সাবরিনাকে শীর্ষে ধরে রাখি

সাবরিনা এখন শীর্ষস্থানে অবস্থান করছেন। ২৭ মার্চ যখন প্রথম জানতে পারি সাবরিনা ডেয়েচ ভেলে র ববস (বেস্ট অব ব্লগস) এ বেস্ট ব্লগার হিসেবে মনোনয়ন পেয়েছে। তখন একদিক যেমন ভাল লাগায় মন ভরে গিয়েছিল অন্যদিকে খারাপ লেগেছিল বি-স্ক্যান মনোনয়ন না পাওয়ায়। পরে ভেবেছি সাবরিনা ও বি-স্ক্যানতো আলাদা কিছু নয়। তার বেশীরভাগ লেখা জুড়েই আছে প্রতিবন্ধী মানুষের মুক্তির কথা,
আজ নাওয়াত সাহেবের ভোট ২৫% আর আমাদের বাংলাদেশের সাবরিনার ভোট ৩৭%। আমাদের প্রথম কাজ ছিল সাবরিনাকে শীর্ষস্থানে তুলে আনা, আমরা তা করতে পেরেছি। এখন শুরু হবে এই অবস্থানটিকে ধরে রেখে সাবরিনার জন্য শীর্ষব্লগারের পুরস্কারটি নিয়ে আসা। তাই আবার নতুন উদ্যমে চলুক ভোট যুদ্ধ ১১ এপ্রিল পর্যন্ত। আপনাদের সুবিধার্থে ভোট দেয়ার নিয়মটি দিয়ে দিলাম।
ফেসবুক অথবা টুইটার একাউন্ট যে কোনো একটি থাকলেই আপনি ভোট দিতে পারবেন। আবার উভয় একাউন্ট থেকেই ভোট দেয়া যাবে।
*প্রথমে এই লিংকটি ক্লিক করুন:
* তারপর আপনার ফেসবুক একাউন্ট দিয়ে লগইন করুন:
হাতের ডানে লগইনের জন্য ফেসবুক আইকনটি দেয়া আছে তাতে ক্লিক করলে আলাদা উইন্ডো আসবে,সেখানে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
* এবার IN THE CATEGORY তে BEST BLOG বিভাগটি সিলেক্ট করুন। সিলেক্ট করার জন্য ড্রপডাউন মেনুতে ক্লিক করুন।
* সিলেক্ট করার পর পাশেই I VOTE FOR এর ড্রপডাউন মেনুতে Sabrina’s blog সিলেক্ট করুন। এরপর Vote বাটনে ক্লিক করুণ।
আপনি প্রতি ২৪ ঘন্টায় প্রতিটি ক্যাটাগরিতে একবার ভোট দিতে পারবেন।
লেখক সালমা মাহবুব
- সালমা মাহবুব -এর ব্লগ
- ৫৩ টি মন্তব্য
- ০২ এপ্রিল ২০১১, ১৪:৫৩
- উদ্যোগ
প্রিন্ট করুন
- ৫৩ টি মন্তব্য
-
সুজন সুপান্থ০২ এপ্রিল ২০১১, ১৬:০৬
আমাদের সাবরিনা তো অপরাজিতা।
তাঁকে নিয়ে একবার আমি লিখেছিলাম।
আমি আরও একবার তাঁকে নিয়ে লিখতে চাই.................................
এর জন্য দরকার সকলের সহযোগিতা।
জয় হোক সাবরিনা.........জয় হোক তাঁর ভাবনার.... -
মশিউর রহমান রুবেল০২ এপ্রিল ২০১১, ১৮:১৬
বিষয় টি শেয়ার করার জন্য
ধন্যবাদ
শুভকামনা
জয় হোক সাবরিনা
শুভেচ্ছা রইল-
ভালো থাকবেন
প্রতিদিন প্রতিক্ষণ।


-
নীলসাধু০৩ এপ্রিল ২০১১, ১৩:৩২
পোস্টের জন্য ধন্যবাদ।
আমি ভোট করেছি। অনেককেই বলেছি।
আশা করি তার অবস্থান আমরা সবাই সম্মিলিতভাবে ভোট করে ধরে রাখতে পারবো
-
মোজাম্মেল কবির০৪ এপ্রিল ২০১১, ০২:০৩
অনেক দিন পর আলো ব্লগে সাইনইন করলাম শুধু এই পোষ্ট দেখে। ভোট দিয়ে আসলাম।
শুরু থেকেই সাবরিনার লেখা আমাকে ছুয়ে গেছে .....
কিছু দিন আগে এটিএন নিউজ চ্যানেলে মুন্নী সাহার সাথে সাবরিনার সাক্ষাতকার দেখছিলাম
সারিনার প্রচষ্টা সফল হোক। অনেক বড় হও সাবরিনা। সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকো।
ধন্যবাদ সালমা আপাকে।
ভালো থাকুন আপনি
ভালো থাকুক সাবরিনা -
হাজারি০৪ এপ্রিল ২০১১, ১৮:১৮
কষ্ট গুলো কষ্ট করে ঘরের দুয়ারে কড়া নাড়ে
বলতে থাকে এমনি করে কদিন যাবো ফিরে
যদি কোন দিন পাই তারে থাকবো ঘিরে ঘিরে
পালতো সুখে ভাসাবো হিয়া সুখ দিবসের ভীরে।
আরে আরে কষ্ট বুড়ো, কেন যাচ্ছিস ফিরে
আমি তো আছি ঘরের মাঝে, তোর সাধনায়
এ বুক চিরে,
দেনা একটু ভিরায়ে তরী দুখ সাগরের তীরে।
নাহ রে বন্ধু,আমার যায় যে বেলা
এ নে তোর সুখের ভেলা,
সর সরিয়ে তর তরিয়ে
জয় কর সব কষ্টের মেলা.....
কি লিখেছি জানি না.........জয় হোক আপু আপনার জয় হোক -
সুলতানা০৪ এপ্রিল ২০১১, ২১:২৫
এই পোস্ট দেখেই লগ ইন করলাম। সবাই মিলে শীর্ষ অবস্থান ধরে রাখব।
আবারও ধন্যবাদ পোস্টের জন্য।
-
কোহিন০৫ এপ্রিল ২০১১, ১৫:০০
আসসালামু আলাইকুম,
আমাদের সহ-ব্লগার শ্রদ্ধেয়া সাবরিনার জন্য যে-পোষ্ট দিয়াছেন তাহার জন্য ধন্যবাদ।
আশা করিতেছি তিনি কামিয়াব হইবেন।
ছহি-ছালামতে থাকিবেন -
মশিউর রহমান রুবেল০৫ এপ্রিল ২০১১, ২০:১৮
তিনি এখনো ব্লগের শীর্ষে আছেন।
সঞ্চালক তাকে শীর্ষে রেখেছেন
ধন্যবাদ
একটু দুষ্টুমি করলাম
ভালো থাকবেন
সবসময় -
নাহরিণ০৫ এপ্রিল ২০১১, ১৫:২৫
পোষ্টটি দেখে ভোট করলাম। সাবরিনা ও যিনি পোষ্ট দিয়েছেন ভোট করার জন্য এবঙ যারা ভোট দিয়েছেন সকলের প্রতি শুভ কামনা রইলো। -
মেহেদী হাসান শিশির০৮ এপ্রিল ২০১১, ১৫:১৭
সাবরিনা আপুকে ভোট দিলাম।
আমার একটা অনুরোধ, সাবরিনা আপুকে ভোট দেয়ার পাশাপাশি মেহেদী ভাইকেও (অভ্র-এর জনক) একটা ভোট দিয়েন। যেহেতু একাধিক ভোট দিতে কোন সমস্যা নেই(বিভিন্ন ক্যাটাগরিতে) তাই আশা করি ভোট দিতেও আপত্তি থাকার কথা না। আর যেই অভ্র দিয়ে আমি, আপনি, আমারা সবাই লিখছি তাকে ভোট দিলে আশা করি কোন ক্ষতিও হবে না।
অভ্রের জনক মেহেদী ভাই কে ভোট দেয়ার পদ্ধতি -
অন্যমাত্রা০৮ এপ্রিল ২০১১, ১৮:৪৯
প্রতি ২৪ ঘন্টা অন্তর ভোট দিচ্ছি...দেবো...আর কীবা করার আছে। আর হ্যাঁ...পরিচিতজনকে ভোট দেবার জন্য অনুরোধও করছি, ফেইসবুকের মাধ্যমে এসএমএস পাঠিয়ে।
বিজয় আমাদের অনিবার্য। -
১১ এপ্রিল ২০১১, ১০:৪৬
ভাই সব আমি অনলাইনে আয় বিষয়ে অনলাইন থেকে আপনাদের কিছু ধার করা পোষ্ট নিয়ে এক জায়গায় করেছি (আপনাদের অনুমতি ছাড়াই নিয়েছি বলে ক্ষমা করবেন)। আপনারা ইচ্ছে হলে ঘুরে আসতে পারেন। আর এ বিষয়ে আরো কোনো পোষ্ট এর খবর জানা থাকলে নিচে একটু আওয়াজ দেবেন প্লিজ। জাতে আমি সেগুলো নিয়ে এসে সব একখানে করতে পারি। যাতে বেকার ভাইরা এক জায়গায় সব পায়। আসুন আমরা সবাই অনলাইনে আয় শুরু করি ।এখানে গিয়ে অনলাইনে আয়-রোজগার করবার ১০টি উপায় তে ক্লিক করুন। আর আপনাদের ফেইসবুক ও টুইটার এ শেয়ার করুন প্লিজ। যাতে আপনার বন্ধুরও দেখতে পায়।





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
বিষয় টি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।