একজন সাদিকের জন্য আসুন সবাই মিলে এগিয়ে আসি (আপডেট-২)

একজন মো.সাদিকুল ইসলাম । সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার করার ইচ্ছেটা প্রবল। আর তাই অনার্স পড়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনিস্টিউটে কোরিয়ান ভাষায় ডিপ্লোমা করছে সে। এর পাশাপাশি গণিত অলিম্পিয়াডের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে অনেকদিন ধরেই। কিছুদিন আগে তাঁর পায়ের হাটুতে জিসিটি (GCT) টিউমারজনিত দুরারোগ্য ব্যাধিটা ধরা পড়ে এবং বড় আকার ধারন করে।
ডাক্তারের পরামর্শে দ্রুত অস্ত্রোপ্রচার করা হয় এবং এর মধ্যে ৬ মাস ভাল থাকার পর সমস্যাটি আবারও দেখা দেয়। বিভিন্ন হাসপাতালের ডাক্তারের পরামর্শক্রমে সাদিককে উন্নত চিকিৎসার জন্য অপারেশন করতেই হবে জানানো হয়। প্রথমটি পায়ের হাড় পুন:স্থাপন করতে হবে এবং এই প্রতিস্থাপন দেশে সম্ভব নয়। এছাড়া সাদিককে পা কেটে ফেলতে হবে।
এ অবস্থায় সাদিক এখনো কোন চিকিৎসা বা ওষুধ গ্রহন করতে পারছে না। সাদিকের দেশের বাইরে অপারেশন করতে প্রয়োজন ১০ লাখ টাকা।
একজন সাদিকের কাছে যা অনেক বেশি। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কাছে যা ক্ষুদ্র। তাই নিজের জন্য সাদিক সবার কাছে সাহায্য চায়। সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় সাদিকের চিকিৎসা সম্ভব। সাদিকের ব্যাংক অ্যাকাউন্ট:
Md. Sadekul Islam
A/C: 107-101-329495
Dutch Bangla Bank Ltd.
এছাড়া যে কেউ যে কোন পরিমান বিকাশ করতে পারেন। বিকাশ নম্বর: 01770295168
আসুন সবাই মিলে এগিয়ে আসি। একজন সাদিকের জন্য.
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সহমত করার জন্য। আজ জানিয়ে দিব আমাদের সাদিকের জন্য এ পযন্ত কত টাকা জমা হয়েছে। যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। রাহিতুল ইসলাম রুয়েল (০১৯২২-১৪১৬১৫)
আপডেট:
* আজকে (২১.০১.২০১৩) পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশে জমা হয়েছে: ১৭,১০০ টাকা
একজন মো.সাদিকুল ইসলাম । সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার করার ইচ্ছেটা প্রবল। আর তাই অনার্স পড়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনিস্টিউটে কোরিয়ান ভাষায় ডিপ্লোমা করছে সে। এর পাশাপাশি গণিত অলিম্পিয়াডের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে অনেকদিন ধরেই। কিছুদিন আগে তাঁর পায়ের হাটুতে জিসিটি (GCT) টিউমারজনিত দুরারোগ্য ব্যাধিটা ধরা পড়ে এবং বড় আকার ধারন করে।
ডাক্তারের পরামর্শে দ্রুত অস্ত্রোপ্রচার করা হয় এবং এর মধ্যে ৬ মাস ভাল থাকার পর সমস্যাটি আবারও দেখা দেয়। বিভিন্ন হাসপাতালের ডাক্তারের পরামর্শক্রমে সাদিককে উন্নত চিকিৎসার জন্য অপারেশন করতেই হবে জানানো হয়। প্রথমটি পায়ের হাড় পুন:স্থাপন করতে হবে এবং এই প্রতিস্থাপন দেশে সম্ভব নয়। এছাড়া সাদিককে পা কেটে ফেলতে হবে।
এ অবস্থায় সাদিক এখনো কোন চিকিৎসা বা ওষুধ গ্রহন করতে পারছে না। সাদিকের দেশের বাইরে অপারেশন করতে প্রয়োজন ১০ লাখ টাকা।
একজন সাদিকের কাছে যা অনেক বেশি। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কাছে যা ক্ষুদ্র। তাই নিজের জন্য সাদিক সবার কাছে সাহায্য চায়। সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় সাদিকের চিকিৎসা সম্ভব। সাদিকের ব্যাংক অ্যাকাউন্ট:
Md. Sadekul Islam
A/C: 107-101-329495
Dutch Bangla Bank Ltd.
এছাড়া যে কেউ যে কোন পরিমান বিকাশ করতে পারেন। বিকাশ নম্বর: 01770295168
আসুন সবাই মিলে এগিয়ে আসি। একজন সাদিকের জন্য.
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সহমত করার জন্য। আজ জানিয়ে দিব আমাদের সাদিকের জন্য এ পযন্ত কত টাকা জমা হয়েছে। যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। রাহিতুল ইসলাম রুয়েল (০১৯২২-১৪১৬১৫)
আপডেট:
* আজকে (২১.০১.২০১৩) পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশে জমা হয়েছে: ১৮,৮০০ টাকা
লেখক রাহিতুল ইসলাম রুয়েল
- রাহিতুল ইসলাম রুয়েল -এর ব্লগ
- ৫১ টি মন্তব্য
- ১৫ জানুয়ারি ২০১৩, ১৩:৩৫
- সহায়তা
প্রিন্ট করুন
- ৫১ টি মন্তব্য
-
সোলাইমান ইসলাম নিলয়১৫ জানুয়ারি ২০১৩, ১৩:৪৯
সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় সাদিকের চিকিৎসা সম্ভব।
আসুন সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। -
নূর মোহাম্মদ নূরু১৫ জানুয়ারি ২০১৩, ১৪:৫৭
আমাদের সবারই এগিয়ে আসা উচিত।
আসুন সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় সাদিকের চিকিৎসা সম্ভব। -
কামরুন্নাহার ১৫ জানুয়ারি ২০১৩, ১৬:০২
আমাদের সবারি এগিয়ে আসা উচিৎ, ইন শা আললাহ্ সবার সহযোগিতায় সাদিক আবার সুষ্থ জীবন ফিরে পাবে। -
নির্ঝর নাসির১৫ জানুয়ারি ২০১৩, ১৭:১০
সবার এগিয়ে আসা উচিৎ....
সঞ্চালককে ধন্যবাদ পোষ্টটিকে ষ্টিকি করার জন্য।
জয় হোক মানবতার। -
অরিত্র অন্বয়১৫ জানুয়ারি ২০১৩, ১৭:১৫
এগিয়ে আসুন সবাই, যার যেটুকু সাধ্য নিয়ে।
সঞ্চালক মহোদয় কে অনেক ধন্যবাদ পোস্ট টা স্টিকি করার জন্য। -
কামাল উদ্দিন১৫ জানুয়ারি ২০১৩, ১৭:৫১
গরীব এই দেশে কেনো যে সাধারণ মানুষদের কঠিন রোগগুলো হয় ? রুশানের পুরো টাকাও মনে হয় আমরা দিতে পারিনি, সাদিক ভাইয়েরটা পারবো কিনা জানিনা । তবে সবার সম্মিলিত চেষ্টা থাকলে অস্বাভাবিক কিছু নয় । সাহায্য পোষ্টগুলোতে আমরা অনেকেই দায়সারা মন্তব্য করে চলে যাই, এটা ঠিক না, কারণ আমার আপনার এক টাকাও একটা অস হায় মানুষদের জন্য অনেক কিছু । তাই আমি চাইবো আমরা যাচাই বাছাই করে যদি সঠিক হয় সব ব্লগাররা এগিয়ে আসবেন ।
প্রথম আলোতে রেজিষ্ট্রেশন করা ব্লগারের সংখ্যা আমার মনে হয় ৩০,০০০/= এর কম নয়, সে হিসাবে এক টাকা করে দিলেও ৩০,০০০/ টাকা । -
লুৎফুন নাহার জেসমিন১৫ জানুয়ারি ২০১৩, ২০:০৯
ঠিক বলেছেন কামাল ভাই । নিজেদের আন্তরিকতা থাকলে সবাই মিলে এই সাহায্য করা যায় । -
রব্বানী চৌধুরী১৫ জানুয়ারি ২০১৩, ২১:৫৩
কথাগুলি সঠিক বলেছেন কামাল ভাই, রুশানের অর্থ সহায়তা পেতে আমাদের অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। শেষ পর্যন্ত রুশানকে কত খানি সু চিকিৎসা দিতে পারব এ বিষয়ে সঠিক করে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না, রুশানদের পাস পোর্ট পর্ব শেষ হলে ভিসা পর্ব আর আমরা তাঁকে দিল্লি নিয়ে যেতে পারব এতে আমরা নিশ্চিত। দোয়া করবেন। -
ফেরদৌসা১৫ জানুয়ারি ২০১৩, ২১:৫৮
সাহায্য পোষ্টগুলোতে আমরা অনেকেই দায়সারা মন্তব্য করে চলে যাই, এটা ঠিক না, কারণ আমার আপনার এক টাকাও একটা অস হায় মানুষদের জন্য অনেক কিছু । তাই আমি চাইবো আমরা যাচাই বাছাই করে যদি সঠিক হয় সব ব্লগাররা এগিয়ে আসবেন ।
কামাল ভাইয়ের সাথে আমিও একমত।
সবাই শুধু '' সবার এগিয়ে আসা উচিত বলেই খালাশ '' কিন্তু এই কথায় কি চিকিৎসার টাকা আসবে। -
আছিব চৌধুরী১৫ জানুয়ারি ২০১৩, ১৮:০৬
ধন্যবাদ পোস্ট এর জন্য এবং সঞ্চালক কে ও ধন্যবাদ পোস্ট স্টিকি করার জন্য। আসুন আমরা যে যার অবস্থান থেকে এগিয়ে আসি সাদিক এর জন্য, আমরা পেরেছি এবং পারবো তাঁর অনেক বড় প্রমান হচ্ছে রুশান, রুশানের জন্য আমরা যে ভাবে নিজেদের ক্ষুদ্র প্রচেষ্টায় এগিয়ে এসেছি, আশা করছি সাদিক এর ব্যাপারেও আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ। -
রব্বানী চৌধুরী১৫ জানুয়ারি ২০১৩, ২১:২৩
" আমরা পেরেছি এবং পারবো তাঁর অনেক বড় প্রমান হচ্ছে রুশান, রুশানের জন্য আমরা যে ভাবে নিজেদের ক্ষুদ্র প্রচেষ্টায় এগিয়ে এসেছি, আশা করছি সাদিক এর ব্যাপারেও আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ। "
আছিব ভাই্ আপনার কথার সাথে একমত তবে ব্যাপক প্রচারনা প্রয়োজন। সকলের এগিয়ে আসা উচিত। -
রব্বানী চৌধুরী১৫ জানুয়ারি ২০১৩, ২১:৩২
লেখককে ধন্যবাদ বিষয়টি সকলের কাছে তুলে ধরার জন্য। সাদিকুল ইসলাম ভাই এর জন্য অর্থ সহায়তা পেতে ব্লগে ব্যপক প্রচারণা চালানো উচিত, একটি পোষ্ট দিলেই অর্থ সহায়তা আসবে এমনটি ধারণা করা উচিত হবে বলে মনে হয় না, মাঠ পর্যায়ে কাজ করতে হবে, যেমনটি আমরা সকলে মিলে রুশানের বেলায় করেছি বা এখনও করে যাচ্ছি। -
আছিব চৌধুরী১৬ জানুয়ারি ২০১৩, ০৯:২৩
রব্বানী ভাই আপনি যে চেষ্টা চালিয়েছেন এমন একটি চেষ্টা এইখানে ও চাই, ইনশাল্লাহ সম্ভব
-
নীল সাধু১৬ জানুয়ারি ২০১৩, ১৩:৪৭
আমরা একের পর এক কাজ হাতে নিয়ে তা শেষ না করে অন্য কাজে হাত দিলে ফলাফল শুন্যই থাকবে।
আমি মনে করি অগ্রাধিকার ভিত্তিতে আগে রুশানের কাজটি সমাপ্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাই। যা আমরা করে যাচ্ছি।
এই কাজে [সাদিকের জন্য সহায়তা কার্যক্রম] অন্য কেউ কেউ সমন্বয় করুক আমরা তাতে সাহায্য করবো।
ধন্যবাদ। -
আছিব চৌধুরী১৬ জানুয়ারি ২০১৩, ০৯:২০
আপনার মতন এবং মুক্তমন ভাইয়ের মত আরও কয়েকজন এগিয়ে আসলে আমরা নিশ্চিত একজন সাদিকের জন্য ভালো একটা সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ
যা আমরা দেখেছি রুশানের সাহায্য তুলতে গিয়ে 
-
মাঈনউদ্দিন মইনুল১৬ জানুয়ারি ২০১৩, ০৬:৫২
বিষয়টি আলো ব্লগে জানাবার জন্য ধন্যবাদ। এখন ব্লগারদের দায়িত্ব। বিপদাপন্ন মানবতাকে সাহায্য করা একটি অতি আবশ্যক মানবিক দায়। আসুন সকলেই সাধ্যমতো এগিয়ে আসি। এগুলোই জমে থাকবে জীবনের খাতায়! -
তৌফিক মাসুদ১৬ জানুয়ারি ২০১৩, ১১:১২
সময়টা বলে দিলে ভাল হয়, তাহলে আরো বেশী তাগাদা অনুভব করতাম। দেখি ইজে থাকে কিছু করতে পারি কিনা। ধন্যবাদ জানানোর জন্য। -
টাইটান ১১৬ জানুয়ারি ২০১৩, ১৫:০০
সাদিক ভাইকে আমরা সবাই সহযোগিতা করব। মানুষ হয়ে জন্মেছি মানবতার জন্য সব করতে পারব। -
মহিউদ্দিন আহামেদ সৈকত১৬ জানুয়ারি ২০১৩, ১৫:০২
রুয়েলের এই আবেদনে অবশ্যই সাধ্যমত সহযোগীতা করব এবং সেই সাথে সবাইকে এগিয়ে আসার উদ্ধার্ত আহবান জানাচ্ছি... -
কবি মন১৭ জানুয়ারি ২০১৩, ০০:০৩
আমি জ্বরে বিষন্ন দেহে,ফুট ওয়ে শুয়ে
থর থর করে কাঁপছি!
আমি সদর ঘাটের বিষাক্ত জলে পিপাশা ডুবিয়ে মেরেছি।
আমার গায়ে দুর্গন্ধ দেখে,সভ্যরা সব মুখ ছিটে মরে,
বলে আমি নাকি নোংরার রানী।
হয়ত আমি মানুষ নই,অন্য কোন শ্রেণী! আমাকে নিয়ে লেখা মানবতার দলিল,
ক্ষুরে ক্ষুরে উই পোকা এঁকেছে মানচিত্রের ছবি।
প্রয়োজন পরেনি,তাই দেখিনি কোনদিন
সভ্য সমাজের মানবতাবাদী।
-কবি মন -
আমি কালপুরুষ১৭ জানুয়ারি ২০১৩, ২২:০৩
যদি আমরা সবাই এগিয়ে আসি হয়তো বেঁচে উঠবে একটি প্রাণ।
আসুন চেষ্টা করি। -
মাইনুল আমিন১৮ জানুয়ারি ২০১৩, ০০:৩৬
আমাদের সবারই এগিয়ে আসা উচিত।
সবার ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় সাদিকের চিকিৎসা সম্ভব।
আসুন সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেই----------------------
সবার জন্যে সুস্থতা কামনা করছি ------------------ -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৮ জানুয়ারি ২০১৩, ০১:৩৪
আশাকরি সবাই এগিয়ে আসবেন।
তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি। -
নূর মোহাম্মদ নূরু১৯ জানুয়ারি ২০১৩, ১০:১২
সাদিকের আশু রোগমুক্তি কামনা করছি।
মহৎজনেরা মানবিক কাজে
এগিয়ে আসবেন আশা করি। -
আছিব চৌধুরী২১ জানুয়ারি ২০১৩, ০০:৩২
এই সেই সাদিক, যে কিনা এমন অবস্থায়ও স্বেচ্ছাসেবক হয়ে গনিত উৎসবে কাজ করে যাচ্ছেন, আল্লাহ্ তাকে সবার মধ্যে সুস্থ্য ভাবে ফিরিয়ে নিয়ে আসুক এই প্রত্যাশা রইল এবং আমরা সবাই সবার অবস্থান থেকে সাহায্য করি আসুন।
-
তৌহিদ সিকদার২১ জানুয়ারি ২০১৩, ১০:০৮
এগিয়ে আসুন সবাই, যার যেটুকু সাধ্য নিয়ে।
সঞ্চালক মহোদয় কে অনেক ধন্যবাদ পোস্ট টা স্টিকি করার জন্য।
সাদিক সুস্থ হবে ইনশাল্লাহ -
সাফ-কথা২২ জানুয়ারি ২০১৩, ২৩:২৭
কিছু টাকা পাঠানোর জন্যে মানি ট্রান্সফারের অফিসে গেলাম। কিন্ত পাঠাতে পারলাম না।
একাউন্ট নাম্বারের সাথে ব্রাংকের ব্রান্চের নামও চাইলো ।
পৌস্টদাতা ব্লগার কি দয়া করে ব্যাংকের ব্রাঞটির নাম এখানে উল্লেখ করবেন ?
বি: দ্র : দেশের বাইরে থেকে পাঠাচ্ছি বলেই মনে হয় ব্রাঞের নাম প্রয়োজন। -
সাফ-কথা২৬ জানুয়ারি ২০১৩, ১৫:১৯
ভাই রুয়েল সর্বশেষ আপডেইট টা আমাদের জানাবেন।
আমি গত ২৪/০১ তারিখে অল্প কিছু টাকা পাঠিয়েছি ( ২০০০/টাকা )
সরাসরি একাউন্টে পাঠিয়েছি। আশা করি বুধবার নাগাদ একাউন্টে পৌছবে।
শুক্রবারের মধ্যে না পেলে আমাকে দয়া করে একটু কষ্ট করে জানাবেন।
অনেকে ভাতে পারেন আমি আবার কেন এই পাবলিক ফোরামে এইগুলান লিখতাছি ।
হ্যাঁ একটা উদ্দেশ্য আছে । তা হল আমার এই লেখায যদি আরো একজন মানুষও অনুপ্রাণিত হয় তাহলে
এই লেখার বদনাম আমি মাথায় নিয়ে বেড়াতে পারব। -
প্রজাপতির ডানা০২ ফেব্রুয়ারি ২০১৩, ১১:০৬
আপনাকে ধন্যবাদ সাফ-কথা ।
আপনার মত কারে যদি আমরা সাবাই মিলে এগিয়ে আসি তাহলে পারব বলে আমি বিশ্বাস করি।
ভাল থাকবেন। -
এ এস এম মাহবুবুর রহমান ২৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
আমরা যেন তার বাঁচার আকুতিকে অন্যান্য সাধারণ ঘটনার মত অবহেলা না করি। তাকে সত্যিকার অর্থে সাহায্য করি। বেঁচে থাক আমাদের মাঝে.....।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
ধন্যবাদ পোষ্টের জন্যে।