বুধবার ২২ মে ২০১৩, ৮ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


জাতীয় ঐক্যের ডাক এবং আপনার ভাবনা


সকালে অফিসে যাচ্ছিলাম। রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ের কাছে গাড়ী থেকে নেমে একটু হাটতেই চোখে পড়ল কয়েকজন যুবক রাস্তায় দাঁড়িয়ে কিছু লিফলেট বিলি করছে। কাছে যেতেই আমাকেও একটা লিফলেট দিয়ে একজন আস্তে করে বলল, একটু ভেবে দেখবেন। অধ্যাপক এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেনের ছবি শোভা পাচ্ছে এতে এবং শিরোনামে লাল ব্যাকগ্রাউন্ডে লেখা “জাতীয় ঐক্যের ডাক”। এর একটু নিচেই লেখা রয়েছে “আসুন দেশ ও জনগণকে বাঁচাতে জাতীয় ঐক্য গড়ে তুলি।” তাঁদের দু’জনের ছবির নিচে কিছু স্লোগান লেখা-

# আইনের শাসন চাই - জানমালের নিরাপত্তা চাই।
# সন্ত্রসমুক্ত দেশ চাই - সাম্প্রদায়িকতার অবসান চাই।
# দুর্নীতি ও দলীয়করণমুক্ত পুলিশ ও জনপ্রশাসন চাই।
# স্বাধীন বিচার বিভাগ চাই।
# জাতীয় সম্পদের সুরক্ষা চাই- কর্মসংস্থানের নিশ্চয়তা চাই।
# প্রতিহিংসার রাজনীতির অবসান চাই।

আপনি কিভাবে দেখছেন একে? তাঁদের এই আন্দোলন সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? বর্তমান দেশ, সমাজ ও রাজনৈতিক অবস্থার আলোকে তাঁদের এই আহ্বান অত্যন্ত সময়োপযোগী ও আবশ্যক? নাকি দলথেকে বিচ্যুত এই দুই বিজ্ঞ রাজনীতিবিদ কোন মতে ক্ষমতার মসনদে সমাসীন হওয়ার কৌশল? নাকি অন্য কিছু ...?
২০ টি মন্তব্য
asmarshad আ,শ,ম,এরশাদ১৪ নভেম্বর ২০১২, ১৪:৪৭
১।শুধু বসন্ত মাসে ডাক দিলে হবে না, সব সময় ডাক দিতে হবে।

২। দুই জনেরই চেম্বার আছে ,চেম্বার ছাড়তে হবে। এসি ছাড়া তারা কতক্ষণ বাইরে কাঁটাতে পারে তার পরীক্ষা দিতে হবে।

৩।টাকা খসাতে হবে। জেল জুলুম সহ্য করতে হবে।

৪। সাম্প্রদায়িকতা মুক্ত দেশ চাই বললেই হবে না। আরো পরিস্কার করে বলতে হবে। রাষ্ট্রের গায়ে যে ধর্ম সেঁটে দেয়া হয়েছে সেটা রাখবে কিনা সংবিধানে সেটা পরিস্কার করতে হবে। রাষ্ট্র ধর্ম রেখে সাম্প্রদায়িকতা মুক্ত দেশ চাই বললেই হবে না।

৫। প্রতিহিংসার রাজনীতির অবসান চাই- এটা পরিস্কার করা জরুরী। তারা কি প্রতিহিংসা অবসানে যুদ্ধপরাধীর চলমান বিচার চায় কি চায় না? যুদ্ধাপরাধীরা দম্ভ করবে আর প্রতিহিংসা চাই না বলে আমরা সুবোধ বালকের মতো তাদের আস্ফালন শুনবো সেটাতো হতে পারে না।

৬।ডাক দিয়ে কর্মী ফেলে চেম্বারে ঢুকে গেলে হবে না। যেমন সরে গিয়েছিলেন ডঃইউনুছ সাহেব। তাই সাহেবদের দেখলেই আমার ভয় হয়, আমাকে পথে ফেলে পাজেরোতে চলে যাবে না তো?

৭। ঐক্য- কার সাথে ঐক্য, কিসের ঐক্য পরিস্কার করতে হবে। জামাত-শিবিরকেও কি এই ঐক্যে সামিল হতে পারবে? পরিস্কার করা জরুরী।

৮। কর্মপরিকল্পনা কি? যে দাবী গুলা তারা চাইলেন সেটা সবাই চায়। কিন্তু বাস্তবায়নের পদ্ধতি গুলা কি?

৯।ভালো মানুষ ভোট পায় না সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হলো তারাও বা জনগণের সাথে কতটা সংযুক্ত থাকেন? কর্মীদের সাথে কতটা রাত কাটিয়েছেন? নিজেদের পেশা গত সময় থেকে কতটা দিয়েছেন? ডঃকামাল কি পারবেন বেশীর ভাগ সময় দেশে কাটাতে?

১০, তারা ঐক্যের ডাক দিয়েছিলেন রেডিসন হোটেলে বসে। কেন আপামর জনগণের কাতারা এসে মুক্ত জায়গায় ডাক দিলেন না? ডাক দেয়ার পর ও প্রায় মাস হতে চললো কই এখনো কিসের ঐক্য-নির্বাচনের ঐক্য না অন্য কিছু সেটা কিছুই বুঝাইতে পারে নাই। এখনো কর্মপরিকল্পনাই ঠিক করতে পারেন নাই। তাই আমার সন্দেহ হয় তাদের আগানো নিয়ে।
Tirzok তীর্যক নীল১৪ নভেম্বর ২০১২, ১৫:৫৯
এরপর আর বলার কিছু নাই।
kamaluddin কামাল উদ্দিন১৪ নভেম্বর ২০১২, ১৭:২৪
এরশাদ ভাই কি আছেন ব্লগে ? আহ্ কতকাল পর আপনার পদধ্বনী পেলাম, নিয়মিত আপনাকে পেলে অনেক ভালো লাগবে, আপনার গঠন মূলক সমালোচনা কে আমি সব সময়ই সাদরে গ্রহণ করি ।
mmrnet মুস্তাফিজ ৭১১৪ নভেম্বর ২০১২, ১৫:৪৮
প্রিয় আ,শ,ম,এরশাদ ভাই,
আপনার অতি মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। আশাকরি বিষয়গুলোর জবাব মিলবে ভবিষ্যতে। আমাদের শুধু অপেক্ষার পালা।

রাজনীতির মানুষ নই আমি, রাজনীতি বুঝিও না। তবে এটুকু বুঝি, দুর্নীতি থেকে সমাজ এবং দারিদ্র থেকে অর্থনীনৈতিক মুক্তি সুদূরপরাহত। প্রতিনিয়ত আমারা যেন গহিন অরন্যে তলিয়ে যাচ্ছি।

আপনার জন্য অবিরাম শুভকামনা
asmarshad আ,শ,ম,এরশাদ১৪ নভেম্বর ২০১২, ১৬:১৫
দুর্ণীতি বিষয়ে কালকে অধ্যাপক আবু সাঈদ এর একটা কথা মনে পড়লো-- সেটা হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় দুর্নীতি/ঘুষ হলো মবিল স্বরুপ। গাড়ির যন্ত্রাংশকে সচল রাখে পরিমাণমতো থাকলে। পরিমাণ বেড়ে গেলেই বিপত্তি। তাই পুঁজিবাদী সমাজ থাকবে আর দুর্ণীতি থাকবে না সেটা হতে পারে না। দুর্ণীতিকে কেবল নিয়ন্ত্রণ করা যায় এ রকম সমাজ ব্যবস্থায়, নির্মুল সুদুর পরাহত।
mmrnet মুস্তাফিজ ৭১১৪ নভেম্বর ২০১২, ১৬:৩৩
দুর্ণীতি বিষয়ে কালকে অধ্যাপক আবু সাঈদ এর একটা কথা মনে পড়লো-- সেটা হলো পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় দুর্নীতি/ঘুষ হলো মবিল স্বরুপ। গাড়ির যন্ত্রাংশকে সচল রাখে পরিমাণমতো থাকলে। পরিমাণ বেড়ে গেলেই বিপত্তি। তাই পুঁজিবাদী সমাজ থাকবে আর দুর্ণীতি থাকবে না সেটা হতে পারে না।

খুবই বাস্তব। এর সাথে দ্বিমতপোষণ করার দৃষ্টতা আমার নাই। তবে দু:খ হলো মবিলের পরিমাণটা এখন এমই বৃদ্ধি পেয়েছে যেখানে- হাজারকোটিও আজ আর বড়সংখ্যা বলে মনে করেন না অনেকেই।
tmboss172 তৌফিক মাসুদ১৪ নভেম্বর ২০১২, ১৬:১২
আপনি আমি চাইলেই সফল হবে নাতো নয়।
mmrnet মুস্তাফিজ ৭১১৪ নভেম্বর ২০১২, ১৬:৩৮
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। শুভেচ্ছা শতত।
KohiNoor মেজদা১৪ নভেম্বর ২০১২, ১৬:২৯
এই দুইজনকে ধইরা কানপট্টি বরাবর থাপ্রাইয়া গাল লাল কইরা দিতে হবে। দুইজনে তের জোড়া কবুতর খাইয়া সতী হইতে চায় ?
mmrnet মুস্তাফিজ ৭১১৪ নভেম্বর ২০১২, ১৬:৪২
প্রিয় কোহিনূর ভাই,
আমার কানপট্টি ফরমূলা অতি চমৎকার। নিশ্চিত জানুন আগামী নির্বাচনে এর ব্যপাক চাহিদা থাকবে। শুধু ওয়েট এন্ড সি...

আপনার প্রতি আমার অবিরাম শ্রদ্ধা ও শুভেচ্ছা থাকল
KohiNoor মেজদা১৪ নভেম্বর ২০১২, ১৭:০৬
এই দুইজনকে আমাদের দেশের ক্রান্তিকালে মানুষের পাশে পাই নাই কোনদিন।
Niloy1073 নির্ঝর নাসির১৪ নভেম্বর ২০১২, ১৭:৫৫
সময়ের স্রোতে তারা ও পাশ নেবে হয়ত যে কোন একদলের
...........
KohiNoor মেজদা১৪ নভেম্বর ২০১২, ১৮:৪৯
ভাই, চালাক চোর ভাল কিন্তু বোকা সাধু ভাল নয়। এই দুইজন সাধু সাজতে চায় কিন্তু আমরা এদের কর্মকাণ্ড সম্বন্ধে জানি। কেউ যদি টানে তাতে আমার কোন আপত্তি নাই, আমার মনের কথা বলেছি মাত্র।
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৪ নভেম্বর ২০১২, ১৮:২৩
রাজনীতিতে আমি আগ্রহী নই। সাহিত্য হলে অবশ্যই মন্তব্য করতাম।
আপনার জন্য শুভকামনা।
KohiNoor মেজদা১৪ নভেম্বর ২০১২, ১৮:৪৫
mmrnet মুস্তাফিজ ৭১১৫ নভেম্বর ২০১২, ১১:০৪
জমির ভাই শুভেচ্ছা জানবেন।

আমিও রাজনীতি করিনা বা বুঝিও না। তাছাড়া আজকাল যে অবস্থা, এ নিয়ে আলোচনা করতেও অনেকেই অনাগ্রহী।

আপনাকে অনেক ধন্যবাদ।
albatrossbd ডাঃ এনামুল হক এনাম১৪ নভেম্বর ২০১২, ১৮:৫৮
আমি এইসব নিয়ে আজকাল ভাবি না। সুযোগ দিলেই সবাই-ই স্বার্থপর হয়ে যায়, অতীত ইতিহাস তাই বলে।
ভাবছি অন্য ব্যাপার নিয়ে, আপনার আমার ঘরে সন্তান-সন্তানাদি কমছে, আজকাল প্রায় সবার ঘরেই ১-২টা সন্তান। গরীব-অশিক্ষিত যারা খেতে পারে না তাদের ক্ষেত্রে জন্মনিয়ন্ত্রন ব্যবস্থা পুরো অকার্যকর হয়ে আছে, প্রায় সবার ঘরেই ৫-৬টা করে সন্তান। তার মানে অশিক্ষিত গরীব লোকের সংখ্যা দ্রুত বাড়ছে।
আগামীতে এইসব লোকের সংখ্যা বেড়ে অনেক অনেক গুন বেশি হয়ে যাবে, তখন এরাই আপনার আমার গ্রাস ছিনিয়ে খেতে পারে। এক ধরনের দ্রোহ বা কাড়া কাড়ি বা নকশাল আন্দোলনের মতো হয়ে যেতে পারে। ব্যাপারটা নিয়ে কেউ ভাবছে না।
mmrnet মুস্তাফিজ ৭১১৫ নভেম্বর ২০১২, ১০:৫৯
প্রিয় এনাম ভাই সালাম ও শুভেচ্ছা।
আপনার মন্তব্যে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারনা হয়েছে। অশিক্ষিত গরীব লোকের সংখ্যা দ্রুত বাড়ছে -যদি তাই হয়, তবে দু:শ্চিন্তারই কথা!!

অনেক ধন্যবাদ, ভাল থাকবেন নিরাপদে থাকবেন এই কামনায়।
rrishi ঋষি১৫ নভেম্বর ২০১২, ১১:০২
সুপ্রিয় ব্লগারবৃন্দ, আমাদের শ্রদ্ধেয় সহ ব্লগার নীলসাধুর ব্লগটিতে পোষ্ট এবং মন্তব্য সংখ্যা আশ্চর্যজনকভাবে ০ দেখাচ্ছে। অথচ তিনি এই ব্লগে এই পর্যন্ত প্রায় ৫৭0 টি পোষ্ট দিয়েছেন এবং প্রায় ২৯ হাজার মন্তব্য করেছেন। জনপ্রিয় এই ব্লগারের সকল পোষ্ট কে বা কারা মুছে দিয়েছে!!!

যে বা যারাই এই অপকর্মের সঙ্গে জড়িত তাদের সবার জন্য এক রাশ নিন্দা রেখে গেলাম। রেখে গেলাম ঘৃণা।

এই বিষয়ে ব্লগ কর্তৃপক্ষের বক্তব্য আশা করছি। আমাদের কারো তথ্যই এই ব্লগে নিরাপদ নয়। এই পর্যন্ত বেশ কিছু রেজিঃ নিক তাদের রেজিঃ এবং সকল পোষ্ট এবং মন্তব্য হারিয়েছেন। এটা মেনে নেয়া যায় না। এই বিষয়ে ব্লগ কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করি।


এই অপকর্মের নিন্দা জানাই।


ব্লগার নীলসাধুর বর্তমান প্রোফাইল
shsiddiquee ছাইফুল হুদা ছিদ্দীকি২৭ ডিসেম্বর ২০১২, ১৪:২৫
আমাদের নিয়মিত সমস্যা গুলোর সমাধান প্রয়োজন অতী জরুরী ভিত্তিতে । কে করবে এগিয়ে আসুন।