বৃহস্পতিবার ২৩ মে ২০১৩, ৯ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


[১৩] রোজা তোর হবে কেমনে

আত্ম জাগরণ
(প্রথম খন্ড)
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী
[১৩]
রোজা তোর হবে কেমনে-
শুধু পানাহার না করিলে দিনে
আত্মসংযম সাধন বিনে- ।।
মাহে রমজান আসলে পরে
মনের বিকার দ্বিগুন বাড়ে
অফিস খামার হাট বাজারে
মিতালী তোর পাপের সনে- ।।
যেজন ভবে রোজাধারী
ষড়রিপুর নয় পুজারী
কাম ক্রোধ লোভ হিংসা ছাড়ি
নিরেক বান্দে দুই নয়নে- ।।
আত্মসংযম সামান্য নয়
আগে আত্ম কর নির্ণয়
দশ ধারায় শাসিলে নিশ্চয়
রোজা হবে সাধন গুণে- ।।
রোজা মানে তালা কল
রোজায় বাড়ে আত্ম বল
টল মানুষ হয় অটল
জাতি হয় বিজাত সাধনে- ।।
ফরিদের মন বে বুঝা
এখনো হলোনা সোজা
না করলে ইন্দ্রিয় পূজা
যোগী সেজে যোগ সাধনে- ।।
তাং ২৯/১২/৭৯ইং
মণিপুর মীরপুর ঢাকা।
৪ টি মন্তব্য
KohiNoor মেজদা১৫ নভেম্বর ২০১২, ১৮:৫৪
বাহ ! গভীর ভাবনা করে লেখা এ গান, মন ছুঁয়ে যায়। ধন্যবাদ আশরাফুল ভাই।
শাহ্‌ ফরিদ চিশতীর পাক দরবারে হাজার সালাম।
asha70 জিএমআশা১৬ নভেম্বর ২০১২, ০৯:০৫
সালাম ভাইজান শুভকামনা রইল। ভাল থাকবেন।
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৫ নভেম্বর ২০১২, ১৯:৪৫
আপনার জন্য অবিরাম শুভকামনা।
asha70 জিএমআশা১৬ নভেম্বর ২০১২, ০৯:০৭
অবিরাম ভালবাসা আপনার জন্য।