।
আর ৫০ ফর্মা না হওয়াতে ব্যক্তিগতভাবে আমি খুশি হয়েছি। কারণ লেখা প্রকাশিত হওয়া মানে একজন লেখকের লেখক হিসেবে স্বীকৃতি, অনেকেরই সেটা পেতে আরেকটু ওয়েট করা দরকার বোধহয়। -
রেজওয়ান তানিম৩১ জানুয়ারি ২০১৩, ০২:১০
বন্ধ করি নাই, আসলে নানা ব্যস্ততা যাচ্ছে এই মেলা নিয়ে। ব্যস্ততা কমলে আবার লিখতে ধরব -
হু মু সেখাওয়াত৩১ জানুয়ারি ২০১৩, ০৪:১৮
অনেক ভাল একটি উদ্যোগ। কার লেখা ছাপা হলো আর কারটা হলো না, মনে হয় না সেটা নিয়ে তেমন একটা সমস্যা হবে। ব্লগ থেকে ব্লগারদের উদ্যোগে একটা কিছু হচ্ছে এটাই অনেক আনন্দের ব্যাপার। -
তুহিনসৱকার৩১ জানুয়ারি ২০১৩, ০৬:৪৮
সবকিছুর শেষ থাকে কিন্তু

-এর শেষ কোথায় ?
প্রথম আলো ব্লগের কর্মকান্ডে হতাশা প্রকাশ করছি, প্রথম আলো ব্লগের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত বলে আমি/আমরা সকলে মনে করি।
ব্লগের প্রাণভোমরাদের এই ভাবে হতাশ করা সমুচিন হবেনা।
আলোর মিছিল প্রথম আলো ব্লগ সংকলন-এর সাফল্য কামনা করছি। -
সেলিনা ইসলাম৩১ জানুয়ারি ২০১৩, ০৭:০৭
নীলদা আপনি কেমন আছেন? আশাকরি ভাল আছেন।
সংকলন ৫০ ফর্মা
এইটা বৈতে তো ট্রলি লাগবে
যাক ভালই হল ১০/১৫ ফর্মা হচ্ছে দেখে । সংকলন বের হচ্ছে এইটাই বড় কথা। আমি মনে করি এখানে সবাই মোটামুটি ভাল লেখে এবং স্বাভাবিকভাবে প্রত্যাশাও করে লেখা আসুক। যেহেতু সম্ভব হচ্ছেনা তাই আশাকরব সঙ্কলনে সেরা লেখা গুলোই স্থান পাবে।
দুশ্চিন্তার কোন কারন নেই যেহেতু দায়িত্ব নিয়েছেন এবং সময়ও নেই তাই আপনার সিদ্ধান্তই চুড়ান্ত বলে আমি মনে করি কারন আপনি ছাড়া মনে হয়না এই অসাধ্য সাধন হত! সংকলন সফলভাবে প্রকাশিত হোক সেই কামনা। অনেক ধন্যবাদ রইল -
আরমানউজ্জামান৩১ জানুয়ারি ২০১৩, ০৯:০৯
আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন নীলদা। আপনি একা এই সংকলনের জন্য কাজ করে যাচ্ছেন এবং আকারে ছোট হলে ও আমরা হাতে পাচ্ছি।
প্রথম ঘোষনা অনুযায়ী হয়ত প্রায় সকলের লেখাই আশা করেছিলাম। তবে বাস্তবতা এবং কিছু কষ্টের কথাও জানতে পারলাম। তারপরও যেহেতু বিষটি সকলের সাথে শেয়ার করেছেন ভাল হয়েছে।
অনেক মন্তব্য থেকে ভাল কোন বারতা আসলে হয়ত নতুন কোন সিদ্ধান্ত নিতে পারবেন। যদি কিছু ভাববার সুযোগ থাকে.. .. ..
আপনার পরিশ্রম সফল হোক।
সুস্থতা কামনা করছি। -
চারুমান্নান৩১ জানুয়ারি ২০১৩, ১২:২৭
নীলদা আমার ভালোবাসা জানবেন,,,,,,,,,,,,,,,
ভাল থাকুন সবসময় এই কামনায়,,,,,,,,,,,,স্বপ্নবোনা,,,আলোর মিছিল,,,, -
নূর মোহাম্মদ নূরু৩১ জানুয়ারি ২০১৩, ১২:৩৪
নীল'দা যে কত বড় প্রেসারে আছেন তা আমি হৃদয়ঙ্গম করতে সক্ষম।
কা'কে রাখবেন, কা'কে মাইনাস করবেন, মাইনাস ৫০ থেকে প্লাস ১৫/২০
হলেও আশার খবর। নীল'দা আশ্বস্ত করলেও দিব্যি চোঁখে দেখতে পাচ্ছি কে
মাইনাস হচ্ছেন। কোন অভিযোগ বা অনুযোগ নাই। আমার মতো কারোরই
কোন অভিযোগের সুযোগ নাই কারণ ৩/৪ জন ছাড়া কেউই সহযোগীতা করেনি।
এমন কি যে প্লাটফর্মকে আমরা ভিত্তি ধরে এগিয়ে যাচ্ছি তারাও সাড়া দেয়নি আপনার
ডাকে। তা হলে কেন উলোবনে মুক্তা ছড়ানো (?) যা হোক তার পরেও আশাবাদী আপনার
যোগ্য নেতৃত্বে ১০/১৫ ফর্মার হলেও সংকলনটি প্রকাশিত হবে। কিছু না হবার চেয়ে এটাই কম
কীসে? নীল'দা আপনার জন্য আশির্বাদ, দোয়া, শুভকামনা সবই উজাড় করে দিলাম। আপনি সফল
হবেনই। ভালো থাকবেন, শরীরের প্রতি খেয়াল রাখবেন। শরীর ঠিক থাকলে সব ঠিক মতো এগুবে ইনসাআল্লাহ। -
সুমন দাশ৩১ জানুয়ারি ২০১৩, ১২:৩৭
আপনার লড়াই এবং আন্তরিকতাকে আমরা শ্রদ্ধা আর ভালবাসা জানিয়েই মুক্তি নিচ্ছি । সমস্যাটা আপনিই ফেইস করছেন । ব্লগ সংকলন প্রকাশটা এখন চ্যালেন্জিং হয়ে উটেছে ক্রমশতরো । জানি জিততেই হবে । 'আমরা পাশে আছি' ফের বলে নিরুপায় হয়ে দায়িত্ব ক্ষান্ত দিচ্ছি ।
ভালবাসা অশেষ । -
তৌফিক মাসুদ৩১ জানুয়ারি ২০১৩, ১২:৪১
নীলদার সুস্থতা কামনা করি, ব্লগারদের নিয়ে তার এই উদ্যোগ সব সময় আমাদের মনে থাকবে। আপনার সাংগঠনিক ক্ষমতার প্রসংশা না করে পাড়লামনা। এতগুলান লেখক লেখিকার লেখা নির্বাচন করতে আপনাকে ও সাথে থাকা সম্মানিত ব্লগারদের যে কষ্ট হচ্ছে তা না দেখে বুঝা যাবেনা।
*********************
আপনার এই উদ্যোগ বিতর্ক মুক্ত হউক এই আশাই রইল। -
নুসরাত জাহান আজমি৩১ জানুয়ারি ২০১৩, ১২:৪৯
সংকলন তো প্রকাশ হবে,এমন আশাই ছেড়ে দিয়েছিলাম।নীল ভাইয়া যখন আবার কাজ হাতে নিলেন তখন বুঝলাম এর শেষ আছে।ব্লাড প্রেশার অনেক মারাত্মক একটি অসুখ,দেখা যায় না, যার অসুখ একমাত্র সেই বুঝে এই অসুখের চাপ।এই অসুখে থেকেও আপনি যেভাবে বইয়ের কাজ নিয়ে এগিয়ে যাচ্ছেন,তা আমাদের জন্য অনেক অনেক অনেক বেশী।
আমরা শুধু আপনার কাজের সফলতা কামনা করছি।আর সেই সাথে অবশ্যই দোয়া করছি আপনি যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠেন। -
কবি মন৩১ জানুয়ারি ২০১৩, ১২:৫১
অনেকেরই হতাশ ভাব।কিন্তু হতাশ হওয়ার কিছু নেই।আমিও সংকলনে নেই।তাতে কি হয়েছে?উৎসাহ হারিয়ে ফেলব?নীল সাধু ভাইকে শুভ কামনা.... -
কবি মন৩১ জানুয়ারি ২০১৩, ১৩:০৩
বনে আছি,প্রকৃতির ভিড়ে ডুবে আছি।একটি কবিতা ঘুর ঘুর করছে মাথায়।কিছুক্ষন পরই পোস্ট করব আমার ব্লগে।যেহেতু এই আপডেট দেখে কবিতার জন্ম হলো তাই নীল সাধু ভাইকে উৎসর্গ করলাম। -
ব্লগ সঞ্চালক৩১ জানুয়ারি ২০১৩, ১৩:২২
এখানে মনে হয় কিছুটা ভুল বোঝাবুঝির বিষয় হয়েছে..প্রথম আলো ব্লগ সংকলন ব্লগারদের লেখা দিয়ে ব্লগারদের উদ্যোগে হোক সেটি আমরা শুরু থেকেই চেয়েছি..এ জন্য নীল সাধু দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছেন বলে ধন্যবাদ..তবে শুরু থেকে বিজ্ঞাপন সংক্রান্ত কোন বিষয় ছিলো না..আর এ কাজটি যেহেতু প্রকাশকের তাই বিজ্ঞাপনের বিষয় কেন আসছে সেটিও বোধগম্য নয়..প্রকাশক যে হবে সে এ দায় নেবে..বই প্রকাশের এমনই নিয়ম..সেখানে "এক রঙা এক ঘুড়ি" শুরু থেকেই এ দায়িত্ব নেয়ায় আমরা এখানে কোন কথা বলিনি..খরচের বিষয় স্বাভাবিক যেহেতু প্রকাশক বহন করে তাই এ বিষয়ে আমরা শুরু থেকেই নিশ্চিন্ত ছিলাম..হঠাৎ করে বিজ্ঞাপন খরচের বিষয়টি তোলা হয়েছে..এক্ষেত্রে আমরা আগে থেকে জানলে যে কোন একটি প্রকাশককে বই প্রকাশের দায়িত্ব দিতে পারতাম.. -
অনিন্দ্য মহসীন৩১ জানুয়ারি ২০১৩, ২২:৫৩
ব্লগ সঞ্চালকের দৃষ্টি আকর্ষন করে বলছি- নীল দা যে কাজে হাত দিয়েছেন তাতে সাহায্য করুন। সবার লেখা যেন প্রকাশ করা যায় এ জন্য সহায়তা করুন। আমরাতো আপনাদেরই পরিবারের সদস্য, এতদিনের এই কর্মপ্রচেষ্টা কে ছোট হতে দিবেন না প্লিজ। এখনও সময় আছে আপনারা চাইলে সহযোগীতার মাধ্যমে ৫০ফর্মায় সবার লেখা প্রকাশ হতে পারে। প্রয়োজনে আমরা যারা যারা লেখা দিয়েছি সবাই কমবেশী আর্থিক সহায়তা করবো। -
শেমভীল হোসেন৩১ জানুয়ারি ২০১৩, ২৩:৪৪
অনিন্দ্য মহসীন এর সাথে সম্পুর্ন একমত আমি। এখনও সময় আছে আপনারা চাইলে সহযোগীতার মাধ্যমে ৫০ফর্মায় সবার লেখা প্রকাশ হতে পারে। -
মঞ্জু ঈসা৩১ জানুয়ারি ২০১৩, ১৩:৩৬
নীল'দা, শুভেচ্ছা নিবেন। আমার ইচ্ছা ছিল এই সংকলনে আমার কয়েকটি লেখা ছাপা হবে। সেভাবে কয়েকটি লেখার লিংক ও দিয়েছিলাম। কিন্তু একটি অনাকাংখিত ঝড় এসে আমার ব্লগ সহ সব লেখা সিডরে ভাসিয়ে নিয়ে গেছে। আজো তার অনুসন্ধান পেলাম না। সঞ্চালক অনেকের লেখা ফিরিয়ে দিলেও আমার ব্যার্থতার কারনে হয়তো আমার সাথে বিমাতাসুলভ আচরন করেছে। তাই অনেক কষ্টে একুশের চেতনাকে ধারন করেই বলছি, কিছু করা উচিত ছিলো, হয়তো করবো কিন্তু কবে তা হবে তা সময় নির্ধারণ করে দিবে।
আপনাদের সংকলন প্রকাশিত হোক, সেই শুভ কামনা এবং ক্রেতা হিসেবে প্রথম কেনার চেষ্টা করবো। ভাল থাকবেন সব সময়। -
মাঈনউদ্দিন মইনুল৩১ জানুয়ারি ২০১৩, ১৮:০৮
বিষযটি আজকে নজরে আসলো। সবকিছু দেখে ব্লগ কর্তৃপক্ষের দিকে দৃষ্টি গিয়ে পড়ছে। কর্তৃপক্ষের এরকম উদাসীনতা অনাকাঙ্ক্ষিত।
সময়ও অল্প। সম্পাদককে নিজ পথেই এগুতে হবে, আমার মনে হয়। শুভ কামনা রইলো।
নীল সাধু ভাই, সবার আগে আপনি সুস্থ থাকুন
-
সুবাস রায়৩১ জানুয়ারি ২০১৩, ২২:৩৮
মেঘ দেখে ভয় পাওয়ার কিছু নেই নীলদা। মেঘ অবশ্যই কেটে যাবে। আমার মনে হয় যতটা সম্ভব সংকলনটি বড় করাই সমীচীন। প্রথম সংকলন বলে কথা! প্রয়োজনে অগ্রিম কপির চাহিদা যাচাই করা উচিৎ। তবে সবমিলে এই অসাধারণ কাজের সাফল্য কামনা করি। এগিয়ে যান। সহব্লগারদের এগিয়ে আসাটাও জরুরি। আসুন আমরা সবাই মিলে নীলদার পাশে থাকার চেষ্টা করি। শুভেচ্ছা রইল সবার জন্য। -
শহীদুল ইসলাম প্রামানিক৩১ জানুয়ারি ২০১৩, ২৩:৪৬
েছাট েহাক বড় েহাক সংকলন েবর েহাক এই কামনা করি। ধন্যবাদ -
রাশেদ আবদুল্লাহ অনু০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৪:৫৮
প্রিয় নীল'দার সুস্বাস্থ্য কামনা করে লিখছি,
প্রথম আলো ব্লগ আমাদের সবার প্রাণের ব্লগ। আর তাই শত বিপত্তির পরও পরিবারের সবাই আমরা একসাথে থাকি, আগেও ছিলাম , ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো।
ব্লগ সংকলনপ্রকাশের উদ্যোগ গ্রহণ ও এর বাস্তবায়নে শ্রদ্ধেয় ব্লগার নীল সাধু ও এক রঙ্গা এক ঘুড়ি গ্রুপ এর অবদান অনস্বীকার্য। এর আগেও এই ব্লগের আরও অনেক নন্দিত আয়োজনে তাঁরা আমাদের সহযোগী ছিলেন।
আমরা সবাই আপনার পাশেই আছি নীল'দা কারন আপনার মতো আমরা সবাই চাই, অতি কাঙ্খিত এই সংকলনটি প্রকাশ পাক, আলোর মুখ দেখুক।
আপনি অনেক অভিজ্ঞ ব্লগার, একজন সফল সংগঠক হিসেবে প্রতিবারের মতো এবারও আশা করি এই সমস্যারও সমাধান বের করবেন, আমাদের এবারও আপনার পাশেই পাবেন।
সঞ্চালক মহোদয় ও ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্রথম আলো ব্লগ ও এর ব্লগারদের কথা বিবেচনা করে পোস্টটি স্টিকি করুন। কারন এই সঙ্কলনের সাথে জড়িয়ে আছে এই ব্লগের সকল ব্লগারদের ভালোবাসা ও প্রত্যাশা। স্টিকি করা হলে অনাকঙ্খিত এই সমস্যা ও এ থেকে উত্তরনের ব্যাপারে ব্লগাররা সবাই এই পোস্টে আলোচনা করতে পারবে।
এখনও সময় আছে, আশা করি প্রথম আলো কর্তৃপক্ষ তাদের কর্পোরেট ব্র্যান্ডিংই হোক আর পাঠক ও ব্লগারদের প্রতি তাদের ভালোবাসার কথা বিবেচনা করে উদ্ভূত সমস্যার সমাধানে এগিয়ে আসবেন।
সকলের সম্মিলিত অংশগ্রহণে ব্লগ সংকলন আলোর মুখ দেখুক, প্রাণের মেলায় আবারও জোয়ার আসুক প্রথম আলো ব্লগে এই প্রত্যাশা রইলো।
সকলের জন্য শুভ কামনা। -
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম ০১ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:১০
প্রিয় নীল সাধু ভাই, এই পোস্টের ব্যাপারে আমি কিছু মন্তব্য করেছি। কিন্তু ভুলবশতঃ মন্তব্যটি আপনার আগের পোস্ট ( তোমার পায়ের ছাপের......) -এ চলে গেছে। দয়া করে একটু দেখবেন। ভালো থাকুন। -
ওসমানসাজীব০২ ফেব্রুয়ারি ২০১৩, ১৩:০৮
আমি বাদ পড়ছি তাতে কি এটাই আশার কথা ৫০ না হোক ১০/১৫ হোক কারো স্বপ্ন পূরণ হচ্ছে খুবই ভাল খবর তাদের অগ্রিম অভিনন্দন
নীল সাধু ভাই সাধুবাদ মহান চেষ্টার জন্য -
তিতাস পাড়ের মানুষ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ০৯:০৯
৫০ ফর্মা !!! এতো মোটা বই এর দাম কত পড়বে ?? বেশি মোটা বই আর বেশি দামের বই হলেতো অনেকেই কিনতে চাইবে না ! যদি ১০-১৫ ফর্মা হয় আমি বলব এটা শাপে বর হবে ! একটা বই/সংকলন কিছুতেই ৩০০ পৃষ্ঠার বেশি হওয়া উচিৎ নয় ! শুধু চেষ্টা করবেন সেরা লেখাগুলোই যেন জায়গা পায়। -
ফেরদৌসী বেগম (শিল্পী)০৭ ফেব্রুয়ারি ২০১৩, ০৭:০৮
নীল সাধু ভাই, শুভেচ্ছা আর অভিনন্দন আপনাকে। শুনেছিলাম আপনি অসুস্থ ছিলেন। খুব চিন্তিত ছিলাম আপনার জন্য। এখন কেমন আছেন ভাই? আপনার সুস্থতা কামনা করছি। প্রথম আলো ব্লগ সংকলন বের হচ্ছে যেনে খুব আনন্দিত হলাম । অনেক ভাল একটি উদ্যোগ নিয়েছেন আপনি।তাই শুধু আপনার কাজের সফলতা কামনা করছি।আর সেই সাথে অবশ্যই দোয়া করছি আপনি যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে উঠেন।
আমি তো এখানে একেবারেই নুতন। কিছুই জানিনা বা বুঝিওনা এখনো। থাকিও অনেক দূরে। যদি কিছু করতে পারতাম বা কোন উপকারে আসতে পারতাম তাহলে ধন্য হতাম। আমি তো নুতন জানি আমার কোন লিখা থাকবেনা।তবুও জানতে ভীষণ ইচ্ছে করছে, আগামীবছরও কি এইভাবে বই প্রকাশ করা হবে? হলেও কি আমারও লিখা ছাপাতে পারবো? লিখা ছাপাতে হলে কি ধরণের খরচ পরতে পারে? জানতে পারলে খুবই উপকৃত হতাম। আর এবার যে বইটা বের হচ্ছে সেটার মূল্য কেমন? বা এই সূদুর ইউএসএ থেকেও কি বইগুলো দেখার বা সংগ্রহ করার সৌভাগ্য কি হবে? জানি না। তবে আলোর মিছিল প্রথম আলো ব্লগ সংকলন-এর সাফল্য কামনা করছি। -
কবি মন০৭ ফেব্রুয়ারি ২০১৩, ০৮:৫৯
আমার মত যারা নতুন আছেন তারা শুধু সংকলনটি সংগ্রহ করার আনন্দ নিয়েই সন্তুষ্ট ।আলোর মিছিলে পরে এসেছি।তবুওতো আসতে পেরেছি।সংকলনটি হাতে নিয়ে অন্তত কিছুটা তৃপ্তি যেন পাই নতুনদের সেইটুকুই কামনা।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক