ব্লগিং ব্যর্থতা
তারিখঃ ২৯শে জানুয়ারি ২০১৩
মাননীয় সঞ্চালক সাহেব
প্রথম আলো
বিষয়ঃ ব্লগিং ব্যর্থতা
জনাব,
এতদ্বারা আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে, আমারা ব্লগার সম্প্রদায় সারাদিনের কর্ম ব্যস্ততার পর গৃহে প্রত্যাবর্তন করি। আলো ব্লগে ডুকিয়া বন্ধু-বান্ধবের সহিত কিয়তক্ষন মনের সুখে ব্লগিং করিয়া এবং তাহার সহিত সাহিত্য চর্চা ও সাহিত্যের সুধা পান করিয়া আমরা নিদ্রাযাপন করিতে যাই। কিন্তু ইহাতেই আপনার পিত্ত জ্বলিবার উপক্রম হইলো। আপনি অতিব আনন্দের সহিত ব্লগিইং করা হইতে আমাদিগকে বঞ্চিত করিবার অভিপ্রায়ে আপনার তেলেছমাতি দেখাইলেন আর তাহাতেই আমারা ব্লগিং করিতে ব্যর্থ হইয়া আপনার দরবারে আপনাকে সবিনয়ে কুর্নিশ করিতে আজ্ঞাবহ হইয়া উপস্থিত হইলাম। আপনার সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, লন্ডন সময় রাত্রি আট ঘটিকার পর হইতে আমরা ব্লগিং করিতে পারি নাই। এই আরজি পোষ্ট করিবার কয়েক ঘণ্টা পূর্ব পর্যন্ত উহা বলবত ছিল। কি হেতু এইরূপ শাস্তি আমাদিগকের জন্য ব্যবস্থা করিয়া রাখিয়াছেন অনুগ্রহপূর্বক জানাইলে আমারা বাধিত থাকিব। এহনো হীন কর্ম ইতিপূর্বেও বহুবার ঘটিয়াছে যাহা আমারা ব্লগার সম্প্রদায় নিজ গুনে ক্ষমা করিয়া দিয়াছিলাম। বোধকরি আপনি অবগত আছেন, বার বার গর্হিত কর্ম ক্ষমার অযোগ্য বলিয়া বিবেচিত হয়।
এমতাবস্থায়, তদন্তপূর্বক ইহার সহিত সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের যথোপযুক্ত শাস্তির বিধান করিয়া এবং আপনার অপারগতার কথা আমাদিগকে নিজ মুখে জানাইয়া নিজেকে বাধিত করিবার জন্য ব্লগার সম্প্রদায়ের দরবারে করজোড়ে মিনতি করিবার সবিনয় অনুরোধ জ্ঞাপন করা হইলো।
আপনার একান্ত বাধ্যগত,
ব্লগার সম্প্রদায়

লেখক ঘাস ফুল
- ঘাস ফুল -এর ব্লগ
- ৭৪ টি মন্তব্য
- ২৯ জানুয়ারি ২০১৩, ২০:২৪
- ব্লগ
প্রিন্ট করুন
- ৭৪ টি মন্তব্য
-
ছাইফুল হুদা ছিদ্দীকি২৯ জানুয়ারি ২০১৩, ২০:৩২
আরও আপনার সদয় অবগতির জন্য।
আজ সকাল হতে বাংলাদেশে ও কেউ সাইন ইন করতে পারে নাই।অনলাইনে ছিল এ শূন্য ।
সহমত। -
কামাল উদ্দিন৩০ জানুয়ারি ২০১৩, ০৭:২২
হাওয়ায় কাজ হয় না ভাই, শুধুই শক্তির অপচয়, ওখানে যে গন্ডারের চামড়া লাগানো পাবলিক সকল
-
রব্বানী চৌধুরী২৯ জানুয়ারি ২০১৩, ২০:৫৫
প্রিয় ঘাস ফুল
আপনার একান্ত বাধ্যগত,
এর নিচে আমার নাম যুক্ত করে দিবেন। এই কথাগুলি আমার মনের কোনে লিখা ছিল। দারুন ভাবে আমার মনের কথা Catch করেছেন, সেই সাথে সকলের মনে কথা Catch করেছেন। অংসখ্য ধন্যআদ। -
রব্বানী চৌধুরী২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৯
তবে গেয়ে উঠুন রবীন্দ্র সংগীতের সুরে --
" আমার মনের কোণের বাইরে
জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে ॥
কোন্ অনেক দূরে উদাস সুরে
আভাস যে কার পাই রে–
আছে-আছে নাই রে ॥
আমার দুই আঁখি হল হারা,
কোন্ গগনে খোঁজে কোন্ সন্ধ্যাতারা ।
কার ছায়া আমায় ছুঁয়ে যে যায়,
কাঁপে হৃদয় তাই রে–
গুন্গুনিয়ে গাই রে ॥ " -
আলভী২৯ জানুয়ারি ২০১৩, ২১:০২
কয়েক দিন থেকে আমাদের এখানেও একই অবস্হা জানিনা ত্রুটিপূর্ন সার্ভার না অদক্ষ আইটি বিশেষজ্ঞ! এর আগে আমাদের বহু পোষ্ট হারিয়ে গেছে সেই ক্ষত এখনো দগদগ করছে। আবার মাঝে মাঝে একই পরিস্হিতির উদ্ভব ঘটছে জানিনা আবার অবশিষ্ট টুকু হারিয়ে ফেলবো কিনা এ নিয়েও উৎকন্ঠায় থাকি! এটা ব্লগ না হয়ে যদি ব্যাংক হত তাহলে কি ঘটতো! একজন লেখকের লেখা সন্তানের চেয়ে কম প্রিয় না অনেক সাধনার লেখা নিরাপত্তার জন্য আপনাদের কাছে আমানত রেখেছিলাম কিন্তু সে আমানত খেয়ানকত করে ফেলেছেন! আমার কাছে কোন ব্যাক-আপ নেই যার ফলে অনেক কষ্ট পেয়ে লেখা বন্ধ রেখেছিলাম কিন্তু প্রিয় ব্লগারদের কথা ভুলে
থাকতে খুব কষ্ট হয় যার ফলে বেহায়ার মত নিজ গরজে আবার নতুন করে রেজিষ্ট্রেশন করে হাটি হাটি পা পা করে এগুতে চেষ্টা করছি কিন্তু ছন্দ হারিয়ে ফেলেছি যে কোথা থেকে শুরু করবো কি লেখবো.....। প্রিয় ঘাস ফুল মনের কথা গুলো আপনার লেখনির মধ্য দিয়ে উঠে আসায় অনেক কৃতজ্ঞতা রইল আপনার প্রতি.....।
-
জামাল হোসেন সেলিম২৯ জানুয়ারি ২০১৩, ২১:৩২
প্রিয় আলভী ভাই, কখনো কখনো পাঠকের কমেন্ট মূল পোষ্টের গুরুত্বকে ছাড়িয়ে যায়। আপনার মন্তব্য আমার কাছে অনেকটা সেই ধরনের বলে মনে হলো। ১০০% সহমত আমি আপনার সাথে। -
রেজওয়ামা আলী তনিমা২৯ জানুয়ারি ২০১৩, ২১:১৪
আপু/ভাইয়া, এ অভাগীকে সাহায্য করুন।আমি ব্লগের নতুন সদস্য,অতি আগ্রহে পোষ্ট দিতে গিয়ে কেবলই ব্যর্থ হচ্ছি,সেভ বা প্রকাশ করুনে
একটা খালি ক্লিক,সাথে সাথে লগ আউট,বাধ্য হইয়া নিজ ব্লগ ফেলিয়া সুপ্রিয় ঘাসফুলের ব্লগের সাহায্য নিলাম।প্লিজ,কেউ সাহায্য করুন। -
আমিনা তারান্নুম২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৯
আপনি সমস্যা জানিয়ে মেইল দিন, moderator@prothom-aloblog.com এই এড্রেস এ। দেখেন কি বলেন উনি। -
ময়ূরাক্ষী২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৪
প্রথম আলোর উচিৎ এখনই উপযুক্ত পদক্ষেপ নেয়া অন্যথায় প্রথম আলো গ্রাহক হারাতে পারে। -
আমিনা তারান্নুম২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৭
আমি তো দুইদিন মাত্র হল ব্লগে জয়েন করেছি,তারপর থেকে বারবার খালি বলে লগ ইন ফেইলড! কোনই কারণ ছাড়া।কি আজব! -
কামরুন্নাহার ২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৭
উলু বনে মুক্তো ছড়ানো-রে ভাই। আপনার আর্জি কি মঞ্জুর হইলো। শান্তি - - - - -শান্তি।
ধন্যবাদ আপনাকে, অফিসিয়ালী দরখাস্ত দেবার জন্য।
এখন বলেন এইটা কি ফুল .।.।.।

না পারলে কেমন লাগলো তাই বলেন
-
ফেরদৌসা২৯ জানুয়ারি ২০১৩, ২১:২৮
খুবই বিরক্তিকর একটা ব্যাপার।
এর কোন সমাধানের পথ আছে কিনা, বা উনারা কিছু করছে কিনা, অন্তত তাতো আমাদের জানাতে পারে
-
কাছের মানুষ ২৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৯
এই ঘটনার জন্য তিব্র প্রতিবাদ জানাচ্ছি।
কিছুদিন পর পর এগুলো কি হচ্ছে !! স্থায়ী সমাধান আশা করছি।
কিছুদিন আগে সার্ভার ক্রাশে অনেক গুলো পোষ্ট হারালাম আবার লগিন সমস্যা কিছুদিন যাবত !!
-
মেজদা২৯ জানুয়ারি ২০১৩, ২৩:১৯
কারে বুঝাবো মনের দুঃখরে
বুক চিড়িয়া
অন্তরে বিষেরই অনল ----
ধন্যবাদ ঘাস ফুল।

-
কামরুন্নাহার ৩০ জানুয়ারি ২০১৩, ০০:২১
দেখি বোটানি বইটা নিয়ে বসি, ঘাস ফুল ভাই আমাকে কি হাওয়াই মিঠাই দিল!!!!
-
অরিত্র অন্বয়৩০ জানুয়ারি ২০১৩, ১৮:০৪
আমি জানিনা, দেশের আর কোন ব্লগের সার্ভারে নিত্য এমন ঝঞ্ঝাট লেগে থাকেনা। আলো ব্লগের সার্ভার এমন জঘন্য হবার কারণ কি সঞ্চালক ব্যাখ্যা করবেন?

-
মোঃ মুজিব উল্লাহ৩০ জানুয়ারি ২০১৩, ১৮:১২
শিরোনাম দেখে ভেবেছিলাম আমার মত সাধারন পাঠক ব্লগার এ পোস্ট পড়ে ব্লগার হিসেবে আমার অসংখ্য ব্যর্থতা কাটিয়ে উঠতে পারব। এটা তো দেখি সঞ্চালক বরাবর লেখা! -
রেজওয়ামা আলী তনিমা৩০ জানুয়ারি ২০১৩, ১৮:৫১
ঘাসফুল,অনেক অ-নেক ধন্যবাদ আপনাকে।আলহামদুল্ললাহ,প্রথম আলোর ব্লগসাইটের বিরুদ্ধে ১টা অভিযোগ কইরা ফার্স্ট কমেন্ট
করার মাধ্যমে এই ব্লগে আমার যাত্রা শুরু করলাম। আগামীতে না জানি কপালে কি আছে,............
-
ফেরদৌসী বেগম (শিল্পী)৩১ জানুয়ারি ২০১৩, ০১:১৯
সত্যিই খুবই খুবই বিরক্তিকর ব্যাপার!!!! এই পর্যন্ত কম করে হলেও শতবার পাসওয়ার্ড চেইন্জ করতে হয়েছে। খুবই দুঃখজনক ব্যাপার
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য

নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
ভাইসাবরেব, ই দুক্ক কইবার জায়গা নাই