আমি কোন দলের নই, আমি একজন সাধারন জনতা বলছি - আজ সুযোগ এসেছে রক্তঋণ শোধ করবার.........
আমি কোন রাজনীতির সঙ্গে জড়িত নই। আমি কোন দলের নই, নই কোন সংগঠনের।আমি কোন রাজনীতি বুঝি না। আমি বুঝি দেশাত্ববোধ।আমি একজন সাধারন জনতা বলছি.............
স্বাধীনতার পর আজ ৪১ বছর পেরিয়ে গেছে। ৪১ বছর অনেক সময়। ৪১ বছরের সবটুকু আমি দেখিনি, কিন্তু আমি যা দেখেছি তাই বা কম কিসের? আমি দেখেছি রাজাকারের গাড়িতে আমার দেশের সেই প্রিয় পতাকা উড়তে, যে পতাকা ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত হয়েছে। আমি লজ্জায় নুয়ে গেছি, আমার মনে হয়েছে আমার পায়ের নিচের মাটি ফাকা হয়ে যাক, আমি মাটির নিচে ঢুকে যাই। আমার বাবা তাঁর মুক্তিযুদ্ধের সার্টিফিকেট ছিড়ে ফেলেছিলেন সেই কষ্টে!
আমি ৫২ দেখিনি, ৭১ দেখিনি.......... কিন্তু আমার মুক্তিযোদ্ধা বাবার কাছে গল্প শুনেছি।আমি গর্ববোধ করতাম কারণ আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু পাশাপাশি আমার আফসোস ছিল, কারণ আমি ৭১-এর যুদ্ধে অংশগ্রহণের সুযোগ পাইনি। কিন্তু আজ আমার আফসোস নাই, কারণ আমি ২০১৩ তে আছি। যখন সেই ৭১ এর ঘাতক -দালালদের ফাঁসির দাবিতে রাজপথে নেমেছে লক্ষ মানুষ। শাহবাগ চত্বর আজ ৭১ এর রেসকোর্স ময়দানের থেকে কম নয়। আজ আমি গর্ববোধ করছি, কারণ আমি সেই বাংলাদেশের মানুষ, যে বাংলার দামাল ছেলেরা ৭১ এ ও ছিল, আজ ও আছে।আজ তরূণ সমাজ এক হয়েছে। তারা রাজাকারদের ফাঁসির দাবি জানিয়েছে।
"ঐ নতুনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়
তোরা সব জয়ধ্বনি কর......।।"

আমি ও ঐ তরুণদের দলে। আমি ও বিচার চাই। সেই সব মানুষের বিচার চাই, যারা ৭১ এ হাজারো মানুষের জীবন নিয়েছিলেন, মা - বোনদের সম্ভ্রম নষ্ট করেছিল, যারা নির্যাতন করেছিল এই বাংলার লক্ষ মানুষের উপর। সেইসব রাজাকারের বিচার চাই, যারা পবিত্র ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করেছে। যারা ধর্মের কথা বলে সহজ সরল ছাত্র সমাজকে দিয়ে রগ কাটিয়েছে। আমি তাদের ফাঁসির দাবি করছি। আজ সুযোগ এসেছে রক্তঋণ শোধ করবার..........।
আজ নতুন প্রজন্ম জেগেছে। আমিও তাদের অংশ। তরুণ সমাজের সাথে একাগ্রতা প্রকাশ করে তাই আমিও আজ আছি শাহবাগে... রক্তঋণ শোধ করবার আশায়। একটি দাবি নিয়ে -
"সব রাজাকারের ফাঁসি চাই, ফাঁসি ছাড়া গতি নাই"
এ দাবি আজ বাংলাদেশের সব জনগণের, সাধারণ জনগণের দাবি, সবার প্রাণের দাবি। আমি তাদের পক্ষ থেকে একজন সাধারণ বলছি... একজন সাধারণ বাঙালী হিসেবে এটা আমার দায়িত্ব। মানুষ হিসেবে আমি আমার দায়িত্ব পালন করছি।
আজ আমি সত্যি গর্বিত। বাঙালি জাতি আরও একবার ইতিহাস এর পুনরাবৃত্তি করল। এই জাগরণ আমরা যেন ধরে রাখতে পারি।
আসছে ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস......... এবারের ভালোবাসা দিবসের ভালোবাসা হোক - দেশের জন্যে ভালোবাসা...৭১ এর শহীদদের জন্যে ভালোবাসা.........। ৭১ এর মুক্তিযোদ্ধাদের জন্যে ভালোবাসা.......। ২০১৩ এর নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের জন্যে ভালোবাসা.......।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়তো আমার মত অনেকেই দেখেনি, তবে চাইলেই ২০১৩ সালের মুক্তিযুদ্ধাদের আমরা দেখতে পারি !! দেখতে চাইলে চলে আসুন শাহবাগ চত্বরে। আর সেখানেই আপনার জন্য অপেক্ষায় আছে ২০১৩ সালের মুক্তিযুদ্ধারা। সময় এসেছে আজ জাগরনের… সময় এসেছে অধিকার আদায়ের… সময় এসেছে এক বিন্দুতে এসে সিন্ধু আদায়ের… আজ সুযোগ এসেছে রক্তঋণ শোধ করবার..........।

লেখক ফারহানা জামান লিজা
- ফারহানা জামান লিজা -এর ব্লগ
- ১০ টি মন্তব্য
- ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৩২
- উদ্যোগ
প্রিন্ট করুন
- ১০ টি মন্তব্য
-
সফিকুল রায়হান০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৩৮
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়তো আমার মত অনেকেই দেখেনি, তবে চাইলেই ২০১৩ সালের মুক্তিযুদ্ধাদের আমরা দেখতে পারি !! দেখতে চাইলে চলে আসুন শাহবাগ চত্বরে। আর সেখানেই আপনার জন্য অপেক্ষায় আছে ২০১৩ সালের মুক্তিযুদ্ধারা। তো বন্ধুরা আর দেরি নয় সময় এসেছে গর্জে অথার.।.।। -
ঘাস ফুল০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৬:৫৮
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়তো আমার মত অনেকেই দেখেনি, তবে চাইলেই ২০১৩ সালের মুক্তিযুদ্ধাদের আমরা দেখতে পারি !! দেখতে চাইলে চলে আসুন শাহবাগ চত্বরে। আর সেখানেই আপনার জন্য অপেক্ষায় আছে ২০১৩ সালের মুক্তিযুদ্ধারা। সময় এসেছে আজ জাগরনের… সময় এসেছে অধিকার আদায়ের… সময় এসেছে এক বিন্দুতে এসে সিন্ধু আদায়ের… আজ সুযোগ এসেছে রক্তঋণ শোধ করবার..........।
আমি আবেগে আপ্লুত। যখনই এই ধরণের পোষ্টগুলো পড়ি, তখন আর নিজেকে ধরে রাখতে পারি না। কারণ এই হতভাগা এক শহীদ পরিবারে জন্ম গ্রহণ করেছে। অনেক ধন্যবাদ লিজা। -
বিভব০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:১২
আসলে আমাদের মধ্যে এই গনজাগারনটাই দরকার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ হয়তো আমার মত অনেকেই দেখেনি, তবে চাইলেই ২০১৩ সালের মুক্তিযুদ্ধাদের আমরা দেখতে পারি !!
-
রশীদ জামীল০৯ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:৩৪
আমি কোন দলের নই, আমি একজন সাধারন জনতা বলছি -
আজ সুযোগ এসেছে রক্তঋণ শোধ করবার.....
সব কথার শেষ কথা, মূল কথা এটাই।-

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক