সোমবার ২০ মে ২০১৩, ৬ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


ফেনসিডিল ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার...

ফেনসিডিল ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গাজীপুর সদর উপজেলার জিরানী এলাকায় গতকাল সোমবার একটি কাভার্ডভ্যান থেকে ১৮০ বোতল ফেনসিডিল ও চার মাদক ব্যবসায়ী এবং কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ৮০টি ইয়াবা বড়িসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ গাজীপুর সদর উপজেলার জিরানী এলাকা থেকে গতকাল সকাল সাড়ে আটটার দিকে একটি কাভার্ডভ্যান আটক করে। পরে সেটি তল্লাশি চালিয়ে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই মাদক পাচারের অভিযোগে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের মনির হোসেন ও ফরিদুর রহমান, বগুড়ার ফরহাদ আলী ও শরীয়তপুরের সাইফুল আলম। চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অপর দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকা থেকে গতকাল সোমবার দুপুরে ৮০টি ইয়াবা বড়িসহ নুরুন্নাহার (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. হাসান জানান, ওই দিন বেলা একটার দিকে নুরুন্নাহার দীঘিরপাড় এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ অভিযান চালিয়ে ৮০টি ইয়াবা বড়িসহ নুরুন্নাহারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নুরুন্নাহার কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নের ঝিংগাহাটি গ্রামের হারুনুর রশিদের স্ত্রী। তিনি কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকার সাত্তারের বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা করতেন।
৩ টি মন্তব্য
shahidulhaque77 শাহিদুল হক০৬ মার্চ ২০১২, ২০:৪১
যারা ইয়াবা কেনে তারা ধরে পড়লে ভাল হতো।
যারা দেশে আমদানী করে তারা যদিও মাঝেমধ্যে ধরা পড়ে আবার বেরিয়ে আসে।
আমার মনে হয় নুরুন্নাহার ইদানীং কাউকে ভাগ দিতো না, তাই ধরা পড়েছে।
এসব ফকিন্নী ধরার গল্প শুনে আর কি হবে। যারা নুনরুন্নাহারকে বিক্রি করার জন্য নিযুক্ত করে সেই রাঘববোয়াল ধরা পড়লে ভাল হতো।
Kazi007 কাজী তুষার২৮ মার্চ ২০১২, ২৩:৪০
তাগোর প্যাদানী দেওন দরকার
calvertbrett calvertbrett১৩ মে ২০১৩, ১৯:৫৫
Yeah, it's just what I need, I'm about to have a new one