রুশানের জন্য ভালোবাসা ... হাত বাড়িয়ে দিন
রুশান প্রায়ই বলে যে কথাটি-
আমি রুশান বাবু চলে গেলে, তোমরা আমাকে কোথায় পাবে?
নাওয়ার খান (রুশান) বয়স (তিন বছর)। এই ছোট্ট ছেলেটির এখন হেসে খেলে বেড়ানোর সময়। কিন্ত ভাগ্যের র্নিমম পরিহাস, আজ সে হাসপাতালের বেডে শুয়ে আছে। কারন রুশানের জন্মগতভাবে হার্টের একটি ভাল্ব নেই। তিন বছর যাবত সে ঔষধের সাহায্যে বেঁচে আছে। কিছুদিন পূর্বে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে জরুরী ভিত্তিতে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে বাইপাস সার্জারী করার জন্য ভর্তি করা হয়েছিল। একজন সুস্থ মানুষের হার্টে তিনটি ভাল্ব থাকে রুশান জন্ম নিয়েছে দুইটি ভাল্ব নিয়ে এর মধ্যে একটি ভাল্বের মুখ খুব সরু, অন্যটি ঠিকভাবে কাজ করতে পারছে না। এর ফলে রুশানের মস্তিষ্ককে ঠিকভাবে রক্ত প্রবাহিত করতে পারে না, এর ফলে রুশানের সবসময় মাথা ঘুরায় এবং প্রায়ই তার রক্ত চাপ নীচে নেমে যায়। সেই সাথে বমি হয়। আস্তে আস্তে নিভে যাচ্ছে ছোট্ট রুশানের জীবন প্রদীপ।
রুশান ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ডাঃ শহিদুল ইসলামের তত্তাবধায়নে আছে। রুশান আগামী ৯ ই ডিসেম্বর ঢাকায় আসবে।
রুশানের অসুখটার মেডিকেল নাম- Bicuspid Aortic Valve, Mild AS And mild AR, Mild CoA
রুশান এর বাবা রুশান এর দায়িত্ব নেয় নাই এবং সেই ব্যাক্তি আসলে রুশান ও তার মায়ের সাথে কোন সম্পর্ক রাখে নাই। সে হিসাবে রুশান এখন একটি অসহায় শিশু , বর্তমানে রুশানের মা বরিশাল সদরে ডেলভিউ ডায়াগনস্টিক এ একটা ছোট চাকরি করেন। তার উপার্জন দিয়ে রুশান ও তার আরো দুই সন্তানকে তিনবেলা ভাত মুখে তুলে দিতেই পারেন না। এই অসহায় মায়ের ক্ষুদ্র এই উপার্জন রুশানের এই বিপজ্জনক অসুখের চিকিৎসার কাছে খুবই দুর্বল। তিনি কি পারবেন আপনাদের সাহায্য ছাড়া নিজের সন্তানকে বাঁচাতে? কতটা অসহায় হলে পিতা/মাতা বাচ্চার জন্য মানুষের কাছে হাত পাতে ??? এই শিশুটি ক্রমেই এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। ডাক্তার জানিয়েছেন তার চিকিৎসার জন্য প্রয়োজন হবে প্রায় ১০ লাখ টাকা। কোথায় পাবে এই টাকা রুশানের অসহায় মা? রুশান কি সত্যিই এই অসময়ে চলে যাবে?
আমরা কয়েকজন ব্লগার রুশানের জন্য কিছু করার তাগিদ অনুভব করছি। কিন্তু সীমিত সাধ্যে শুধু এই কয়েকজনের পক্ষে খুব বেশি কিছু করা সম্ভব না। এমতবস্থায় আজ ২৩/১১/১২ইং খিলগাওয়ে শিপু ভাইয়ের অফিসে আমরা কয়েকজন ব্লগার একত্র হয়ে আলোচনা করি। মিটিং এ নিম্নোল্লেখিত সিদ্ধান্ত গৃহিত হয়-
১) রুশানের চিকিৎসা সংক্রান্ত সকল নথি সংগ্রহ ও রুশানের পরিবারের সাথে লিয়াজো রক্ষার দ্বায়িত্ব প্রদান করা হয় ব্লগার আমিনুর রহমান (০১৭৫৫৩০৬০২১) কে।
২) ব্লগারদের থেকে সাহায্য সংগ্রহ করা হবে। ব্লগাররা রুশানের মায়ের একাউন্টে টাকা জমা দিতে পারবে। এজন্য ডাচ বাংলা ব্যাংকে একটি একাউন্ট খোলা হবে। ব্যাংক একাউন্ট খোলার বিষয়ে সহায়তা করবেন ব্লগার কান্ডারি অথর্ব (০১৯৩০০৭৪৯০১) ও আমিনুর রহমান। তাছাড়া “বিকাশ” ব্যবহার করে টাকা দেয়া যাবে।
৩) বিভিন্ন ইভেন্ট আয়োজন করে সাহায্য সংগ্রহ করা হবে। পথনাটক, কনসার্ট, চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হবে। এ ব্যাপারে ব্লগার srjony (০১৬৭৩২৫৮০৫৯) এবং কাল্পনিক_ভালোবাসা (০১৭৬৪৩৪০৪৪৭) কে দ্বায়িত্ব প্রদান করা হয়। এ বিষয়ে আগ্রহী ব্লগারদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
৪) কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে স্পন্সর অথবা সাহায্য সংগ্রহের জন্য ব্লগার srjony এবং কাল্পনিক_ভালোবাসা কে দ্বায়িত্ব প্রদান করা হয়।
৫) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাহায্য সংগ্রহের জন্য ব্লগার মেহেদী হাসান মাহী (০১৭৩৭৪৮৯৫৩৫) ও ব্লগার তামিম ইবনে আমান (০১৮২৯২৬০১৯০) কে দ্বায়িত্ব দেয়া হয়।
৬) পিঠা উৎসব, পেইন্টিং ও ফটোগ্রাফ প্রদর্শনীর জন্য দ্বায়িত্ব প্রদান করা হয় ব্লগার সঞ্জয় নিপু (০১৬১৫৬০৫০০৫), একজন আরমান (০১৯১৮০৫০৫৮০) ও ঘুড্ডির পাইলট(০১৮৪৩৮৮৮৮৮১) কে। ব্লগের চিত্রশিল্পী ও ফটোগ্রাফারদের ব্লগার “একজন আরমান” এর সাথে যোগাযোগ করার বিনীত অনুরোধ করছি।
৭) বিভিন্ন দাতা সংস্থা/ এনজিও’র সাথে আলাপ করবেন কাল্পনিক_ভালোবাসা। এ বিষয়ে যারা হেল্প করতে পারবেন তারাও দয়া করে আওয়াজ দিন।
৮) সমন্বয়কের দ্বায়িত্ব দেয়া হয় ব্লগার শিপু ভাই (০১৬৭১৩২৯৫১১) কে।
বাংলাদেশে লক্ষ শিশু অসুস্থ হয় প্রতিদিন। সবার কথা আমরা জানি না। আমরা অন্তত একটি শিশুর জন্য এগিয়ে আসি। সামহোয়ারইন ব্লগাররা ইতোপূর্বে অনেক অসহায় মানুষের সাহায্যে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন আরেকবার- শিশু রুশানের জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই। বেচে থাক বাবুটা!!!
যারা সাহায্যের হাত বাড়াতে চান-
ইসমত রায়হানা।
সঞ্চয়ী হিসাব নং : ৩৮৩২
সোনালী ব্যাংক
আব্দুর রব সেরিনিয়াবাত সড়ক,
বি এম কলেজ রোড শাখা,
বরিশাল।
রুশানের নানীর মোবাইল : ০১৭২৮-১৫১৮০৫
লেখকের অনুমতি ব্যাতিরেকে মানবিক কারণকে প্রাধান্য দিয়ে এই পোষ্টটি কপি পেষ্ট করা হয়েছে সাম হোয়ার ইন ব্লগ থেকে। মুল পোষ্ট দেখুন এই লিংক ক্লীক করে। ধন্যবাদ।
লেখক ঋষি
- ঋষি -এর ব্লগ
- ১১৫ টি মন্তব্য
- ২৪ নভেম্বর ২০১২, ১৩:১১
- সংবাদ
প্রিন্ট করুন
- ১১৫ টি মন্তব্য
-
ফেরদৌসা২৪ নভেম্বর ২০১২, ১৩:২৯
ধন্যবাদ ঋষি আপনাকে এই বিষয়টা ব্লগে শেয়ার করার জন্য।
আশা করছি সবাই সবার মত এগিয়ে আসবে শিশুটির জন্য। -
পাহাড়ী২৪ নভেম্বর ২০১২, ১৩:২৯
রুশানের জন্য ভালবাসা...
ওর জন্য কিছু করতে পারলে আমার ভাল লাগবে খুব... ধন্যবাদ ঋষি পোষ্ট টি শেয়ার করার জন্য -
নূর মোহাম্মদ নূরু২৪ নভেম্বর ২০১২, ১৩:৩৫
রুশানের দ্রুত সুস্থতা কামনা করছি।
সৃষ্টিকর্তা এই নিস্পাপ শিশুটিকে
কেড়ে নেবার মতো নিষ্ঠুর হতে পারেনা।
সৃষ্টিকর্তা মহান ও দয়ালু। আমাদের
দোয়া আছে তার সুস্থ্যতার জন্য। -
অরিত্র অন্বয়২৪ নভেম্বর ২০১২, ১৩:৩৫
পোস্ট স্টিকি করার জন্য সঞ্চালক মহোদয় কে ধন্যবাদ।
সবাই কে এগিয়ে আসার আহবান জানাই।
ছোট্ট এই শিশুটি যেন পূর্ণভাবে সুস্থতা লাভ করে মঙ্গল্ময়ের কাছে প্রার্থনা। -
রব্বানী চৌধুরী২৪ নভেম্বর ২০১২, ১৩:৫৮
সামর্থবানদের মানবিক সহযোগিতায় এক শত, পাঁচ শত, এক হাজার এমনি করে ১০ লাখ টাকা সংগ্রহ হয়ে যাবে ইনশাল্লাহ। নিয়মিত আপডেট চাই। -
মেজদা২৪ নভেম্বর ২০১২, ১৪:০৯
এ ব্যাপারে ব্লগতিরা কি জরুরী ভাবে কোথাও বসতে পারে না। তাতে বিস্তারিত আলাপ আলোচনা করে ত্বরিত ব্যবস্থা নেয়া যেতে পারে। আর নাহলে ব্যক্তিগত ভাবে যোগাযোগ যে যেভাবে করছে তাতেও কোন সমস্যা নাই। খুবই মহৎ উদ্যোগ। ধন্যবাদ ঋষি এবং ব্লগ সঞ্চালক কে।
-
মুক্তমন৭৫২৪ নভেম্বর ২০১২, ১৪:২৫
আমাদের সকলের দৃষ্টিতে এই বিষয়টিকে নিয়ে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগার ঋষি কে।
সকল ব্লগারের সহযোগিতাতে আশা করছি এই শিশুটির জন্য কিছু করা সম্ভব হবে। মহান আল্লাহপাকের কাছে দোয়া করছি বাচ্চাটা যেন সুস্থ হতে পারে। -
আহমেদ রব্বানী২৪ নভেম্বর ২০১২, ১৪:৫৭
রুশানের সুস্থতা কামনা করছি।সেই সাথে যে যার মত সাহায্য করবো সেই আশা করা যায়।ধন্যবাদ ঋষি ভাইকে......। -
ইসময়২৪ নভেম্বর ২০১২, ১৫:৪৫
তাহলে তুমি কোথায় হে মহান সৃষ্টি কর্তা..?
কেন তোমার সৃষ্টির এই ছোট্ট জীবটির আজ এতো পরিক্ষা দিতে হচ্ছে.....?
রুশানের সুস্থতা কামনা করছি।সেই সাথে যে যার মত সাহায্য করবো সেই আশা করা যায়।ধন্যবাদ ঋষি ভাইকে......। -
ফেরদৌসা২৪ নভেম্বর ২০১২, ১৫:৪৯
এইভাবে কিচ্ছু হবেনা। আলো ব্লগের থেকে কয়েকজন ব্লগার টাকা তোলার দায়িত্ব নিতে হবে। কে কত টাকা দিতে চায় তার আপডেট দিলে ছেলেটার জন্য কিছু করা যাবে । এটা আমার কথা। -
মাইনুল আমিন২৪ নভেম্বর ২০১২, ১৮:১৯
রুশানের জন্য ভালবাসা...। সে দ্রুত সুস্থ হয়ে বাবা-মায়ের কোলে ফিরে আসুক এই প্রার্থনা করছি ।-----

ওর জন্য কিছু করতে পারলে আমারও ভাল লাগতো খুব... ধন্যবাদপ্রিয় ঋষি ভাই ------ পোষ্টটি শেয়ার করার জন্য।
ভালো থাকবেন সবসময় --------------------------

-
জিনজির২৪ নভেম্বর ২০১২, ১৯:২৫
আমরা যদি না জাগি মা, ক্যামনে সকাল হবে?
সাহায্যের হাত সব সময়ই প্রসারিত আছে। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ২৪ নভেম্বর ২০১২, ২০:৩০
শিশুটির জন্য শুভকামনা।
বি-ক্যাশ কোন নাম্বার থাকলে। সবাই সাহায্য পাঠাতে সহজ হতে বলে মনে হয়।
জীবন বাঁচানো যেখানে প্রশ্ন সেখানে কপি –পেইস্ট ব্যাপার হতে পারে কি?
পোস্ট দাতাকে দাতা এবং ব্লগ সঞ্চালককে ধন্যবাদ জানাই। -
লুৎফুন নাহার জেসমিন২৪ নভেম্বর ২০১২, ২১:০৮
আল্লাহ্র কাছে দোয়া করি ।
সবাই কে এগিয়ে আসতে হবে । এমন খবরে বুকের ভিতর মোচড় দিয়ে উঠে । -
মৌটুশি বাশার২৪ নভেম্বর ২০১২, ২২:৫৮
বি-ক্যাশ কোন নাম্বার থাকলে। সবাই সাহায্য পাঠাতে সহজ হতে বলে মনে হয়। ------------আমারও তাই ধারনা , তাহলে যে যার সাধ্যমত সাহায্য করতে পারত । বাবু সোনার জন্য অনেক দোয়া । -
দিশেহারা জীবন২৫ নভেম্বর ২০১২, ০২:৩৩
ঋষি আপনাকে অনেক অনেক ধন্যবা পোস্টটি শেয়ার করার জন্য....
ভালো থাকুন...
ঐ শিশুটির সুস্থতা কামনা করি.... -
শাহিদুল হক২৫ নভেম্বর ২০১২, ০৪:৪৬
এটা অত্যন্ত মানবিক একটা আবেদন। এত বড় একটা মহতী উদ্যোগ পোস্টের মধ্যেই সীমাবদ্ধ থাক তা হতে পারে না। যে কোন ভাবেই এতে সকলের সাড়া দেওয়া উচিত। আমিও এই সুন্দর পবিত্র চেহারাটার বিকাশের জন্য দোয়া করছি ।
তবে পোস্টে ঋষি নিকে না এসে সরাসরি আসলে আরো ভালো হতো। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সকলেই ছদ্মবেশি নিকধারী। চিনিও না। নিকগুলো সবই অপরিচিত। তাদের চেতনা যত মহতই হোক না কেন অন্যদের অন্তরে দাগ কাটতে খুব সমস্যা হবে।
আমার মনে হয় ঢাকার কেউ তার নিজ নামে পোস্টটা দিলে ভালো হতো।
ঋষি সাহেবও ইচ্ছে করলে তার প্রকৃত নামেই পোস্টটা দিতে পারতেন। আর দেওয়ার জন্যও অনুরোধ করছি। -
কামাল উদ্দিন২৫ নভেম্বর ২০১২, ০৮:২০
ঐ নিকগুলো প্রথম আলো ব্লগের না ওরা সমহোয়্যারইনের ব্লগার, সুতরাং আমাদের না চেনাটা অমূলক নয় । -
কামাল উদ্দিন২৫ নভেম্বর ২০১২, ০৮:২২
রুশান যেন অতি শীঘ্রই সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে যেতে পারে সেজন্য আমাদের সবার এগিয়ে আসা উচিৎ। কত টাকাই তো আমরা কতভাবে নষ্ট কর। রুশানের জন্য ৫০০ বা ১০০০ বা যে যা পারেন দিলে তো আমাদের খুব বেশী সমস্যা হবেনা, কিন্তু একজন মা এর সাহায্যে হয়ত তার প্রাণপ্রিয় সন্তানের জীবন ফিরে পাবে।
ব্যক্তি উদ্যোগে অনেক সময় সময়ের অভাবে কিংবা গাফিলতি করেও টাকা পাঠানো হয়ে উঠে না, প্রথম আলো থেকে যদি একটা সম্মিলিত প্রয়াস চালানো যেত তাহলে ভালো অংকের টাকা আমরা রুশানের জন্য পাঠাতে পারতাম । -
মেজদা২৫ নভেম্বর ২০১২, ১৩:১৭
যে কোন একজন সঞ্চালকের নামে বিকাশ বা অন্যান্যভাবে পাঠানো যেতে পারে যা আমরা একত্রে গিয়ে দিয়ে আসতে পারি। বিচ্চিন্নভাবে দিলে জানা যাবেনা বা বুঝাও যাবেনা। এ ব্যাপারে সঞ্চালকদের দৃষ্টি আকর্ষণ করছি। -
মুস্তাফিজ ৭১২৮ নভেম্বর ২০১২, ১১:৪৯
প্রিয় রব্বানী ভাইয়ের পোষ্টটির জন্য অপেক্ষায় আছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করব।
রোশানের দীর্ঘায়ু কামনা করছি এবং ভালবাসা থাকল অবিরত।
ধন্যবাদ প্রিয় ঋষিকেও। -
আমিনুর রহমান২৫ নভেম্বর ২০১২, ১৬:২০
ধন্যবাদ ঋষি। আমি সামু'র ব্লগার আমিনুর রহমান। আপনি শিপু ভাইয়ের সাথে কথা বলেছেন শুনলাম। আমি আপনার মোবাইলে ট্রাই করছিলাম। বন্ধ পাচ্ছি। আমাকে যদি একটা ফোন দিতেন এই বিষয়ে কথা বলতাম। উপরে পোষ্টে আমার নম্বর আছে। -
মোহাম্মদ এনামুল কবির২৫ নভেম্বর ২০১২, ১৮:৫৪
ছোট্ট বাবুটার জন্য অনেক দোয়া রইল, যেন সে আরোগ্য লাভ করে। ব্লগারদের পক্ষ থেকে একটা মহতী উদ্যোগ নেওয়া হয়েছে। আসুন মানবিক দিক থেকে আমরা সবাই পাশে দাঁড়াই নিষ্পাপ বাবুটির। -
নিষিদ্ধ২৫ নভেম্বর ২০১২, ১৯:৪৬
সবাই মিলে চেষ্টা করলে ১০ লক্ষ টাকা কোন ব্যাপার না। সবাই যদি নূন্যতম ১০০ টাকা করেও দিতে পারে তাহলে ১০০ × ১০০০০ = ১০০০০০০ টাকা যোগাড় করতে সমস্যা হবার কথা না। দুইটি ব্লগ মিলে এ্যাকটিভ কত সমস্য হতে পারে ঋষি ভাই ১০০০০ কি হবে না? তাছাড়া অনেকের বেশি দেওয়ারও ক্ষমতা আছে বলে আমার মনে হয়। টাকা গ্রহণের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করাই ভালো কারণ ব্যাংকে জমা করার ঝামেলাতে অনেকের ইচ্ছা থাকলেও টাকা দিতে পারে না। এর জন্য যত দ্রুত সম্ভব একটা বিকাশ নম্বর ওপেন করে দেওয়া ভালো আর সেটা সব ব্লগে ছড়িয়ে দিতে হবে। শুধু মাত্র একটা নম্বর কারন এতে হিসাব রাখতে সুবিধা হবে। তাই দেরি না করে এখনি একটা বিকাশ নম্বর দিয়ে দেওয়া উচিৎ।
মোবাইল ব্যাংকিং এর চার্জ কত কাটবে এটাও একটা ফ্যাক্ট কারন টাকা অংকটা একটু বেশি। -
বাংলার গান২৫ নভেম্বর ২০১২, ২২:১৯
এটা অত্যন্ত মানবিক একটা আবেদন। সবাই মিলে চেষ্টা করলে ১০ লক্ষ টাকা কোন ব্যাপার না -
নিষিদ্ধ২৫ নভেম্বর ২০১২, ২২:৫৬
ভাই সাহিত্য ডট কম টা কে সব জায়গাতে খালি এ্যাড মারছে। সঞ্চালকদের দৃষ্টি আকর্শন করছি একটাকে ব্যান করার জন্য। -
সুবাস রায়২৫ নভেম্বর ২০১২, ২৩:০৭
সত্যি শিশুটির জন্য প্রাণ হুহু করে উঠল! ওর আরোগ্যের জন্য প্রার্থনা করছি। আর সহ-ব্লগার ভই-বোনদের সাথে একাত্বতা ঘোষণা করছি। অনেক অনেক ধন্যবাদ এ মহদ্যোগটির জন্য। -
সুবাস রায়২৫ নভেম্বর ২০১২, ২৩:০৭
সত্যি শিশুটির জন্য প্রাণ হুহু করে উঠল! ওর আরোগ্যের জন্য প্রার্থনা করছি। আর সহ-ব্লগার ভই-বোনদের সাথে একাত্বতা ঘোষণা করছি। অনেক অনেক ধন্যবাদ এ মহদ্যোগটির জন্য। -
মেহেদী হাসান মানিক২৬ নভেম্বর ২০১২, ০১:৩৯
আরো একটি পদক্ষেপ শীঘ্রই নেয়া হচ্ছে যারা নিজেদের ছবির পেন্সিল স্কেচ তৈরি করাতে আগ্রহী তারা মাত্র ১২০ টাকায় করাতে পারবেন। এই কাজটি করবেন সামু ব্লগার ঘুড্ডির পাইলট । এর থেকে পাওয়া সবটাকা রুশানের জন্য খরচ করা হবে। শীগ্রই বিস্তারিত জানতে পারবেন। -
আমিনুর রহমান২৬ নভেম্বর ২০১২, ১২:০৩
[si]সকলের দৃষ্টি আকর্ষণ করছি। প্রথম আলো তে দেয়া রুশানের সাহায্যের আবেদনের রিপোর্টে ব্যাংক একাউন্ট নাম্বার ভুল আছে[/si] -
আমিনুর রহমান২৬ নভেম্বর ২০১২, ১২:১৪
আমি কাল আপনাদের মাঝে থাকতে চাইছি। হয়ত আরো কিছু ব্লগার ও আসবে সামু থেকে। আমরা ব্লগাররা যদি একসাথে এগিয়ে যেতে পারি তাহলে খুব সহজেই রুশানের চিকিতসার জন্য প্রয়োজনীয় অর্থ জমা করে ফেলতে পারবো। -
ফেরদৌসা২৬ নভেম্বর ২০১২, ১২:৫৯
আগামীকাল যে ব্লগের অনেকেই এই ব্যাপারে বসতে চাচ্ছেন তা আলাদা একটা পোস্টে সবাইকে জানালে মনে হয় ভাল হবে ঋষি ভাইসাব
-
মোঃ সুলতান মাহমুদ ফারুক২৬ নভেম্বর ২০১২, ১৩:০৬
মানবতার জয় হোক।
আমি আপনাদের সাথে থাকতে চাই।
বিশেষ বিপদ না হলে আগামী কাল দেখা হবে, রুশানের জন্য। -
মোঃ সুলতান মাহমুদ ফারুক২৭ নভেম্বর ২০১২, ১৫:১০
ঋষি ভাই,
আপনাদের /আমাদের সকলের চাওয়া রুশান ভালো হয়ে উঠুক।
আমি বিশেষ কারনে উপস্থিত হতে পারলাম না।
আমাকে ক্ষমা করবেন কিন্তু মানসিক ভাবে অবশ্যই পাশে রইলাম।
যা সিদ্ধান্ত হয় দয়া করে জানাবেন।
টাকা কোথায় কিভাবে জমা করতে হবে তাও জানাবেন।
রুশানের জন্য সমাবেশ সফল হোক।
মানবতার জয় হোক। -
বখতিয়ার শামিম২৬ নভেম্বর ২০১২, ১৫:৫৮
How many people live in this town if one of the people in the country do not need it any more
However along hand in hand with the cooperation of the Wide expect my child to this perennial is the creator of -
এস এইচ মং মারমা২৬ নভেম্বর ২০১২, ২১:১৭
ভীষণ কষ্ট লাগল সংবাদটা পড়ে।তবুও ক্রমান্নয়ে ভাল হয়ে উঠুক এ কামনায়..................... -
নিষিদ্ধ২৭ নভেম্বর ২০১২, ০১:২০
যেহেতু ঢাকার বাহিরে থাকি তাই আসতে পারবো না। কিন্তু সাথে আছি। আপডেট দিয়েন প্রতিটি নিউজ। ঋষি ভাই বিকাশ নম্বর টা কি আপনার ? -
মো. মেফতাহুর রহমান মেফতু২৭ নভেম্বর ২০১২, ০১:৪৩
ধন্যবাদ ঋষি ভাই, আপনাকে এই বিষয়টা ব্লগে শেয়ার করার জন্য। আশা করছি সবাই সবার মত এগিয়ে আসবেন শিশুটির জন্য। -
মোঃ আব্দুর রাজ্জাক এমিলি২৭ নভেম্বর ২০১২, ১৬:৪৮
আমরা অনেকেই অন্যের বিপদ স্বচক্ষে দেখেও পাশ কাটিয়ে যাই। কিন্ত ঋষি ভাই সেখানে দায়িত্ববান হয়ে সকলের সাথে মানবিক বিষয়টি তুলে ধরেছেন। আশা করি আমরা সকলেই যার যার অবস্থান থেকে সহায়তা করে যাব। -
রশীদ জামীল২৭ নভেম্বর ২০১২, ২০:৩৬
রুশান সুস্থ হয়ে উঠুক। জীবনকে জানবার আগেই জীবন থেকে হারিয়ে যাবার কোনো মানে হয় না। সকলের একটু একটু ভালবাসা, সাধ্যমতো, ছেলেটিকে বাঁচিয়ে তুলতে পারে। আল্লাহ পাক তাকে সুস্থ করে দিন।
সাধ্যমতো সকলেই যদি সহযোগিতার হাত বাড়ান/বাড়াই
কলিটি ফুল হয়ে সুবাস ঝড়াতে পারে।
--------------- -
মুস্তাফিজ ৭১২৮ নভেম্বর ২০১২, ১২:৩৪
প্রিয় রব্বানী ভাইয়ের পোষ্টটির জন্য অপেক্ষায় আছি। আমি আমার সাধ্যমত চেষ্টা করব।
রোশানের দীর্ঘায়ু কামনায় এবং ভালবাসা থাকল অবিরত।
-
অনিন্দ্য অন্তর অপু২৭ নভেম্বর ২০১২, ২৩:৩৯
রুশানকে আমরা হারাব না। আমরা একসাথে সব হাত ওকে ফিরিয়ে আনবই। বেঁচে থাকার আনন্দে ও আবার ফিরে আসবে পৃথিবীর এ কাননে।
যেকোন প্রয়োজনে সাথে আছি। রুশান ফিরবেই। মানবিক এ ডাকে আসুন সবাই এক হই। -
মেজদা২৮ নভেম্বর ২০১২, ১২:০৬
আমি আশা করছি প্রথম আলো ব্লগের সবাই একযোগে একটি নিস্পাপ শিশুকে বাঁচাতে এগিয়ে আসবে। রব্বানী ভাইকে ধন্যবাদ এমন একটি মহৎ কাজ পালনে দায়িত্বভার গ্রহন করেছেন। আমি সকলের সহযোগিতা কামনা করছি।
-
রব্বানী চৌধুরী২৮ নভেম্বর ২০১২, ১৩:৪৬
ধন্যবাদ কোহিনূর ভাই, আশা রাখছি, মনে সাহস রাখছি সকলের সহযোগিতায় আমরা সকলে নাওয়ার খান (রুশান) কে আমাদের মাঝে রেখে দিতে পারব, অবশিষ্ট মহান আল্লাহ তালার হাতে। -
রব্বানী চৌধুরী২৮ নভেম্বর ২০১২, ১৩:৫৩
প্রিয় অপু ভাই, আপনার এ " যেকোন প্রয়োজনে সাথে আছি। রুশান ফিরবেই। মানবিক এ ডাকে আসুন সবাই এক হই।" দৃঢ় বাক্যের সূত্র ধরে আমাদের এগিয়ে যাওয়ার পথ আরও সুগম ও সাহসি হচ্ছে। ভালো থাকবেন অপু ভাই। -
মোঃ সুলতান মাহমুদ ফারুক২৮ নভেম্বর ২০১২, ১৬:৪০
রুশান আবার রোশনাইয়ে ভরিয়ে দেবে পৃথিবী।
সৃষ্টিকর্তা অবশ্যই তাকে জীবন ফিরিয়ে দেবেন, তিনিই তো একমাত্র মালিক এই হিসাব নিকাশের।
মানবতার জয় হোক। -
রব্বানী চৌধুরী২৮ নভেম্বর ২০১২, ১৩:৪৯
" সাধ্যানুযায়ী পাশে দাঁড়াবার প্রত্যাশা ব্যক্ত করলাম।"
ইনশাল্লাহ আপনি থাকবেন সামনের কাতারে, আপনার সাহসি কথায় সত্যই আমরা সামনে আগানোর বড় সাহস পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। -
মেজদা২৮ নভেম্বর ২০১২, ১৪:১৭
আমরা চাই সবার সহযোগিতা। কম বেশী চিন্তা করা দরকার না।
যে যা পারে তার সাধ্যমত করলেই আমরা খুশী।
তিল তিল করেই তাল হবে।
ধন্যবাদ মুরুব্বী।
-
মোঃ সুলতান মাহমুদ ফারুক২৮ নভেম্বর ২০১২, ১৬:৪৩
একমত। পাশে দাড়িয়েছি সবাই।
এবার শুধু এগিয়ে চলার অপেক্ষা মাত্র।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
#ধন্যবাদ আপনাকে ঋষি এ খবরটি আমাদেরকে পৌছানোর জন্য, রুশানের অসুখটার মেডিকেল নাম- Bicuspid Aortic Valve, Mild AS And mild AR, Mild CoA এ বয়সে এ বিকট নামের অসুখটিকে মোকাবেলা করতে হচ্ছে, এটা বিশাল একটি কষ্টের ব্যাপার, বিস্তারিত বর্ণনা থাকায় প্রিয় প্রথম আলো ব্লগের সকলেরই সুবিধা হবে হাত বাড়িয়ে দেয়ায়।
#আসুন সকলে দাড়াই রুশানের পাশে যার যার সাধ্যমতো, রুশান আগের মতো হোক এটাই কামনা, ভাল থাকুন সকলে।