ইউরোপের হাতছানি
ছোটবেলা থেকেই দেশ দেখার ইচ্ছে অনেক। আর ইউরোপের রুপ-সৌন্দযে'র অনেক কথা অনেক পড়েছি, শুনেছিও অনেকের মুখে। ইতালির প্রাচীন ইতিহাস, জুরিখের রুপ-লাবণ্য,জার্মানির বার্লিন প্রাচীর,নেদারল্যান্ডের অপরুপ রুপ, প্যারিসের আইফেল টাওয়ার, লুভর মিউজিয়াম দেখার আগ্রহ দীর্ঘ দিনের লালায়িত স্বপ্ন। অবশেষে আল্লাহ পাক সেই স্বপ্ন বাস্তবে পূরণ করতে যাচ্ছেন বলে মনে হচ্ছে।
নিজের গবেষণাকর্ম উপস্থাপন করতে ইতালির সরেন্টো শহরে একটি কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি ২৩ নভেম্বার। ফিরতি ফ্লাইট ৮ই ডিসেম্বার প্যারিস থেকে। ১৫ দিনের ট্যুর। কনফারেন্সে শেষে ঘুরবার ইচ্ছে আছে সুইজারল্যান্ড,জার্মানি, ফ্রান্স,বেনেলাক্স (বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেম্বাগ’')।
একটা সমস্যা হবে মনে হচ্ছে-সেটা হল কোথায় কোন দর্শনীয় জায়গা আছে দেখার মতো তা জানা । যদিও ইন্টারনেট ঘেটে অনেক তথ্য পাওয়া যাবে কিন্তু কম খরচে কিভাবে যাওয়া যাবে সেটা জানবো বা কিভাবে? এই সব শহরে যদি পরিচিত কেউ থাকতো,তাহলে ভালই হতো। পরামর্শ দিতে পারত, গাইড হিসেবে ঘুরিয়ে নিয়ে আসতে পারত।
আমার এক বন্ধু আছে ইতালির ইন্টার মিলান শহরে আর একজন আছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে। জুরিখ থেকে একজন সায় দিয়েছেন জুরিখের রুপ-লাবণ্য দেখাবেন বলে।
যেখানে গাইড পাব না, সেখানে আমার গাইড গুগল। সবগুলো তথ্য গুছিয়ে গুগল ম্যাপ দেখে দেখে এগিয়ে যাব। নিয়ে তীব্র প্রতীক্ষার এই ভ্রমণ অতি নিকটেই। স্বপ্নের ইউরোপ আজ বাস্তবে হাতছানি দিয়ে ডাকছে। আর আমি সাড়া দেয়ার অপেক্ষায় আছি।
বিঃ দ্রঃ এই ব্লগের কেউ/পরিচিত অন্য কেউ ইউরোপে থাকলে আওয়াজ দিয়েন।

লেখক হাফিজুর রহমান হাফিজ
- হাফিজুর রহমান হাফিজ -এর ব্লগ
- ১৯ টি মন্তব্য
- ১২ নভেম্বর ২০১২, ১৬:২১
- ভ্রমণ
প্রিন্ট করুন
- ১৯ টি মন্তব্য
-
মেজদা১২ নভেম্বর ২০১২, ১৮:৩৬
ইউরোপ ঘুরে আপনি আমাদের জানাবেন এবং গাইড লাইন তৈরি করে দেবেন, আমরা দল বেঁধে যাবো।
শুভ যাত্রা।
-
সালাহ্ আদ-দীন১২ নভেম্বর ২০১২, ২২:৪৬
সম্পূর্ণ ব্যাপারটা আগেই ম্যাপ করে ফেলুন। কোথায় কোথায় যাবেন। কোন কোন রাস্তা ইউজ করবেন। সবকিছু ইন্টারনেট থেকে করবেন। তাহলে ৫০ ভাগ খরচ কমে যাবে। এটা আমার নিজের অভিজ্ঞতা।
ট্রেনের টিকেট ভাল তবে ইন্টারনেট থেকে আগেই সব বুক করে নেবেন। কখন কোথায় কতক্ষণ থাকবেন এসব আগেই ডায়রিতে লিখে রাখুন। যে যে জায়গায় যাবেন তা আগেই ইন্টারনেট থেকে গুগোল ম্যপ প্রিন্ট করে রেখে দিন। একেত্রে কাছের ট্রেন ষ্টেশন থেকে মার্ক করুন। প্রয়জনে স্যাটেলাইটে জায়গাটা ভালভাবে দেখুন। জায়গায় কি কি দেখার আছে সে গুলান কোথায় কোথায় আগেই নোট করে নিন। ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ সাথে রাখুন। সব দেশে ডে সেইবার, সুপার সেইভার, অফ পিক সেইবার আছে। সবসময় সেগুলো ব্যবহার করুন। বাহিরে যাবার আগেই ইন্টারনেটে আগে দেখে নিন সার্ভিস ঠিক আছে কি না। কারন মাজে মাজে হটাত করে দেখবেন বিশেষ কারনে আপনার ট্রেনটি বাতিল করা হয়েছে। অথবা আন্ডার গ্রাউন্ডে ট্রেন আটকে আছে। যে কোন সমস্যায় নিজে সিদ্ধান্ত না নিয়ে অন্য কে জিজ্ঞেস করুন। এক্ষেত্রে পুলিশের সাহায্য নিন। সব সময় সাইন ফলো করুন। ট্রেন স্টেশনে ডুকে এদিক ওদিক চাওয়া চাউয়ি বা বেশিক্ষণ ফোনে কথা না বলাই ভাল কারন আপনি সার্বক্ষণিক ট্র্যাক হচ্চেন। সন্দেহ হলেই দেখবেন হুট করে কয়েকজন পুলিশ ঘিরে ধরবে। সমস্যা নেই তাদেরকে সব ক্ষেত্রেই সাহায্য করুন। ভ্রমণের জন্যে শুভ কামনা। -
মাঈনউদ্দিন মইনুল২৬ জানুয়ারি ২০১৩, ১২:০০
ভাই, ইউরোপ ভ্রমণ তো এতোদিনে মনে হয় শেষ করলেন। ভ্রমণ নিয়ে পোস্টগুলো যেন এবার দিতে শুরু করেন, মনে করিয়ে দিয়ে গেলাম।
শুভেচ্ছা
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক