রুশানের জন্য ভালোবাসার হাত বাড়িয়ে দিন, রুশানকে আপন করে নিন। (আপডেটেড)

আশা রাখছি, প্রথম আলো ব্লগের সন্মানিত ব্লগার ভাই ও বোনেরা ইতিমধ্যে পূর্বের একটি পোষ্ট থেকে রুশানের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত আছেন। রুশান হয়তো তাঁর প্রকৃত অবস্থা বুঝতে পারছে না, কিন্তু আমরা যারা বড়, ব্লগে লিখছি, সচেতন, আমাদের বুঝার কথা যে, রুশানের বর্তমান অবস্থাটা কী ! এখন রুশানের হৈ হৈ করে সারা ঘর, মাঠ ঘুরে বেড়ানোর কথা, কিন্তু রুশান এখন প্রায়ই বলে " আমি রুশান বাবু চলে গেলে, তোমরা আমাকে কোথায় পাবে ? " রুশান বাবুর এমন কথায় আমাদের অনেকেই কাঁদিয়েছে।
আমরা সামহোয়ার ইন ব্লগ ও অন্যান্য মাধ্যম থেকে জেনেছি যে, নাওয়ার খান (রুশান) বয়স (তিন বছর)। এই ছোট্ট ছেলেটির এখন হেসে খেলে বেড়ানোর সময়। কিন্ত ভাগ্যের র্নিমম পরিহাস, আজ সে হাসপাতালের বেডে শুয়ে আছে। কারন রুশানের জন্মগতভাবে হার্টের একটি ভাল্ব নেই। তিন বছর যাবত সে ঔষধের সাহায্যে বেঁচে আছে। কিছুদিন পূর্বে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে জরুরী ভিত্তিতে ঢাকার ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে বাইপাস সার্জারী করার জন্য ভর্তি করা হয়েছিল। একজন সুস্থ মানুষের হার্টে তিনটি ভাল্ব থাকে রুশান জন্ম নিয়েছে দুইটি ভাল্ব নিয়ে এর মধ্যে একটি ভাল্বের মুখ খুব সরু, অন্যটি ঠিকভাবে কাজ করতে পারছে না। এর ফলে রুশানের মস্তিষ্ককে ঠিকভাবে রক্ত প্রবাহিত করতে পারে না, এর ফলে রুশানের সবসময় মাথা ঘুরায় এবং প্রায়ই তার রক্ত চাপ নীচে নেমে যায়। সেই সাথে বমি হয়। আস্তে আস্তে নিভে যাচ্ছে ছোট্ট রুশানের জীবন প্রদীপ। রুশান ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ডাঃ শহিদুল ইসলামের তত্তাবধায়নে আছে। রুশান আগামী ৯ ই ডিসেম্বর ঢাকায় আসবে। রুশানের অসুখটার মেডিকেল নাম- Bicuspid Aortic Valve, Mild AS And mild AR, Mild CoA এই শিশুটি ক্রমেই এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। ডাক্তার জানিয়েছেন তার চিকিৎসার জন্য প্রয়োজন হবে প্রায় ১০ লাখ টাকা। কোথায় পাবে এই টাকা রুশানের অসহায় মা? রুশান কি সত্যিই এই অসময়ে চলে যাবে ! সন্মলিত দৃঢ় মনোবল যেখানে পাহাড় সরাতে পারে।
আমরা সামহোয়ার ইন ব্লগ এবং প্রথম আলো ব্লগের ব্লগারগন সম্মিলিতভাবে শিশু রুশানের চিকিৎসা তহবিল সংগ্রহে একযোগে কাজ করার ব্যাপারে একমত হয়েছি। আপাততঃ আমরা একটি নির্দিষ্ট নাম্বারে বিকাশ একাউন্ট নাম্বারের মধ্যমে যার যার সাধ্য অনুযায়ী টাকা পাঠাতে পারি টাকা পাঠিয়ে তা মন্তব্যের ঘরে জানাতে অনুরোধ করছি সব কিছু স্বচ্ছতার জন্য। বিকাশ একাউন্ট নাম্বারটি হলো : 01972-269085
(বিকাশ একাউন্ট নাম্বারে টাকা পাঠানোর পরে আমাকে বার্তায় বা আমার সেল ফোনে SMS করে টাকার পরিমানটি জানালে সকলের জন্য একটি স্বচ্ছতার ক্ষেত্র তৈরী হয়। উল্লেখ্য যে, বিকাশ একাউন্টে টাকা জমা হওয়ার সাথে সাথে বিকাশ কর্তৃপক্ষ তাদের চার্জ হিসাবে শতকরা ১.৮৫ টাকা ও সম পরিমান টাকা উঠানোর সময় কেটে রাখে। )
দেশ অথবা দেশের বাইরে থেকে যারা ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা পাঠাবেন তাদের সুবিধার জন্য সন্মানিত ব্লগাদের সন্মতিতে একটি ব্যাংক একাউন্ট খোলা হয়েছে, ব্যাংক একাউন্টটি খোলার বিষয়ে আমাদেরকে সাহায্য করেছেন আমাদের প্রিয় আশরাফ কবীর ভাই এবং পরবর্তিতে তিনি ব্যাংক ষ্টেটমেন্টের বিষয়ে ও টাকা তোলার সময়ও সহায়তা দিবেন। ব্যাংক একাউন্টের বিস্তারিত নিচে দেওয়া হল:
Name : Md. Golam Rabbani Chowdhury
Bank Name : Al-Arafah Islami Bank Limited
Branch : Gulshan,
A/c # : 0541120017586
( Swift code : ALARBDDHO86 )
তহবিল সংগ্রহ করা হবে বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস সহ জনবহুল কয়েকটি স্থানে ক্যাম্পেইন করে। এতে অংশ নেবেন সামহোয়ার ইন এবং প্রথম আলো ব্লগের ব্লগার-গন। এই বিষয়ে যথা সময়ে আপনাদের সবাইকে অবহিত করা হবে।
চিত্রকর্ম প্রদর্শনী, ছবি বিক্রয়, পিঠা প্রদর্শনী, কনসার্ট আয়োজন সহ আরও কিছু আনুষঙ্গিক কার্যক্রম নিয়েও আলাপ আলোচনা হয়েছে, এই বিষয়ে সামহোয়ার ইন ব্লগের ব্লগার-গন কাজ করছেন। প্রথম আলো ব্লগের ব্লগার-গন এই কার্যক্রমে সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন। এই ব্যাপারে কারো কোন ভাবনা/পরিকল্পনা যদি থাকে যা আমাদের কার্যক্রমে গতি সঞ্চার করবে তবে তা শেয়ার করতে পারেন। এই বিষয়ে যথা সময়ে আপনাদের সবাইকে অবহিত করা হবে।
এই মহতী কার্যক্রমে সামহোয়ার ইন এবং প্রথম আলো ব্লগের ব্লগার-গন কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করবে। আরো কিছু তথ্যঃ
১) রুশানের চিকিৎসা সংক্রান্ত সকল নথি সংগ্রহ ও রুশানের পরিবারের সাথে লিয়াজো রক্ষার দ্বায়িত্ব প্রদান করা হয় ব্লগার আমিনুর রহমান (০১৭৫৫৩০৬০২১) কে।
২) বিভিন্ন ইভেন্ট আয়োজন করে সাহায্য সংগ্রহ করা হবে। পথনাটক, কনসার্ট, পিঠা প্রদর্শনী চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করা হবে। এ ব্যাপারে সামহোয়ারইন ব্লগের ব্লগার srjony (০১৬৭৩২৫৮০৫৯) এবং কাল্পনিক_ভালোবাসা (০১৭৬৪৩৪০৪৪৭) এবং প্রথম আলো ব্লগের স্বপ্নের ফেরিওয়ালা (০১৭১৩২২৯৬৫৮), আল ইমরান (০১৯১১১১৫৩১৫) কে দ্বায়িত্ব প্রদান করা হয়। এ বিষয়ে আগ্রহী ব্লগারদের যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
৩) কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে স্পন্সর অথবা সাহায্য সংগ্রহের জন্য ব্লগার srjony এবং কাল্পনিক_ভালোবাসা কে দ্বায়িত্ব প্রদান করা হয়।
৪) বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাহায্য সংগ্রহের জন্য সামহোয়ারইন ব্লগের ব্লগার মেহেদী হাসান মাহী (০১৭৩৭৪৮৯৫৩৫) ও ব্লগার তামিম ইবনে আমান (০১৮২৯২৬০১৯০) কে দ্বায়িত্ব দেয়া হয়।
৫) পিঠা উৎসব, পেইন্টিং ও ফটোগ্রাফ প্রদর্শনীর জন্য দ্বায়িত্ব প্রদান করা হয় সামহোয়ারইন ব্লগের ব্লগার সঞ্জয় নিপু (০১৬১৫৬০৫০০৫), একজন আরমান (০১৯১৮০৫০৫৮০) ও ঘুড্ডির পাইলট (০১৮৪৩৮৮৮৮৮১) এবং প্রথম আলো ব্লগের স্বপ্নের ফেরিওয়ালা (০১৭১৩২২৯৬৫৮), আল ইমরান (০১৯১১১১৫৩১৫) কে।
৬) বিভিন্ন দাতা সংস্থা/ এনজিও’র সাথে আলাপ করবেন কাল্পনিক_ভালোবাসা (০১৭৬৪৩৪০৪৪৭)। এ বিষয়ে যারা হেল্প করতে পারবেন তারাও দয়া করে আওয়াজ দিন।
৭) সমন্বয়কের দ্বায়িত্ব দেয়া হয় ব্লগার শিপু ভাই (০১৬৭১৩২৯৫১১) [সামহোয়ারইন] ও রব্বানী চৌধুরী (০১৬১২০০৩০০১) [প্রথম আলো ব্লগ]।
বাংলাদেশে লক্ষ শিশু অসুস্থ হয় প্রতিদিন। সবার কথা আমরা জানি না, জানা সম্ভবও হয় না। আমরা অন্তত একটি শিশুর জন্য এগিয়ে আসি। ব্লগাররা ইতোপূর্বে অনেক অসহায় মানুষের সাহায্যে মানবতার হাত বাড়িয়ে দিয়েছেন। আসুন আরেকবার- শিশু রুশানের জন্য একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেই। বেঁচে থাক বাবুটা!!! বেঁচে থাক শিশু রুশান আর সেই সাথে আমরাও বেঁচে থাকি আমাদের মানবিক দিক সাথে নিয়ে, আমাদের উন্নত মন ও মানসিকতা নিয়ে।
লেখক রব্বানী চৌধুরী
- রব্বানী চৌধুরী -এর ব্লগ
- ২৩১ টি মন্তব্য
- ২৮ নভেম্বর ২০১২, ১৭:৩৭
- উদ্যোগ
প্রিন্ট করুন
- ২৩১ টি মন্তব্য
-
চাতক পাখ ।২৮ নভেম্বর ২০১২, ১৭:৫৭
দোয়া ও দাওয়া দুইটা লাগবে। তা

জানি তো , দাওয়ার জন্য তো আন্নেরা কাজ করতাছেন , আমার না হয় দোয়া টাই রইলো । আর বড় আপা তো আমার কাজ টা করে দিতে পারে তাই না
-
ফেরদৌসা২৮ নভেম্বর ২০১২, ১৭:৫০
ধন্যবাদ আপডেটের জন্য। আমি প্রবাসে থাকলেও সমস্যা নাই, আমার পক্ষ থেকে বিকাশ নাম্বারে আমার মা টাকা জমা করে দিবে। আপনাদের পরবর্তী আপডেটের পর। -
কামাল উদ্দিন২৮ নভেম্বর ২০১২, ১৮:২০
আমি একটা প্রস্তাব করছিলাম প্রথম আলো থেকে যে টাকাটা সংগ্রীহিত হবে তা একত্রে করে রুশানের বাবা মায়ের হাতে পৌছানোর জন্য, তার কি কোন ব্যবস্থা হল ? -
কামাল উদ্দিন২৮ নভেম্বর ২০১২, ১৮:২৯
তাহলে ব্যবস্থা করেন, আমরা রুশানকে বিনা চিকিৎসায় মরতে দিতে পারি না । -
নীলসাধু২৮ নভেম্বর ২০১২, ২০:২৪
তাহলে ব্যবস্থা করেন, আমরা রুশানকে বিনা চিকিৎসায় মরতে দিতে পারি না ।
সাহস যোগানো এই উক্তির জন্য শ্রদ্ধা রইলো কামালা ভাই।
আমরা আশাবাদী সম্মিলিত এই আহবানে সবাই সাড়া দেবেন এবং শিশু রুশান আমাদের মাঝেই থাকবেন।
ভালোবাসা রইলো।
প্রথম আলো ব্লগের একটি টিম বিকাশ, ব্যাংক একাউন্ট এবং অন্যান্যভাবে মাধ্যম হতে প্রাপ্ত সংগ্রহিত সকল সহায়তা
একসাথে করে রুশানের মায়ের হাতে তুলে দেবেন - এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধন্যবাদ। -
মেজদা২৮ নভেম্বর ২০১২, ১৮:৫৬
ধন্যবাদ রব্বানী ভাই, আমি মন থেকে চাচ্ছি আগে আমরা নিজেরা যা পারি ব্লগে পোস্টের মাধ্যমে জানাতে পারি। তাতে সুবিধা হবে এবং কাজ এগিয়ে আসবে।
আমার পক্ষ থেকে আমি ৫০০০.০০ (পাঁচ হাজার) টাকা দিতে চাই।
তা আমি নিজ দায়িত্বে আপনার প্রদত্ত একাউন্টে পৌছাইয়া দেব।
আশা করি ব্লগের সবাই পোস্টে জানাবেন।
ধন্যবাদ
-
ফেরদৌসা২৮ নভেম্বর ২০১২, ১৮:৫৯
আগে আমরা নিজেরা যা পারি ব্লগে পোস্টের মাধ্যমে জানাতে পারি। তাতে সুবিধা হবে এবং কাজ এগিয়ে আসবে।
এই কথার সাথে আমি সহমত। -
মেজদা২৮ নভেম্বর ২০১২, ১৯:২৮
প্রথম আলো ব্লগের সবাই একান্তভাবে অনুরোধ করছি, যার যার ইচ্ছা যা হয় লিখে জানান, তাতে রব্বানী ভাই সহ সবাই বুঝতে পারবে কাংখিত কত কাছাকাছি যাচ্ছি। কম বা বেশী কোন ব্যাপার নয়। সাথে আছেন সেইটাই আসল। -
আলইমরান ২৮ নভেম্বর ২০১২, ২২:৫০
টাকার পরিমান হতে পারে ১০,২০,৫০,১০০ বা যে কোন অ্যামাউন্ট। কেউ কোন দ্বিধা করবেন না। যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী আমরা সহায়তা করার চেষ্টা করব। -
মুক্তমন৭৫২৮ নভেম্বর ২০১২, ২৩:৫৭
আমার মতে টাকার অংক লিখে কোনো লাভ নেই। এতে অনেকেই সংকোচ বোধ করতে পারেন যে, সে হয়তোবা অন্যের মতো অথবা অন্যের ধারেকাছেও যেতে পারছে না সহযোগিতা করবার জন্য। আর এই সহযোগিতার কোনো পরিমাপক যেহেতু নেই, কাজেই টাকার অংক লিখে দেয়ার চেয়ে না লিখে দেয়াই উত্তম বলে আমার ধারণা। কারণ কেউ একজন হয়তোবা ২০ টাকা দেবার সামর্থ্য ধারন করেন, অথচ সেই ২০ টাকাকে সে অন্যের বড় অংকের টাকার কাছে নগন্য ভাবছে। কিন্তু তাঁর ঐ ২০ টাকাও একটি বড় সহযোগিতা ছোট্ট বাবু রুশানের জন্য, এই কথা আমাদের ভুলে গেলে চলবে না। কাজেই আমার ধারণা সহযোগিতা করতে চাইলেই আমরা করতে পারি, তা সে যেকোনো এমাউন্ট'ই হোক না কেন। -
ঋষি৩০ নভেম্বর ২০১২, ২৩:৩৫
কেউ একজন হয়তোবা ২০ টাকা দেবার সামর্থ্য ধারন করেন, অথচ সেই ২০ টাকাকে সে অন্যের বড় অংকের টাকার কাছে নগন্য ভাবছে। কিন্তু তাঁর ঐ ২০ টাকাও একটি বড় সহযোগিতা ছোট্ট বাবু রুশানের জন্য, এই কথা আমাদের ভুলে গেলে চলবে না। কাজেই আমার ধারণা সহযোগিতা করতে চাইলেই আমরা করতে পারি, তা সে যেকোনো এমাউন্ট'ই হোক না কেন।
সহমত জানাই মুক্তমন৭৫
সকল সহ ব্লগারদের প্রতি বিনীত অনুরোধ জানাই এই কার্যক্রমে যুক্ত হবার জন্য। -
মাঈনউদ্দিন মইনুল২৮ নভেম্বর ২০১২, ১৯:০৪
শুভ উদ্যোগ, শুভ কামনা। আমি আগের পোস্টেও অংশ নেবার আগ্রহ জানিয়েছি।
এবার যেহেতু নির্দিষ্ট সমন্বয়ক পাওয়া গেলো, দেখি কতটুকু করতে পারি। -
নীলসাধু২৮ নভেম্বর ২০১২, ২০:০৬
সমন্বয়কের দ্বায়িত্ব দেয়া হয়েছে ব্লগার শিপু ভাই (০১৬৭১৩২৯৫১১) [সামহোয়ারইন] ও রব্বানী চৌধুরী ভাইকে (০১৬১২০০৩০০১) [প্রথম আলো ব্লগ]।
আমাদের সবার সম্মিলিত উদ্যোগ এবং আল্লাহর অশেষ রহমতে শিশু রুশান ফিরে পাবে আলোকিত জীবন।
ধন্যবাদ মইনুল ভাই। -
মেজদা২৮ নভেম্বর ২০১২, ১৯:৫৩
আমার এক শ্যালিকা জান্নাতুল ফেরদৌস মার্জিন ১০০০.০০ (এক হাজার) টাকা দিবে বলে আমাকে জানিয়েছে। -
নীলসাধু২৮ নভেম্বর ২০১২, ২০:০২
সঞ্চালক ভাইদের অনুরোধ করছি রব্বানী ভাইয়ের পোস্টটি স্টিকি করার জন্য।
ধন্যবাদ কোহিনূর ভাই; আপনার সঙ্গে আমিও এই আবেদন জানাই। মানবিক এই আবেদনে সঞ্চালনা পরিষদ সহ ব্লগ কর্তৃপক্ষ আমাদের পাশে থাকবেন এমন আন্তরিক আশাবাদ ব্যক্ত করছি।
জান্নাতুল ফেরদৌস এর জন্য শুভেচ্ছা -
রব্বানী ভাইয়ের জন্য ভালোবাসা রইলো। ধন্যবাদ। -
নীলসাধু২৮ নভেম্বর ২০১২, ২১:৪৫
পোষ্টটি স্টিকি করে
মানবিক আবেদন সাড়া দেবার জন্য সঞ্চালক মহোদয়কে ধন্যবাদ জানাই
-
মেজদা২৮ নভেম্বর ২০১২, ২০:০৮
আসুন যার যার আত্মীয়-স্বজনকে নিয়ে একসাথে আসুন। ভাল কাজ করুণ, মনকে শান্তি দিন।
ধন্যবাদ নীলদা।
-
নীলসাধু২৮ নভেম্বর ২০১২, ২০:৪০
দেশ অথবা দেশের বাইরে থেকে যারা ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা পাঠাবেন তাদের সুবিধার জন্য একটি ব্যাংক একাউন্ট খোলা হবে। এটি কার নামে খোলা যায় এই বিষয়ে আপনাদের মতামত চাচ্ছি সব কিছু স্বচ্ছতার জন্য। মতামত পাওয়ার পরে পরবর্তীতে তা পোষ্টে সংযুক্ত করে দেওয়া হবে।
আমার একান্ত মতামত
এই ব্যাংক একাউন্টটি প্রথম আলো ব্লগের পক্ষ থেকে সমন্বয়ক হিসেবে আপনার নিজের নামেই নতুন করে একটি একাউন্ট খুলুন। এখানে প্রাপ্ত সকল অর্থ রুশানের সহায়তায় প্রাপ্ত বলে ধরে নেয়া হবে।
ধন্যবাদ। ভালো থাকবেন। -
মুক্তমন৭৫২৯ নভেম্বর ২০১২, ০০:০২
এই ব্যাংক একাউন্টটি প্রথম আলো ব্লগের পক্ষ থেকে সমন্বয়ক হিসেবে আপনার নিজের নামেই নতুন করে একটি একাউন্ট খুলুন। এখানে প্রাপ্ত সকল অর্থ রুশানের সহায়তায় প্রাপ্ত বলে ধরে নেয়া হবে।
নীলসাধু ভাইয়ের এই প্রস্তাবকে আমিও সাপোর্ট করছি। রব্বানী ভাইয়ের নামে একাউন্ট খুললেই ভালো হবে। ধন্যবাদ সবাইকে। -
মোঃ হাসান জাহিদ২৮ নভেম্বর ২০১২, ২১:২৭
সবাই মিলে সাহায্য এবং দোয়া করলে নিশ্চই রুশান আবার হেসে উঠবে । আল্লাহ্ রোশানকে দ্রুত সুস্থতা দান করুন । -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ২৮ নভেম্বর ২০১২, ২২:১১
আমরা যারা দুরে আছি তাদের জন্য কোন একটি মোবাইল নম্বর দিলে সুবিধা হতো। মোবাইলে টাকা পাঠানো এ ক্ষেত্রে দারুন কাজ করতে পারে। যদি নম্বর দেয়া হয় তাহলে দেশের যে কোন প্রান্ত থেকে সাধ্যমত সাহায্য করতে ব্লগাররা এগিয়ে আসবেন বলে মনে করি।
আপনার জন্য শুভকামনা। -
এস এইচ মং মারমা২৮ নভেম্বর ২০১২, ২২:১৪
সুন্দর পোষ্টের জন্য অজস্র ধন্যবাদ প্রিয় রব্বানী।ভাল থাকবেন।শুভেচ্ছা নেবেন। -
ফেরদৌসা২৮ নভেম্বর ২০১২, ২২:৩৬
এই ব্যাংক একাউন্টটি প্রথম আলো ব্লগের পক্ষ থেকে সমন্বয়ক হিসেবে আপনার নিজের নামেই নতুন করে একটি একাউন্ট খুলুন। এখানে প্রাপ্ত সকল অর্থ রুশানের সহায়তায় প্রাপ্ত বলে ধরে নেয়া হবে।
আমিও নীলদার এই কথার সাথে একমত -
স্বপ্নের ফেরিওয়ালা২৮ নভেম্বর ২০১২, ২২:৪৬
ধন্যবাদ ফেরদৌসা আপা, ধন্যবাদ নীলদা। আমিও আপনাদের সাথে সহমত প্রকাশ করছি। -
স্বপ্নের ফেরিওয়ালা২৮ নভেম্বর ২০১২, ২২:৩৭
সমন্বয়কের দ্বায়িত্ব দেয়া হয়েছে ব্লগার রব্বানী চৌধুরী ভাইকে (০১৬১২০০৩০০১) [প্রথম আলো ব্লগ]।
আমাদের সবার সম্মিলিত উদ্যোগ এবং আল্লাহর অশেষ রহমতে শিশু রুশান ফিরে পাবে আলোকিত জীবন।
রুশানের জন্য যদি কিছু করতে পারি নিজেকে ধন্য মনে করব। সাথেই আছি রব্বানী ভাই। -
আশরাফুল কবীর২৮ নভেম্বর ২০১২, ২২:৪২
#ব্রাভো! প্রিয় রব্বনী ভাই, অনেক অনেক ভালবাসা এ পোস্টটির জন্য
এ শীত পড়ি পড়ি অবস্থায়ও আপনার পোস্টে রুশানের জন্য প্রিয় ব্লগারদের স্বতস্ফূর্ত অংশগ্রহন খুব ভালো লাগছে, ভালবাসা সকলকে।
#আমার মনে হয় ব্যাংক একান্টটি প্রিয় রব্বানী ভাই আপনার নামেই খোলা হোক, বাইরে থেকে কেউ হাত বাড়ালে সেটা ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আপনি সকলকে অবহিত করতে পারবেন, এছাড়াও পরবর্তীতে আমরা প্রিয় অন্য যে কারো সাহায্যে এগিয়ে আসতে পারবো।
#সকল ব্লগারদের উপস্থিতিতে প্রিয় রুশান দ্রূত সুস্থ হয়ে উঠুক, এ দৃঢ় প্রত্যাশা, ভাল থাকুন সবসময়


-
মোঃ সুলতান মাহমুদ ফারুক২৮ নভেম্বর ২০১২, ২২:৪৮
বেঁচে থাক বাবুটা!!! বেঁচে থাক শিশু রুশান আর সেই সাথে আমরাও বেঁচে থাকি আমাদের মানবিক দিক সাথে নিয়ে, আমাদের উন্নত মন ও মানসিকতা নিয়ে। -
অনিন্দ্য অন্তর অপু২৮ নভেম্বর ২০১২, ২২:৫১
বাংলাদেশে লক্ষ শিশু অসুস্থ হয় প্রতিদিন। সবার কথা আমরা জানি না, জানা সম্ভবও হয় না। আমরা অন্তত একটি শিশুর জন্য এগিয়ে আসি।
একজন রুশানকে বাঁচাতে আমরা হাজার হাত এক হব। লক্ষ্য বিবেকের দ্বারে ঘুরে বেড়াব। ব্লগ আমাদের এক ভালো মানুষের, বিবেকমান মানুষদের মিলন মেলা। আশা করি সবাই এগিয়ে আসবে এ রুশানকে বাঁচাতে।
রুশানের জন্য ভালবাসা।

-
আলম পিডাব্লিউডি২৮ নভেম্বর ২০১২, ২২:৫৯
রুশান ঠিক আমার ছেলের বয়সি। প্রথম দিন ঋশির পোষ্টটি আমি পড়ে শেষ করতে পারিনি। কারণ দুই চোখ পানিতে ঝাপসা হয়ে গিয়েছিল। আজকের পোষ্টটিও পড়তে পারলাম না। সুধু কান্না পাচ্ছে। এত সুন্দর একটি ছেলে। হে আল্লাহ ছেলেটিকে তুমি পুরোপুরি সুস্থ করে ওর মা-বাবার কোলে ফিরে যেতে দাও।
সাথে আছি। সাধ্যমত সাহায্য করার চেষ্টা করব। -
মেজদা২৮ নভেম্বর ২০১২, ২৩:০০
রব্বানী ভাই, আগামীকাল একটা বিকাশ একাউন্ট করে পোস্টে দিন যাতে দেশের ব্লগার বা অন্যরা সহযোগিতা করতে শুরু করে দেয় আর বিদেশ থেকে যারা পাঠাতে চায় তারা মতামত জানাতে পারে কিভাবে সহজভাবে সহযোগিতা করতে পারে। এ ব্যাপারে কার নামে একাউন্ট খোলা যায় অথবা ব্যাংকে আলাপ করে জেনে নিতে পারেন। এ ব্যাপারে সবাইকে মতামত/পরামর্শ দিয়ে রব্বানী ভাইকে সহযোগিতা করতে বিনীত অনুরোধ করছি।
ধন্যবাদ সকলকে।


-
স্বপ্নের ফেরিওয়ালা২৮ নভেম্বর ২০১২, ২৩:২৩
যে কোন প্রকার সহযোগিতা করার জন্য পাশে আছি কোহিনুর ভাই। আমার মনে হয় আমাদের আশরাফুল কবির ভাই ব্যাংক অ্যাকাউন্ট খুলার জন্য আমাদের সাহায্য করতে পারবেন (উনি একটি ব্যাংক এ কর্মরত আছেন)। এ ব্যাপারে আমি আশরাফুল কবির ভাইয়ের সাহায্য কামনা করছি। -
মেজদা২৮ নভেম্বর ২০১২, ২৩:৩৮
রশীদ ভাই, যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে এবং কিছু বিশেষ ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পালন করতে হবে। আশা করি আপনিও সেই গুরুত্বপূর্ণ ভুমিকায় থাকবেন এবং আপনি আছেনও।
শ্রদ্ধা জানবেন ভাইজান।



-
মুক্তমন৭৫২৮ নভেম্বর ২০১২, ২৩:২৪
প্রথমেই অনেক অনেক ধন্যবাদ জানাই প্রিয় রব্বানী চৌধুরী ভাইকে উনি বিষয়টিকে আমাদের কাছে সুন্দর ভাবে বিশ্লেষণ করেছেন জন্য। সেইসঙ্গে ব্লগার ভাই বোন যারাই এই মহৎ কাজের সংগে জড়িত রয়েছেন, তাঁদের সবাইকেই
ইনশাআল্লাহ আমাদের সকলের সহজোগীতাতে মাসুম এই বাচ্চা মহান আল্লাহপাকের মর্জিতে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারবে। আমি আমার সাধ্যমত সহযোগিতা করবো। ব্যাংক একাউন্টের নাম এবং নাম্বারের জন্য অপেক্ষা করছি। আগামী ৪-৫ তারিখের দিকে সিঙ্গাপুর যাবার শিডিউল আছে। সেখান থেকে ব্যাংক এর মাধ্যমে টাকা পাঠানো সম্ভব হবে। অথবা আমার মা কে বলে রব্বানী ভাইয়ের নামে এই পারপাসে খোলা স্পেশাল একাউন্টেও পাঠাতে পারি। যেভাবেই হোক, বাবুটা যেন বেঁচে থাকতে পারে এই পৃথিবীতে অন্য আর সকল বাবুদের মতোই, মহান আল্লাহপাকের কাছে এই দোয়া করছি। -
মুক্তমন৭৫২৮ নভেম্বর ২০১২, ২৩:৪৯
আমি খুব ব্যস্ত আছি আজ। আমার এখানে ইন্দোনেশিয়ার এই পোর্টে এখন ঘন্টায় ৮৫ কিমি স্পীডে ঝড় হচ্ছে সংগে রয়েছে কঠিন ঝুম বৃষ্টি। -
নীলসাধু২৮ নভেম্বর ২০১২, ২৩:৫০
যেভাবেই হোক, বাবুটা যেন বেঁচে থাকতে পারে এই পৃথিবীতে অন্য আর সকল বাবুদের মতোই, মহান আল্লাহপাকের কাছে এই দোয়া করছি।

-
মুক্তমন৭৫২৮ নভেম্বর ২০১২, ২৩:৫৯
আমার মতে টাকার অংক লিখে কোনো লাভ নেই। এতে অনেকেই সংকোচ বোধ করতে পারেন যে, সে হয়তোবা অন্যের মতো অথবা অন্যের ধারেকাছেও যেতে পারছে না সহযোগিতা করবার জন্য। আর এই সহযোগিতার কোনো পরিমাপক যেহেতু নেই, কাজেই টাকার অংক লিখে দেয়ার চেয়ে না লিখে দেয়াই উত্তম বলে আমার ধারণা। কারণ কেউ একজন হয়তোবা ২০ টাকা দেবার সামর্থ্য ধারন করেন, অথচ সেই ২০ টাকাকে সে অন্যের বড় অংকের টাকার কাছে নগন্য ভাবছে। কিন্তু তাঁর ঐ ২০ টাকাও একটি বড় সহযোগিতা ছোট্ট বাবু রুশানের জন্য, এই কথা আমাদের ভুলে গেলে চলবে না। কাজেই আমার ধারণা সহযোগিতা করতে চাইলেই আমরা করতে পারি, তা সে যেকোনো এমাউন্ট'ই হোক না কেন।
কথাটা ভেবে দেখবার অনুরোধ করছি সকল সহব্লগার ভাই-বোন / বন্ধু কে ----------- -
মেজদা২৯ নভেম্বর ২০১২, ০০:১৮
অসম্ভব সুন্দর কথা বলেছেন। ২০ বা যে কোন পরিমান তাতে কোন সমস্যা নাই।
সাথে থেকে সহযোগিতাটাই আসল।
ধন্যবাদ মুক্তমন৭৫ ভাইজান।
-
মাইনুল আমিন২৯ নভেম্বর ২০১২, ০১:০১
প্রিয় রব্বানী চৌধুরী ভাই
তাহলে ব্যবস্থা করেন, আমরা রুশানকে বিনা চিকিৎসায় মরতে দিতে পারি না । আমি আপনাদের সাথে একমত ।
সাহস যোগানো এই উক্তির জন্য শ্রদ্ধা রইলো কামালা ভাইকে। সাথে আছি -------------
ধন্যবাদ রব্বানী ভাইকে পোস্টটির জন্যে -------------------------
-
নিষিদ্ধ২৯ নভেম্বর ২০১২, ০১:৪৫
মোবাইল ব্যাংকিং ব্যবহার করলে মনে হয় ভালো হয়। যে যেমন পারবেন ব্লগার ভাই বোনের টাকা সহজে পাঠাতে পারবে। মোবাইল ব্যাংকিং এ বেশি মানুষ টাকা পাঠাতে আগ্রহী হবে কারণ পাঠানোর সুবিধার জন্য। -
আছিব চৌধুরী২৯ নভেম্বর ২০১২, ০২:০৮
মানবতার জয় হবেই ইনশাল্লাহ, আমি অত্তান্ত দুঃখিত যে আমি এত দেরি করে আসলাম বলে, সবার কাছে প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। রব্বানী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি পোস্ট এর জন্য এবং শুভ কামনা রইল প্রথম আলো ও সামওয়ারইনব্লগ এর যে টিম আমরা কাজ করবো বলে অঙ্গিকার বদ্ধ হয়েছি। এই ব্যাপারে আজ আমার সাথে নীল সাধু ভাইয়ের কথা হইছে, আমি আসলে এমন একটা অবস্থায় আছি না পারছি কিছু বলতে না পারছি পিজিকেলি একত্রে কাজ করতে। তবে হ্যাঁ আর থাকতে পারলাম না আজ এই পোস্ট ও প্রিয় ব্লগারদের একাত্মতা দেখে। আমি ক্যাম্পাস প্রতিনিধি ও ব্যক্তিগত এবং আমাদের নেটওয়ার্ক এর হয়ে কাজ করবো ইনশাল্লাহ। আমি ভেবেছি আমার ক্যাম্পাস এ একটি বক্স বসাবো রুসান এর নামে সাহায্য। আমি নিয়মিত আপডেট জানাবো এবং আমার বন্ধু বান্ধব এবং আমার পরিচিতি যে ভাবেই হউক না কেন আমি বলে যাব এবং কিছু নিয়ে রুসানের জন্য পাঠানোর ব্যবস্থা করবো। আমি ব্যক্তিগত ভাবে নীল সাধু ভাইকামাল ভাই,ফেরদসা আপা,ইমরান ভাই,মুক্তমন ভাই,আশরাফুল ভাই,সপ্নের ফেরিওয়ালা এবং কোহিনুর ভাই, রব্বানী ভাই এবং সামু ব্লগের শ্রদ্ধেয় ভাইদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এমন মহৎ উদ্যোগ এ সামিল হওয়ার জন্য এবং কাজের অঙ্গীকার করেছেন বলে। আমি আছি, ইনশাল্লাহ পাশে থাকব সব সময়।
কি কারনে আমি পিজিকিলি আপনাদের সাথে এক হতে পারছি না এই মুহূর্তেঃ
২ ডিসেম্বর থেকে ভার্সিটির ক্রিড়া সপ্তাহ (আমাদের বিভাগের টিম) গড়তে হবে আমি সহ আমার একবন্ধু কে টানা এক সপ্তাহ।
৬,৭,৮ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ড কনফারেন্স চিন মৈত্রীতে ইতিমধ্যে অনেকে জেনেছেন ৩ দিনই ওখানে থাকতে হবে।
১৩,১৪,১৫,১৬ ডিসেম্বর ডিপার্টমেন্ট থেকে পিকনিক এর আয়োজন করতেছি বান্দরবন, সেইখানে থাকতে হচ্ছে এবং প্ল্যান করতে হচ্ছে অন্যান্য কাজ তহ আছেই।
ডিসেম্বর এর শেষ সপ্তাহে জাপান থেকে একটা প্রোজেক্ট পাচ্ছি খুব সম্ভবত কথা বার্তা চলছে সাইন্স ফেয়ার নিয়ে, সেইটার প্রজেক্ট ম্যানেজার হিসাবে গত কাল প্রস্তাব করেছেন আমাকে। সেইটা অনলাইন এ আলাপ চলছে।
হাতে কিছু প্রজেক্ট এর কাজ চলছে এই মুহূর্তে, যা আমাকে খুব শীঘ্রই বায়ারকে দিতে হবে।
তারপর নিজের স্বাভাবিক জীবন এবং পড়াশুনা।
আর কিছু বলার নাই, তবে আমি হেরে যাব না, আমি ও রুশান এর জন্য করে যাব, কথা দিলাম !!!!
দোয়া করবেন আমার জন্য, আমি আবার ও দুঃখ প্রকাশ করছি আমার দেরিতে এইখানে আসার জন্য। তবে আমি ব্যাপারটি লক্ষ করেছি এবং কিছুটা হলেও ভেবেছি এইটা সত্যি।
আল্লাহ্ আমাদের সবাইকে সহনশীল করুক, আমীন।
তারপর ও যখন মিটিং ও প্ল্যান এবং যে কোন ব্যাপারে আমাকে ডাকবেন, ইনশাল্লাহ এর মধ্যেও কোন সমস্যা না থাকলে আমি হাজির হব। -
আছিব চৌধুরী২৯ নভেম্বর ২০১২, ০২:৩২
আমি অলরেডি আমার ফেইসবুক থেকে শেয়ার করে দিয়েছি, তবে দ্রুত কোথায় কিভাবে টাকা পাঠাতে হবে সেই ব্যাপারে কিছু বলুন রব্বানী ভাই। -
ঋষি২৯ নভেম্বর ২০১২, ১১:২৫
সামহোয়ারইন ব্লগের srjony এর একটী মন্তব্য দেখে আজকে আপ্লুত হয়েছি।
মন্তব্যটি কপি করে দিলাম। দেখুন।
আমি আমার কিছু ছোট ভাই / বোনদের কাছে থেকে সাহায্য পেয়েছি তা নিন্মরুপ।
মলিঃ ৫০ টাকা
ওর বোন পলিঃ ১০টাকা
রহিদঃ ২০টাকা
শিল্পি (ফ্রেন্ডের বৌ): ৫০টাকা
ব্লগার জনি ইংলিশঃ ১০০ টাকা
ওর গার্লফ্রেন্ডঃ ৫০ টাকা
আমার অফিসের মেসেঞ্জারঃ ৫০টাকা
আমার বড় বোনঃ ২০০টাকা
আমার ছোট ভাইঃ ৫০টাকা
_________________
আজকে আমার মোট কালেকশানঃ ৫৮০ টাকা।
বিন্দু বিন্ধু জলেই সিন্ধু হয়।
যার যেটুক সামর্থ আছে সে তাই দান করুক, তাতেই আমাদের রুশান বাবু সুস্থ হয়ে যাবে।
ছোট্ট শিশু রুশানের সাহায্যার্থে দেয়া সামহোয়ারইন ব্লগের মুল পোষ্ট লিংক। -
যায়েদা আলী । ২৯ নভেম্বর ২০১২, ১৩:২৮
আমি বিকাশ নাম্বার পেলে তাতে টাকা পাঠাতে চাই। যদিও খুব সামান্য তবু আমি এই কাজে আপনাদের সবার সাথে অংশ নিতে চাইছি। আশা করি আমাকে হতাশ করবেন না। বাবুটা বেঁচে থাকুক। -
কামাল উদ্দিন২৯ নভেম্বর ২০১২, ১৮:০১
অনেকগুলো সামান্য মিলেই অসামান্য হয়ে যাবে, সুতরাং কোন অংকই সামান্য নয় । -
মোঃ সুলতান মাহমুদ ফারুক২৯ নভেম্বর ২০১২, ১৫:৪৯
চেষ্টা আর আগ্রহের কোনো ত্রুটি নাই,
মানবিক গুন এমন একটি গুন, যা সকল মানুষকে মুহুর্তে এক করে ফেলে।
ঠিক যেমনটি এখানে হচ্ছে। এই গুনের জন্যই আমরা হয়তো মানুষ।
আল্লাহ্ ঠিক আমাদের প্রার্থনা শুনবেন, ফিরিয়ে দেবেন রুশানকে অন্ততঃ এবারের মত।
সব সময় দোয়া করছি আর সেই সাথে অপেক্ষায় আছি আমার সামর্থ অনুযায়ী সাহায্য করার জন্য।
আমরা যে মানুষ তা মনে করিয়ে দেয়ার জন্য সকল ব্লগার ভাই-বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
মানবতার জয় হোক। -
লুৎফুন নাহার জেসমিন২৯ নভেম্বর ২০১২, ১৮:৫০
এতোগুলো মানুষের প্রচেষ্টা আল্লাহ সফল করবেন ইনশয়াল্লাহ ।রুশান , আমরা সবাই তোমার পাশে আছি । -
সনৎ ঘোষ২৯ নভেম্বর ২০১২, ১৯:৪৪
আমিও আছি আপনাদের সাথে।রুশান আমার নাতিনের চেয়েও ছোট বয়সি।তার জন্য আমার শুভাশিস থাকলো।ব্যাংক হিসাব নং জানান। -
আমিনুর রহমান২৯ নভেম্বর ২০১২, ২০:০৩
গত ২৩ ও ২৭ তারিখে আমরা ব্লগাররা রুশানের বিষয়ে আলোচনার জন্য এক সাথে বসেছিলাম এবং কিভাবে রুশানের অর্থ উত্তোলন করা যাবে তার বিস্তারিত আলোচনা করেছিলাম। আগামী ৩০ শে নভেম্বর আমরা ব্লগাররা আবার বসছি একসাথে কাজের অগ্রগতির ব্যাপারে আলোচনা করার জন্য। তার জন্য সকল ব্লগারদের এক সাথে হবার আহবান করছি। যারা যারা যেতে পারবেন অবশ্যই চলে আসবেন নিম্ন লিখিত ঠিকানায় আর যারা আসতে পারছেন না বা দূরে থাকেন তাদের কাছ থেকে তাদের নিজস্ব কোন মতামত থাকলে এখানে মতামত দিয়ে যাবেন।
ঠিকানাঃ
এপিক ডেভেলপমেন্টস লিঃ
৪০১/এ,(২য় তলা), খিলগাঁও চৌরাস্তা, ঢাকা-১২১৯
ফোনঃ ০১৬৭১ ৩২ ৯৫ ১১ (শিপু ভাই)
০১৭৫৫ ৩০ ৬০ ২১ (আমিনুর রহমান)
সময়ঃ বিকাল ৩ ঘটিকা।
যারা যারা আসতে পারবেন তাদের সকলের উপস্থিতি কামনা করছি। যারা আসতে পারবেন না আমাদের সাথে ব্লগে কিংবা ফোনে যোগাযোগ রেখে আমাদের পাশে থাকবেন । -
মেজদা২৯ নভেম্বর ২০১২, ২১:০৩
আজ সারাদিন গ্রামের বাড়ীতে ছিলাম তাই পোস্টের কোন খবর নিতে পারি। এখন সব মন্তব্যগুলো পড়ে আশায় বুক বেঁধে আছি। সবার সহযোগিতা এবং দোয়ায় আমরা রুশানের পাশে আছি। আজ তো বৃহস্পতিবার গেল। বিকাশের একাউন্টের কোন ব্যবস্থা হয়ে থাকলে দ্রুত জানিয়ে দিন। আমি আপনার সাথে যোগাযোগ রাখবো ফোনে। আগামীকাল রাত আমি একটু ব্যস্ত আছি।তাই লগ ইন করতে পারবোনা কিন্তু ফোনে কথা বলে নেব।
ধন্যবাদ রব্বানী ভাই। -
আশরাফুল কবীর৩০ নভেম্বর ২০১২, ০০:১৩
এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাবোই আমি
রুশানের কাছে হোক আমাদের দৃঢ় অঙ্গীকার..



-
সামিনা আলী৩০ নভেম্বর ২০১২, ০১:০৮
সাথেই থাকবো ভাইয়া। শুধু একটু আওয়াজ দিয়েন। আর আমার মনে হয় রুশানের জন্য করা ব্যাংক হিসাবটা ওর মায়ের নামে করলেই ভালো হয়। যদি না ইতিমধ্যে অন্য কারো নামে করা হয়ে থাকে। -
ঋষি৩০ নভেম্বর ২০১২, ১১:৫৭
বিকাশ একাউন্ট নাম্বারের মধ্যমে যার যার সাধ্য অনুযায়ী টাকা পাঠাতে পারি টাকা পাঠিয়ে তা মন্তব্যের ঘরে জানাতে অনুরোধ করছি সব কিছু স্বচ্ছতার জন্য। বিকাশ একাউন্ট নাম্বারটি হলো : 01972-269085 (বিকাশ একাউন্ট নাম্বারে টাকা পাঠানোর পরে বার্তায় বা রব্বানী চৌধুরী ভাইয়ের সেল ফোনে SMS টাকার পরিমানটি জানালে সকলের জন্য একটি স্বচ্ছতার ক্ষেত্র তৈরী হয়।)
দেশ অথবা দেশের বাইরে থেকে যারা ব্যাংক একাউন্টের মাধ্যমে সহায়তা পাঠাবেন তাদের সুবিধার জন্য সন্মানিত ব্লগাদের সন্মতিতে একটি ব্যাংক একাউন্ট খোলা হয়েছে। ব্যাংক একাউন্টের বিস্তারিত নিচে দেওয়া হল:
Name : Md. Golam Rabbani Chowdhury
Bank Name : Al-Arafah Islami Bank Limited
A/c # : 0541120017586
(Swift code : ALARBDDHO86)
আশা করছি এখন থেকে এই দুটি মাধ্যমে সহ ব্লগারবৃন্দ তাদের সাহায্য পাঠানো শুরু করে দেবেন আজ থেকেই আর এভাবেই বিন্দু বিন্দু জলে সৃষ্টি হবে রুশানের জন্য মায়ার মহাসাগর। সামহোয়ার ইন ব্লগের ব্লগার বৃন্দ এবং প্রথম আলো ব্লগের রব্বানী ভাই, স্বপ্নের ফেরিওয়ালা, আশরাফুল কবীর সহ যারাই এই কাজে মুল্যবান সময় এবং শ্রম দিচ্ছেন তাদের সবার জন্য অপার শ্রদ্ধা রইলো। আশা করি সম্মিলিত এই উদ্যোগ বৃথা যাবে না। রুশান বেঁচে থাকবে আমাদের সবার মাঝে।
ধন্যবাদ। ভালোবাসা সহ - -
কামাল উদ্দিন৩০ নভেম্বর ২০১২, ১২:০৬
টাকা পয়সার স্বচ্ছতার ব্যাপারটা অবশ্যই যেন থাকে তা বিশেষভাবে নজর রাখার অনুরোধ করছি, অতীতেও টাকা পয়সা নিয়া ব্লগে অনেক ক্যাচাল হয়েছে, তা যেন না হয় আশা করি খুব খেয়াল রাখবেন । আমি আগামী রবিবার দিনই ব্যাংকে টাকা পাঠিয়ে দিবো । -
ঋষি৩০ নভেম্বর ২০১২, ১২:২২
হুম। আমরা ভুক্তভোগী কামাল ভাই। তবু থেমে নেই পথচলা। এই মহতী কার্যক্রমে দুই উপায়ে তহবিল সংগ্রহ করা হবে।
১। বিকাশ এর মাধ্যমে।
২। ব্যাংক একাউন্ট এর মাধ্যমে।
১। বিকাশে এর মাধ্যমে প্রাপ্ত টাকার পরিমান মন্তব্যের ঘরে দেয়া হবে। তাতে স্বচ্ছতা থাকবে। সবাই জানতে পারবেন।
২। ব্যাংক একাউন্ট এর মাধ্যমে প্রাপ্ত টাকার পরিমান ব্যাংক স্ট্যাটম্যান্ট এর আকারে দেয়া হবে পোষ্টে - আর এই একাউন্টটি মুলত এই কাজের জন্য করা হয়েছে তাই একাউন্টে প্রাপ্ত সমুদয় তহবিল শিশু রুশানের সাহাযার্থে এসেছে বলে ধরে নেয়া হবে। সুতরাং সকল প্রক্রিয়া স্বচ্ছ।
এ ছাড়াও কারো যদি কোন ভাবনা থাকে যাতে করে সকল ধরনের বিতর্ক এড়িয়ে আমরা এই কাজটিক সুসম্পন্ন করতে পারি তবে তা জানাতে পারেন। শুভকামনা সতত। -
কামাল উদ্দিন৩০ নভেম্বর ২০১২, ১২:৩৩
ধন্যবাদ, মাসুদ ভাই ও রব্বানী ভাই, ভালো কাজ করতে গিয়ে ও অনেক সময় অনাকাংখিত সমালোচনায় দগ্ধ হতে হয়, তাই আমি এই সতর্ক বার্তা আপনাদেরকে দিলাম । -
ঋষি৩০ নভেম্বর ২০১২, ১২:৪২
হুম জানি কামাল ভাই। তবে সে সব অতীত। আমরা সে সব অনাকাংখিত ঘটনা থেকে শিক্ষা নিয়েছি। আপনি লক্ষ্য করে দেখেন ইদানীং যা কাজকর্ম আমরা করছি তাতে স্বচ্ছতার ব্যাপারটায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। [গত পিকনিক, নৌ ভ্রমন, নানা আয়োজনে টাকার বিষয় জড়িত ছিল কিন্তু কোন বিতর্ক হয়নি] খুব সাবধানে কর্মকান্ড পরিচালনা করা হয় যাতে করে এই সুযোগ কেউ না পায় বা আমরা যারা এসবে জড়িত তাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ না উঠে। আমি আশাবাদী আমরা স্বচ্ছতাকে সঙ্গী করে এগিয়ে যাবো মহৎ কাজে। আমাদের শুভ ইচ্ছে দূরে রাখবে সকল বিতর্কিত কর্মকান্ড থেকে।
শুভকামনা। -
ঋষি৩০ নভেম্বর ২০১২, ১২:৪৪
রব্বানী ভাইয়ের জন্য শ্রদ্ধা রইলো।
আমার মন্তব্যে শাখার নামটি বাদ পড়ে গেছে, "আল-আরাফাহ উসলামী ব্যাংক লি:, গুলশান শাখা, ঢাকা" হবে। -
ফেরদৌসা৩০ নভেম্বর ২০১২, ১২:৫৬
আমি বিকাশ নাম্বারে টাকা জমা করতে বলব কাউকে, আমার পক্ষ থেকে।
তাই বিকাশ নাম্বারটি কার জানতে চাচ্ছি । -
ঋষি৩০ নভেম্বর ২০১২, ১৩:১০
ধন্যবাদ।
প্রথম আলো ব্লগের পক্ষ থেকে সমন্বয়কের দায়ীত্ব পালন করছেন সুপ্রিয় ব্লগার রব্বানী চৌধুরী ভাই।
এই বিকাশ নাম্বারটি একান্তই প্রথম আলো ব্লগের ব্লগারদের জন্য খোলা হয়েছে।
এটি রব্বানী ভাইয়ের নাম্বার।
শুভেচ্ছা ফেরদৌসা।
এই বিষয়ে রব্বানী ভাই মন্তব্য দেবেন আশা করি। তবু আমি যা জানি তা জানালাম আপনাকে
-
আমিনুর রহমান৩০ নভেম্বর ২০১২, ১৩:০৩
@রাব্বানী এবং ঋষি ভাই, আজকের মিটিং আপনাদের এবং প্রথম আলো ব্লগারদের অংশগ্রহণের আশা করিছ। -
ঋষি৩০ নভেম্বর ২০১২, ১৩:০৮
ধন্যবাদ।
আমি এমন এক অফিসে কাজ করি ইচ্ছে করলেও ছুটি নেয়া যায় না
আমার সাপ্তাহিক বন্ধ রবিবারে।
রব্বানী ভাইয়েরও অফিস আছে আজকে। উনার ছুটি শনিবার। তবে আমি আশাবাদী আমাদের প্রথম আলো ব্লগ থেকে স্বপ্নের ফেরিওয়ালা এবং রব্বানী ভাই দুজন যাবেন আপনাদের সাথে কথা বলতে। আমরা ইতিমধ্যে এই নিয়ে নিজেদের মধ্যে কথা বলেছি। চেষ্টা করছি আরো কয়েকজনকে যুক্ত করা যায় কিনা সে বিষয়ে।
আমি আছি সারাক্ষণ আপনাদের সাথেই। আমি সেখানে না গেলেও আশা করি দূরে থাকবো না। সাথে সাথে সকল আপডেট জেনে নেবার চেষ্টা করবো। ভালবাসা রইলো আমিনুর
-
তানভীরুল হাকীম৩০ নভেম্বর ২০১২, ১৪:৪২
নতুন এই ছেলেটি ও পাশে আছে। সহমত! সহমত!! সহমত!!! পাশে থকবো! পাশে থাকবো!! পাশে থাকবো!!! -
ঋষি৩০ নভেম্বর ২০১২, ১৬:২৯
ধন্যবাদ ইমরান।
যতবেশী মানুষকে সম্পৃক্ত করা যাবে কাজটি তত সহজ হবে বলে মনে করি আমি। এ ক্ষেত্রে বন্ধুব্লগের অন্তর্ভুক্তি আনন্দের নিঃসন্দেহে। বন্ধুব্লগের হয়ে আপনি কো অর্ডিনেশান করুন আল ইমরান।
আমরা সবাই এক হয়ে চেষ্টা চালিয়ে যাই। ভালোবাসা রইলো। -
গেদু চাচা৩০ নভেম্বর ২০১২, ১৯:০১
রুশান ময়নারে আমাগো মইধ্যে রাখতে হইবো। তার লাগি যা করন লাগে তার সবই আমরা করুম।
আল্লাহ পাক দয়ালূ। -
কামাল উদ্দিন০১ ডিসেম্বর ২০১২, ০৭:৩৭
শুভ কামনা, এমনিভাবে আমরা হাত খরচ থেকে কিছু কিছু টাকা দিলেও রুশানের চিকিৎসার খরচ হয়ে যাবে ইনশাআল্লাহ । -
ঋষি৩০ নভেম্বর ২০১২, ২৩:৪১
মানবিক আহবানের এই পোষ্টটি
অন্ততঃ কিছুদিন স্টিকি করে রাখার জন্য
ব্লগ কর্তৃপক্ষ এবং সঞ্চালনা পরিষদের প্রতি অনুরোধ জানাই। -
স্বপ্নের ফেরিওয়ালা০১ ডিসেম্বর ২০১২, ১১:৫০
মানবিক আহবানের এই পোষ্টটি
অন্ততঃ কিছুদিন স্টিকি করে রাখার জন্য
ব্লগ কর্তৃপক্ষ এবং সঞ্চালনা পরিষদের প্রতি অনুরোধ জানাই। -
লুৎফুন নাহার জেসমিন০১ ডিসেম্বর ২০১২, ০০:২৮
জুয়েল কে বিকাশ একাউন্ত নাম্বারটি ( ০১৯৭২-২৬৯০৮৫) দিয়ে দিব । -
স্বপ্নের ফেরিওয়ালা০১ ডিসেম্বর ২০১২, ১১:৫৫
আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টায় হয়তো রুশান সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের মাঝে। অনেক অনেক ধন্যবাদ আপা পাশে থাকার জন্য। -
মাঈনউদ্দিন মইনুল০১ ডিসেম্বর ২০১২, ০৯:০১
প্রিয় রব্বানী ভাই: আমার ছুটির প্রথম দিন পারিবারিক ব্যস্ততায় গেলো। আজ দ্বিতীয় দিন। আপনার সাথে ফোনে কথা বলবো। বিকাশ আমি খুব বুঝি না, দেখি দোকানদারের সহযোগিতা নেব।
শুভেচ্ছা রইলো এই উদ্যোগের জন্য। -
স্বপ্নের ফেরিওয়ালা০১ ডিসেম্বর ২০১২, ১২:০২
প্রিয় মইনুল ভাই আপনি আপনার এলাকায় বিকাশের এজেন্ট পাবেন (মোবাইল ফ্লেক্সিলোড দোকানে) সেখান থেকে টাকা পাঠাতে পারেন। আপনি যদি আপনার বিভাগ আর থানার নাম আমাকে বার্তায় জানান তাহলে আমি আপনাকে আপনার নিকটস্থ বিকাশ এজেন্টের নাম জানাতে পারব বলে আশা করি। ধন্যবাদ পাশে থাকার জন্য। -
মাঈনউদ্দিন মইনুল০১ ডিসেম্বর ২০১২, ১৩:০৬
অনেক কষ্টে বিকাশের খবর পাওয়া গেলো। কিন্তু তাদের নাকি ব্যালেন্স নেই। আগামি কাল অন্য উপায় দেখতে হবে। রব্বানী চৌধুরী ভাইকে পরিমাণটা মেসেজ করে জানিয়ে দিচ্ছি, যেন কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন। ব্যাংক /বিক্যাশ এর মাধ্যমে পাবার পর শুধু আমাকে কনফারম করবেন, অন্য কোথাও কিছু উল্লেখ করার প্রয়োজন নেই। -
মাঈনউদ্দিন মইনুল০১ ডিসেম্বর ২০১২, ১৩:৩২
কমপিউটারের স্ক্রিন থেকে সরাসরি লাইভ মোবাইলে! হাহাহা। ভালো লাগলো কথা বলে।
মহৎ কাজে সময় দিচ্ছেন, এজন্য আপনার জন্য এবং আরও যারা জড়িত, তাদের জন্য সহস্র স্যালুট!

-
আলভী০১ ডিসেম্বর ২০১২, ১৫:২২
এই মহতী উদ্যোগকে স্বাগত জানাচ্ছি! রুশানের ।আশু সুস্হ্যতা কামনা করছি!
তবে একটি বিষয় সকলেরে অবগতির জন্য তুলে ধরতে চাই সেটা হলো রুশানের অসুস্হ্যতদার কথা যে ভাবে ফলাও করে ষ্টিকি করে রাখা হয়েছে এরকম অনেক অসুস্হ্য মানুষ আপনার আমার পাশে অবস্হান করছে কিন্তু তাদের কোন সাহায্যে আমরা এগিয়ে আসছিনা অথবা আমাদের ব্লগ পরিবারে আর্থিকভাবে অনেকে অস্বচ্ছল আছে এমন কি কন্যা দায় গ্রস্হ অীভবাবকও আছে। তাদের জন্য আমরা কি করছি বিষয়ঠি ভাবার জন্য অনুরোধ করছি। -
মেজদা০১ ডিসেম্বর ২০১২, ১৭:৩৭
আমি মনে করি এখন অসুস্থ রুশানের ব্যাপারটা নিয়ে এগিয়ে যাই।
আপনার প্রস্তাব দেখে আমার ভাল লাগছে যে আমরা নানা বিষয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই।
ভবিষ্যতে আমরা এ ব্যাপারে একমত হয়ে কাজ করতে চাই।
ধন্যবাদ আলভী ভাইজান।
-
আলভী০১ ডিসেম্বর ২০১২, ১৭:৫৪
এই মুহুর্তে রুশানের গুরত্ব কোন ভাবেই খাটো করে দেখার অবকাশ নাই। আগের সমস্যা আগে সমাধান করতে হবে। তবে আমার প্রস্তাব টা বিবেচনায় নেয়ার জন্য অনেক ধন্যবাদ প্রিয় কোহিনুর ভাই........ -
ফেরদৌসা০১ ডিসেম্বর ২০১২, ১৫:৩১
সালাম ভাইজান। আমার মা-কে এখন ফোন করে বলছি আপনার বিকাশ নাম্বারে আমার পক্ষ থেকে তিন হাজার টাকা জমা করে দিতে।
মা বলছে ঘণ্টা খানেকের মধ্যে দোকানে গিয়ে টাকা জমা করে দিবে।
আপনাকে ফোন দিয়ে জানাবে জমা করার আগে।
টাকা পেলে কষ্ট করে আমাকেও জানিয়ে দিবেন। -
ফেরদৌসা০১ ডিসেম্বর ২০১২, ২৩:১৭
জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
হুম এই জন্যই বলি আমার বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা। এখনো আমাদের সব কাজ করে দেই। আমরা তাদের জন্য কিছুই করতে পারিনা।
একটু আগে কথা হয়েছে মার সাথে । আপনার সালাম পৌঁছে দিয়েছি।
সবার সহযোগিতায় রুসান সুস্থ হয়ে উঠুক এই দোয়া করি। -
অরিত্র অন্বয়০১ ডিসেম্বর ২০১২, ১৬:৪৪
ব্লগে এ কদিন নিয়মিত ছিলাম না। রুশানের জন্য ভালবসা।
পাশে আছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ রব্বানী ভাই, একটা অসাধারণ কাজকে আরও বেগবান হতে সহায়তার জন্য।

-
অরিত্র অন্বয়০১ ডিসেম্বর ২০১২, ১৬:৫০
যতটা সম্ভব করার, করতে চেষ্টা করবো রব্বানী ভাই।
আপনার প্রতি কৃতজ্ঞতা।
মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া, তিনি খুব সুন্দর একটা সমাধানের দিকে আমাদের নিয়ে যাচ্ছেন। -
আছিব চৌধুরী০১ ডিসেম্বর ২০১২, ২১:৩০
আর কি লাগে, আপু এত দূরে থেকেও আমাদের সাথে এমন মহত কাজে এক হয়েছেন আমাদের মধ্যে আরও সাহস বেড়ে গেল, আপু অনেক দিন আমাদের মাঝে থাকুন, সুস্থ্য থাকুক এবং আপুর আম্মার জন্যও শুভ কামনা রইল।
রুশান আমাদের চেষ্টা বিফল হবে না, আল্লাহ্ আমাদের সাথে আছেন।
ধন্যবাদ রইল রব্বানী ভাই ও সহ ব্লগারদের প্রতি। -
সন্ন্যাসী০১ ডিসেম্বর ২০১২, ২৩:৩৮
রুশানের পোস্টটা পড়ে মনটা খারাপ হয়ে গেল। অনেক দিন এই ব্লগে ব্লগিং করি না আজকে রুশানের পোস্টটা দেখলাম তাই মন্তব্য করতে আসলাম। ধন্যবাদ রব্বানী ভাই সুন্দর পোস্টের জন্য। আশা করি প্রথম আলো ব্লগের ব্লগাররা এ বিষয়ে তাদের মতামত জানাবেন। আল্লাহ রুশানকে সুস্থ করে তার মায়ের কাছে ফিরিয়ে দিক সেই দোয়া করছি। আমিও নামাজ পড়ে তার জন্য দোয়া করবো। রব্বানী ভাই পাশেই আছি। -
আছিব চৌধুরী০২ ডিসেম্বর ২০১২, ০০:৩৪
আমার আজকের স্ট্যাটাস.।.।
রুশানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন, যার পক্ষে যত টুকু সম্ভব (বিকাশ করতে পারেনঃ ০১৭১৭৯১১১৪৭) বিকাশে টাকা পাঠালে অবশ্যই জানাবেন...।।
কাল ভার্সিটিতে সাহায্য বক্স বসাবো এবং সাথে বাহিরে ও কিছু সাহায্য সংগ্রহে নামবো......
রুশানের সম্পর্কে বিস্তারিত জানতেঃ
http://prothom-aloblog.com/posts/49/167991
http://www.somewhereinblog.net/blog/srjony/29716327
মানবতার জয় হবেই ইনশাল্লাহ......
-
আছিব চৌধুরী০২ ডিসেম্বর ২০১২, ০০:৩৮
আজ রাতে বসে নিজের হাতেই বক্স বানিয়ে ফেললাম, কিছু করার নাই এবং কাউকে না বলে কারো অপেক্ষা না করেই নিজেই নেমে পড়ুন। যে বা যারা যেখান থেকেই যে ভাবেই সম্ভব সাহায্য গুলো পরে একত্রে রব্বানী ভাইয়ের নামে একাউন্টে অথবা দেখা করে পৌঁছে দিতে পারেন। আল্লাহ্ সবার সহায় হউক। -
আছিব চৌধুরী০২ ডিসেম্বর ২০১২, ০১:০৭
বিকাশ করতে পারেন অথবা ব্যাংক একাউন্টে পাঠাতে পারেন শুধু জানিয়ে দিবেন, যার পক্ষে যত টুকু সম্ভব হয় এবং পরিবার,বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন সবাইকে আওয়াজ দিন, সম্ভব হলে আপনি নিজেও সংগ্রহ করুন তারপর আমাদের কাছে পাঠিয়ে দিন, আমরা স্বস্থানে পৌঁছে দিব ইনশাল্লাহ। -
সেলিনা ইসলাম০২ ডিসেম্বর ২০১২, ০১:১২
ইনশাল্লাহ রুশান ভাল হয়ে যাবে! পোষ্টের জন্য ধন্যবাদ সাধ্যমত কিছু করার চেষ্টা থাকবে আমার। -
তৌফিক মাসুদ০২ ডিসেম্বর ২০১২, ০১:৩৫
আমি রুশানের সুস্থাওতা কামনা করছি। পাশেই আছি, আপনাদের এমন একটা উদ্যোগে আমি গর্বিত। -
মোঃ গালিব মেহেদী খান০২ ডিসেম্বর ২০১২, ১১:১৩
একজন রুশানের সুস্থতা কামনায় এতগুলি মহৎ প্রান। নিশ্চয়ই বিফলে যাবে না। -
লুৎফুন নাহার জেসমিন০২ ডিসেম্বর ২০১২, ১৫:৫৩
টাকা পেয়েছেন জেনে স্বস্তি পেলাম । খুব বেশি করতে পারিনি । তারপরও অংশ নিলাম রুশানের জন্য সবার ভালবাসার মিছিলে । -
আছিব চৌধুরী০২ ডিসেম্বর ২০১২, ১৬:১৫
রুশানের জন্য আজ সাহায্য বক্স হাতে করে একাই গণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুরো ঘুরলাম (ক্লাস রুম,ডিপার্টমেন্ট,ক্যান্টিন) সহ নানান স্থানে সকাল থেকেই, একটু আগে বাসায় ফিরলাম !!! হিসাব করে দেখলাম ৬০০০ টাকা কালেকশন হয়েছে। ধন্যবাদ জানাই বন্ধু-বান্ধব,শিক্ষক-শিক্ষিকা,ছোট ভাই-বোন এবং শুভাকাঙ্খি সহ সবাইকে, রুশানের পাশে এসে দাঁড়িয়েছেন বলে। এ ছাড়া ও বিকাশে ও কিছু সাহায্য আসছে। পরবর্তীতে আপডেট জানানো হবে। সাহায্য গুলো সন্ধ্যার মধ্যেই পৌঁছে যাবে স্বস্থানে ইনশাল্লাহ...।।
আমি রব্বানী ভাইকে সন্ধ্যার মধ্যেই বিকাশ করে দিব ইনশাল্লাহ !!!!
সবাই দোয়া করবেন, এমন কাজ গুলোর সাথে যেন সব সময় এক হয়ে কাজ করতে পারি।
-
আছিব চৌধুরী০২ ডিসেম্বর ২০১২, ১৬:৩০
যে ক্যাম্পাস থেকে আজ রুশানের জন্য সাহায্য কালেকশন করা হয়েছেঃ
গণ বিশ্ববিদ্যালয়, মির্জানগর, সাভার, ঢাকা-১৩৪৪
বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিঙ্কে এবং গণ বিশ্ববিদ্যালয় এর নতুন ক্যাম্পাস ভবন দেখুন এই খানে ক্লিক করুন

-
আছিব চৌধুরী০২ ডিসেম্বর ২০১২, ১৬:৪২
ধন্যবাদ ঋষি ভাই, আমাদের সবার ক্ষুদ্র প্রচেষ্টায় যদি রুশান ফিরে আসে ইনশাল্লাহ আমাদের কষ্ট বিফল হবে না আশা করছি। -
নীলসাধু০২ ডিসেম্বর ২০১২, ১৯:৩৩
রুশানের চিকিৎসা সহায়তা দানকারী গণ বিশ্ববিদ্যালয়, মির্জানগর, সাভার, ঢাকা-১৩৪৪ এর সকল ছাত্র-ছাত্রী ভাই বোনদের প্রতি আমাদের ভালোবাসা ও ছালাম রইলো।
গ্রেট এফোর্ট আছিব!
রব্বানী ভাই সালাম নেবেন
-
আছিব চৌধুরী০২ ডিসেম্বর ২০১২, ২১:৪৭
টাকা অলরেডি বিকাশ করে দিয়েছি রব্বানী ভাইকে, আপডেট আসছে। রুশান নামের ঐ ছোট ভাইটা তহ আমাদের মত কারো না কারো ছোট ভাই। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এইটা আমাদের দায়িত্ব ও কর্তব্য এর মধ্যেই পড়ে। আমরা যে যার অবস্থান থেকে যদি একটু একটু করে নানান ভাবে নানান দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো আল্লাহ্ আমাদের কষ্টের প্রতিদান হিসাবে এই ছোট্ট ভাইটাকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। আমি টাকা অলরেডি বিকাশ করে দিয়েছি প্রথম আলো ব্লগের সমন্বয়ক রব্বানী চৌধুরীর কাছে। সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং এক যোগে রুশান এর জন্য কাজ করে যান এই প্রত্যাশা রইল।
লেখক কে আমি ধন্যবাদ জানাই এমন একটি মহৎ উদ্যোগ নিয়ে পোস্ট করার জন্য এবং সবাইকে একত্ব করার জন্য এবং ধন্যবাদ জানাই প্রথম আলো ব্লগ ও সামওয়ারইন ব্লগের টিম কে যারা রুসানের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং তার জন্য সাহায্য তুলছেন। -
ঋষি০৩ ডিসেম্বর ২০১২, ১৩:১৫
সামুর ব্লগার একজন আরমান যিনি এই কাজে জড়িয়ে আছেন তার একটি মন্তব্য পড়ুনঃ
একজন আরমান বলেছেন:
জীবনের প্রথম নিজের শহরে মাত্র ৬ ঘণ্টার জন্য গিয়েছিলাম !
লঞ্চ থেকে নেমে নিজের বাসায় না গিয়ে গিয়েছিলাম রুশান এর বাসায়। আমার সাথে ছিল ব্লগার ঘুড্ডির পাইলট ও ব্লগার মেহেদী হাসান মানিক। সেখানে গিয়ে রুশানের আম্মুর মুখ থেকে রুশানের সমস্যার বর্ণনা শুনছিলাম আর ভিডিও করছিলাম। সে বলছিল "মধ্যবিত্ত পরিবার না পারে বেশী টাকা দিয়ে কিছু করতে আর না পারে টাকার জন্য কারো কাছে সাহায্য চাইতে। রুশানের বাবা নেশাগ্রস্থ। তার চাচাও বলেছিল যে মরে গেলে মরুক, তাদের কিছু করার নেই।" তিনি আরও বলেন, "আমি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। মালিকের কাছে গেলে সে কোন রকম সাহায্য করেনি। অথচ মালিক তার একটা পোষা কুকুরের জন্য প্রতিদিন ২/৩ হাজার টাকা খরচ করে। তার কাছে একটা কুকুরের বাচ্চার দাম আছে, কিন্তু মানুষের বাচ্চার কোন দাম নেই।" এই কথা বলেই সে কেঁদে ফেলে। তার কথা শুনে আমার নিজের চোখেই জল চলে এসেছিল। শুধু ভাবছিলাম আমরা কতোটা স্বার্থপরায়ন ! ধিক্কার আমায় !! ধিক্কার আমাদের !!! -
নিগম আনন্দ রায়০৫ ডিসেম্বর ২০১২, ২৩:২৯
আমি এত বড় অভাগা যে অনেক দিন পর ঘটনাটা জানতে পারছি।রুশানের আর্থিক সহায়তার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোন পরিকল্পনা করলে আমাকে দয়া করে ডাকবেন।আমি ও আমার বন্ধুরা সাহায্যে এগিয়ে আসতে চাই
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক