লেখা নিয়ে লেখালেখি
দলিল লেখক লেখক বটে
স্বাক্ষর দেয় নিচে,
স্বাক্ষী সনাক্তকারীর সই
নয় যে তা মিছে।
হাট-বাজারে আগের দি্নে
বিকতো কবিতা,
মানুষ অনেক জড়ো হলে
কবি গাইতো তা।
বেশী লিখলে লেখার মানের
হয় বুঝি রে হ্রাস,
না লিখিলে হারিয়ে যায় যে
লেখারই প্রয়াস ।
গুণী পন্ডিত আছেন যারা
তাদের কথা বাদ,
আমজনতায় দিলে নিন্দা
উঠবে প্রতিবাদ।
সব লেখক যে নয়রে নজরুল
নয় রবীন্দ্রনাথ,
সাধারণ এক লেখকের তাই
থাকিবে তফাৎ।
ফরমায়েশে যায় কী লেখা
তবু লিখতে হয়,
মানদন্ডতে মানের হিসেব
সকল ক্ষেত্রে নয়।
লেখা-লেখি করলে কী আর
কবি হওয়া যায়,
ভাবের উদ্রেক চর্বন করলে
কাব্যতে স্থান পায়।
সব লেখা হয় কালোত্তীর্ণ
কেমনে ভাবা যায়,
রবীন্দ্র নজরুলের নাগাল
কেউ খুঁজে না পায়।
না লিখিলে কেমনে বৃদ্ধি
হবে লেখার মান,
নবীন প্রবীণ সবাই লেখো
সমানে সমান।
স্বাক্ষর দেয় নিচে,
স্বাক্ষী সনাক্তকারীর সই
নয় যে তা মিছে।
হাট-বাজারে আগের দি্নে
বিকতো কবিতা,
মানুষ অনেক জড়ো হলে
কবি গাইতো তা।
বেশী লিখলে লেখার মানের
হয় বুঝি রে হ্রাস,
না লিখিলে হারিয়ে যায় যে
লেখারই প্রয়াস ।
গুণী পন্ডিত আছেন যারা
তাদের কথা বাদ,
আমজনতায় দিলে নিন্দা
উঠবে প্রতিবাদ।
সব লেখক যে নয়রে নজরুল
নয় রবীন্দ্রনাথ,
সাধারণ এক লেখকের তাই
থাকিবে তফাৎ।
ফরমায়েশে যায় কী লেখা
তবু লিখতে হয়,
মানদন্ডতে মানের হিসেব
সকল ক্ষেত্রে নয়।
লেখা-লেখি করলে কী আর
কবি হওয়া যায়,
ভাবের উদ্রেক চর্বন করলে
কাব্যতে স্থান পায়।
সব লেখা হয় কালোত্তীর্ণ
কেমনে ভাবা যায়,
রবীন্দ্র নজরুলের নাগাল
কেউ খুঁজে না পায়।
না লিখিলে কেমনে বৃদ্ধি
হবে লেখার মান,
নবীন প্রবীণ সবাই লেখো
সমানে সমান।
লেখক বালুচর
- বালুচর -এর ব্লগ
- ৮৮ টি মন্তব্য
- ১৭ ডিসেম্বর ২০১২, ১৮:২৬
- ছড়া
- গড় রেটিং: ৮
প্রিন্ট করুন
- ৮৮ টি মন্তব্য
-
পৃথিবী১৭ ডিসেম্বর ২০১২, ১৯:১৩
না লিখিলে কেমনে বৃদ্ধি
হবে লেখার মান,
নবীন প্রবীণ সবাই লেখো
সমানে সমান। ................সত্যিই তাই।
বালুচর আপনাকে ধন্যবাদ। -
সনৎ ঘোষ১৭ ডিসেম্বর ২০১২, ২০:৩০
কচু কাটতে হয় যে ডাকাত-এটা প্রাচীন কথা,
যেকোনো কাজের বেলাই -এর তো নয় অন্যথা।
বন্ধু তোমার কথা তো একেবারে খাঁটি,
বলছো তুমি সকল কথা করে পরিপাটি।
আমরা যারা নতুন লেখিয়ে তারাও তো এমন,
রবীন্দ্র ও নজরুল ওঁরা প্রথম ছিলেন কেমন? -
মাঈনউদ্দিন মইনুল১৭ ডিসেম্বর ২০১২, ২০:৫৬
“আমরা যারা নতুন লেখিয়ে তারাও তো এমন,
রবীন্দ্র ও নজরুল ওঁরা প্রথম ছিলেন কেমন?”
হেইডা তো চিন্তা করি নাই! ধন্যবাদ সনৎ ভাই!



-
মাঈনউদ্দিন মইনুল১৭ ডিসেম্বর ২০১২, ২০:৫৫
“লেখা-লেখি করলে কী আর
কবি হওয়া যায়,
ভাবের উদ্রেক চর্বন করলে
কাব্যতে স্থান পায়।”
কথা সইত্য। অনেক সত্য দিয়ে মালা গেঁথেছেন বালুচর ভাই। দিলে শান্তি পেলাম। -
মেজদা১৭ ডিসেম্বর ২০১২, ২১:৪৪
না লিখিলে কেমনে বৃদ্ধি
হবে লেখার মান,
নবীন প্রবীণ সবাই লেখো
সমানে সমান।
ভাবাভাবির দরকার নাই
দিনভর শুধু লিখতে চাই।
খুব ভালা লাগলো লেখার ইচ্ছায় ছড়ায় প্রকাশ করা। সুন্দর ব্যবস্থা।
-
অসংজ্ঞায়িত মেহেদী১৭ ডিসেম্বর ২০১২, ২২:০২
বেশী লিখলে লেখার মানের
হয় বুঝি রে হ্রাস,
না লিখিলে হারিয়ে যায় যে
লেখারই প্রয়াস

প্রত্যেকটা লাইনই অনেক ভালোলাগার, সত্যি কথাগুলো এক নাগারে বলে দিয়েছেন



শুভেচ্ছা

-
রশীদ জামীল১৭ ডিসেম্বর ২০১২, ২২:৩০
বেশী লিখলে লেখার মানের
হয় বুঝি রে হ্রাস,
না লিখিলে হারিয়ে যায় যে
লেখারই প্রয়াস ।
বেশি লিখলে মান কমে যায়
মোটেও সত্য নয়
বেশি করে লিখেই তবে
হাত পাকাতে হয়
অসাধারণ ছড়া বড়ভাই
-----------
-
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০০:২৫
কত বেশী লিখলে পরে
হাত পাকিবে তবে
সঠিক হিসাব কষে কিন্তু
জবাব দিতে হবে
এই হিসাব তো আপনি দেবেন
আমার কাছে নাই
আপনি হলেন ছড়ার কবি
সাথে বড় ভাই
----------------------
-
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০০:২৬
রশীদ ভাইয়ের জ্বর উঠে্ছে
প্রশ্নখানা দেখে
কত ফিকির করছে জানি
মালিশ মাথায় মেখে।
হাহাহা বেশ বলেছেন
খুব উঠেছে জ্বর
আসল কথা বাইরে ছিলাম
ছেড়ে নিজের ঘর -
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০০:২৭
কই বালু ভাই জলদি আসেন
ছন্দ কথা কই
আরো কিছু ছন্দ সুরে
বিভোর হয়ে রই -
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০০:৪৩
আপনার কথা আপনি বলবেন
আমার কথা আমি
আপনাকে যে শ্রদ্ধা করি
জানেন অন্তর্যামী
আরমান নাজিম পরগাছা
আর শাহিদুল ভাই
সাইফ সাইমুম বিধু দাদা
কেউ দেখছি নাই
সানশাইন এক বন্ধু ছিলো
বেশ বলতো ছড়া
কত রাত যে ভোর করেছি
ছেড়ে নাওয়া খাওয়া
দেবানন্দ দাদাও ছিলেন
আর মাহফুজ ভাই
আহারে আজ কতদিন
তাদের দেখা নাই
ছন্দ কথায় রাত পোহাতো
চলে যেতো বেলা
কেমন করে ভাঙলো জানি
আমাদের এই মেলা
-------------------------
-
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০১:০২
যতই বলেন যাক চলে যাক
আপনি বলতে পারেন
পারবোনা ভাই আমি ভুলতে
যতই আমায় মারেন
নতুন যারা ভালই লিখে
আরো নতুন আসবে
তাদের সুরে এই আলোটা
নতুন করে হাসবে
কিন্তু একটা ভারি নি:শ্বাস
জড়িয়ে মোদের রবেই
তাহাদের অনুপস্থিতিটা
কষ্ট কিন্তু দেবেই
-----------------
-
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০১:০৮
লিখেছিতো অনেক কথা
ঠিক উপরে দেখেন
এবার আপনি যা মন চায়
জলদি করে লেখেন
বুঝতে পারছি ঘুমের কথা
কেনো আসে ফিরে
আপনার বুঝি ঘুম পেয়েছে
এতো কথার ভিড়ে
---------------------------
-
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০১:২০
গুণি লেখক চলে যাবে
দু:খ করা নাই
এই যদি হয় আধুনিকতা
তাহলে মাফ চাই
ক্ষেত যদি না আগলে রাখতে
পারলো কুষাণ নিজে
কে বলেছে হাল চালাতে
রোদ বৃষ্টিতে ভিজে..? -
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০১:২৪
বন্যা হলেও কথা ছিলো
এটা অন্যের হাতে
কিন্তু যদি বেড়ার জন্য
গরু নামে ক্ষেতে?
নষ্ট যদি যায় হয়ে ক্ষেত
এই কারণে অল্প
কী আর হবে অকারণে
লম্বা করে গল্প
----------------
-
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০১:২৭
জিনজির ঘুরছে বাড়ি বাড়ি
হাই হ্যালো বলছে
মানুষটা আজ কদিন থেকে
মন মরা চলছে
----------------
-
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০১:৩৮
এই দেশেতে কৃষক ব্যাটা
সব সময়ই ঠকবে
দাম বাড়ুক আর দাম কমে যাক
কে তাদেরে দেখবে
সবাই চায় কৃষক মাথায়
কাঠাল ভেঙে খাবে
নির্বাচন আসলে আবার
কৃষকের গান গাবে
-------------------
-
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০১:৪৫
এই কথা তো আপনি বুঝেন
আর বুঝি আমি
আরো বুঝে আম জনতা
দেশের হিতাকামী
কিন্তু যারা বুঝলে পরে
একটা কিছু হতো
দু:খের কথা বিবেক তাদের
হয়ে গেছে গতো
--------------
-
আরমানউজ্জামান১৭ ডিসেম্বর ২০১২, ২৩:১২
মজা মজা ভীষন মজা
কাব্য খানা জুড়ে
তবুও লিখতে আমার
ইচ্ছে কেন করে!
না পেরেও অনেক সময়
আমি ও ভাই লেখি
জ্ঞানী গুনির লেখাগুলো
অবাক হয়ে দেখি।
আমরা কিছু আমজনতা
নই ছড়াকার কবি
লেখালেখি কিছুই তো ভাই
নয় আমাদের হবি।
সবার সাথে মজা করে
সময় করি পার
কদিন-ই বা বাঁচব বলেন
মানব এসব হার।
ছড়ায় ছড়ায় আড্ডা দিতে
আমরা গেছি ভুলে
সে কারনেই মনের কথা
হয়না বলা খুলে।
আপনার সব ছড়াগুলো
দারুন করে লেখা
সময় এবং সম্প্রিতি
অনেক কিছুই শেখা।
প্রতিদিনই নিত্য নতুন
ছড়া পড়তে চাই,
ছড়ার চেয়ে মজার যেন
আর কিছু না পাই।
অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া, প্রতিদিনই আপনার সুন্দর ছড়া পড়তে ভাললাগে, অনেক দিন ছড়ায় আড্ডা হয়না, ফ্রী হয়ে একদিন নক করব
শুভেচ্ছা রইল
-
আরমানউজ্জামান১৭ ডিসেম্বর ২০১২, ২৩:৫৫
মস্ত ছড়া লিখব না আজ
শরীর টা নয় ভালো
এসব নিয়ে পেয়ে দুঃখ করে
করেন না মন কালো
আল্লাহ যদি থাকেন সাথে
শুক্রবারে রাতে
মজা হবে ছড়ায় ছড়ায়
না ধরিলে বাতে।
কান করিব ঝালাপালা
ছড়ায় কবি গানে
কবি আমি নই তো রে ভাই
তবু ছড়াই টানে। -
দিপঙ্কর১৮ ডিসেম্বর ২০১২, ০০:০১
বেশী লিখলে লেখার মানের
হয় বুঝি রে হ্রাস,
না লিখিলে হারিয়ে যায় যে
লেখারই প্রয়াস
শুভকামনা ..... -
জিনজির১৮ ডিসেম্বর ২০১২, ০০:২৯
ছড়ার কথাগুলি অনেক দারুন এবং সত্য। আসলেই তো........সবই তো.........ঘটনা ঠিক আছে। অনেক অনেক ভাল লাগল ছন্দ সুরে বলা কথাগুলো। শুভকামনা প্রিয় বালু ভাইয়ের জন্য।



-
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০০:৩২
এই জিনজির কই আছিলা
পাইনা কেনো্ খুঁজে
এইভাবে কি থাকলে হবে
দুইটা চক্ষু বুজে
--------------------
-
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০০:৪৬
জিনজিরের বউ কোথায় পেলেন
সে তো বাচ্চা ছেলে
সারাটা দিন ঘুরে যদি
বউয়ের দেখা মিলে
-----------------------------জিনজির, আমি কিছু কইনাইক্যা
-
নুমান১৮ ডিসেম্বর ২০১২, ০১:৩৮
সুবহানাল্লাহ,আলহামদুলিল্লাহ
যে জন জপবে নিশি বেলা
উঠবে সেদিন সবার সামনে
থাকবে তার মুখ উজালা -
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০১:৪৩
আরে মোদের নুমান দেখি
বেশ বলেছে ছড়া
শাবাশ নুমান ভাল হইছে
সুন্দর হইছে গড়া
-------------------
-
নুমান১৮ ডিসেম্বর ২০১২, ০২:০০
লোকে মোরে জানে পীর
নয়ন থেকে ঝড়ে নীর
বপন করি সারাদিন বীজ
উঠব সেদিন হয়ে বীর -
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০২:০৫
ভালই হলো নিজের একজন
পীর থাকা ভালো
বিপদ আপদ কখন আসে
পির সাব আছে ঠালো -
আয়েশা আহমদ১৮ ডিসেম্বর ২০১২, ০১:২১
রাত জাগিলে আল্লাহ খুশি
নিলে নামটি তাঁর,
সেই কথাটি স্মরণ রাখা
সবারই দরকার । -
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০১:৩০
সালাম আপা কেমন আছেন
আপনি এতো রাতে
বেশ কদিন পরে দেখছি
কাবু বুঝি শীতে?
-------------------------

মনে করিয়ে দিলেন এসে
দরকারি এক কথা
এই কথা তো ভুলেই ছিলাম
গ্যাছে আমার মাথা -----------------
-
মেজদা১৮ ডিসেম্বর ২০১২, ০১:৩৪
আপারে চিনেন নাকি জামীল ভাই। ভাল পিঠা বানাইতে পারে।
আপা কিন্তু বচন কবি।
আমি তার ভক্ত।
-
রশীদ জামীল১৮ ডিসেম্বর ২০১২, ০১:৪১
আপারে আমি চিনি কিনা
আপাই সেটা বলুক
আর এই ফাঁকে মজার মজার
পিঠা তৈরি চলুক
---------------------
-
আয়েশা আহমদ১৮ ডিসেম্বর ২০১২, ০১:৪৮
কথায় তো কথা বাড়ে
বেশি কথা বলো না,
মৃত্যুকে মনে রেখে
বাঁকাপথে চলো না । -
মাইনুল আমিন১৮ ডিসেম্বর ২০১২, ১২:০৬
সব লেখা হয় কালোত্তীর্ণ
কেমনে ভাবা যায়,
রবীন্দ্র নজরুলের নাগাল
কেউ খুঁজে না পায়।--------------------সত্যকে অসাধারণ লিখেছেন প্রিয় ছড়াকার বালুচর ভাই । আজ ব্লগে না আসলে মিসই করে ফেলছিলাম ছড়াটি । বেশ ভালো লাগলো ছড়ার প্রকৃত বাণী ---------------------
অবিরাম শুভেচ্ছা আপনাকে -------------------------
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
কেমনে ভাবা যায়,
রবীন্দ্র নজরুলের নাগাল
কেউ খুঁজে না পায়।
কবিতা ভাল লাগল প্রিয় বালুচর।ভাল থাকবেন প্রিয়।