রুশানের জন্য ভালোবাসার হাত, মানবতার হাত এখন আলোর পথে - ১

প্রথম আলো ব্লগের সন্মানিত ব্লগার ভাই ও বোনেরা পূর্বের একটি পোষ্ট থেকে রুশানের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত আছেন। পূর্বের লিংকটি পড়ার জন্যে এখানে ক্লিক করুন
রুশানের জন্য ভালোবাসার হাত, মানবতার হাত এখন আলোর পথে, প্রথম আলো ব্লগের সন্মানিত ব্লগার ভাই ও বোনদের কাছ থেকে আমরা ইতিমধ্যে যথেষ্ট সাড়া পেতে শুরু করেছি।
আমরা সামহোয়ার ইন ব্লগ এবং প্রথম আলো ব্লগের ব্লগারগন সম্মিলিতভাবে শিশু রুশানের চিকিৎসা তহবিল সংগ্রহে একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়েছিলাম আর এখন তা দৃশ্য-মানের পথে, আমরা অনেক দূর এগিয়েছিও।
সকলের অবগতির জন্য ও রুশানের চিকিৎসার সাহায্যের জন্য বিকাশ একাউন্ট নাম্বারটি আবারও উল্লেখ্য করা হলো : 01972-269085
দেশ অথবা দেশের বাইরে থেকে যারা ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা পাঠানোর জন্য ব্যাংক একাউন্টের বিস্তারিত নিচে আবারও দেওয়া হল:
Name : Md. Golam Rabbani Chowdhury
Bank Name : Al-Arafah Islami Bank Limited
Branch : Gulshan,
A/c # : 0541120017586
( Swift code : ALARBDDHO86 )
সন্মানিত ব্লগার ভাই ও বোনেরা, আজ ( ডিসেম্বর ০৫, ২০১২ ) সকাল ১১.০০ টা পর্যন্ত আমাদের কাছে যারা টাকা পাঠিয়েছেন তার একটি বিবরণী দেওয়া হলো, পরে নাম গুলি মূল পোষ্টে যুক্ত করে দেওয়া হবে এবং সন্মানিত অর্থ প্রদানকারীর সন্মাতিতে টাকার অংকও প্রকাশ করা যেতে পারে বা করা হবে।
বিকাশ একাউন্ট নাম্বারটিতে (: 01972-269085 ) জমা দিয়েছেন
১. নাম প্রকাশে অনুচ্ছুক - এক জন
২. ফেরদৌসা আপা, নাইজারিয়া থেকে
৩. জেসমিন আপা, জার্মানী থেকে
৪. আছিব ভাইয়ের একক প্রচেষ্টায় গণ বিশ্ববিদ্যালয়, সাভার ক্যাম্পাস থেকে ৬,১১১.০০ টাকা জমা দিয়েছেন।
আছিব ভাই তাঁর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধি হয়ে এই সাহায্য তুলেছেন।
৫. মাসুম বাদল ভাই
৬. শামীম ভাই ( প্রথম আলো ব্লগে নিবন্ধিত নন, তিনি প্রথম আলো ব্লগে রোশানের বিষয়টি জেনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।)
Al-Arafah Islami Bank Limited এ জমা দিয়েছেন
১. কামাল উদ্দিন ভাই
২. মাঈনউদ্দিন মইনুল ভাই
৩. কোহিনূর ভাই
৪. জান্নাতুল ফেরদৌস মার্জিন আপা (কোহিনূর ভাই এর শালিকা)
৫. আশরাফুল কবির ভাই
৬. নীলসাধু ভাই
৭. স্বপ্নের ফেরিওয়ালা ভাই
৮. আল ইমরান ভাই
৯. রব্বানী চৌধুরী।
১০. নাম প্রকাশে অনুচ্ছুক আমাদের একজন প্রবাসী ব্লগার ভাই যিনি নিয়মিত আমাদের সাথে থাকেন তিনি আজ পাঠিয়েছেন ১০,৫০০ (দশ হাজার পাঁচ শত) টাকা।
১১. নাম অজানা একজন:
অনেকের তৎক্ষণাৎ সাড়া দেওয়ার মধ্য দিয়ে ও অর্থ সহয়তা দানের মাধ্যমে একটি অসহায় শিশু রুশান বাবু বেঁচে থাকবে এই সুন্দর পৃথিবীতে। হৈ হৈ করে সারা ঘর, মাঠ, স্কুলে ঘুরে বেড়াবে, রুশানের মা, আত্মীয় স্বজন বন্ধু-বান্ধব, পাড়া-পড়শীর মধ্যে , আমাদের মনেও হাসি ফুটাবে - আমাদের এই বিশ্বাস এখন দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে।
সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি কিছু আলোকিত মানুষও।
রুশানকে নিয়ে এই পোষ্টটি লিখতে গিয়ে পুরানা একটি কথা মনে পড়ে গেল। ( কথাগুলি আমার হারিয়ে যাওয়া কোন একটি পোষ্টে উল্লেখ্য ছিল )
তখন কোলকাতায় একটা রেওয়াজ ছিল যে, ভারতে কোন গন্যমান্য অতিথি আসলে অনেকেই মাদার তেরেছার আশ্রমে আসতেন।
নেপালের রানী ঐশ্ব্যারীয়া রাজলক্ষী দেবী শাহ একদিন মাদার তেরেছার আশ্রমে আসলেন। মাদার তেরেছার সাথে রানী ঐশ্ব্যারীয়ার কথোপোকথন হচ্ছে, মাদার তেরেছা তাঁর আশ্রমের বর্ণনা দিতে গিয়ে একবার তিনি রানীকে বললেন " গত কাল একজন ভিক্ষুক, তার ভিক্ষার অর্জন থেকে একটি টাকা আমার আশ্রমের অনাথ শিশুদের জন্য দান করেছেন। "
ইতিমধ্যে অনেকেই আমাদের কাছ থেকে রুশানের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়েছেন, সন্মানিত ব্লগারগন যারা নিকটবর্তি বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন চালানোর জন্যে ডকুমেন্ট পেতে আগ্রহী আমাদেরকে ই-মেইল আই-ডি জানালে আমরা তা পাঠিয়ে দিব।
লেখক রব্বানী চৌধুরী
- রব্বানী চৌধুরী -এর ব্লগ
- ১২১ টি মন্তব্য
- ০৩ ডিসেম্বর ২০১২, ১৭:২৩
- উদ্যোগ
প্রিন্ট করুন
- ১২১ টি মন্তব্য
-
মেহেদী হাসান মানিক০৩ ডিসেম্বর ২০১২, ১৭:৩৯
আমরা সামহোয়্যারের ব্লগারেরা রুশানদের বাড়ি গিয়েছিলাম। আমরা কিছু ভিডিও সংগ্রহ করেছি একটি ডকুমেন্টারি তৈরি করা হবে। ১৯ তারিখেই সম্ভবত রুশানকে অপারেশন করাতে হবে। তাই খুব দ্রুত টাকার প্রয়োজন। -
এস এইচ মং মারমা০৩ ডিসেম্বর ২০১২, ১৭:৪৬
প্রিয় রব্বানী মানবতার সেবায় এগিয়ে আসা সকলের উচিত...........সেই আশায় আছি প্রিয়.............সুন্দর সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ প্রিয়.........শুভেচ্ছা জানবেন। -
ফেরদৌসা০৩ ডিসেম্বর ২০১২, ১৭:৫৪
-" গত কাল একজন ভিক্ষুক, তার ভিক্ষার অর্জন থেকে একটি টাকা আমার আশ্রমের অনাথ শিশুদের জন্য দান করেছেন। "
সেই যুগের ভিক্ষুক অনেক দয়ালু ছিল। আমাদের অনেক কিছু থাকলেও মানুষের বিপদে একটি টাকা দান করতে ইচ্ছা করেনা। সবাই এক টাকা করে দান করলেও পনের কোটি টাকা হয়, কিন্তু ......................
আশা করছি সবাই এগিয়ে আসবে। -
কামাল উদ্দিন০৩ ডিসেম্বর ২০১২, ১৮:৪৩
আরো কিছুদিন এই পো্ট ষ্টিকি থাকলে আশা করি রুশানের জন্য ভালো কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ্ -
মেহেদী হাসান মানিক০৩ ডিসেম্বর ২০১২, ১৯:২১
সকল ব্লগারদের কাছে আবেদন আপনারা আপনাদের নিকটবর্তি বিভিন্ন স্কুল কলেজে যদি ক্যাম্পেইন চালান খুব ভাল হয় । আমরা প্রয়োজনীয় ডকুমেন্ট সহ চিঠি রেডি করতেছি দয়া কে কে রুশানের জন্য এই কাজ করতে ইচ্ছুক জানান আমরা চিঠি পাঠিয়ে দিব। আপনারা শুধু স্কুল বা কলেজে পৌছে দিবেন। আমাদের পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব নয়।
আমাদের সময় খুব অল্প যা করার খুব তাড়াতড়ি করতে হবে।
রাব্বানী ভাই এই লেখাটুকু পোস্টে আপডেট দিলে কৃতজ্ঞ হব। -
মুক্তমন৭৫০৩ ডিসেম্বর ২০১২, ১৯:২৬
প্রিয় রব্বানী চৌধুরী ভাই,
আপনাকে ফোনে বিস্তারিত জানিয়ে দেবো সময় মতো।
তবে ছোট্ট এই বাবু'র জন্য আমাদের সকলেরই চেষ্টার কোনো কমতি নেই, সেই ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন।
আই এম ওয়েটিং টু এরাইভ সিঙ্গাপুর।
আপনার জন্য শুভকামনা রইলো। ভালো থাকবেন। -
মোঃ হাসান জাহিদ০৩ ডিসেম্বর ২০১২, ২০:০৬
আবারো রব্বানী ভাইসহ যারা এই মহৎ কাজের সাথে জড়িত তাদের সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি ।

-
আশরাফুল কবীর০৩ ডিসেম্বর ২০১২, ২১:৫০
#প্রিয় রুশান দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ...একটু ধৈর্য্য ধরতে হবে...সকলের যে রকম আন্তরিক মনোভাব এবং সাড়া দেখেতে পাচ্ছি তাতে এ যুদ্ধে আবারো ভালবাসা জয়ী হবে আগেরই মতোন, সবাই অটুট থাকি আগের মতোন, আশা রাখি ভাল কিছু হবে। প্রিয় রব্বানী ভাইকে ভালবাসা এবং সকল প্রিয় ব্লগারদের ভালবাসা জানাচ্ছি।

-
মেজদা০৩ ডিসেম্বর ২০১২, ২২:০৮
সনৎ দাদা, মাসুম বাদল ভাই, মাইন উদ্দিন ভাই সহ সকলকে অনেক অনেক ধন্যবাদ রুশানের থাকার জন্য। শুভ হোক আপনাদের মঙ্গলময় সহযোগিতা।












-
এম আলম অভি০৩ ডিসেম্বর ২০১২, ২২:০৮
আমি কিছু টাকা সংগ্রহ করেছি। রব্বানী ভাই আমাদের ক্যাম্পাসে টাকা উঠাতে পারি। আপনি কি আমাকে সহায়তা করবেন কিছু ডকুমেন্ট দিয়ে? -
আছিব চৌধুরী০৩ ডিসেম্বর ২০১২, ২২:৪৮
ভার্সিটিতে বা অন্যান্য যায়গায় ক্যাম্পেইন করতে চাও যারা , তাদের কিছু কাগজের প্রয়োজন হবে আমরা জানি। তাই অনুগ্রহ করে আমিনুর ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করুন ০১৭৫৫৩০৬০২১ এই নাম্বারে !!!!
প্রথম আলো ব্লগার বললেই হবে, নো প্রব্লেম !!!! -
নীলসাধু০৪ ডিসেম্বর ২০১২, ১১:৪২
আমরা করবো জয় -
শুভেচ্ছা অভি।
ডকুমেন্ট হাতে এলে আপনাকে মেইল করা হবে। ভালোবাসা রইলো। -
ফেরদৌসা০৩ ডিসেম্বর ২০১২, ২৩:৩৯
সবাই সহযোগিতার হাত প্রসারিত করুক।
সবার একটু সহযোগিতা বাঁচিয়ে দিতে পারবে একটি প্রাণ । -
মেহেদী হাসান মানিক০৪ ডিসেম্বর ২০১২, ০০:২০
রব্বানী ভাই আপনার মেইল আইডি দেন ডকুমেন্টগুলো আমরা কাল বা পরশু হাতে পাব। পেলে আপানে মেইলে পাঠিয়ে দিব। -
নীলসাধু০৪ ডিসেম্বর ২০১২, ১১:২৩
ধন্যবাদ মেহেদী হাসান মানিক।
এই ডকুমেন্ট পেলে আমাকে একটা মেইল করবেন প্লীজ।
ধন্যবাদ জানবেন।
@রব্বানী ভাই - -
মেহেদী হাসান মানিক০৪ ডিসেম্বর ২০১২, ০০:৩৪
ধন্যবাদ ভাই।
আগের কমেন্ট মুছে দেন। অইটা অন্য একটা কমেন্ট ভুলে এখানে দিয়ে ফেলেছি। -
সাঈদ মোহাম্মদ ভাই ০৪ ডিসেম্বর ২০১২, ০৯:০৫
নিয়ে বেশ কিছু পোষ্ট দেখলাম। অনেকদিন ব্লগে আসা হয়নি তাই মহতী কাজের খোঁজ খবর নিতে পারিনি বলে দুঃখিত। এমন কাজে অংশগ্রহণ করতে পারাটাও ভাগ্যের ব্যাপার। মঙ্গোলের শুভকামনা কি করা যায়? মঙ্গল নিজের আলোতেই আলোকিত, এমন মহতী কাজ অবশ্যই সফল হবে তাতে কোন সন্দেহ নেই। এমন মহৎ কাজে বিধাতার শুভ দৃষ্টি বৃষ্টির মত ঝরতে থাকে।
আমন একটি মহতী কাজে যারা এগিয়ে এসেছেন তাঁদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই।


-
মেজদা০৪ ডিসেম্বর ২০১২, ১৪:৪৮
সাঈদ ভাই, কেমন আছেন। আমরা সবাই রুশানে জন্য কাজ করে যাচ্ছি। আপনাকে পেয়ে আরও সাহসী হচ্ছি। আশাকরি আমরা সকলে মিলে রুশানের পাশে শক্তভাবে দাঁড়াতে পারবো।
আপনাকে ধন্যবাদ
-
সুবাস রায়০৪ ডিসেম্বর ২০১২, ০৯:১১
আমাদের এই স্বপ্নজয়ের মিছিলে যেভাবে সকলের সাড়া মিলছে তাতে এটাই প্রতীয়মান হয় যে, নাহি নাহি ভয়--আমরা করব জয়। সবদিক থেকে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, থাকবে। রব্বানী ভাই, দয়া করে roy.subash@ymail.com-এ প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠিয়ে দেবেন। -
নীলসাধু০৪ ডিসেম্বর ২০১২, ১১:৫১
আমি কিছুক্ষণ পুর্বে রুশানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে আবেগ আপ্লুত হয়েছি। নতুন করে আবার দৃঢ প্রতিজ্ঞ হয়েছি এই কাজে সফল আমাদের হতেই হবে। রুশানকে আমাদের মাঝেই রাখতে হবে।
প্রথম আলো ব্লগের সকল সহ ব্লগারদের প্রতি বিনীত অনুরোধ - সবাই এগিয়ে আসুন। যার যার সামর্থ্য অনুযায়ি পাশে দাড়ান। সবার সম্মিলিত সহায়তায় এবং আল্লাহর অশেষ রহমতে রুশান বেঁচে থাকবে আমাদের মাঝে এই দোয়া করি। -
ঋষি০৪ ডিসেম্বর ২০১২, ১২:৫৪
দুদিন আগে সামহোয়ার ইন ব্লগের দুজন সহ ব্লগার বরিশালে রুশানের বাড়িতে গিয়েছিলেন। সেদিন তোলা ছবি। এ মায়া মাখা মুখটির জন্য আমরা সবাই লড়ছি। -
মেহেদী হাসান মানিক০৪ ডিসেম্বর ২০১২, ১৩:০৫
প্রথম আলোতে অ্যাকাউন্ট থাকলেও লেখা হয় না। এখানে লগিন করেছি শুধু রুশানের ব্যাপারে আপনাদের সাথে যোগ দেয়ার জন্য। প্রথম আলোর ব্লগারদের এই প্রচেস্টা আমাদের আরো উৎসাহ দিচ্ছে। এই দুইটি বৃহৎ ব্লগের ব্লগাররা এগিয়ে আসলে রুশানের চিকিৎসার টাকা যোগার করা সহজ হয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। -
ঋষি০৪ ডিসেম্বর ২০১২, ১৩:১৫
হুম। আমরা অনেকেই ব্লগিং শুরু করেছি সামহোয়ার ইন ব্লগ থেকে। তারপর থিতু হয়েছি এই ব্লগে।
রুশানের এই চিকিতসা কার্যক্রম আমাদের মাঝে আন্তরিকতা বৃদ্ধি সহ এই দুই ব্লগের ব্লগারদের মাঝে এক সেতুবন্ধন সৃষ্টি করেছে। আমি কিছুক্ষণ পুর্বে সামু ব্লগার আমিনুর এর সঙ্গে কথা বলেছি।
আমরা সবাই এই চেষ্টা অব্যাহত রাখব ইনশাল্লাহ!
ধন্যবাদ ভাই। -
ঋষি০৪ ডিসেম্বর ২০১২, ১৬:৩২
সবার জন্য ভালবাসা এবং শ্রদ্ধা রইলো। এভাবেই বিন্দু বিন্দু জলে রচিত হোক সিন্ধু।
আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।
ইনশাল্লাহ রুশান ফুল রয়ে যাবে আমাদের সবার মাঝে।
আল্লাহ্ পরম দয়ালু।
ধন্যবাদ রব্বানী ভাই। আপনার মঙ্গল হোক।
ভালো থাকবেন। -
মুক্তমন৭৫০৪ ডিসেম্বর ২০১২, ১৬:৫৬
আমরা এখনও মানুষ। আমাদের আছে মানবতা বোধ। আমরা যারা সাহিত্য চর্চা করে নিয়মিত লেখালেখি করি কিংবা সংগীত সাধনা করে নিজের সাংস্কৃতিক মনের পরিচয় দেই, তাঁদের কিন্তু এখনও মন বেঁচে আছে। কাজেই মানবতার জয় হবেই হবে-----------
আমরা কতজনেই না কতটাকা এদিকে ওদিকে নেশা ভাং করে উড়িয়ে দিচ্ছি নিয়তই। আসুন না, সবাই মিলে মানবতার খাতিরে আমরা সকলেই অন্তত এই একটি কলি'কে পূর্ণ একটি ফুল হিসেবে ফুটে উঠতে সাহায্য করি। জানি সবাইকেই হয়তো সহযোগিতা করা আমাদের এই ক্ষুদ্র ব্লগারদের পক্ষে সম্ভব নয়, কিন্তু মাত্র এই একটি জীবনের জন্যও যদি আমরা কিছু করে যেতে পারি, তাও কি খুব কম?
মনবতার জয় হোক। আমি বিশ্বাস করি আমাদের প্রথম আলো ব্লগের সকল ব্লগারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনেই এই মাসুম বাচ্চা'র চিকিৎসার ব্যায়ভার অনেকটাই সংগ্রহ করা সম্ভব হবে। -
মেজদা০৪ ডিসেম্বর ২০১২, ১৬:৫৯
এই জন্য আমি সব সময় বলি মুক্তমন৭৫ অর্থাৎ সাতে পাঁচে নাই, মুক্তমন সোজাসুজি চলে। ভাল লাগলো মন ভাই।
-
মেজদা০৪ ডিসেম্বর ২০১২, ১৬:৩৮
আমার পরিচিত বড় ভাই ও বন্ধুদের এসএমএস করে জানিয়েছি এবং তারা আমার কাছ থেকে ও রুশানের ব্লগ থেকে জেনে নিচ্ছে। আশা করি আমার সুহৃদ বৃন্দ যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন। -
মোঃ হাসান জাহিদ০৪ ডিসেম্বর ২০১২, ২০:২৫
ইনশাআল্লাহ্ রোশান আবার খেলবে, স্কুলে যাবে । অনেক বড় হবে । এতো গুলো মানুষের দোয়া এবং ভালবাসা নিশ্চই বৃথা যাবে না । -
মুক্তমন৭৫০৪ ডিসেম্বর ২০১২, ২২:১১
ইনশাল্লাহ তাই হবে প্রিয় জাহিদ ভাই। আমরা শুধুই অর্থ দিয়েই নয়, দোয়া দিয়েও থাকবো এই মাসুম বাচ্চার সংগে। আল্লাহপাক নিশ্চয়ই আমাদের সকলের মনের ইচ্ছের শক্তিকে জয়যুক্ত করবেন। আমিন। -
মেজদা০৫ ডিসেম্বর ২০১২, ১৫:২৩
আজকে আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত। ঢাকা নিউ মার্কেটে বাজার গিয়েছিলাম। আল-মদিনা ট্রেডারস নামে দোকানে থেকে দুই শত টাকার সদাই কিনেছি। কথায় কথায় বললাম রুশানের ঘটনা। শুনেই সাথে সাথে ৫০০.০০ (পাঁচ শত টাকা) আমাকে দিয়ে বললো, ভাই এই পাঁচ শত টাকা যদি ছেলেটাকে পৌছে দেন তাহলে আমি খুব খুশী হব। চোখে আমার মুহূর্তে জল এসে গেল। নিজ হাতে টাকাটা নিয়ে আমার মনকে বললাম, এই হলো আমার গর্ভের বাংলাদেশ। ধন্যবাদ জানাইলাম মোহাম্মদ লিটনকে যিনি আল মদিনা ট্রেডারসের মালিক। আশা করি রব্বানী ভাই দোকানদারকে ফোনে একটা ধন্যবাদ জানাবেন।
-
নীলসাধু০৫ ডিসেম্বর ২০১২, ১৫:৩৯
কোহিনূর ভাই আমি অবাক! আপ্লুত!
মদিনা ট্রেডার্সের মালিক লিটনের জন্য আমাদের সবার তরফ থেকে কৃতজ্ঞতা - ভালোবাসা রইলো। -
মেজদা০৫ ডিসেম্বর ২০১২, ১৫:৪২
আশা করি মুরগী বিক্রেতা শাহজাহান ও মুদি দোকানদার মান্নান আজ বা কাল জানাবে।
জানালেই আমি ব্লগে জানিয়ে দেব।
-
মেহেদী হাসান মানিক০৫ ডিসেম্বর ২০১২, ১৫:৫৭
খুব ভাল লাগল।মোহাম্মদ লিটন ভাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। রাব্বানী ভাই সম্ভব হলে তাকে ফোন করে কৃতজ্ঞতা জানান। -
আমিনুর রহমান০৫ ডিসেম্বর ২০১২, ১৬:১১
নিজেকে খুব সৌভাগ্যবান মনে হচ্ছে এতগুলো মানুষের সাহচর্যে আসতে পেরে। সকলের জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুভ কামনা রইল। -
মেহেদী হাসান মানিক০৫ ডিসেম্বর ২০১২, ১৬:৩৪
আজকে রাতের মধ্যেই সব ডকুমেন্ট আমাদের হাতে পৌছে যাবে। কমিশনারের চিঠিটা শুধু পাইনি আমিনুর ভাই সেটা সন্ধ্যায় সংগ্রহ করবে। আশা করি রাতেই সবার কাছে ডকুমেন্ট গুলো পৌছে দিতে পারব। কাল থেকে আমাদের সম্মিলিত ক্যাম্পেইন শুরু করতে হবে। আশা করি সবাই সাথেই থাকবেন। -
মেহেদী হাসান মানিক০৬ ডিসেম্বর ২০১২, ০০:২৯
আজ সন্ধ্যা রুশান হটাত অসুস্থ হয়ে যায় বমি করতে থাকে প্রেশার দ্রুত লো হয়ে যাওয়ার কারনে এই সমস্যা দেখা দেয়। সর্বশেষ পাওয়া খবর হচ্ছে, রুশাকে স্যলাইন দেয়া হয়েছে এবং ঘুমের ঔষধ দিয়া ঘুম পাড়ানো হয়েছে। এখন কিছুটা ভালো আছে। দোয়া করুন আল্লাহ্ যেন রুশানকে সুস্থ করে তুলেন। -
মাইনুল আমিন০৬ ডিসেম্বর ২০১২, ১৭:০৫
প্রিয় অ আ রব্বানী চৌধুরী ভাই
আসসালামুআলাইকুম !
মূল্যবান প্রাণ বাঁচানিয়া এই পোস্টটির জন্যে প্রিয় রব্বানী ভাইকে অভিনন্দন ।
নিজের অক্ষমতার জন্যে কিছুটা দূরে ছিলাম । কিন্তু ভাবলাম এ মুহুর্তে কিছু করতে না পারি --------নিজের সামর্থে দোয়া করলেও কারো না কারো মনে সাহস আসবে রুশানের জন্যে কিছু করতে । রোশান---- তুমি সুস্থ হয়ে বাবা-মায়ের কোলে ফিরে আসো তাড়াতাড়ি ।
প্রিয় রব্বানী ভাইসহ যারা এই মহান উদ্যোগ চালিয়ে নিচ্ছেন সকলের প্রতি আমার অশেষ ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানালাম ।
সবার জন্যে শুভকামনা রইলো --------------------








-
মাইনুল আমিন০৬ ডিসেম্বর ২০১২, ১৯:৫০
প্রিয় রব্বানী চৌধুরী ভাই
মাপ করবেন প্রিয় রব্বানী ভাই । জানি খুব ব্যস্ত আছেন------------ রুশানকে নিয়ে । কিন্তু একটা কথা না বলে পারি নাই ।
আমার নামের সাথে আমাদের প্রিয় সহ-ব্লগার মাইনউদ্দিন মইনুল ভাইয়ের নামের একটা খটকা বাজে অজান্তে । তিনি আমার মিতা---------- মইনুল ভাই । ------------একজন অসাধারণ মাপের লেখক । তাই ওনার নামের সাথে আমার নামটা জড়িয়ে গেলে কেমন জানি লাগে ! ওনাকে আমি শ্রদ্ধা করি । খুব গুণী মানুষ , একজন গবেষকও তিনি । আমি নগণ্য একজন ব্লগার মাত্র । তাই নামটা খেয়াল করলে কৃতজ্ঞ থাকবো সবসময় ।



আমি শুধুই ---------------মাইনুল আমিন
আমার মিতা -------------মাইন উদ্দিন মইনুল ভাই ।
-
নীল সাধু০৬ ডিসেম্বর ২০১২, ২৩:২৬
ধন্যবাদ রব্বানী ভাই!
যারা এই মানবিক আবেদনে পাশে এসে দাড়িয়েছেন তাদের সবার প্রতি অপার শ্রদ্ধা!
ভালো থাকুন সবাই। শুভকামনা। -
মেজদা০৭ ডিসেম্বর ২০১২, ০০:১৮
যারা ব্লগের সদস্য সহযোগিতা করতে চেয়েছেন তারা যদি ত্বরিত দিয়ে দিলে কাজ করতে সুবিধা হয়। রুশানকে দ্রুত ঢাকায় আনা হচ্ছে। তাই অনুরোধ সাহায্যের হাত প্রসারিত করুণ। ধন্যবাদ ব্লগের সকলকে। -
নীল সাধু০৭ ডিসেম্বর ২০১২, ০০:২০
রুশানকে দ্রুত ঢাকায় আনা হচ্ছে।
তাই অনুরোধ সাহায্যের হাত প্রসারিত করুণ।
ধন্যবাদ ব্লগের সকলকে।
-
আমিনুল হক ভুইয়া০৭ ডিসেম্বর ২০১২, ০২:৫০
রব্বানী ভাইকে ধন্যবাদ এই মহৎ কাজে সরাসরি অংশগ্রহণ করার জন্য। আরও যারা এই কাজে অংশগ্রহণ করেছেন সবার প্রতি আমার শ্রদ্ধা রইল।
রুশান বাবুর জন্য দোয়া রইল। -
আমিনুর রহমান২১ ডিসেম্বর ২০১২, ০৪:৩৯
আজ সকাল ১০ টায় এই চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করা হবে।
প্রদর্শনীর স্থানঃ জুম গ্যালারী
আলিয়ঁস ফ্রঁসেজ ডি ঢাকা।
২৬ মিরপুর রোড, ধানমণ্ডি
ঢাকা-১২০৫, বাংলাদেশ।
প্রদর্শনী কালঃ ২১ ডিসেম্বর ২০১২ হতে ৩ জানুয়ারি ২০১৩ ইং পর্যন্ত।
শুভ উদ্বোধন করবেনঃ
মাননীয় সংসদ সদস্য সারাহ কবরী।
অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী,
চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
প্রদর্শনীতে যারা অংশগ্রহন করছেনঃ
দেশ বরেণ্য ভাস্কর ও চিত্র শিল্পী হামিদুজ্জামান খান
চিত্র শিল্পী আইভি জামান
চিত্র শিল্পী ফারাহ দিবা জামান
চিত্র শিল্পী নাজমুল আলম
চিত্র শিল্পী সুদীপ্ত শিকদার
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক