প্রথম আলো ব্লগ পিকনিক আয়োজন ২০১৩~ মুক্ত আলোচনা
ব্লগ মানেই স্বাধীনতা নিজের মতপ্রকাশের মুক্ত কল্পনার প্রকাশ। এখানে যেন নিজেকেও প্রকাশ করা। আর ব্লগ মানেই আমাদের অন্তরে গেথেগেছে একটি নাম প্রথম আলো ব্লগ। আমরা সকলই আনন্দিত যে আমাদের প্রাণের সংকলন প্রথম আলো ব্লগ সংকলন এখন মাত্র সময়ের দাবি। আমরা একটির পর একটিতে অন্য সকল ব্লগের থেতে আলাদা এবং সফল। আর এর মাঝে যার নামটি অঙ্গা-অঙ্গি ভাবে জড়িত তিনি হলেন ব্লগার নীল সাধু। ইতিমধ্যে বেশ কয়েকটি পোষ্ট ব্লগে এসেছে এবং ব্লগারদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে পিকিনিক আয়োজনের ব্যাপারে। কিন্তু এবার এই আয়োজনটা একটু ভিন্নতা এবং নতুনত্বকে প্রাধান্য দিয়ে প্রবীণ ব্লগররা চায় নবীনরা এগিয়ে আসুক এই আয়োজনকে সফল করতে। তাঁরা শুধু অতিথি থাকতে চায়। আর এ জন্য নবীনদেরকেই এগিয়ে আসতে হবে। আমরা এই পিকনিক আয়োজনটা এবার বড় করতে চাই, কি বলেন? শুধু ঢাকা কিংবা আশে-পাশে না গিয়ে দেশের অন্য কোন প্রান্তে নতুন কিছু স্থানে। এ সমস্ত বিষয় নিয়ে হওয়া উচিত একটি মুক্ত আলোচনা। কারা কারা এর ভার নিচ্ছে, কোথায় যাওয়া যেতে পারে? আরও নানান বিষয় এবং স্বতন্ত্র ভাবনা নিয়ে হোক মুক্ত আলোচনা।
লেখক মোসাদ্দেক
- মোসাদ্দেক -এর ব্লগ
- ৩৯ টি মন্তব্য
- ১৯ ডিসেম্বর ২০১২, ২১:১৩
- উদ্যোগ
প্রিন্ট করুন
- ৩৯ টি মন্তব্য
-
মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৯ ডিসেম্বর ২০১২, ২১:২০
পিকনিক আয়োজন
স্বতন্ত্র ভাবনা প্রকাশ করুন।
হোক মুক্ত আলোচনা
আগ্রহী ব্লগাররা অংশনিন।
সফল হোক আয়োজন। -
মাইনুল আমিন১৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৭
পিকনিক আয়োজনের সার্বিক সফলতা কামনা করছি । চট্টগ্রামে হলে ভালো হয় ----------যোগ দিতে পারবো তাহলে ।
চালিয়ে যান । সঙ্গে আছি আমিও ।-------------













-
অনিন্দ্য অন্তর অপু১৯ ডিসেম্বর ২০১২, ২১:৪৮
আলোচনাটা ফলপ্রসূ হওয়া দরকার। আমরা অনেকেই মুখিয়ে আছি অন্যরকম একটা আয়োজন প্রত্যাশা করে। -
মেজদা১৯ ডিসেম্বর ২০১২, ২২:০৩
সাটুরিয়া জমিদার বাড়ী যা বলিয়াটি জমিদার বাড়ী বলেই পরিচিত। পাশে দুই বিখ্যাত সাধকের জন্মস্থান আছে। যেমন ভবা পাগলা ও কালু শাহ্ ফকির। পিকনিকের জন্য ভাল হয় যদি স্থানীয় কেউ এ ব্যাপারে সহযোগিতায় থাকেন। মনে হয় কমরেড নুরুল হক মেহেদী ভাই বলতে পারেন। ধন্যবাদ কমরেড ভাই, সুন্দর নাম প্রস্তাব করার জন্য।
-
কামাল উদ্দিন২০ ডিসেম্বর ২০১২, ০৮:০৮
খারাপ বলেন নি কোহিনুর ভাই, সাটুরিয়া জমিদার বাড়ি অতি চমৎকার একটা লোকেশন । -
কামাল উদ্দিন২০ ডিসেম্বর ২০১২, ০৮:৩৭
দায়িত্ব নিতে হলে ঢাকা কেন্দ্রিক ব্লগারদেরকেই নিতে হবে, আর স্থান সিলেক্ট হলে ঐ এলাকার স্থানীয় ব্লগারের সহায়তা অবশ্যই নিলে আমাদের অনুষ্ঠান ভালো হবে ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক