বুধবার ২২ মে ২০১৩, ৮ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem

রেসকোর্স থেকে শাহবাগ

রেসকোর্স থেকে শাহবাগ
মাইনুল আমিন

রেসকোর্স মাঠ থেকে শাহবাগ মোড়; স্বাধীনতা উদ্যান থেকে প্রজন্ম চত্বর-
কয়েক কদম মাত্র পায়ে হাঁঠা পথ; বেশিদূর নয়;
এইটুকুনও হাঁটতে শিখেনি যারা-
তারা আবার কী করে স্বাধীনতার কথা কয় !

প্রেসক্লাব থেকে শহীদ মিনার, স্মৃতিসৌধ থেকে গণকবর হয়ে
কৃষকের ক্ষেতের আল; গৃহিনীর রুদ্র চাতালে উঠেছে শ্লোগান-
রাজাকারের ফাঁসি চাই ; ফাঁসি ; ফাঁসি ; ফাঁসি চাই- দাবী একটাই
শাহবাগ আজ চেতনার বাতিঘর ; কোটি জনতার এই হৃদয়ের বাসর ।

সবাই ছুটছে- খাবার, পানীয় আর পোস্টার-পেস্টুন হাতে সাধ্যমতে
এইসব তরুণে করছে প্রার্থনা সবে- হৃদয়ের সমস্ত আবেগ শক্তি দিয়ে ।
আসতে পারেনি কেউ দিয়েছে হৃদয়- সাধ্যমতে; নিজ নিজ অবস্থান থেকে ।
সঙ্গে দিয়েছে ভালোবাসার রুমালখানি অশ্রুর সাহসে শহীদের প্রতিনিধিত্ব হিসেবে ।

কেউ কেউ যেতে পারেনি বিবেকের দংশনে কিংবা যায় নি অন্য কোন চ্যুতোয়-
যারা পারেনি একটি হাততালি দিতে- আমাদের স্বাধীনতাকে; এই মুক্ত চিন্তাকে;
আমাদের স্বাধীনতা কলমকে; লাখো কন্ঠের একটি ফাঁসির শব্দকে-
ঘৃনার অধম তারা ! ঘৃনা জানাবার আজ আর পথ নেই- ওইসবে ।

একটি কবিতার জন্যে সেদিন ঠাই অপেক্ষায় ছিলাম শাহবাগ চত্বরে-
দৃপ্ত শপথে লাখো কন্ঠে উচ্চারিত হলো-

‘শপথ’ এই একটি কবিতার নাম-
রাজাকারমুক্ত আর একটি একাত্তর, রাজাকার নিষিদ্ধ একটি সংবিধান;
৭১এর লুন্ঠিত সম্পদ- আমাদের প্রাপ্যতার অংশ হবে;
আমরা আর একটি ৭ই মার্চের গান গাই-
পবিত্র একটি বাংলাদেশ চাই; সোনালী দিগন্তে চাই- জাগ্রত জনতার অশ্রুর দাম,
আমরা একটি শুদ্ধ শপথ চাই- এগিয়ে যাওয়াই আমাদের এবারের সংগ্রা ।।

রচনা: শোনবার, ৯ই ফেব্রুয়ারী-২০১৩, চট্টগ্রাম |
১৫ টি মন্তব্য
BISWAJIT123 বিভব০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
একটি কবিতার জন্যে সেদিন ঠাই অপেক্ষায় ছিলাম শাহবাগ চত্বরে-
দৃপ্ত শপথে লাখো কন্ঠে উচ্চারিত হলো-

‘শপথ’ এই একটি কবিতার নাম-
রাজাকারমুক্ত আর একটি একাত্তর, রাজাকার নিষিদ্ধ একটি সংবিধান

দারুন প্রিয়..........

মাইনুল আমিন ভাই........শুভকামনা রইল সবসময়।
MainulAmin মাইনুল আমিন০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৯
একটি কবিতার জন্যে সেদিন ঠাই অপেক্ষায় ছিলাম শাহবাগ চত্বরে-
দৃপ্ত শপথে লাখো কন্ঠে উচ্চারিত হলো-
‘শপথ’ এই একটি কবিতার নাম-
রাজাকারমুক্ত আর একটি একাত্তর, রাজাকার নিষিদ্ধ একটি সংবিধান ।

শুভেচ্ছা প্রিয় বিভব ভাই
আপনাকে সংগ্রামী অভিনন্দন জাগ্রত চেতনার ।
আমাদের সংগ্রাম চলবেই চলবে, লেখকের সংগ্রাম চলবেই চলবে ;

কবিদের সংগ্রাম চলবেই চলবে -----------------

শ্রদ্ধা জানবেন -----------------

sulary আলভী০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৮
MainulAmin মাইনুল আমিন০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৫
শুভেচ্ছা প্রিয় আলভী ভাই
আপনাকে সংগ্রামী অভিনন্দন জাগ্রত চেতনার ।
আমাদের সংগ্রাম চলবেই চলবে, লেখকের সংগ্রাম চলবেই চলবে ;

কবিদের সংগ্রাম চলবেই চলবে -----------------

শ্রদ্ধা জানবেন -----------------
fardousha ফেরদৌসা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৯
৭১ এর চেতনা ছড়িয়ে পড়ুক বাংলার প্রতিটি মানুষের মাঝে।
MainulAmin মাইনুল আমিন০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৮
৭১কে বুকে ধারণ করে বেচেঁ থাকতে চাই বাকি জীবন প্রিয় ফেরদৌসা আপা |
একাত্তরের এবং একুশের শ্রদ্ধা জানবেন | আমার নেট খুব স্লো যাচ্ছে দেখি -------------- ফটো বারটা ওপেন হচ্ছে না অনেকক্ষণ ------------------------
fardousha ফেরদৌসা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪২
KohiNoor মেজদা০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪২
অসাধারন ভাবনা থেকে লেখা। ধন্যবাদ মাইনুল ভাই।
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৬
বেশ দারুন কবিতা-

ব্লগকে সবাই ভার্সুয়াল জগৎ বলে। কথাটির মূল্য একেবারে শুন্যে কোটায় গিয়ে ঠেকল। এ ব্লগের লেখকরাই সারাদেশকে ঘুম থেকে জাগিয়ে তুলল।

আপনার জন্য অধমের একটি কবিতা আর একটি অনুবাদ----

কবিরা সব জেগেছে আজ
চারিদিকে তাই রণসাঝ।
যাচ্ছে সবাই মুক্তির রণে,
দেখা হবে বিজয়ের ক্ষণে।

একটি বিদেশী কবিতা দু লাইন অনুবাদ।

কবিদের কলমে নিহত হবে অত্যাচারী যত
সব কিছুই ঠিক হবে- হয়ে যাবে আগের মতো। ।

শ্রদ্ধা জানবেন।
Jolrashi নুসরাত জাহান আজমি০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২০
ভালো লাগলো খুব...
bashudeb বাসুদেব খাস্তগীর০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২১

কৃষকের ক্ষেতের আল; গৃহিনীর রুদ্র চাতালে উঠেছে শ্লোগান-
রাজাকারের ফাঁসি চাই ; ফাঁসি ; ফাঁসি ; ফাঁসি চাই- দাবী একটাই
শাহবাগ আজ চেতনার বাতিঘর ; কোটি জনতার এই হৃদয়ের বাসর ।

দারুন অভিব্যক্তি।
lnjesmin লুৎফুন নাহার জেসমিন০৯ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
‘শপথ’ এই একটি কবিতার নাম-
রাজাকারমুক্ত আর একটি একাত্তর, রাজাকার নিষিদ্ধ একটি সংবিধান;
৭১এর লুন্ঠিত সম্পদ- আমাদের প্রাপ্যতার অংশ হবে;
আমরা আর একটি ৭ই মার্চের গান গাই-
পবিত্র একটি বাংলাদেশ চাই; সোনালী দিগন্তে চাই- জাগ্রত জনতার অশ্রুর দাম,
আমরা একটি শুদ্ধ শপথ চাই- এগিয়ে যাওয়াই আমাদের এবারের সংগ্রাম।।

অসাধারণ ভাবনার প্রকাশ । এ আমাদের সকল দেশপ্রেমিক বাঙ্গালীর কথা ।
শুভেচ্ছা নিবেন ।
Unnan উননুর১০ ফেব্রুয়ারি ২০১৩, ০০:১০
একটি কবিতা পাঠ হবে, তার জন্য চার দশক অপেক্ষা।
কবিতাটিতে কেবল একটি পংক্তি
ফাঁসি চাই ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।
rodela2012 ঘাস ফুল১০ ফেব্রুয়ারি ২০১৩, ০১:২৮
‘শপথ’ এই একটি কবিতার নাম-
রাজাকারমুক্ত আর একটি একাত্তর, রাজাকার নিষিদ্ধ একটি সংবিধান;
৭১এর লুন্ঠিত সম্পদ- আমাদের প্রাপ্যতার অংশ হবে;
আমরা আর একটি ৭ই মার্চের গান গাই-
পবিত্র একটি বাংলাদেশ চাই; সোনালী দিগন্তে চাই- জাগ্রত জনতার অশ্রুর দাম,
আমরা একটি শুদ্ধ শপথ চাই- এগিয়ে যাওয়াই আমাদের এবারের সংগ্রা ।।

মাইনুল ভাই, এভাবে যদি আপনাদের কলম গর্জে উঠে কে রুখবে আমদের, কার বুকের পাটা ঐ লাখো জনতার চেয়ে বড়, যারা আজ প্রজন্ম চত্বরে গগনবিদারী চিৎকারে রাজাকারদের ফাঁসি চাচ্ছে, তাদের থামাবে। বিজয় আমদের হবেই হবে। জয় বাংলা।
nijerdike অনুপম মল্লিক১০ ফেব্রুয়ারি ২০১৩, ০৫:৪৫
সব আশংকাকে পেছনে ফেলে প্রজন্ম চত্বরে আশা আপামর জনতার জয় হোক।