আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ।

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনে আজ রোববার পালিত হচ্ছে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ’ দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য- ‘বিপদ সংকেত! শিশুরা ঝুকিপূর্ণ কাজে, আসুন শিশুশ্রম নিরসন করি।’
প্রতি বছরের মতো এবারো বাংলাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্সে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
তারা জানায় এ মন্ত্রণালয়ের নেতৃত্বে দিবসটি উদযাপনে অংশ নেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আন্তর্জাতিক শ্রম সংস্থা, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম এবং শিশুদের জন্য আমরা।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় শিশুশ্রম জরিপ ২০০৩-এর তথ্যানুসারে বাংলাদেশে কর্মজীবী শিশুর সংখ্যা প্রায় ৭৪ লাখ। তাদের মধ্যে ১৩ লাখ শিশুই নানা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস এবারো পালিত হচ্ছে মহা ধূমধামে। কিন্তু বহুল আলোচিত শিশু শ্রম এখনো আগের আবস্থায়-ই আছে। বরং আগের তুলনায় বেড়েছে অনেক। বিশেষ করে ঝুকিপূর্ন ও মাদক শিল্পে ব্যবহার করা হচ্ছে শিশু-কিশোরদেরকে। অথচ আমরা মে দিবসে,‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ’ দিবস সবাই সভা সেমিনার করে বড় বড় কথা বলি। মাদক বিরোধী সভা সেমিনার করি। শিশু শ্রমের কথা বলতে বলতে মুখে খই ফুটে। কিন্তু সেগুলো শুধু মাত্র সেমিনার আর গোলটেবিল বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। বিভিন্ন এনজিও শিশুদের কথা বলে বিদেশ থেকে ফান্ড কালেকশান করে সে গুলোর কতটুকু শিশুদের জন্য ব্যয় হয় ? তাই শুধু মাত্র সভা আর সেমিনার নয় আসুন প্রকৃত শিশু কল্যানে কাজ করি ।
দেখুন নিচের ছবিগুলো কি বলে ?




তথ্যসূত্র ও ছবি: ইন্টারনেট ও বাংলাদেশ সরকার তথ্য বিভাগ।
লেখক ইসময়
- ইসময় -এর ব্লগ
- ৩২ টি মন্তব্য
- ১২ জুন ২০১২, ১০:৫৬
- সংবাদ
প্রিন্ট করুন
- ৩২ টি মন্তব্য
-
নূর মোহাম্মদ নূরু১২ জুন ২০১২, ১১:১৮
ইসময় ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য। ভুলেই গিয়েছিলাম যে আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস । মনে করিয়ে দেবার জন্য আবার ধন্যবাদ। তবে
প্রতি বছরের মতো এবারো বাংলাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হলেও প্রতিবছরের ন্যায় আবারও আমরা আগামীকাল এটা ভুলে যাবো। আজ সভা সেমিনারে শিশুশ্রম প্রতিরোধের বড় বড় গালভরা বুলি আওড়ালেও আগামী কালই তাদের দিয়ে অমানবিক কাজ করাতে কুণ্ঠিত হবো না। তার পরেও আশা করবো আমাদের দেশ থেকে শিশুশ্রম বন্ধ হবে। -
নাসির আহমেদ কাবুল১২ জুন ২০১২, ১২:০১
সময়োপযোগী পোস্টটির জন্য ধন্যবাদ ইসময়কে। ধন্যবাদ সঞ্চালক পোস্টটি ঠিক সময়ে স্টিকি করার জন্য।
আসুন, আমরা সবাই শিশুদের প্রতি মানবিক হই। -
কে এম আব্দুল মোমিন১২ জুন ২০১২, ১২:১২
শুধু মাত্র সভা আর সেমিনার নয় আসুন প্রকৃত শিশু কল্যানে কাজ করি ।
এ আহ্বানে সাড়া দিয়ে আমরা যেন সচেতনতার পরিচয় দিতে পারি। পোস্টের জন্য ধন্যবাদ। -
মুক্তমন৭৫১২ জুন ২০১২, ১২:২৬
খুব ভালো একটি বিষয়ে আজকে লিখেছেন প্রিয় ইসময়। আপনাকে অনেক অভিনন্দন আজের এই দিনটিকে আমাদের মাঝে প্রকাশ করবার জন্য। শিশুদের এই কঠিন জীবনকে মেনে নেয়া খুব কঠিন। যে সময় হাতে থাকার কথা কলম অথবা পেনছিল, সেসময় হাতে থাকে ওদের হাতুরী। হায়রে আমাদের সোনার বাংলাদেশ!!!
শুভকামনা রইল। ভালো থাকুন সর্বদাই। -
সোলাইমান ইসলাম নিলয়১২ জুন ২০১২, ১২:৪৩
বন্ধ হোক শিশু শ্রম
প্রতিষ্ঠিত হোক শিশুর অধিকার।
আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে
আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। -
চারুমান্নান১২ জুন ২০১২, ১২:৫৫
আসুন সবাই আমারা শিশুকে শিশুর মত রাখি
আর প্রতিঙ্গা করি, আর আমরা শিশুদের কাজে রাখবো না,
তাদের ছোট ছোট হাতের শ্রম, আমরা বর্জন করি। -
ফেরদৌসা১২ জুন ২০১২, ১৪:৫৬
অনেক ধন্যবাদ এই পোস্টের জন্য আজকের শিশু আগামীর ভবিষ্যৎ , আসুন আমরা শিশুদের প্রতি যত্নবান হই । -
আমি কালপুরুষ১২ জুন ২০১২, ১৫:০০
‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ’ দিবস সবাই সভা সেমিনার করে বড় বড় কথা বলি। মাদক বিরোধী সভা সেমিনার করি। শিশু শ্রমের কথা বলতে বলতে মুখে খই ফুটে। কিন্তু সেগুলো শুধু মাত্র সেমিনার আর গোলটেবিল বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। বিভিন্ন এনজিও শিশুদের কথা বলে বিদেশ থেকে ফান্ড কালেকশান করে সে গুলোর কতটুকু শিশুদের জন্য ব্যয় হয় ? তাই শুধু মাত্র সভা আর সেমিনার নয় আসুন প্রকৃত শিশু কল্যানে কাজ করি ।
অসাধারণ -
খোকন চন্দ্র দে২১ অক্টোবর ২০১২, ১১:১৯
//আমাদের পূর্ববর্তী লেখাগুলো ফিরে পেতে সঞ্চালক বরাবরে জোর দাবি জানাচ্ছি// 
অনেক অনেক ধন্যবাদ জানবেন প্রিয়। তবে তেমন ভাল নেই; গতকাল রাত থেকে সকাল অবধি বহু চেষ্ঠা করেও ব্লগে ঢুকতে পারিনি। ব্লগে আমার মতো অনেকের অনেক লেখা মুছে গেছে। :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
বাঙালি হিন্দু সমাজের সবচেয়ে বড় ধর্মীয় দু এই শুভ ক্ষণে জানাই শারদীয় দুর্গোৎসব ও আগাম ঈদের শুভেচ্ছা। সর্বদা ভাল, সুস্থ, সুন্দর ও মঙ্গল মতো থাকেন এই কামনা রইল।





































-
নুরে আলম রেম্পু ১৬ নভেম্বর ২০১২, ১৬:০০
চিন্তনীয় ,
কিন্তু করনীয়ওয়ালারা দায়বদ্ধহীন ।
বঞ্চিত শিশুদের কাছে ক্ষমা চাই ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
অভিনন্দনও। আজ সকালে দিবসটার কথা যখন মনে পড়ল বা শুনলাম টিভিতে। সত্যই আমার মনে হয়েছিল যে এই রকম একটা পোষ্ট আজ ইসময়ের গুরু পড়তেই থাকবে । তা প্রমান হল যে অন্তরে অন্তরে অনেক কথা হয়। আমি আপনার মেধায় মুগ্ধ।
ভালো থাকবেন।