আমার বাগানে ফুলচোর আবিষ্কার
এই ফুলের গাছটি আমি নেপাল থেকে এনেছিলাম। নাম জানি না। একমাত্র নেপাল থেকেই আমি গাছ আনতে পেরেছি আর সব দেশ থেকে আমাকে বীজ আনতে হয়েছে।
শীতকাল শেষের পথে। আমাদের দেশে শীতকালে বাগান ভরে থাকে ফুলে ফুলে। এখন বিদেশী অনেক ফুল বাংলাদেশে পাওয়া যায়। তাই সব ঋতুতেই অনেক ফুল বাগান আলো করে রাখে। এখানে আমার বাগানের কিছু ফুল পোষ্ট করলাম, পরে আসছি ফুলচোর নিয়ে।

হলুদ গাঁদা ফুল

হলুদ কসমস

গাঢ় বেগুনী(পার্পেল) কসমস।

হলুদ গার্ডেনিয়া।

কমলা রং-এর গার্ডেনিয়া

সিলভিয়া

ডালিয়া (অনেক রং-এর আছে), এখন থাক।

গোলাপ

হালকা বেগুনী কসমস

সাদা কসমস

সাদা চন্দ্র-মল্লিকা

জবা

পেনজি

পিটুনিয়া
প্রতিদিন আছর নামাজ পর আমি ছাদে যাই। ক'দিন হলো খেয়াল করছি, কেউ যেন ফুল ছিঁড়ে রাখে। ফুল থেকে অনেক পাপড়ি ঝরে পড়ে থাকে, কয়েকটা করে ফুল ছেঁড়া। খুবই কষ্ট পাই। ছাদের চাবি আমার কাছেই থাকে।তাহলে ফুল ছেঁড়ে কে????????

দৃঢ় পায়ে এগিয়ে আসছে

আক্রমন

অবশেষে সফলতা

মনের আনন্দে ফুল খেয়ে যায় এভাবেই।
আমি অধিক শোকে পাথর!!! একে দেবার মত কোন শাস্তিই আমি খুঁজে পেলাম না!!!!
লেখক কামরুন্নাহার
- কামরুন্নাহার -এর ব্লগ
- ১০০ টি মন্তব্য
- ২৯ জানুয়ারি ২০১৩, ২১:৪৮
- ছবি
প্রিন্ট করুন
- ১০০ টি মন্তব্য
-
জামাল হোসেন সেলিম২৯ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
বেচারা! না পারে কইতে না পারে সইতে। চোর ব্যাটা মানুষ হলে আজ খবর ছিল!

-
মোহাম্মাদ আব্দুলহাক২৯ জানুয়ারি ২০১৩, ২৩:৪৪
অখন তো চিন্তায় ফালাইয়া দিলেন। কত ফুল খাবে। ফুল বিষ থাকলে কেমন মজা হবে?
-
রব্বানী চৌধুরী২৯ জানুয়ারি ২০১৩, ২২:২০
টিয়া পাখিটাকে চোর বলাতে বন্য পাখি আইন অনুযায়ি আপনার শাস্তিও হতে পারে, তবে পাখিটা আপনার ফুলের প্রেমে পড়েছে সেটা কিন্তু আপনি বুঝতে পারেন নি। তবে আমরাও মনে হচ্ছে মনে মনে ফুল প্রেমি হয়ে যাচ্ছি তাই আপনার শাস্তি মওকুফ করা হলো, টিয়াটির সৌজন্যে।
আমাদেরকে ফুলের ছবি উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একদিন সকলে আসল ফুলই দাবি করে বসব। ভালো থাকবেন। -
রব্বানী চৌধুরী২৯ জানুয়ারি ২০১৩, ২২:৩৯
ফুল বিষয়ে কেউ বিরক্ত হয় আমার অন্তত জানা নেই, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ফুলের মূল্য গল্পটি আপনার পড়া আছে কিনা জানা নেই।
আমাদের ফুলের সাথে আরো পরিচয় করিয়ে দিবেন ভালো থাকবেন। -
ফেরদৌসা২৯ জানুয়ারি ২০১৩, ২২:২০
আপা আমিই একদিন ব্লগে পোস্ট দিয়ে আমরা ৩ জনের কথা বলব ।
আরেকজন কে তাতো জানেন ই
-
ফেরদৌসা২৯ জানুয়ারি ২০১৩, ২২:২৯
আমি একটা পোস্ট দিব '' আমরা ৩ জন '' নামে। ৩ জন আমরা আগেই পরিচিত, আবার ব্লগেও আছি।
আগে ছিলাম ২ জন, আর এখন হলাম ৩ জন। ধারনা করতে থাকেন , আর না হলে পোস্টের জন্য অপেক্ষা করেন। দেখি আগামীকাল ও পোস্ট দিতে পারি
-
রব্বানী চৌধুরী২৯ জানুয়ারি ২০১৩, ২২:৩৯
ফুল বিষয়ে কেউ বিরক্ত হয় আমার অন্তত জানা নেই, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ফুলের মূল্য গল্পটি আপনার পড়া আছে কিনা জানা নেই।
আমাদের ফুলের সাথে আরো পরিচয় করিয়ে দিবেন ভালো থাকবেন। -
রব্বানী চৌধুরী২৯ জানুয়ারি ২০১৩, ২৩:১৬
প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ফুলের মূল্য গল্পটি আপনার পড়া আছে কিনা তা তো জানালেন না !! -
আলভী২৯ জানুয়ারি ২০১৩, ২২:৪২
আমার নাক অনেক লম্বা,
যেন ইলেকট্রিক খাম্বা!
এই দেখেন..। ফেরদৌসা আপু যেন ভয় না পায় সাহস দিবেন......।
-
লুৎফুন নাহার জেসমিন২৯ জানুয়ারি ২০১৩, ২২:৫৪
এত সুন্দর বাগান !!!!!!!
আমি সুযোগ পেলে তো পুরো ছাদ চুরি করার তালে থাকতাম ।
আহারে আপনার জন্য সমবেদনা ছাড়া আর কি করতে পারি । টিয়া পাখি আর কিছু চোখে দেখল না ? -
ঘাস ফুল২৯ জানুয়ারি ২০১৩, ২২:৫৭
আমি কিন্তু কোন মন্তব্য করি নাই। কবিতাতো দুরের কথা। শাহিদুল ভাই নিশ্চয়ই আশেপাশে আছেন। আপনার ফুলের ধাঁ ধাঁ এর উত্তর আমার জানা নেই। আপনি ফুল পাগলি। তাই এক সময় আপনি নিজেই বের করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় এটা Chinese Hibiscus -
মেজদা২৯ জানুয়ারি ২০১৩, ২৩:০৮
যাই যাই বলো না, বলো আসি।
আমি ময়না টিয়া ভালোবাসি
ভালোবাসি মানুষকে
ভালোবাসায় চির ধরিলে আমি
দোষ দিবো কাহাকে।

টিয়া ক্ষুদার জ্বালায় ফুল খায়
এর জন্য কে নেবে গো দায়।
-
মোহাম্মাদ আব্দুলহাক২৯ জানুয়ারি ২০১৩, ২৩:৪৭
আপা, আমি আছি। টিয়ারে আমি কাচা মরিচ দিয়ে ভুনে খাবো। (টয়া কি খাওয়া যায়। আমি জানি না) -
মেজদা২৯ জানুয়ারি ২০১৩, ২৩:৫৪
আমার কাছে ডিজিটাল মরিচ আছে, একবার খাইলে জীবনের জন্য মরিচের নাম ভুইলা যাইতে হবে। হুউউউউউউ -
মোহাম্মাদ আব্দুলহাক২৯ জানুয়ারি ২০১৩, ২৩:৫৪
আমি আছি তো। আমিতো কইলাম হেরে ফাসি দেব। (ধরতে পারলে তো
)
টিয়াটা বন্য হলে আপনার বাগান কিম্তু ধন্য। আমি দেশে হলে টিয়াকে দেখার জন্য আসতাম। (আমার গেণ্ডা ফুলে একবার ডোরা সাপে বাড়ি বানিয়েছিল। আপনার বাগানেতো টিয়া এসেছে। বেশি বাড়াবাড়ি করলে পিঁজরা ফুল রেখে বলবেন, বেটা সাহস থাকলে ঢুক!
-
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ০১:০০
আপনাকে একটা বুদ্ধি দেই। ফুলটার নাম রেখেদিন 'নেকা' ফুল। যেহেতু নেপাল থেকে আনা তাই, নেপালের 'নে' আর আপনি ফুল পাগলি, তাই কামরুন্নাহার এর 'কা'। -
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ০১:০৩
চাইলে বিপরীতটাও হতে পারে। তখন নাম হবে 'কান'। কামরুন্নাহার এর 'কা' আর নেপালের 'নে'। -
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ০১:৩৫
সংশোধনঃ চাইলে বিপরীতটাও হতে পারে। তখন নাম হবে 'কানে'। কামরুন্নাহার এর 'কা' আর নেপালের 'নে'। -
ঘাস ফুল৩০ জানুয়ারি ২০১৩, ০১:২৮
মন চাইলে নিতে পারে। আমার কোন মানা নেই। আমি আবার দিল দরিয়া মানুষ কিনা। চাইলে না করতে পারি না।

-
আমি অনিমেষ মিত্র ৩০ জানুয়ারি ২০১৩, ০১:৩৮
আপনার ফুল দেখি এর অবাক বনে যাই । নাহ, আপনি আসলেই একজন প্রকৃত ফুলপ্রেমিক ।
যাই হোক আপনিও দেখি কম যান না, চোরের উপর বাটপারি করেছেন । টিয়াসহ ছবি, তুললেন কি করে?
টিয়া পাখি যে ফুল খায় এই প্রথম জানলাম । আপনার ফুল মনে হয় তার খুব পছন্দ হয়েছে ।
ভালো থাকবেন আপনার ফুল গাছ সহ । -
কামাল উদ্দিন৩০ জানুয়ারি ২০১৩, ০৭:৫৫
আপনি তো দেখছি ফুলের রাণী, ফুলের বাগান করার সখ আমার খুব আছে, এক কালে বাগান ছিলও কিন্তু এখন বাগান করার মতো কোন জায়গা নাই ।
আপনি তো দখছি আবার ভালো গোয়েন্দা ও
-
আমিনা তারান্নুম৩০ জানুয়ারি ২০১৩, ১৯:০৬
OMG!আপনার বাগানের ফুল দেখে আমি মুগ্ধ,মাশাআল্লাহ! ফুলচোরকে দেখে আরও মুগ্ধ!
খুব ই সুন্দর পোষ্ট! -
মোঃ মুজিব উল্লাহ৩১ জানুয়ারি ২০১৩, ০১:০৮
ফুলগুলো দেখে আমি মুগ্ধ। অনেক সুন্দর পোস্ট। আপনাকে অনেক ধন্যবাদ, আপু। -
ফেরদৌসী বেগম (শিল্পী)৩১ জানুয়ারি ২০১৩, ০৪:৩৮
হুম! কামরুন্নাহার আপু এত লোভণীয় ফুল দেখালে তো আসবেই। অনেক অনেক সুন্দর। আপনার গুলো দেখে আমারও যে প্ররণা জাগছে। কারন আমারও অনেক গোলাপের সমাহার, ফল আর সব্জি বাগানের ছবি আছে। দেব কিনা ভাবছি।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য






নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
কোথায় তা বলব না