রুশানের জন্য ভালোবাসার হাত, মানবতার হাত এখন আলোর পথে - ২

আজও রুশানের পরিবারের সাথে ফোনে কথা হল, প্রতি রাতে বেশ সমস্যা হয় রুশান বাবুকে নিয়ে, বেশি নড়চড়া করা মানা, আবার বমি হয় ঘন ঘন, বুঝানো যায় না অনেক কিছু তাঁকে, এ সব কথা শুনলে আমাদের মধ্যে একটি অসহায়ত্ববোধ কাজ করে, খুব অল্প সময়ের মধ্যে রুশান বাবু এখন আমাদের প্রথম আলো ব্লগে বেশ পরিচিত একটি প্রিয় মিষ্টি মুখ।
প্রথম আলো ব্লগের সন্মানিত ব্লগার ভাই ও বোনেরা পূর্বের বেশ কয়েকটি পোষ্ট থেকে রুশানের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত আছেন। সুবিধার জন্য পূর্বের লিংকগুলি আবারও যুক্ত করা হল।
রুশানের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিন, রুশানকে আপন করে নিন।
রুশানের জন্য ভালোবাসার হাত, মানবতার হাত এখন আলোর পথে - ১
রুশান বাবু এখন আমাদের প্রথম আলো ব্লগে বেশ পরিচিত একটি প্রিয় ও মিষ্টি মুখ।
রুশানের জন্য ভালোবাসার হাত, মানবতার হাত এখন আলোর পথে, আর এগিয়েছে অনেক দূর....... । প্রথম আলো ব্লগের সন্মানিত ব্লগার ভাই ও বোনদের কাছ থেকে আমরা ইতিমধ্যে যথেষ্ট সাড়া পেতে শুরু করেছি। প্রতি দিনই অনেকেই ফোন করে, যোগাযোগ করে তহবিলে কত টাকা জমা হল, কারা কারা সহযোগিতা করেছেন নানান প্রশ্নের উত্তর দিতে হয় নিজের কর্ম ব্যস্ততার মধ্যেও।
আমরা প্রথম আলো ব্লগের ব্লগারগন সম্মিলিতভাবে শিশু রুশানের চিকিৎসা তহবিল সংগ্রহে একযোগে কাজ করার ফলে আমরা এখন একটি দৃশ্য মান পর্যায়ে পৌঁছিয়েছি আর এ প্রচেষ্টা অব্যহত থাকবে আরো কিছু দিন। আগামী ১৫ ই ডিসেম্বর রুশান বাবু ঢাকা আসবে চিকিৎকের পরামর্শের জন্যে, ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে আবারও ভর্তি করা হবে। উল্লেখ্য যে, একজন সুস্থ মানুষের হার্টে তিনটি ভাল্ব থাকে রুশান জন্ম নিয়েছে দুইটি ভাল্ব নিয়ে এর মধ্যে একটি ভাল্বের মুখ খুব সরু, অন্যটি ঠিকভাবে কাজ করতে পারে না, এর ফলে রুশানের মস্তিষ্ককে ঠিকভাবে রক্ত প্রবাহিত করতে পারে না, রুশানের সবসময় মাথা ঘুরায় এবং প্রায়ই তার রক্ত চাপ নীচে নেমে যায়। সেই সাথে বমি হয়।
সকলের অবগতির জন্য ও রুশানের চিকিৎসার সাহায্যের জন্য বিকাশ একাউন্ট নাম্বারটি আবারও উল্লেখ্য করা হলো : 01972-269085
দেশ অথবা দেশের বাইরে থেকে যারা ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা পাঠানোর জন্য ব্যাংক একাউন্টের বিস্তারিত নিচে আবারও দেওয়া হল:
Name : Md. Golam Rabbani Chowdhury
Bank Name : Al-Arafah Islami Bank Limited
Branch : Gulshan,
A/c # : 0541120017586
( Swift code : ALARBDDHO86 )
রুশান বাবুর জন্য অর্থ সহায়তা দিতে আমাদের প্রথম আলো ব্লগের সন্মানিত ব্লগার ভাই-বোনরা যে দৃষ্টান্ত দেখিয়েছেন তাতে আমরা অভিভুত হয়েছি, দেখেছি বহু দূরের মানুষ কত কাছের মানুষ হয়ে যায় দ্রুত। রুশান বাবুর সুচিকিৎসার জন্য যারা অর্থ সহায়তা দিয়েছেন সবাইকে আমাদের ছালাম ও শ্রদ্ধা।
সন্মানিত ব্লগার ভাই ও বোনেরা, আজ ( ডিসেম্বর১১, ২০১২ ) দুপুর ১.০০ টা পর্যন্ত আমাদের কাছে যারা টাকা পাঠিয়েছেন তার একটি বিবরণী দেওয়া হলো, পরে নাম গুলি মূল পোষ্টে যুক্ত করে দেওয়া হবে এবং সন্মানিত অর্থ প্রদানকারীর সন্মাতিতে টাকার অংকও প্রকাশ করা যেতে পারে বা করা হবে।
বিকাশ একাউন্ট নাম্বারটিতে (: 01972-269085 ) জমা দিয়েছেন
১. নাম প্রকাশে অনুচ্ছুক - এক জন
২. ব্লগার - ফেরদৌসা আপা, নাইজারিয়া থেকে
৩. ব্লগার - জেসমিন আপা, জার্মানী থেকে
৪. ব্লগার - আছিব ভাইয়ের একক প্রচেষ্টায় গণ বিশ্ববিদ্যালয়, সাভার ক্যাম্পাস থেকে ৬,১১১.০০ টাকা জমা দিয়েছেন।
আছিব ভাই তাঁর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধি হয়ে এই সাহায্য তুলেছেন।
৫. ব্লগার - মাসুম বাদল ভাই
৬. শামীম ভাই ( প্রথম আলো ব্লগে নিবন্ধিত নন, তিনি প্রথম আলো ব্লগে রোশানের বিষয়টি জেনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।)
৭. রাহাত ভাই (. আশরাফুল কবির ভাই এর কাজিন)
৮. ফারহানা সুলতানা ( রব্বানী চৌধুরীর ভাতিজি)
৯. ইরফাত ফারহানা ( রব্বানী চৌধুরীর ভাতিজি)
১০. ইরফান আহাম্মেদ ( নীলসাধু ভাই এর সৌজন্যে )
১১. তৃণা : ( রব্বানী চৌধুরীর মেয়ে বাসরার গৃহ শিক্ষিকা )
১২. ব্লগার - সনৎ ঘোষ দাদা
১৩. ব্লগার - সুলতান মাহমুদ ফারুক ভাই
১৪. নাম অজানা একজন: (আছিব ভাই এর সৌজন্যে)
১৫. ব্লগার - মাটির ময়না ভাই
Al-Arafah Islami Bank Limited এ জমা দিয়েছেন ।
( ব্যাংক একাউন্টের বিস্তারিত :
Name : Md. Golam Rabbani Chowdhury
Bank Name : Al-Arafah Islami Bank Limited
Branch : Gulshan,
A/c # : 0541120017586
( Swift code : ALARBDDHO86 )
১. ব্লগার - কামাল উদ্দিন ভাই
২. ব্লগার - মাঈনউদ্দিন মইনুল ভাই
৩. ব্লগার - কোহিনূর ভাই
৪. জান্নাতুল ফেরদৌস মার্জিন আপা (কোহিনূর ভাই এর শালিকা)
৫. ব্লগার - আশরাফুল কবির ভাই
৬. ব্লগার - নীলসাধু ভাই
৭. ব্লগার - স্বপ্নের ফেরিওয়ালা ভাই
৮. ব্লগার - আল ইমরান ভাই
৯. ব্লগার - রব্বানী চৌধুরী।
১০. নাম প্রকাশে অনুচ্ছুক আমাদের একজন প্রবাসী ব্লগার ভাই যিনি নিয়মিত আমাদের সাথে থাকেন তিনি আজ পাঠিয়েছেন ১০,৫০০ (দশ হাজার পাঁচ শত) টাকা।
১১. নাম অজানা একজন:
১২. লিটন ভাই (কোহিনূর ভাই এর সৌজন্যে)
১৩. সোহেল ভাই ( স্বপ্নের ফেরিওয়ালা ভাই এর সৌজন্যে)
১৪. দুলাল ভাই ( আল ইমরান ভাই এর সৌজন্যে)
১৫. তোফাজ্জল ভাই (কোহিনূর ভাই এর সৌজন্যে)
১৬. আফজাল ভাই (কোহিনূর ভাই এর সৌজন্যে)
১৭. ব্লগার - মুক্তমন ৭৫ ভাই
অনেকের তৎক্ষণাৎ সাড়া দেওয়ার মধ্য দিয়ে ও অর্থ সহয়তা দানের মাধ্যমে একটি অসহায় শিশু রুশান বাবু বেঁচে থাকবে এই সুন্দর পৃথিবীতে। আমাদের এই বিশ্বাস এখন দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে।
সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি অনেক আলোকিত মানুষও।
দার্শনিক বার্নাশ স এর একটি কথা দিয়ে আপডেটেড পোষ্ট শেষ করি - " কল্পনা বা স্বপ্ন হচ্ছে কোন কিছু সৃষ্টির গোড়ার কথা, "
আমরা নিয়মিত স্বপ্ন দেখে যাচ্ছি রুশান সুন্থ হয়ে হৈ হৈ করে সারা ঘর, মাঠ, স্কুলে ঘুরে বেড়াচ্ছে, রুশানের মা, আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব, পাড়া-পড়শীর মধ্যে, আমাদের মনেও হাসি ফুটছে। আমরা হাসি মুখে রুশান বাবুর সাথে খেলা করছি, ক্লিক ক্লিক করে ছবি তুলে বেড়াচ্ছি।
আমরা চাই নি একটি অলৌকিক ঘটনার মধ্য দিয়ে রুশান বাবু সুস্থ হয়ে উঠুক, আমরা চেয়েছি সকলের সহযোগিতায় রুশানের চিকিৎসা বাবদ অর্থ সহায়তা দিতে - এই জন্য আমরা আহ্বান জানিয়েছি ৩০ টাকা হোক, ১০০ টাকা হোক, ১,০০০ টাকা বা আরও বেশি অর্থ নিয়ে সামর্থ মত সবাই এগিয়ে আসুন, আর এই মানবতার ডাকে সারা দিয়ে অনেকেই এসেছেন আরও আসছেন।

ইতিমধ্যে অনেকেই আমাদের কাছ থেকে রুশানের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়েছেন, সন্মানিত ব্লগারগন যারা নিকটবর্তি বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন চালানোর জন্যে ডকুমেন্ট পেতে আগ্রহী আমাদেরকে ই-মেইল আই-ডি জানালে আমরা তা পাঠিয়ে দিব। ডকুমেন্টগুলি এখন আমাদের হাতে।

লেখক রব্বানী চৌধুরী
- রব্বানী চৌধুরী -এর ব্লগ
- ১১৪ টি মন্তব্য
- ০৯ ডিসেম্বর ২০১২, ২০:৪৯
- উদ্যোগ
প্রিন্ট করুন
- ১১৪ টি মন্তব্য
-
ফেরদৌসা০৯ ডিসেম্বর ২০১২, ২১:০৫
সংবাদটি শুনার পরে আমাদের মনে অনেক আশার সন্চার হল যে সত্যই রুশানের জন্য আমাদের ভালোবাসার হাত, মানবতার হাত এখন আলোর পথে।
খুবই ভাল একটি খবর। মুক্তমন ৭৫ কে শ্রদ্ধা -
মোঃ হাসান জাহিদ০৯ ডিসেম্বর ২০১২, ২১:০৭
শুনে খুব খুশি হলাম । মুক্তমন ভাইয়ের জন্য রইলো অনেক অনেক ভালবাসা । আশা করছি সবাই এগিয়ে আসবেন । ইনশাআল্লাহ্ রুশান ভালো হয়ে উঠবে ।

-
মুক্তমন৭৫০৯ ডিসেম্বর ২০১২, ২১:১৩
প্রিয় রব্বানী ভাই,
আপনাদের সকলকেই অন্তরের গভীর থেকে সালাম জানাই এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
এই আহবানে সারা দিয়ে আমাদের সংগে ভিনদেশী মানুষও এগিয়ে এসেছে, যাঁদের এক একজনের ধর্ম এক এক রকমের। এইটা আমাদের রুশান বাবার কত বড় একটা ব্যাপার, আমাদের সকলের জন্যই কত বড় একটা পাওয়া, তাইনয়কি?
আমি বিনীত এবং পূর্ণ শ্রদ্ধার সংগে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রধান প্রকৌশলী (বাংলাদেশী), প্রধান কর্মকর্তা (বাংলাদেশী) সহ প্রথম(ফাস্ট) ইঞ্জেনিওয়র (ইন্দোনেশিয়ান), ২য় কর্মকর্তা (চাইনিজ), ৩য় কর্মকর্তা (ইন্দোনেশিয়ান), ৩য় প্রকৌশলী (চাইনিজ), চতুর্থ প্রকৌশলী (চাইনিজ) কে, এঁদের সকলেই আমার আহ্বানে মানবতার কাছে ছুটে এসেছেন জন্য।
মহান আল্লাহতায়ালা অবশ্যই ছোট্ট এই রুশান বাবাটাকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। -
মুক্তমন৭৫০৯ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
শুধু আমাকেই নয় জাহিদ ভাই। আমাদের প্রধান প্রকৌশলী সাহেবও যথেষ্ট সহযোগিতা করেছেন। ধন্যবাদ এবং সালাম তাঁকেও জানাই। যদিও সে আমাদের এই ব্লগে প্রায়শই উঁকি ঝুঁকি মারে---
-
মেজদা০৯ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
এভাবে সবাই যদি যার যার অবস্থান থেকে একটু মুখ খুলে বলেন তাহলে একটা জীবন বেঁচে যায়।

-
আলইমরান ০৯ ডিসেম্বর ২০১২, ২২:১০
অসংখ্য ধন্যবাদ মুক্তমন ভাই এবং সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়া প্রতিটি মানুষের প্রতি। -
মাঈনউদ্দিন মইনুল০৯ ডিসেম্বর ২০১২, ২২:১২
আমাদের সকলের শুভকামনা রুশানের জন্য আছে। সর্বোপরি পরম করুনাময়ের অসীম কৃপা।
রব্বানী চৌধুরী ভাইকে দৈনন্দিন কাজের ফাকেও নিয়মিত আপডেট দেবার জন্য ধন্যবাদ। -
আশরাফুল কবীর০৯ ডিসেম্বর ২০১২, ২২:২৭
আমরা চাই নি একটি অলৌকিক ঘটনার মধ্য দিয়ে রুশান বাবু সুস্থ হয়ে উঠুক, আমরা চেয়েছি সকলের সহযোগিতায় রুশানের চিকিৎসা বাবদ অর্থ সহায়তা দিতে - এই জন্য আমরা আহ্বান জানিয়েছি ৩০ টাকা হোক, ১০০ টাকা হোক, ১,০০০ টাকা বা আরও বেশি অর্থ নিয়ে সামর্থ মত সবাই এগিয়ে আসুন, আর এই মানবতার ডাকে সারা দিয়ে অনেকেই এসেছেন আরও আসছেন।

-
লুৎফুন নাহার জেসমিন০৯ ডিসেম্বর ২০১২, ২৩:১৫
অল্প অল্প সাহায্য থেকেই একটি বড় অংক বের হয়ে আসবে । সবাই এগিয়ে আসুন সাধ্যমত ।
আপনার প্রতিদিনের ব্যস্ততার মাঝেও এই মহৎ কাজে সময় দিচ্ছেন । এটা অনেক বড় ভালোবাসা ।
ভালো থাকবেন । -
সেলিনা ইসলাম১০ ডিসেম্বর ২০১২, ০৫:১৯
দোয়া করি রুশান তুমি এই কষ্টকে জয় করে খুব তাড়াতাড়ি হেসে উঠো!
এই মহৎ কাজের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানাই। -
কামাল উদ্দিন১০ ডিসেম্বর ২০১২, ০৮:৩৮
রুশানের প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি । -
নূর মোহাম্মদ নূরু১০ ডিসেম্বর ২০১২, ১০:০৯
এই মহৎ কাজের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ।
ইনশাআল্লাহ্ রুশান ভালো হয়ে উঠবে। -
সাঈদ মোহাম্মদ ভাই ১০ ডিসেম্বর ২০১২, ১৩:২৬
মহতী কাজ এগিয়ে যাচ্ছে। সবার সতস্ফুর্ত সহযোগিতায় একটি শিশু আবার আলো ঝলমল করে হেসে উঠবে। আবার ছন্দে ছন্দে হেঁটে বেড়াবে। ছোট্ট শিশু রুশানের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ্ যেন মাসুম এই ছোট্ট শিশুকে ক্ষমা করে দেন। শিশুটির জন্য যা ভাল তাই যেন কবুল করেন।
প্প্রিরতিটি মুহূর্ত আপডেটের জন্য রব্বানী চৌধুরী ভাইকে ধন্যবাদ জানাই।

-
মেহেদী হাসান মানিক১০ ডিসেম্বর ২০১২, ১৪:২৯
আপনাদের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা না জানিয়ে পারছি না।
সব খবরাখবর এবং আপনাদের আমাদের মধ্যে যোগাযোগ রাখতে এই গ্রুপে একটু উকি দিয়েন । -
মোঃ সুলতান মাহমুদ ফারুক১০ ডিসেম্বর ২০১২, ১৬:৪৪
ক্ষমা চাচ্ছি সবার কাছে বেশ কিছু কারনে ব্লগে উপস্থিত হতে পারিনি বলে।
তবে অবশ্যই দোয়া করেছি যেন রুশান ভালো হয়ে ওঠে।
সেই সাথে কামনা করেছি যেন সবার মাঝে মানবতা জাগে, সহমর্মিতা জাগে,
ভালবাসা জাগে এবং সবাই সামর্থ অনুযায়ী সাহায্যের জন্য এগিয়ে আসে।
আল্লাহ নিশ্চয় দয়াশীল।
মানবতার জয় হোক। -
মেজদা১০ ডিসেম্বর ২০১২, ১৭:৩৪
অনেক সাড়া পাচ্ছি, যারা এখনও সাড়া দেন নি আশা করি আপনারা দ্রুত সাড়া দেবেন। আমার কিছু আপনজন দ্রুত জমা দেবে। ধন্যবাদ -
মেজদা১০ ডিসেম্বর ২০১২, ১৮:৫৭
অনেক অনেক ধন্যবাদ মাটির ময়না আপনার সহযোগিতার জন্য। আমরা আস্তে আস্তে গন্তব্যে যাচ্ছি সবার সাহায্যে।
-
মোঃ হাসান জাহিদ১০ ডিসেম্বর ২০১২, ২৩:৩১
অনেক অনেক ধন্যবাদ এবং ভালবাসা রইলো মাটির ময়না ভাইয়ের জন্য ।

-
মেজদা১০ ডিসেম্বর ২০১২, ১৯:৪৩
মুক্তমন৭৫ সম্বন্ধে আর কি লিখবো। আপনাদের সাথে থাকতে পারে আমরা গর্ভবোধ করি।
আসুন সবাই- পায়ে পা মিলাই।

-
স্বপ্নের ফেরিওয়ালা১০ ডিসেম্বর ২০১২, ২২:১৬
মুক্তমন৭৫ ভাইকে স্যালুট

এ মহৎ কাজটির দায়িত্ব নেয়ার জন্য প্রিয় রব্বানী ভাইকে ধন্যবাদ। যারা এই মহৎ কাজে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অংশ গ্রহন করিনি তারা আশা করি পাশে এসে দাঁড়াবেন। আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় হয়তো রুশান সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে যাবে। তার দু চোখে নিয়ে যাবে আগামীর স্বপ্ন। আমরা কি পারি না রুশানের চোখে সে স্বপ্ন তুলে দিতে? তাই আসুন আমরা সবাই এগিয়ে আসি রুশানকে এই পৃথিবীকে দেখার সুযোগ করে দেই। -
মোঃ হাসান জাহিদ১০ ডিসেম্বর ২০১২, ২৩:৩৫
অনেক অনেক ধন্যবাদ ও ভালবাসা রইলো মুক্তমন ভাই এবং উনার কলিগদের জন্য ।

-
মুক্তমন৭৫১২ ডিসেম্বর ২০১২, ২১:২১
আপানাদের সকলকেই আমার সালাম জানাই। ভালো থাকবেন।
দোয়া করছি, বাবুটার সুচিকিৎসা যেন হতে পারে আমাদের সকলেরই এই সামান্য সহযোগিতাতেই। -
লুৎফুন নাহার জেসমিন১০ ডিসেম্বর ২০১২, ২১:১৫
মাটির ময়না ভাই , মুক্তমন ভাইদের সাহায্য আমাদের আরও অনেক কে সাহায্য করতে উৎসাহিত করবে এ আমার দৃঢ় বিশ্বাস । আপনাদের মত সহব্লগারদের পেয়ে আমি খুব গর্বিত । মানুষের জন্যই মানুষ ।
আল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুক । এই দোয়া রইলো । -
মাঈনউদ্দিন মইনুল১০ ডিসেম্বর ২০১২, ২১:২২
মাটিরময়না ভাই, মুক্তমনা ভাইয়ের অবদান সত্যিই বিশেষ তাৎপর্যপূর্ণ হবে।
তাদের উভয়কেই অনেক কৃতজ্ঞতা। -
মোঃ হাসান জাহিদ১০ ডিসেম্বর ২০১২, ২৩:৪৫
আল্লাহ আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুক । এই দোয়া রইলো ।
আমিন -
স্বপ্নের ফেরিওয়ালা১০ ডিসেম্বর ২০১২, ২২:১৯
এ মহৎ কাজটির দায়িত্ব নেয়ার জন্য প্রিয় রব্বানী ভাইকে ধন্যবাদ। পোস্টটি সঞ্চালক কর্তৃক নির্বাচিত করে রাখার জন্য ব্লগ সঞ্চালককে ধন্যবাদ জানাচ্ছি।যারা এই মহৎ কাজে অংশগ্রহণ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অংশ গ্রহন করিনি তারা আশা করি পাশে এসে দাঁড়াবেন। আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় হয়তো রুশান সুস্থ হয়ে তার মায়ের কোলে ফিরে যাবে। তার দু চোখে নিয়ে যাবে আগামীর স্বপ্ন। আমরা কি পারি না রুশানের চোখে সে স্বপ্ন তুলে দিতে? তাই আসুন আমরা সবাই এগিয়ে আসি রুশানকে এই পৃথিবীকে দেখার সুযোগ করে দেই। -
মেজদা১২ ডিসেম্বর ২০১২, ২০:৪৬
আমার আহবানে ছোট বেলার বন্ধু, শিশুকাল থেকে আজও একই সাথে চলছি ও ব্যবসা করছি অনিরুদ্ধ রায় রুমানের চিকিৎসা বাবদ ২০,০০০.০০ (বিশ হাজার) টাকা দিয়াছে।
আমার আরেক বন্ধু আগামীকাল ১৫,০০০.০০ টাকা দিবে। আশা করি সকলের সহযোগিতায় রুশানের চিকিৎসা আমরা করতে পারবো ইনশাল্লাহ। -
মাঈনউদ্দিন মইনুল১২ ডিসেম্বর ২০১২, ২১:২৫
প্রিয় মেঝদা, এটা আপনার আন্তরিক প্রচেষ্টার ফল। আপনাকেও কৃতজ্ঞতা! -
ফেরদৌসা১২ ডিসেম্বর ২০১২, ২১:২৯
কোহিনুর ভাই ও উনার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
সবাই যদি এমন করে যার যার সামর্থ্য অনুযায়ী অভাবী ও দুঃখী মানুষের পাশে এসে দাঁড়াত , দেশটা অনেক সুন্দর হত। -
মেজদা১২ ডিসেম্বর ২০১২, ২১:৩৫
আমার অন্য বন্ধুর নাম মাজাকাত হারুন, চেয়ারম্যান, এক্সপ্রেস ইন্সিউরেন্স লিমিটেড। সে এক্সিম ব্যাংকের ডাইরেক্টর। চারু মান্নান চিনে। -
নীল সাধু১২ ডিসেম্বর ২০১২, ২০:৫৩
অনিরুদ্ধ রায় সহ আপনার বন্ধুটির জন্য
প্রথম আলো ব্লগের সবার পক্ষ থেকে ভালবাসা রইলো কোহিনূর ভাই।
আপনার জন্য শুভকামনার ডালি -
-
মেজদা১৩ ডিসেম্বর ২০১২, ০১:২৪
আরে দুদু পাগলা, আমি কি খাই তা কি সি-ও সাহেব জানে না ?
উলুস করে নেবো নাকি দেবো ?
-
অশান্ত সমুদ্র১২ ডিসেম্বর ২০১২, ২২:৪৯
রব্বানী ভাই, আশা করি রুশান তারাতারি সুস্থ হয়ে উঠুক।
Kindly update us accordingly. -
অশান্ত সমুদ্র১৩ ডিসেম্বর ২০১২, ০০:০৯
রব্বানী চৌধুরী ভাই, এইভাবে লজ্জা দিবেন না।
১৫/১৬ তারিখ এ আমরা সিঙ্গাপুর এর দিকে থাকব। মুক্তমন-৭৫ স্যার কে বলবো আপনাকে ফোন দিতে। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ আপনাকে update & arrange করার জন্য। -
মোঃ হাসান জাহিদ১৩ ডিসেম্বর ২০১২, ০০:০৩
প্রিয় কোহিনূর ভাইয়ের জন্যে রইলো অনেক অনেক ভালবাসা এবং দোয়া ।

-
একজন আরমান১৩ ডিসেম্বর ২০১২, ০২:৫৫
রুশানের জন্য শুভকামনা। আমরাও প্রানপনে চেষ্টা করে যাচ্চি সামু'র ব্লগাররা। আর এই ব্যাপারটাতে আমরা সব প্লাটফর্মের সকল ব্লগাররা কাধে কাধ মিলিয়ে কাজ করছি দেখে খুবই ভালো লাগছে।
আল্লাহ্ আমাদের সবার কষ্ট সার্থক করুক। এই কামনায়।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
এরপরেও তাঁদের উদ্দেশ্যে বলতে চাই, এখানে তো কোনো রকমের গ্রুপিং নেই বা অন্য কোনো ধান্দাও নেই যে আমারে রাজাকার বা দালাল কইবেন এই রকম মন্তব্যের জইন্নে। পারলে আসেন, এই মহৎ উদ্যোগে একটা মাসুম এর জান বাঁচাইবার লাগি ঐ সব গ্রুপিং ফ্রুপিং ভুইলা গিয়া মাসুমটারে সহযোগিতা করি সকলে মিলে। এতে করে আপনাদের মনের মহানুভবতাই প্রকাশ পাবে।
সকলকে শুভকামনা রইলো।
পুনসচঃ আমার এই মন্তব্য অনেকেরই গায়ে জ্বালা ধরাইতে পারে। আশা করছি, নিজ মহতগুনে ক্ষমা করে দেবেন। আমি কাজের প্রচণ্ড চাপে নিয়মিত হতে পারছিনা, কাজেই কোনো মাইন্ড খাইয়েন না। প্লিজ।