সিলেটের ব্লগাররা আওয়াজ দিন( অন্যান্য এলাকার ব্লগাররাও আওয়াজ দিন)
আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতোমধ্যে জেনেছেন জাতীয় গ্রন্থকেন্দ্র ও সিলেট বিভাগীয় প্রশাসনের যৌথ উদ্দ্যেগে সিলেট স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে দশদিনব্যাপী বইমেলা আয়োজন করা হয়েছে। ঢাকা থেকে বড় বড় প্রকাশনা সংস্থা এই বইমেলায় অংশগ্রহণ করেছে। মেলার দুইদিন অতিবাহিত হয়েছে তার মানে আমাদের হাতে এখনো আট দিন আছে। কাজেই আমরা ব্লগাররা মিলে একটা আড্ডা দিতে পারি বইমেলায়। আজ প্রথমা প্রকাশনীর স্টলে পাপলু ভাই এর সাথে আড্ডা দেয়ার সময় এই পরিকল্পনা আসে। সিলেটের সব ব্লগারসহ প্রথম আলো ব্লগের সব ব্লগারদের এই আড্ডার নিমন্ত্রণ জানাচ্ছি। রশীদ জামীল ভাইয়ের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। কবে নাগাদ সবাই বসা যায়? ঢাকা,চট্টগ্রামসহ দেশের সব অঞ্চলের ব্লগারদের অগ্রিম নিমন্ত্রন জানাচ্ছি।
লেখক রিপন ঘোষ
- রিপন ঘোষ -এর ব্লগ
- ৮১ টি মন্তব্য
- ৩০ মার্চ ২০১২, ০১:১৭
- ব্লগ
- গড় রেটিং: ১০
প্রিন্ট করুন
- ৮১ টি মন্তব্য
-
রশীদ জামীল৩০ মার্চ ২০১২, ০১:২৯
হ্যাঁ রিপন, আড্ডা একটা তো হতেই হবে। আনজিরের পোষ্ট দেখোনি তুমি? সেও তেমন একটি আহবান জানিয়ে পোষ্ট করেছে। তুমি পাপলু আর আনজিরের সাথে মিলে আয়োজন করো।
আমি আছি। বয়স হইছে তো, দৌড়াদৌড়ি করতে পারি না বেশি
-
বিজিত৩০ মার্চ ২০১২, ০১:৫৪
আমি স্টেডিয়ামে বসে আছি রশীদ ভাই।
যেকোন মূহূর্তে বের হয়ে মেলায় আসার ক্ষমতা রাখি।
-
অনিরুদ্ধ আনজির৩০ মার্চ ২০১২, ০১:৩০
আমিও একটা পোস্ট দিয়েছিলাম। রশীদ ভাইয়ের সাথে আমার আলাপ হয়েছে। সম্ভবত শেষের দিকে করতে চাচ্ছেন। শেষের দিকে একটা ডেট ঠিক করে ফেলো। -
সাজ্জাদ হোসাইন ৩০ মার্চ ২০১২, ০১:৩৯
দারুণ হবে।
আড্ডায় যোগ দেয়ার ইচ্ছে আছে।



%%
খুব সুন্দর পরিকল্পনা -
সাজ্জাদ হোসাইন ৩০ মার্চ ২০১২, ০১:৪২
অনেক ধন্যবাদ





মন থেকে চেষ্টা করবো প্রানের আ আসরে যোগ দেয়ার।
শুভ কামনা রইল


-
পাপলু বাঙ্গালী৩০ মার্চ ২০১২, ০১:৫৯
আনজীর ভাই অন্যদের চেয়ে আমাদের বিক্রি ভার মোটামুটি।
ধূসর ভাই
আসলে খুশি হব।
আরে রিপন কত কিছু খাওয়াইলাম আর এখন বিচার চাও...হায়রে দুনিয়া...
-
পাপলু বাঙ্গালী৩০ মার্চ ২০১২, ০২:০৭
ঐ মিয়া কউ কি .........
আরে আনজীর ভাই অনেক খাওয়াইছি তার ঠেলায় পরে বলছে একদিন চায়নিজ খাবে ...........
-
কোকিলা৩০ মার্চ ২০১২, ০১:৫৩
হেল্লু, আমি সিলেটের প্রবেশ মুখে, আমি কি আসতে পারি, যদি ও থাকি চিটা গাং, গাং কিন্তু গ্রাম নয়? পারবো তো? -
রিয়া হাবিব৩০ মার্চ ২০১২, ০২:১৬
ফোন নাম্বার কি পাওয়া যাবে?
আসতে না পারলেও উইশ করতাম আর কি!!
এক চান্সে হাই হেলো ও হয়ে যেতো.. -
মোহাম্মাদ আব্দুলহাক৩০ মার্চ ২০১২, ১৯:৩২
ও বা, হকলে মিইল্লা জমজমাট একটা আড্ডা দেও। বেনার টাংগাইয়া। পরে আমরা ব্লগ একটা বানাইলিমুনে।
তোমরা লগে থাকলে কাব্যকানন থাকি একটা ছাপানি যাইব। কষ্ট করলে কয়েকজনের বেতন বার করা যাইব।
আমার আইডিয়া লইয়া রশীদভাইর লগে মাতিয়েও। -
সানশাইন ০১ এপ্রিল ২০১২, ০৩:২৩
কি স্বার্থপর আপনি, রিপন ঘোষ!!!! দেশের ব্লগারদের নিমন্ত্রণ জানালেন আর আমি একটু দূরে আছি বলে আমার কথা ভাবলেন না.... এই দুঃখেই আপনার আড্ডায় যাব না, সিদ্ধান্ত নিলাম!

আপনাদের আয়োজন আনন্দের সঙ্গে সফল হোক, এই কামনা করছি! -
সানশাইন ০১ এপ্রিল ২০১২, ০৩:৩০
আচ্ছা; ঠিক আছে/ আপনারা যখন গোল হয়ে বসে গল্প করবেন, তখন একটা আসন খালি রাখবেন, আমি কল্পনায় ওখানে বসে আপনাদের গল্প শুনব, হাঃ হাঃ করে হাসব.... চায়ের আয়োজনে কার্পণ্য করা চলবে না, আর ঝালমুড়ি....
যেতে পারলে কি মজা হত!!!!! -
রশীদ জামীল০১ এপ্রিল ২০১২, ০৩:৪৯
আমার মনে আছে সানি, কিন্তু ইদানিং ভাবনায় আছি।
কাছের মানুষরা কেমন জানি -------------
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক