রুশানের জন্য ভালোবাসার হাত
গত ১৬ই ডিসেম্বর আমাদের সবার চেনা ছোট্ট রুশানকে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বেশ কয়েকজন ব্লগার [প্রথম আলো এবং সামহ্যোয়ার ইন] রুশানের পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলাম। ডাক্তারদের সঙ্গে যা আলাপ আলোচনা হয়েছে তাতে আগামী ডিসে ২০ তারিখ পর্যন্ত তাকে এখানে রাখা হবে প্রয়োজনীয় পরীক্ষার জন্য। তারপর সিদ্ধান্ত হবে পরবর্তীতে কি পদক্ষেপ নেয়া যাত সে বিষয়ে। তবে রুশানকে সুস্থ করে তুলতে এবার সার্জারী করাতে হবে। সে ক্ষেত্রে ভারতে যাবার ব্যাপারটি প্রায় নিশ্চিত।
আপনার অবগত আছেন আমরা সামহোয়ার ইন ব্লগ এবং প্রথম আলো ব্লগের ব্লগার-গন সম্মিলিতভাবে শিশু রুশানের চিকিৎসা তহবিল সংগ্রহে একযোগে কাজ চালিয়ে যাচ্ছি। মায়া লাগানো রুশানকে বাঁচিয়ে রাখার জন্যে, সুচিকিৎসা দেওয়ার জন্যে। আমরা অনেক সাড়া পেয়েছি তার জন্য অশেষ কৃতজ্ঞতা জানাই। তবে এই ফুলের মতন শিশুটিকে সুস্থ করে তোলার জন্য আপনাদের আরও সহযোগিতার প্রয়োজন।
রুশানকে বাঁচিয়ে রাখার পথটি অনেক ঝুঁকির, অনেক ঝুঁকির একটি দীর্ঘ পথ। এই পথে সঙ্গী হবার আহবান জানাই সকল সহ ব্লগারদের প্রতি।
সকলের অবগতির জন্য ও রুশানের চিকিৎসার সাহায্যের জন্য বিকাশ একাউন্ট নাম্বারটি আবারও উল্লেখ্য করা হলো : 01972-269085
দেশ অথবা দেশের বাইরে থেকে যারা ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা পাঠানোর জন্য ব্যাংক একাউন্টের বিস্তারিত নিচে আবারও দেওয়া হল:
Name : Md. Golam Rabbani Chowdhury
Bank Name : Al-Arafah Islami Bank Limited
Branch : Gulshan,
A/c # : 0541120017586
( Swift code : ALARBDDHO86 )
সন্মানিত ব্লগার ভাই ও বোনেরা, আজ ( ডিসেম্বর ১৯, ২০১২ ) রাত ১১.০০ টা পর্যন্ত আমাদের কাছে যারা টাকা পাঠিয়েছেন তার একটি বিবরণী দেওয়া হলো, পরে নাম গুলি মূল পোষ্টে যুক্ত করে দেওয়া হবে এবং সন্মানিত অর্থ প্রদানকারীর সন্মাতিতে টাকার অংকও প্রকাশ করা যেতে পারে বা করা হবে।
বিকাশ একাউন্ট নাম্বারটিতে জমা দিয়েছেন
১. নাম প্রকাশে অনিচ্ছুক - এক জন
২. ব্লগার - ফেরদৌসা আপা, নাইজেরিয়া থেকে
৩. ব্লগার - জেসমিন আপা, জার্মানি থেকে
৪. ব্লগার - আছিব ভাইয়ের একক প্রচেষ্টায় গণ বিশ্ববিদ্যালয়, সাভার ক্যাম্পাস থেকে ৬,১১১.০০ টাকা জমা দিয়েছেন। আছিব তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধি হয়ে এই সাহায্য তুলেছেন।
৫. ব্লগার - মাসুম বাদল ভাই
৬. শামীম ভাই - প্রথম আলো ব্লগে নিবন্ধিত নন, তিনি প্রথম আলো ব্লগে রুশানের বিষয়টি জেনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন
৭. রাহাত ভাই - আশরাফুল কবির ভাই এর কাজিন
৮. ফারহানা সুলতানা - রব্বানী চৌধুরীর ভাতিজি
৯. ইরফাত ফারহানা - রব্বানী চৌধুরীর ভাতিজি
১০. ইরফান আহাম্মেদ - নীলসাধু ভাই এর সৌজন্যে
১১. তৃণা - রব্বানী চৌধুরীর মেয়ে বাসরার গৃহ শিক্ষিকা
১২. ব্লগার - সনৎ ঘোষ দাদা
১৩. ব্লগার - সুলতান মাহমুদ ফারুক ভাই
১৪. নাম অজানা একজন - আছিব ভাই এর সৌজন্যে
১৫. ব্লগার - মাটির ময়না ভাই
১৬. ব্লগার - এস এইচ মং মারমা
Al-Arafah Islami Bank Limited এ জমা দিয়েছেন-
১. ব্লগার - কামাল উদ্দিন ভাই
২. ব্লগার - মাঈনউদ্দিন মইনুল ভাই
৩. ব্লগার - কোহিনূর ভাই
৪. জান্নাতুল ফেরদৌস মার্জিন আপা - কোহিনূর ভাই এর শালিকা
৫. ব্লগার - আশরাফুল কবির ভাই
৬. ব্লগার - নীলসাধু ভাই
৭. ব্লগার - স্বপ্নের ফেরিওয়ালা ভাই
৮. ব্লগার - আল ইমরান ভাই
৯. ব্লগার - রব্বানী চৌধুরী।
১০. নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের একজন প্রবাসী ব্লগার ভাই যিনি নিয়মিত আমাদের সাথে থাকেন তিনি পাঠিয়েছেন ১০,৫০০ (দশ হাজার পাঁচ শত) টাকা
১১. নাম অজানা একজন
১২. লিটন ভাই - কোহিনূর ভাই এর সৌজন্যে
১৩. সোহেল ভাই - স্বপ্নের ফেরিওয়ালা ভাই এর সৌজন্যে
১৪. দুলাল ভাই - আল ইমরান ভাই এর সৌজন্যে
১৫. তোফাজ্জল ভাই - কোহিনূর ভাই এর সৌজন্যে
১৬. আফজাল ভাই - কোহিনূর ভাই এর সৌজন্যে
১৭. ব্লগার - মুক্তমন ৭৫ ভাই
১৮. অনিরুদ্ধ রায় ( বিশ হাজার টাকা) কোহিনূর ভাই / মেজদার এর সৌজন্যে
১৯. অশান্ত সমুদ্র
রুশান বাবুর জন্য অর্থ সহায়তা দিতে আমাদের প্রথম আলো ব্লগের সম্মানিত ব্লগার ভাই-বোনরা যে দৃষ্টান্ত দেখিয়েছেন তাতে আমরা অভিভূত হয়েছি, দেখেছি বহু দূরের মানুষ কত কাছের মানুষ হয়ে যায় দ্রুত। রুশান বাবুর সুচিকিৎসার জন্য যারা অর্থ সহায়তা দিয়েছেন সবাইকে আমাদের সালাম ও শ্রদ্ধা।
শিশু রুশানের সুস্থতার জন্য সাহায্য সংগ্রহ কাজে যারা জড়িত এবং যারা এই আহবানে সাড়া দিয়ে শক্তি সাহস যুগিয়েছেন তাদের তাদের কাউকেই কৃতজ্ঞতা ভালোবাসা জানালাম না। কারণ আমি মনে করি এমন মানবিক কাজ কেউ ধন্যবাদ বা কৃতজ্ঞতা পাবার আশায় করেন না। এর অনুভব কিছুটা ভিন্ন, যারা এসবে জড়িত হননি তারা বুঝবেন না এর মর্ম। ভালো থাকুন সবাই।
শিশু রুশানকে নিয়ে ইতিপুর্বে দেয়া সহ ব্লগারদের কিছু পোষ্ট লিংক
রুশানের জন্য ভালোবাসা ... হাত বাড়িয়ে দিন
রুশানের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিন, রুশানকে আপন করে নিন। (আপডেটেড)
রুশানের জন্য ভালোবাসার হাত, মানবতার হাত এখন আলোর পথে - ১
রুশান বাবু এখন আমাদের প্রথম আলো ব্লগে বেশ পরিচিত একটি প্রিয় ও মিষ্টি মুখ।
ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে কাটলো একদিন
রুশান বাবুর জন্য আবেদন
ছবিতে ব্লগারদের সঙ্গে রুশান
মায়ের সঙ্গে রুশান।
মেজদার সঙ্গে রুশান।
ব্লগার সেলিনার সঙ্গে রুশান।
আমার সঙ্গে রুশান।
রুশানের চিকিৎসা কার্যক্রম নিয়ে ব্লগাররা একসাথে আলোচনায় মিলিত হয়েছেন।
লেখক নীল সাধু
- নীল সাধু -এর ব্লগ
- ৭৮ টি মন্তব্য
- ১৮ ডিসেম্বর ২০১২, ১৭:৩০
- উদ্যোগ
প্রিন্ট করুন
- ৭৮ টি মন্তব্য
-
মেজদা১৮ ডিসেম্বর ২০১২, ১৭:৩৮
আমার বন্ধু অনিরুদ্ধ রায়ের বিশ হাজার টাকা রব্বানীর হাতে দিয়াছি যা ব্যাংকের একাউন্টে জমা দিবে। মাজাকাত হারুন জমা দিবে, এই কয়দিন নানা ছুটি, আজ শুনলাম মাজাকাত হারুনের মা গুরুতর অসুস্থ, লাইফ সাপোর্টে আছে। অনেক বয়স। তার জন্য দোয়া কামনা করছি। -
রব্বানী চৌধুরী১৮ ডিসেম্বর ২০১২, ১৮:২৮
কোহিনূর ভাই, হাতে থাকা বিশ হাজার টাকা শীঘ্রই ব্যাংকে জমা হবে। রুশানকে বাঁচিয়ে রাখার আপনার যে চেষ্টা, মানবতায় আপনার যে প্রসারিত হাত, তা আমাদের পক্ষে মাপা সাধ্যের বাইরে। -
আশরাফুল কবীর১৮ ডিসেম্বর ২০১২, ২২:১৪
আমার বন্ধু অনিরুদ্ধ রায়ের বিশ হাজার টাকা রব্বানীর হাতে দিয়াছি যা ব্যাংকের একাউন্টে জমা দিবে। মাজাকাত হারুন জমা দিবে, এই কয়দিন নানা ছুটি, আজ শুনলাম মাজাকাত হারুনের মা গুরুতর অসুস্থ, লাইফ সাপোর্টে আছে। অনেক বয়স। তার জন্য দোয়া কামনা করছি।
#মেজদাকে ভালবাসা...আপনি যেভাবে গাইড করেছেন, আমাদেরকে সামনে থেকে সবকিছু দেখিয়েছেন...সর্বস্থানে পাদপ্রদীপের ন্যায় ঘুরে বেড়িয়েছেন...মনে হয়নি আমরা কোন সমস্যায় পড়েছি...যতোটুকু সাহায্য এ পর্যন্ত এসেছে তার জন্য প্রিয় ব্লগের সকলকে, ব্লগের বাইরের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং ভালবাসা। সকলকে স্যালুট
#সুস্থ শরীরে থাকুন প্রিয় মেজদা..সবসময়


-
অরিত্র অন্বয়১৮ ডিসেম্বর ২০১২, ১৭:৪৮
ভালবাসা রুশান বাবুর জন্য। প্রার্থনা বাবুটা খুব দ্রুতো সেরে উঠুক।
বড়ো ভাইজান, আপনার বন্ধুর মায়ের জন্যও দোয়া রইলো।




-
রব্বানী চৌধুরী১৮ ডিসেম্বর ২০১২, ১৮:২৪
আমাদের নিত্য ছুটা ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে হাজারও কাজের ব্যস্ততায়, রুশানকে ছুঁয়ে দেখা, রুশানের অনেক কিছু জানা ওর মন দেহের অবস্থা। - এটা কখনই ভাবা যাচ্ছে না যে রুশান আমাদের পরিবারের বাইরের একজন। রুশানের ভবিষৎ নিয়ে বড় একটা শংকার মধ্যে থাকতে হচ্ছে প্রতি ক্ষণে। এটা নিশ্চিত করে বলা যায় আমাদের চেষ্টায় আমরা কোন ঘাটতি রাখছি না, তবে রুশানকে বাঁচিয়ে রাখার অনেক ঝুঁকির একটি দীর্ঘ পথ দিন দিন আরও দীর্ঘ হচ্ছে যতই আমরা চিকিৎকের রিপোর্টগুলি হাতে পাচ্ছি। । -
মাইনুল আমিন১৮ ডিসেম্বর ২০১২, ১৮:৩৯
রুশানের জন্যে অবিরাম শুভকামনা -------সুস্থ হয়ে রুশান বাবা-মায়ের কোলে ফিরে আসুক । আর আলো ব্লগ সহ যেসব দরদী মানুষ রুশানের পাশে দাড়িয়েছেন তাঁদের সবার জন্যে একবুক শ্রদ্ধা আর ভালোবাসা থাকলো ---------------
শুভেচ্ছা নীলদা ------------------
-
মেজদা১৮ ডিসেম্বর ২০১২, ১৮:৫৭
আমার বন্ধু মাজাকাত হারুনের মাতা এই মাত্র ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) আমরা ব্লগের সবাই তার আত্মার জন্য শান্তি কামনা করছি। -
কাছের মানুষ ১৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৫
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ।
আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন -
মাইনুল আমিন১৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৫
প্রিয় মেজদা আপনার বন্ধুর আম্মার মৃত্যুর খবরটা শুনে ভীষণ মর্মাহত হলাম ।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন ! -------------------আল্লাহ ওনাকে বেহেস্ত নসীব করুন----------আমিন । -
রব্বানী চৌধুরী১৮ ডিসেম্বর ২০১২, ২২:০১
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন, আল্লাহ ওনাকে বেহেস্ত নসীব করুন এই আমাদের মুনাজাত। -
মোঃ হাসান জাহিদ১৮ ডিসেম্বর ২০১২, ২৩:৫১
ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউ । উনার আত্মার মাগফিরাত কামনা করছি । -
মুক্তমন৭৫১৯ ডিসেম্বর ২০১২, ০৯:৪৬
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন । আল্লাহপাক উনাকে বেহস্ত নসীব করুক। আমিন। -
মাঈনউদ্দিন মইনুল১৮ ডিসেম্বর ২০১২, ২০:৫৩
মহৎ উদ্যোগে বাঙালির আগ্রহ কখন ছিলো না বলুন তো?
আমাদের মুক্তিযুদ্ধ তো এরকম একটি কালেকটিভ উদ্যোগেরই সুফল।
এদেশকে কে থামাতে পারবে বলুন? রুশানকেও কেউ থামাতে পারবে না, ইনশাল্লাহ!
রুশানের বিষয়টিতে ব্লগারদের আগ্রহে আমি নিজেও গর্বিত, সত্যিই প্রথম আলো ব্লগ সব আলোকিত ব্লগারদের কেন্দ্রস্থল। -
রব্বানী চৌধুরী১৮ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
" রুশানের বিষয়টিতে ব্লগারদের আগ্রহে আমি নিজেও গর্বিত, সত্যিই প্রথম আলো ব্লগ সব আলোকিত ব্লগারদের কেন্দ্রস্থল। "
ধন্যবাদ মইনুল ভাই, রুশানের চিকিৎসার বিষয়ে আমরা অনেক আলোকিত মানুষ কাছে পেয়েছি। -
এস এইচ মং মারমা১৮ ডিসেম্বর ২০১২, ২১:০৩
ভীষণ ভাল লাগা এই উদ্যোগে অবিরত অভিনন্দন প্রিয় নীল সাধু................আশাকরি রুশান আবার সুন্দর হেসে উঠবে,পথে পথে হাঁটবে,ফুলের মতো পবিত্র অবয়বে ফিরে ফিরে আনন্দের গান গাইবে । -
আশরাফুল কবীর১৮ ডিসেম্বর ২০১২, ২২:১৮
#প্রিয় মারমা ভাইকে আন্তরিক ধন্যবাদ...সত্যি আপনার আন্তরিকতা মুগ্ধ করার মতোন...ভাল থাকুন সবসময়


-
ফেরদৌসা১৮ ডিসেম্বর ২০১২, ২১:০৫
রুশান সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এই দোয়া করি।
সবার কাছে অনুরোধ সবাই সহযোগিতার হাত প্রসারিত করুন। -
আশরাফুল কবীর১৮ ডিসেম্বর ২০১২, ২২:২১
সবার কাছে অনুরোধ সবাই সহযোগিতার হাত প্রসারিত করুন।
#আসলে আমি ফোনালাপ এবং ব্লগেরে মাধ্যমে যা বুঝতে পারলাম আরো অনেক টাকার প্রয়োজন হবে...এখনো সময় আছে, আমরা সবাই যারা এখনো এগিয়ে আসিনি তারা যদি সকলে আসি হয়তো আরো অনেক দূর যেতে পারবো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ফেরদোসা আপা...
#ভাল থাকুন সবসময়
-
রব্বানী চৌধুরী১৮ ডিসেম্বর ২০১২, ২৩:০৪
রুশানের প্রতি সহযোগিতার হাত যত প্রসারিত হবে - রুশানের সামনের দিনগুলি তত ঝুঁকি মুক্ত হবে, নিজেরাই চিকিৎসকের কাছে বার বার আলোচনা করে বুঝেছি রুশানের জীবনে অনেক ঝুঁকি। -
অনিন্দ্য অন্তর অপু১৮ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
ছোট্ট পরীটা জানেও না এত্ত বড় একটা অসুখ ওর মধ্যে বাসা বেঁধেছে। ও না জানুক, সবার ভালবাসাটুকু নিয়ে সুস্থ হয়ে উঠবেই সোনামনি।
ভালবাসা ওর জন্য

-
আছিব চৌধুরী১৯ ডিসেম্বর ২০১২, ০১:০৮
হুম ঠিক বলেছেন, ওর প্রতি আমাদের আরও কিছু দায়িত্ব ও কর্তব্য থেকে যাবে, ইনশাল্লাহ রুশান আমাদের সবার মাঝে সুস্থ্য হয়ে ফিরে আসবে


-
আমি কালপুরুষ১৯ ডিসেম্বর ২০১২, ০১:১৯
যে রুশানকে এতগুলো মানুষ ভালবাসে সে কি কখনও সুস্থ না হয়ে পারে !
এই রুশান একদিন বড় হবে এবং সে সহস্র রুশানকে আমাদের মতই ভালবাসবে। এই প্রার্থনায় শুভ রাত্রি । -
রব্বানী চৌধুরী১৯ ডিসেম্বর ২০১২, ১১:৩২
প্রিয় কাল পুরুষ, লক্ষ্য করলে দেখবেন যে আমাদের প্রায় কয়েক হাজার সন্মানিত ব্লগারের মধ্য থেকে বিকাশের মাধ্যমে সহায়তা দিয়েছেন মাত্র ৭ জন সন্মানিত ব্লগার আর ব্যাংকের মাধ্যমে ৮ জন সন্মানিত ব্লগার সহায়তা দিয়েছেন, বাকিরা ব্লগের বাইরে থেকে সহায়তা দিয়েছেন। পরিবারটি অত্যান্ত নিরাপয় হয়েই আমাদের কাছে সহায়তা চেয়েছিলেন আর আমরা যথা সম্ভব সাধ্য মত আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি, -
গেদু চাচা১৯ ডিসেম্বর ২০১২, ১২:০১
যে রুশানকে এতগুলো মানুষ ভালবাসে সে কি কখনও সুস্থ না হয়ে পারে !
এই রুশান একদিন বড় হবে এবং সে সহস্র রুশানকে আমাদের মতই ভালবাসবে।
-
মুক্তমন৭৫১৯ ডিসেম্বর ২০১২, ২৩:১২
লক্ষ্য করলে দেখবেন যে আমাদের প্রায় কয়েক হাজার সন্মানিত ব্লগারের মধ্য থেকে বিকাশের মাধ্যমে সহায়তা দিয়েছেন মাত্র ৭ জন সন্মানিত ব্লগার আর ব্যাংকের মাধ্যমে ৮ জন সন্মানিত ব্লগার সহায়তা দিয়েছেন, বাকিরা ব্লগের বাইরে থেকে সহায়তা দিয়েছেন
কথা কওনের মাইনষের অভাব হয়না। বাপের/চাচার পকেট মারিয়া নেটগুপচিতে ঢুকিয়া ফেসবুকাইতে পারে সক্কলে। আবার হেইখানে গ্রুপও বানায় কেউ কেউ নিজেগো হীন স্বার্থের লাগি। গার্ল ফ্রেন্ডেরে লগে লইয়া চাইনিজ খাইবার পয়সা'র অভাব হয়না, শুধু অভাব হয় এইখানে। আরও কত হাজার হাজার উদাহারন আছে, কইলাম না। সবডিরে চিনা ফালাইলাম। যতসব। -
মুক্তমন৭৫১৯ ডিসেম্বর ২০১২, ০৯:৫২
রুশানের জন্য মানবতার খাতিরে প্রথম আলোর সকল নিয়মিত ব্লগার ভাই বোনদের আবারও বিনীত অনুরোধ রইলো, অন্তত এই ছোট্টো বাচ্চাটির জন্য সব ভুলে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মনে রাখুন, সন্তান আমার আপনার সকলের ঘরেই রয়েছে। আজ যদি আপনার নিজের সন্তান এভাবে অসুস্থ হোতো আর আপনার সামর্থ্য না থাকতো সব খরচ চালিয়ে নেবার, তখন কি করতেন? আসুন, আমরা সকলেই নিজেদের মাঝের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে এক সংগে এই ভালো একটি কাজে অংশগ্রহন করি। মুখে মুখে ভালো মানুষ না সেজে কাজের মাঝেই তার প্রমান রাখি। প্লিজ। সকলেই আপনাদের মানবতার হাত, ভালোবাসার হাত বাড়িয়ে দিন এই মাসুম বাবুটার জন্য। -
রব্বানী চৌধুরী১৯ ডিসেম্বর ২০১২, ১২:১৩
প্রিয় মুক্তমন ভাই
অনেক দূর থেকে আপনি যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, যেখানে পরিবারটি / আমরা, আপনাদের / আপনার উদারতার কথা শ্রদ্ধা ভরে স্মরণ করি, আপনাদেন সহায়তাটি সঠিক ভাবে ব্যবহার হয় তা আমরা কয়েকজন মিলে দৃশ্যমান সহায়তা দিয়ে যাচ্ছি, প্রতি বিষয়ে রুশানের সিদ্বান্ত দেওয়ার জন্য পরিবারটি আমাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। দোয়া করবেন। -
মুক্তমন৭৫১৯ ডিসেম্বর ২০১২, ২৩:০০
প্রিয় রব্বানী ভাই,
সালাম রইলো। আমরা সকলেই জানি যে বাবুটার জন্য আপনারা সকলে মিলে সঠিক সিদ্ধান্তই নেবেন।
দোয়া রইলো আমাদের সকলের পক্ষ থেকে।
@ আছিব ভাই, ---
-
রব্বানী চৌধুরী২০ ডিসেম্বর ২০১২, ০০:২৬
অবশ্যই আপনাদের দোয়া থাকবে, আর আপনি হচ্ছেন রুশানকে সহায়তা করার প্রথমের দিকের একজন আলোকিত মানুষ। আর জেনে খুশি হবেন যে আপনার সহযোগিতা থেকে শিশুটি সু চিকিৎসা পেতে শুরু করেছে। ভালো থাকবেন মাসুদ ভাই। -
রব্বানী চৌধুরী১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৩৩
প্রিয় মং মারমা, আপনার পাঠানো অর্থ সহায়তা আমার বিকাশ নাম্বারে পেয়েছি, সুদূর রাঙামাটি থেকে আপনি যে মানবতার হাত প্রশারিত করলেন তার কৃতজ্ঞতা জানাবার ভাষা আমাদের বা রুশান পরিবারের নেই। আপনার সহায়তার মধ্য দিয়ে একটি শিশু সুচিকিৎসা পেতে শুরু করেছে তবে রুশানের বিষয়টি বা শরীরের অবস্থা সত্যই অনেক ঝুঁকির। ভালো থাকবেন প্রিয় মং মারমা। -
রব্বানী চৌধুরী১৯ ডিসেম্বর ২০১২, ২৩:৪১
সন্মানিত ব্লগার ভাই ও বোনেরা, আজ ( ডিসেম্বর ১৯, ২০১২ ) রাত ১১.০০ টা পর্যন্ত আমাদের কাছে যারা টাকা পাঠিয়েছেন তার একটি বিবরণী দেওয়া হলো, পরে নাম গুলি মূল পোষ্টে যুক্ত করে দেওয়া হবে এবং সন্মানিত অর্থ প্রদানকারীর সন্মাতিতে টাকার অংকও প্রকাশ করা যেতে পারে বা করা হবে।
বিকাশ একাউন্ট নাম্বারটিতে জমা দিয়েছেন
১. নাম প্রকাশে অনিচ্ছুক - এক জন
২. ব্লগার - ফেরদৌসা আপা, নাইজেরিয়া থেকে
৩. ব্লগার - জেসমিন আপা, জার্মানি থেকে
৪. ব্লগার - আছিব ভাইয়ের একক প্রচেষ্টায় গণ বিশ্ববিদ্যালয়, সাভার ক্যাম্পাস থেকে ৬,১১১.০০ টাকা জমা দিয়েছেন। আছিব তার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধি হয়ে এই সাহায্য তুলেছেন।
৫. ব্লগার - মাসুম বাদল ভাই
৬. শামীম ভাই - প্রথম আলো ব্লগে নিবন্ধিত নন, তিনি প্রথম আলো ব্লগে রুশানের বিষয়টি জেনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন
৭. রাহাত ভাই - আশরাফুল কবির ভাই এর কাজিন
৮. ফারহানা সুলতানা - রব্বানী চৌধুরীর ভাতিজি
৯. ইরফাত ফারহানা - রব্বানী চৌধুরীর ভাতিজি
১০. ইরফান আহাম্মেদ - নীলসাধু ভাই এর সৌজন্যে
১১. তৃণা - রব্বানী চৌধুরীর মেয়ে বাসরার গৃহ শিক্ষিকা
১২. ব্লগার - সনৎ ঘোষ দাদা
১৩. ব্লগার - সুলতান মাহমুদ ফারুক ভাই
১৪. নাম অজানা একজন - আছিব ভাই এর সৌজন্যে
১৫. ব্লগার - মাটির ময়না ভাই
১৬. ব্লগার - এস এইচ মং মারমা
Al-Arafah Islami Bank Limited এ জমা দিয়েছেন-
১. ব্লগার - কামাল উদ্দিন ভাই
২. ব্লগার - মাঈনউদ্দিন মইনুল ভাই
৩. ব্লগার - কোহিনূর ভাই
৪. জান্নাতুল ফেরদৌস মার্জিন আপা - কোহিনূর ভাই এর শালিকা
৫. ব্লগার - আশরাফুল কবির ভাই
৬. ব্লগার - নীলসাধু ভাই
৭. ব্লগার - স্বপ্নের ফেরিওয়ালা ভাই
৮. ব্লগার - আল ইমরান ভাই
৯. ব্লগার - রব্বানী চৌধুরী।
১০. নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের একজন প্রবাসী ব্লগার ভাই যিনি নিয়মিত আমাদের সাথে থাকেন তিনি পাঠিয়েছেন ১০,৫০০ (দশ হাজার পাঁচ শত) টাকা
১১. নাম অজানা একজন
১২. লিটন ভাই - কোহিনূর ভাই এর সৌজন্যে
১৩. সোহেল ভাই - স্বপ্নের ফেরিওয়ালা ভাই এর সৌজন্যে
১৪. দুলাল ভাই - আল ইমরান ভাই এর সৌজন্যে
১৫. তোফাজ্জল ভাই - কোহিনূর ভাই এর সৌজন্যে
১৬. আফজাল ভাই - কোহিনূর ভাই এর সৌজন্যে
১৭. ব্লগার - মুক্তমন ৭৫ ভাই
১৮. অনিরুদ্ধ রায় ( বিশ হাজার টাকা) কোহিনূর ভাই / মেজদার এর সৌজন্যে -
মুক্তমন৭৫২০ ডিসেম্বর ২০১২, ০০:০৬
অনেক অনেক ধন্যবাদ জানাই সকলকেই।
রব্বানী ভাই, আপনি ব্লগার 'অশান্ত সমুদ্র' নামটিও যুক্ত করে দেবেন প্লিজ। -
রব্বানী চৌধুরী২০ ডিসেম্বর ২০১২, ০০:২২
ধন্যবাদ, মুক্তমন ভাই, পরবর্তি আপডেটে ব্লগার 'অশান্ত সমুদ্র' নাম যুক্ত করে দিব। ভলো থাকবেন মুক্তমন ভাই। -
রব্বানী চৌধুরী২০ ডিসেম্বর ২০১২, ০০:২০
খুব ফুটফুটে রুশান যখন হাতপাতালের করিডোরে দৌড়া দৌড়ি করত তখন সে সবার দৃষ্টি কাড়ত, নার্স, ভিজিটররা গায়ে ছুঁয়ে আদর করে দিত। চার দিন ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে থাকার পরে ও মালয়সিয়ার এক অভিজ্ঞ চিকিৎসক দেখার পরে এ দেশে চিকিৎসার সম্ভনাকে না করে দিয়ে বরং সিংগাপুরে নিয়ে যেতে বলেছে। বা ঔষধের উপরে থাকতে বলেছে।
আজ রোশানকে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতাল থেকে রিলিজ করে, ইউনাইটেড হাসপাতালের এক অভিজ্ঞ চিকিৎসককে দেখনো হয়েছে, তারা একটা ফলাফল জানাবে আগামী রোববার। ভারতে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে আর এর জন্য আরো সহায়তা বেশ জরুরি হয়ে দাড়িয়েছে আর সকলে মিলে চেষ্টাও করা হচ্ছে। ধন্যবাদ মাটির ময়না, ভালো থাকবেন। রুশানের জন্য দোয়া করবেন। -
মোসাদ্দেক২০ ডিসেম্বর ২০১২, ১৪:০২
আমার তাৎক্ষণিক সাধ্যমত অংশগ্রহণ করলাম। নম্বর শেষে ৩০। শুভকামনা রইল...........
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক