পদ্মহেমধাম সাধুসঙ্গ
যেদিন সাঁই হিসাব নেবে, আগুন পানির তুফান হবে,
এ বিষয় তোর কোথায় রবে, একবার ভেবে দেখ না ।। ফকির লালন সাঁই
শুরু হচ্ছে দুই দিনব্যাপী লালন শাহ বটতলা সাধুসঙ্গ। মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান মাতবরবাড়ি দোসরপাড়া-টেকেরহাটে ২৯ ও ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে এ আয়োজন।
২৯ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় সাধু-গুরুদের আসন গ্রহণ ও অধিবাস। এরপর পর্যায়ক্রমে সাধুসঙ্গের নামকরণ কার্যাবলী ও বিধিবিধান জ্ঞাপন, ফকির লালন সাঁইজির জীবলীলা স্মরণ, গুরুকর্ম, সমবেত কণ্ঠে গুরুদৈন্য, দীন ডাকা ও চা-মুড়ি সেবা, হালকা নাশতা, দৈন্যগানের পর রাত সাড়ে ৮টায় শুরু হবে শিল্পীদের পরিবেশনায় লালনগীতির মূল আসর। চলবে ভোর পর্যন্ত। পরদিন ৩০ নভেম্বর গোষ্ঠগান, গুরুকর্ম, বাল্যসেবা, লালনগীতি, পূর্ণসেবার পর সন্ধ্যায় শুরু হবে দ্বিতীয় রাতের লালনগীতির মূল আসর।
জাপান, ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধু ফকির, বাউল ফকির ভক্ত ও অনুসারী এবং লালনগীতি বিদ্যালয়ের শিক্ষার্থীরা লালনগীতি পরিবেশন করবেন। ৪৮ ঘণ্টার অধিবাস পুণ্যসেবার মাধ্যমে শেষ হবে। সাধুসঙ্গ সবার জন্য উন্মুক্ত।
উপরের খবরটি নেয়া হয়েছে সংবাদ পত্র থেকে।
এবং একই সঙ্গে এই আয়োজনে গতবছর যেতে পারিনি এই কষ্টটিও ফিরে এসেছে। প্রিয় ফটোগ্রাফার নোমান গিয়েছিল। তার তোলা কিছু ছবি দেখুন! অসাধারণ।
মুল এলবাম দেখতে তার ফেসবুক লিংক ক্লিক করুন।

লেখক ঋষি
- ঋষি -এর ব্লগ
- ২০ টি মন্তব্য
- ২৮ নভেম্বর ২০১২, ২১:৪১
- সংবাদ
প্রিন্ট করুন
- ২০ টি মন্তব্য
-
রব্বানী চৌধুরী২৮ নভেম্বর ২০১২, ২১:৫৬
চমৎকার একটি পোষ্ট ও আমন্ত্রন। চমৎকার সব ছবিগুলি। ফকির লালন সাঁইকে স্মরণ করে লালনের দর্শনের দুটি লাইন মনে আসলো।
" আমার ঘরের চাবি পরের হাতে,
কেমনে খুলিয়ে সে ধন দেখব চক্ষুতে " -- ফকির লালন শাহ্ -
অনিন্দ্য অন্তর অপু২৮ নভেম্বর ২০১২, ২১:৫৭
আমি এবার ওখানে যেতে চাই। কে কে যাবেন হাত তুলুন॥।। আমাদের কামাল ভাই কই? -
মেজদা২৮ নভেম্বর ২০১২, ২১:৫৭
মনে চায় যেতে কিন্তু কি করি। শুক্রবার আবার বন্ধুর ভাইয়ের বিয়ে উপলক্ষে যেতে হবে।
কতক্ষন লাগে যেতে ঋষি দা এবং কেমন লাগে জানালে ইচ্ছাশক্তি বেড়ে যেতে পারে।
ধন্যবাদ।
-
সাইদুল হাসান২৮ নভেম্বর ২০১২, ২৩:৩০
" আমার ঘরের চাবি পরের হাতে,
কেমনে খুলিয়ে সে ধন দেখব চক্ষুতে " -- ফকির লালন শাহ্ .।
ছবি গুল সুন্দর । -
স্বপ্নের ফেরিওয়ালা২৮ নভেম্বর ২০১২, ২৩:৪৭
যে ঠাণ্ডা পড়েছে আর অনুষ্ঠানের জায়গাটা অনেক দূরে তা না হলে একটা চান্স নিতাম। তবে আমি সময় পেলে ছবির হাঁটে চলে যাই লালন অনুসারীরা সেখানে আসেন গান করতে আমি মাঝে মধ্যে সুযোগ নেই। দারুন লাগে লাইভ গান শুনতে। দেখি আগামীতে সুযোগ পেলে যাব। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ২৯ নভেম্বর ২০১২, ১৬:৩৭
“ফকির লালন সাঁইজির জীবলীলা স্মরণ”
কিভাবে স্মরণ! কাকে স্মরণ!
যদি সেটা লালন সাঁই হয় তাহলে অতলে ডুবে মরবেন।
লালন কেবল একটি প্রতিষ্টান নয় একটা মহাসমুদ্র।
তাকেঁ যথাযথভাবে স্মরণ করতে আরেক লালন লাগবে।
কবিগুরু সবিনয়ে কলিকাতা আমন্ত্রন করেছিলেন। সাঁইজি সাই দেননি।
আখড়ায় না গেলে লালন বূঝা কঠিন।
লেখক ঋষি-কে অবিরাম শুভকামনা। -
মাঈনউদ্দিন মইনুল২৯ নভেম্বর ২০১২, ২১:৪৫
নিশ্চয়ই ঋষিরা সেখানে যাবেন? শুভ যাত্রা!
খবর বড়ই লোভ-জাগানিয়া। ঠিক এবারই যেতে আনুসঙ্গিক বিষয়গুলো প্রস্তুত নয়।
সুন্দর ছবির জন্য বিশেষ ধন্যবাদ। মন উদাস হয়, এটাই মনের কাজ। -
কামাল উদ্দিন৩০ নভেম্বর ২০১২, ০৯:০১
খুব ইচ্ছে ছিল এবারের আসরে যাওয়ার, কিন্তু ছেলের পরিক্ষার জন্য যাতে পারছি না
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
সুন্দর ছবিগুলো । আমিও কোনোদিন এমন মেলা দেখিনি