কে কে আগে আসতে চান হালুম বলুন।

শুভেচ্ছা সবার জন্য। আমি ব্লগে এসেছি মাত্র ৮ মাস, ৮ দিন কিন্তু এরই মাঝে ব্লগের প্রেমে পড়ে গেছি। সময় বহে গেছে অনেক জানি সেই সময় আর ফিরে পাব না কিন্তু পেয়েছি অনেকগুলো ভালো মানুষের ছোয়া। নাম বলতে চাই না তাতে সময়ক্ষেপণ হবে। এখন শুধু প্রতিক্ষার প্রহর গুনছি কখন এই প্রিয় মানুষদের দেখা পাব???
ব্লগ চিঠি আয়োজনের সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজকদের ধন্যবাদ দিয়ে খাটো করব না। আশা করছি সকলের অংশগ্রহনে বিকালটি স্মরনীয় হয়ে থাকবে।
এটা আমার দ্বিতীয় অংশগ্রহন। প্রথম আলো ব্লগ হোক আমাদের সবার ভালোবাসার ব্লগ তাই মনে করি আমরা একটা পরিবার, আর সেই পরিবারে অন্তর্ভুক্ত আমি হলাম আপনাদের আরেক ছোট ভাই। যদি খুব বেশি দুস্টুমি করে ফেলি তবে বকা দিবেন। ভালবাসার আকরে সিক্ত আমাদের এই প্রাণের মেলা। ব্লগ জীবন ভার্চুয়াল সম্পর্কে নির্মিত, তবু আমরা মনে হয় যে ভালবাসায় আমি আছি তা হৃদয়ের। সুস্থ ও শালীনধারায় ব্লগিং আমাদের একান্ত কাম্য। সে লক্ষ্য নিয়ে আমরা পথ চলছি। পথ চলার সময় হয়তো কিছু গর্ত আপনার সামনে পড়বে সেগুলো আপনাকে পার হয়ে যেতে হবে, কখনো লম্বা পদক্ষেপে, কখনো লাফ দিয়ে। নোংরাকে এড়িয়ে রেখে আপনি চলুন নিজের পথে, আশা করি সে পথে আমাদেরকে সাথে পাবেন। ভালবাসার চাদরে জড়িয়ে রাখব। তবে হোক না সে পথের যাত্রী আপনি, আমি , আমরা সবাই। আমাদের পথ শুভ পথ, তাই দ্বিধা ঝেড়ে ফেলে চলুন সামনের গন্তব্যে।
অপেক্ষার প্রহর গুনতে গুনতে ফুলে-ফেঁপে উঠছি। আর সহ্য হচ্ছে না।.।.।.। কিন্তু। তবে একটা কষ্ট থেকে যাচ্ছে বুকে সকল প্রিয় ব্লগারদের সাথে দেখা হচ্ছে না তবে উনারা না থাকায় ফুলের পাপড়ি কমতি পড়বে। খুউব মিস করব আপনাদের।
কাবুল ভাই, ইমু ভাই, ধূসর ভাই, জিনজির ভাই সহ অনেকেই সময়ের আগে উপস্থিত থাকবেন। আমিও থাকবো। ৪টার দিকে আমি চলে আসব। কে কে আগে আসতে চান হালুম বলুন।
লেখক সফেদ কুহেলি
- সফেদ কুহেলি -এর ব্লগ
- ১৩৩ টি মন্তব্য
- ০১ জুন ২০১২, ১৪:৫৪
- উদ্যোগ
প্রিন্ট করুন
- ১৩৩ টি মন্তব্য
-
শামিম রহমান আবির০১ জুন ২০১২, ১৪:৫৯
আবার একদিন ঠিকই দেখা হয়ে যাবে
কখনও, কোথাও।
পাঁচ বছর, দশ বছর, পঞ্চাশ বছর
কিংবা এই শতাব্দী পেরিয়ে
দেখা হবে, আমাদের দেখা হয়ে যাবে
একদিন কোথাও।
দেখা হবে, একদিন আবার ঠিকই দেখা হয়ে যাবে
না জানুক অন্যেরা সে কথা, আমি জানি।
তোমাকেও জানিয়ে রাখলুম।
সেদিন তোমার মুখ আজকের মতন
এমন কঠিন দেখাবে না।।
ক্রূর ভঙ্গিতে
থাকবে না ক্রোধের চিহ্ন, চোখে
ঝরবে জলধারা
হাতে হাত রাখার উৎসবে।
দেখা হবে, আবার একদিন দেখা হবে। - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
দেখা হবে, নিশ্চয়ই দেখা হবে..........কোন একদিন।
-
নীলসাধু০১ জুন ২০১২, ১৫:০৩
আমরা এই আয়োজন সফল সুন্দর করতে কাজ করছি। আশা করছি সুন্দর সফলভাবে এই আয়োজন সমাপ্ত হবে।
ইতিমধ্যে এই আয়োজনের কিছু কাজ ভাগ করে দেয়া হয়েছে ।
ব্লগ সঞ্চালক সহ ব্লগ কর্তৃপক্ষকে দেয়া হয়েছে ব্যানার, খাবার দাবার, সাউন্ড সিষ্টেমের দায়ীত্ব।
ব্লগার রব্বানী ভাই এবং প্রিয় কবি কুহকের সৌজন্যে প্রাপ্ত সম্মাননা র কাজ শেষ পর্যায়ে। আজকে সন্ধায় আমরা তা হাতে পাবো। এক রঙ্গা এক ঘুড়ি গ্রুপের সৌজন্যে দেয়া হবে বই। আরো কিছু আইটেম যোগ করা যায় কিনা তা নিয়ে সহ ব্লগারদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। নির্বাচিত চিঠি ঘুড়ি শিল্প ও সাহিত্য পত্রিকায় প্রকাশিত হবে এটা আগেই জানানো হয়েছে। এই আয়োজনের ছবি তোলার জন্য কিছু প্রফাশনাল চিত্রগ্রাহককে আয়োজনে সম্পৃক্ত করা হয়েছে -
অনুষ্ঠান উপস্তাহপনা করার জন্য একজন উপস্থাপিকা প্রয়োজন।
একজন ছেলে একজন মেয়ে হলে ভালো হয়। কেউ কি আছেন এই শাখায় পারদর্শী?
কোরান তেলওয়াত করার জন্য একজন মৌলভী দরকার।
সবশেষে হালুম -
-
রব্বানী চৌধুরী০১ জুন ২০১২, ১৫:০৬
বাসা কাছে হাঁটার পথ, প্রথম আলো অফিস আসতে। দোয়া করবেন ভারি বৃষ্টি যাতে না হয়। আর দুপুরে যেন ঘুমিয়ে না পড়ি। শনিবার অফিস ছুটির দিন। দুপুরে সাপ্তাহিক ছুটির দিন। আপনার ভাবী ভাতিজীও বাসায় নেই। জাগিয়ে রাখার চেষ্টা করবেন।
পোষ্ট দিয়ে জাগিয়ে রাখবেন।
নিজেও ভালো থাকবেন। -
সংগ্রাহক০১ জুন ২০১২, ১৫:১২
আয়োজক,বিচারক,বিজয়ী এবং অনুষ্ঠানের প্রাণ প্রিয় ব্লগার ভাই বোনদের জন্য শুভকামনা.................
সবকিছুর সুন্দর সমাপ্তি ঘটুক এই কামনা.....
হালুম হালুম হালুম
মনে মনে ডাকলাম কেউ শুনে নাই......
-
অনিন্দ্য অন্তর অপু০১ জুন ২০১২, ১৫:১৫
সুস্থ ও শালীনধারায় ব্লগিং আমাদের একান্ত কাম্য। সে লক্ষ্য নিয়ে আমরা পথ চলছি। পথ চলার সময় হয়তো কিছু গর্ত আপনার সামনে পড়বে সেগুলো আপনাকে পার হয়ে যেতে হবে, কখনো লম্বা পদক্ষেপে, কখনো লাফ দিয়ে।
দারুণ বলেছ প্রিয়। আমাদের ভাবনা গুলো শুদ্ধ হোক। চেতনাগুলো বিবেকের আলোড়নে বন্দী করে ফেলুক মনের সব কালিমা।
-
জিনজির০১ জুন ২০১২, ১৫:২০
সফেদ ভাই ধন্যবাদ। সুন্দর পোস্টের জন্য। আমিও ব্যকুল হয়ে আছি। আসব সবার সাথে দেখা করার জন্য। প্রিয় মানুষদের সাথে দেখা হবে এটা অনেক আনন্দের। বঞ্চিত হতে চাচ্ছি না। ভাল থাকুন।
আসছি......... -
জিনজির০১ জুন ২০১২, ১৮:৫৬
ভাই দেখি, আগেই আসা যায় কিনা!! ম্যাডাম কে বলে!!! আমার আর তর সইছে না!!! খাইছে, আমি তো হালুম বলি নাই!!!!
হালুম হালুম হালুম.................


সাজ্জাদ ভাই....আমার খবর আছে?!!!!



মাগো, কয় কি?




-
সুমন দাশ০১ জুন ২০১২, ১৫:৪৫
হালু.............মমমমম................
হাঁকতে গিয়ে গলায় আটকাইয়া গেলো । আমি তো ঢাকার বাইরে । তয়, খুব সফল হোক অনুষ্টান। প্রিয় মানুষগুলো আরো বেশি সৃষ্টিশীল হোক । আনন্দের ভেতর থাকুক সকলে । হৃদয়ের গহীন থেকে অকৃত্রিম ভালবাসা সমেত শুভেচ্ছা অজস্র । -
সুমন দাশ০১ জুন ২০১২, ১৫:৪৮
হালু.............মমমমম................
হাঁকতে গিয়ে গলায় আটকাইয়া গেলো । আমি তো ঢাকার বাইরে । তয়, খুব সফল হোক অনুষ্টান। প্রিয় মানুষগুলো আরো বেশি সৃষ্টিশীল হোক । আনন্দের ভেতর থাকুক সকলে । হৃদয়ের গহীন থেকে অকৃত্রিম ভালবাসা সমেত শুভেচ্ছা অজস্র । -
আহমেদ রব্বানী০১ জুন ২০১২, ১৬:২০
হালুম বলার খুব ইচ্ছে ছিল।কিন্তু বলতে পারছি না।গলাটা আটকে যাচ্ছে।দূর থেকে শুভেচ্ছা রইলো।দেখা হবে আগামতে,কোনো এক আয়োজনে।




-
মুক্তমন৭৫০১ জুন ২০১২, ১৬:৪৫
কুহেলি, সত্যি খুবই মিস করব আপনাদের সকলকে।
তবুও অনেক দুর থেকেই শুভকামনা জানাই।
নীল সাধু ভাইকে জানাই অনেক অভিনন্দন।
ভালো থাকুন সকলেই। -
নাজিম-উদ-দৌলা০১ জুন ২০১২, ১৯:২৪
কুহেলি ভাই, আমি মনে হয় আসতেপারব না। আমার পরশুদিন ফাইনাল পরিক্ষা।
আপনাদের জন্য শুভকামনা রইল। 
-
নুসরাত জাহান আজমি০১ জুন ২০১২, ১৯:৫২
ইসসসস...যদি আসতে পারতাম...

না আসতে পারলেও দোয়া করি অনুষ্ঠান যেন খুব খুব খুব ভালো ভাবে সমাপ্ত হয়..
-
নুসরাত জাহান আজমি০২ জুন ২০১২, ০০:০৩
সফেদ ভাই,নীল দা,বার্তা পেয়েছি,
কাল যা কিছু হবে প্লিজ পোস্ট দেবেন।সাথে ছবিও.. -
লুৎফুন নাহার জেসমিন০১ জুন ২০১২, ২১:০৫
আমিতো আসতে পারব না । তবুও আমি হালুম বলছি । কারণ আমার মন টা ওখানেই থাকবে । -
রক্ত নজরুল০১ জুন ২০১২, ২১:৪৯
হালুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমমম.................................। -
কাজী তুষার০১ জুন ২০১২, ২৩:৩৩
ভাইগো আফনের পেতনীরে থামতে কন আমার সাধের ঘুমরে সাড়ে তেরঠা বাজোইতাছে। হেরে তার বীন বাজান বন্ধ করতে কন।


-
কাজী তুষার০১ জুন ২০১২, ২৩:৫৩
খাড়ান তাবিজ লইতাছি। যা পেতনী দূরে যা
যা যা যা ছু মন্তর ছু যা যা দেূরে যা -
আশরাফুল কবীর০১ জুন ২০১২, ২৩:০৮
কে কে আগে আসতে চান হালুম বলুন।
>প্রথম আলো ব্লগ চিঠি ফেস্টিভ্যাল উৎসব-২০১২ সফল সমাপ্তি হোক, এ প্রত্যাশা
>সফেদ কুহেলী ভাই, ভালবাসা নিন........সাথে হালুম


-
আশরাফুল কবীর০১ জুন ২০১২, ২৩:৪১
কখন আসছেন? ৪.৩০ এর মাঝে চলে আসুন
#চেষ্টা করবো এ সময়ের পূর্বেই চলে আসার কারন আমার দুটো আইসক্রীম পাওনা: ১) কাবুল ভাই, স্থান: প্রথম আলো অপিসের নীচ তলা, ২) নীল সাধু ভাই...পরিস্থিতির উপর নির্ভর করছে তবে চেষ্টা করবো এজ আরলি এজ পসিবল ...


-
আশরাফুল কবীর০১ জুন ২০১২, ২৩:৪৮
কবীর আপনি মুনে হয় আইসক্রিমের হিসাবে একটু ভুল করে ফেললেন
আপনার কাছে আমার একটা ভুলে গেলেন
#সমস্যা নেই কুহেলী ভাই, আমিতো আর দুটো আইসক্রীম খেতে পারবোনা, তাই ২নং আইসক্রীম আপনাকে দিয়ে দেবো....খুশিতো?


-
জিনজির০১ জুন ২০১২, ২৩:৩৮
িবলাই ভাজা মাছ খাওয়ার আগে একবার আর পরে একবার, ম্যাও কয়!! আপিন কহন কইলেন? আগে না পরে?




-
মেঘলা_দুপুর ০১ জুন ২০১২, ২৩:৪৩
মি তো জানতাম তোমাগো মাথায় বুদ্ধি শুদ্ধি আছে । পোষ্টের শিরোনাম দেখো " কে কে আগে আসতে চান হালুম বলুন " আর আমি কইছি " ম্যাও " । তাইলে মানে কি দাঁড়াইল ?



-
মেঘলা_দুপুর ০১ জুন ২০১২, ২৩:৫৩
খুব চেষ্টা করব আসতে ।
ভালো থেকো , আনন্দ করো তোমরা । আমার ভালো লাগবে দেখতে ।
ফান করেছি , আসলে আসা হবেনা । এখন কাজের চাপ বেশী ।
ছবি শেয়ার করতে ভুলবেনা কিন্তু ।
শুভ রাত্রি


-
রশীদ জামীল০২ জুন ২০১২, ০১:১১
হালুম তো অনেক দূর থেকেই শুনা যায়। অনেক শক্ত আওয়াজ।
দিলাম----------------হালুম -
রব্বানী চৌধুরী০২ জুন ২০১২, ০১:১৪
ভাই কুহেলি
শুধু হালুম হালুম করলে হবে। গুমাতে যান। কাল কিন্তু অনেক কাজ আছে। শেষে দেখা যাবে প্রথম আলো অফিসে সবার আগে আসতে চেয়ে বসুন্ধরায় সপিং মলে ঘুমিয়ে পড়েছেন। আমার মত। -
রব্বানী চৌধুরী০২ জুন ২০১২, ০১:৩৬
মিরপুর রোডে ধানমন্ডি ৬ । একটা ফুলের দোকান আছে। মেইন রোডের পাশে। ফোনে কথা হবে ৯.৫৫ এ -
সেলিনা ইসলাম০২ জুন ২০১২, ০২:৩১

আমি থাকতে পারব না ...
বেশ আনন্দময় হবে এই অনুষ্ঠান বুঝতে পারছি -সফল হোক অনুষ্ঠান সবার সরব উপস্থিতে সেই শুভকামনা
-
সামিনা আলী০২ জুন ২০১২, ২৩:২৭
যেই পরীক্ষার জন্য এই প্রাণের মেলা মিস করলাম, রাতের বেলা রিপ্রেজেনটিভ ফোন দিয়ে জানাল সেই পরীক্ষাই হবে না। হায়রে কপাল...
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





আপনার অবস্থা দেখেন 


নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক