বাকশিল্পাচার্য নরেন বিশ্বাস স্মরণ ও ‘নরেন বিশ্বাস পদক’-২০১২ প্রদান অনুষ্ঠান

আগামী ২৭শে নভেম্বর, ২০১২ মঙ্গলবার বাকশিল্পী নরেন বিশ্বাসের প্রয়াণ দিবসে প্রতিবারের মত কণ্ঠশীলন আয়োজন করছে স্মরণ অনুষ্ঠান, শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, শাহবাগ, ঢাকায় সন্ধ্যা সাড়ে ছ’টায়। অনুষ্ঠানের প্রধান বিষয় ‘নরেন বিশ্বাস পদক’-২০১২ প্রদান। নরেন বিশ্বাস পদকের জন্য এবার মনোনীত হয়েছেন সাংস্কৃতিক কর্মযজ্ঞে যাঁর উপস্থিতি দীর্ঘ সপ্ততির সীমানায়, যতিহীন সাধনায় নিমগ্ন অশীতি-জয়ী পুণ্যবান মাগুরাবাসী খান জিয়াউল হক।
সংস্কৃতিমান এবং আবৃত্তি কর্মে যুক্ত ও উৎসাহী সকলের প্রতি আমাদের আন্তরিক আমন্ত্রণ- আসুন আমরা মিলিত হই বাক্শিল্পীর স্মৃতি-তর্পণে। যাঁর কর্ম ও সাধনার বিষয় ছিল বাংলা ভাষার শিল্পময় উচ্চারিত রূপ। সম্মিলিতভাবে তাঁকে স্মরণ করা, তাঁর কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার এইতো সময়।
লেখক কন্ঠশীলন
- কন্ঠশীলন -এর ব্লগ
- ৮ টি মন্তব্য
- ২৩ নভেম্বর ২০১২, ১৪:৪৯
- সংবাদ
প্রিন্ট করুন
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক