রবিবার ২৬ মে ২০১৩, ১২ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


বিদায় ব্লগ

"বিদায় ব্লগ"



প্রথম আলো ব্লগ, ইতিমধ্যে আমার প্রাণের ব্লগ হয়েগেছে, যদিও আমি ব্লগে সারাদিনে খুব বেশি থাকতে পারিনা, তবুও যতক্ষণ ব্লগে থাকি মনে হয় স্বপ্নের রাজ্যে বিচরণ করছি, "স্বপ্নইতো" এখানে সব স্বপ্ন কারিগরকে ব্যাক্তিগতভাবে হয়তো চিনিনা, কিন্তু ব্লগের সূত্রে কত চেনা, কতো আপন হয়ে গেছি আমরা।এতটাই আপন মনেহয় যে যাবার বেলায় বিদায় না নিয়ে যেতেই পারছিলামনা, তাই সাময়িক দূরে চলে যেতে কতইনা কষ্ট হচ্ছে।

সাময়িক বিদায়ের কারনঃ মহান বিজয় দিবস উপলক্ষে আমার থিয়েটার "যমুনা থিয়েটার" থেকে একটি মঞ্চ নাটক আমরা মঞ্চে তুলছি, নাটক "ঘর জামাই" এ নাটকটি আমারই লেখা এবং আমিই নির্দেশনা দেব, তাই আমি অবসর সময়ে এ নাটকের কাজ করতে গিয়ে, ব্লগ থেকে সাময়িক ছুটি নিতেই হচ্ছে, বিজয় দিবসের পরে অবশ্যই আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। আমার জন্য এবং আমার দলের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করছি।
সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা।

যেতে চাই কিন্তু মন যেতে চায়না, তাই বিদায়ের আগে একটি ছড়া--------

"যুদ্ধে যাবো"
........যাদব সূত্রধর

কইরে আমার সবুজ শ্যামল
ভাঙ্গা নায়ের মাঝি
মুক্তি যুদ্ধে যাবো মোরা
মা হয়েছেন রাজি,

তোর ভাঙ্গা নায়ের পাল তুলে দে
মনের সুখে গান গেয়ে যা
ওরে আমার মন মাঝি
মুক্তি যুদ্ধে যাবো মোরা
মা হয়েছেন রাজি,

বাংলা মায়ের মুখের হাসি
দেখতে মোরা ভালবাসি
ফিরিয়ে আনতে মায়ের হাসি
যাবো মোরা যুদ্ধে আজি
মুক্তি যুদ্ধে যাবো মোরা
মা হয়েছেন রাজি।


রচনাকালঃ ১২/০৭/১৯৯৯ ইং

(২৫/০৭/১৯৯৯ ইং দৈনিক বাংলাবাজার পত্রিকায় প্রকাশিত)
৪৪ টি মন্তব্য
Bidhubhushan বিধুভূষণ ভট্টাচার্য০২ ডিসেম্বর ২০১১, ১৫:০৪
সুন্দর ছড়াটা পড়িয়া অত্যন্ত প্রীত হইলাম।
ছুটির আবেদন মঞ্জুর হইবার পক্ষে জোর তদবির ও স‍ুপারিশ করা হইল।
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৮:৪২
ছুটি কি পেতে পারি দাদুভাই ?

আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদুভাই,

ভাল থাকুন,
সুস্থ থাকুন,
mdmazarulislam সৈয়দ মাজারুল ইসলাম(রুবেল)০২ ডিসেম্বর ২০১১, ১৫:০৮
তাই হোক শুভ বিদায়
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৮:৪৩
বিদায় আবারও আসবো ফিরে,
ধন্যবাদ ভাই,
bluemoon স‍‍নি০২ ডিসেম্বর ২০১১, ১৫:০৮
সফল হউক আপনার নাটক-এই শুভকামনা রইল।
সুন্দর ছড়ার জন্য ধন্যবাদ।
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৮:৪৪
আপনার আশীর্বাদ বৃথা যাইতে পারেনা,
ধন্যবাদ, আবারও হবে দেখা,
adhunik আধুনিক পথিক০২ ডিসেম্বর ২০১১, ১৫:২৭
বাহ
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৮:৪৪
ধন্যবাদ
mohsin2mamun মহ‍‍‍সীন ০২ ডিসেম্বর ২০১১, ১৫:২৯
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৮:৪৫
farida143 ফৈরা দার্শনিক০২ ডিসেম্বর ২০১১, ১৫:৩১
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৮:৪৬

আবারও হবে দেখা
Asive359 আছিব চৌধুরী০২ ডিসেম্বর ২০১১, ১৫:৪৬
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৮:৪৬

দেখা হবে ভাই,
Rjamil রশীদ জামীল০২ ডিসেম্বর ২০১১, ১৬:১৯
ফিরে আসুন তাড়াতাড়ি
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৮:৫০
জামিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ,
অবশ্যই আসবো ফিরে
আপনাদের কাছে,
আপনাদের ভালবাসায় আমি অভিভূত, সত্যি চোখের জল এসেগেল ভাই,
ভাল থাকুন,
সুভকামনা রইলো
kamaluddin কামাল উদ্দিন০২ ডিসেম্বর ২০১১, ১৬:৩৮
আপনি তো দেখছি একজন গুণী ব্লগার, ফিরে আসুন তাড়াতাড়ি । শুভ কামনা সব সময় ।
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৯:৩৬
কামাল ভাই, এতো বড় আসনে আমাকে বসিয়ে দিলেন! আমিকি তার যোগ্য!

আমি খুবই সাধারণ একজন ব্লগার, নিজেকে তা-ই মনে করি,
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে,
ভালো থাকুন
শুভকামনা
vuterachor ভূতের আছড় ০২ ডিসেম্বর ২০১১, ১৭:০১
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৯:৩৭
@};যাবার বেলায় ভালবাসা স্বরূপ
আবার আসার সময় নিয়ে আসবো, তবুও আছর করোনা আমাকে,
pbloge ভবিষ্যৎ অন্ধকার০২ ডিসেম্বর ২০১১, ১৭:২৩
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৯:৩৮
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৯:৩৮
polashmiah পলাশমিঞা০২ ডিসেম্বর ২০১১, ১৮:০৭
ইনো দেখি হকল বড় মাছ! আমি টাটকিনী মাছ ওইয়া যে ফালা ফালি করি
kathbadam কাঠবাদাম০২ ডিসেম্বর ২০১১, ১৮:২৪
হাহ হাহ হাহ

ভালো বলেছেন
polashmiah পলাশমিঞা০২ ডিসেম্বর ২০১১, ১৮:২৪
আমি কি মন্দ বলতে পারি
kathbadam কাঠবাদাম০২ ডিসেম্বর ২০১১, ১৮:৩০
অবশ্যই না

মন্দ বলবো আমি আপনি কেনো তা বলবেন? দেখেন নি আমার টাইটেল টা.... নয়া মাস্তান..... হাহ হাহ হাহ
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৯:৪২
মিয়া ভাই, বিদায় নিলাম, আবার আসবো ফিরে,

তবে আপনার সাথে সময় পেলেই ইমেইল এ কথা হবে,

ভালো থাকুন
শুভকামনা রইলো,
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৯:৪৩
কাঠবাদাম ভাই বিদায় নিলাম,
কথা হবে আবারও
polashmiah পলাশমিঞা০২ ডিসেম্বর ২০১১, ১৯:৪৪
দোয়া এবং শুভ কামনা।

নাটক সফল হোক!
polashmiah পলাশমিঞা০২ ডিসেম্বর ২০১১, ১৯:৫১
দাদা, গান একটা মেইল করেছি, হুইনবা
salinaashraf সেলিনা আশরাফ০২ ডিসেম্বর ২০১১, ১৮:০৭
যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয়,তবু চলে যায়,ভাল থাকবেন
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ১৯:৫৯
তবুও ফিরে আসবো আবার,
ভালো থাকবেন আপনিও
ধন্যবাদ,
hasirraja হাসিররাজা০২ ডিসেম্বর ২০১১, ১৮:০৯
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ২০:০০
হাসির রাজা ভাই, আমার নাটকটা কিন্তু হাসির,
আপনাকে নিমন্ত্রণ

ধন্যবাদ
ভালো থাকুন,
saifsaimum সাইফ সাইমুম০২ ডিসেম্বর ২০১১, ১৯:৩২
আপাতত বিদায় দিলাম ।

চমৎকার একটা মঞ্চ নাটক দেখার অপেক্ষায় আছি ।

শুভ ছুটি
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ২০:০২
ছুটি তাহলে মঞ্জুর হইলো

অবশ্যই দেখবেন,
সাইমুম ভাই, ধন্যবাদ,
ভালো থাকুন,
arafin মোঃ শামসুল আরেফিন০২ ডিসেম্বর ২০১১, ১৯:৫৬
শুভকামনা, আবার ফিরে আসুন আমাদের মাঝে।

বাংলা মায়ের মুখের হাসি
দেখতে মোরা ভালবাসি
ফিরিয়ে আনতে মায়ের হাসি
যাবো মোরা যুদ্ধে আজি
মুক্তি যুদ্ধে যাবো মোরা
মা হয়েছেন রাজি।
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ২০:০৪
ধন্যবাদ আরেফিন ভাই, অবশ্যই ফিরে আসবো,
ভালো থাকুন,
শুভকামনা রইলো,
Saifbhuyan সাইফ ভূঁইয়া০২ ডিসেম্বর ২০১১, ২১:৩২
যেতে দিতে ইচ্ছে করছেনা,,,,,,,,,,,তবুও শুভাশীষ জানাচ্ছি।
যেখানেই থাকুন ভাল থাকুন।
বিজয়ের মাস চলছে আপনাকে সংগ্রামী শুভেচ্ছা।
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ২২:৩৩
আবারও আসবো ফিরে সাইফ ভাই,
ধন্যবাদ আপনাকেও বিজয়ের সংগ্রামী শুভেচ্ছা,
ভালো থাকবেন,
Bedouin মুহাম্মদ সাঈদ আরমান০২ ডিসেম্বর ২০১১, ২১:৩৬
বিদায় দেব না।
আবার ফিরে আসবেন সেই অপেক্ষায় থাকবো
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ২২:৩৫
অবশ্যই আবারও ফিরে আসবো বেদুইন ভাই, আপনাদের ছেরেকি থাকতে পারি !

ধন্যবাদ এবং বিজয়ের সংগ্রামী শুভেচ্ছা,
ভালো থাকবেন
jadob যাদব সূত্রধর০২ ডিসেম্বর ২০১১, ২২:৩৬
আজ নাটকের চরিত্র সেট - আপ দিয়ে আসলাম, কাল থেকে পুরদমে মহড়া শুরু,

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment