বৃহস্পতিবার ২০ জুন ২০১৩, ৬ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


ফেইক নিক ব্যবহার বন্ধ হোক!

প্রিয় সঞ্চালক,
ফেইক নিক ব্যবহারের বিষয়ে আমার কিছু মতামত তুলে ধরতে চাই। যেহেতু আমাদের প্রিয় ব্লগ বলতে গেলে এক ধরনের ক্রান্তিকাল অতিক্রম করছে। ভার্চূয়াল বিশ্বে ব্লগকে আকর্ষনিয় এবং গতিময় করতে হলে এই পরিবারের সকল সদস্যকে স্বচ্ছতার ভিত্তিতে আন্তরিক হতে হবে। সকল কে পরমত সহিঞ্চুতায় বিশ্বাসি হতে হবে। সবার প্রতি শ্রোদ্ধবোধ থাকতে হবে।কাউকে নিরুৎসাহিত করা যাবেনা । নেগেটিভ কোন মন্তব্য করা যাবেনা। সবাইকে একই সুতায় বেঁধে সম্প্রিতির এক সেতু বন্ধন রচনা করতে হবে তবেই আমাদের ব্লগিং স্বার্থক হবে। বিশেষ করে সচেতন সকল ব্লগারদের অনুরোধ করবো কেহ যেন ফেইক নিক ব্যবহার করে সুস্হ ধারার ব্লগিং ব্যবস্হাকে ব্যহত করতে না পারে সে জন্য সকল কে সজাগ থাকতে হবে। আর সঞ্চালক মহোদয় কে অনুরোধ করবো রেজিষ্ট্রেশনের ব্যাপারে আরো কড়াকড়ি আরোপ করার জন্য। সারাদেশে প্রথম আলোর প্রতিনিধী আছে সংশ্লিষট এলাকার প্রতিনিধীরা প্রয়োজনে ব্লগারদের প্রকৃত অবস্হা সরে জমিনে তদন্ত করে পজেটিভ প্রতিবেদন দিলেই কেবল তাঁকে রেজিষ্ট্রেশন দেয়া উচিৎ তাহলে এধরনের অনাকাংক্ষিত পরিস্হিতি অনেকটায় এড়ানো সম্ভব। প্রবাসিদের ক্ষেত্রে পাসপোর্ট এবং ভিসার ফটোকপি আবেদনের সময় মেইল করতে হবে। তাহলে আমার ব্যক্তিগত ধারনা ব্লগ নিয়ে কেউ মসকারা করতে পারবেনা। প্রাণের প্রিয় ব্লগকে কোন ভাবেই ছোট করতে দিবনা এই হোকে আমাদের অঙ্গিকার। সবার শুভ বুদ্ধির উদয় হোক এই কামনা করছি............। শুভ ব্লগিং......
৭৯ টি মন্তব্য
notunjibon1 রিয়া হাবিব০৮ নভেম্বর ২০১২, ২০:২৩
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২০:২৬
দ্রুত নিরব রেসপন্স করার জন্য অনেক কৃতজ্ঞতা রইল.....।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২০:২৪
বিষয়টি বিবেচনা করার জন্য সকল সম্মানিত ব্লগারদের বিশেষ ভাবে অনুরোধ করছি.......।
imran121 দিশেহারা জীবন০৮ নভেম্বর ২০১২, ২০:২৫
ফেইক নিক বন্ধ কখনো সম্ভব না!!


বড় কথা হচ্ছে; ফেইক নিকের দেওয়া বিতর্কিত পোষ্ট প্রকাশ না করা!
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২০:৩০
আপনার সাথে সম্পুর্ন একমত ,তবে আমাদের দৃঢ় ঐক্য ও মনোবল দিয়ে ব্লগের গেট আপ বদলিয়ে দিতে সেজন্য দরকার সময়পোযোগি পদক্ষেপ......
imran121 দিশেহারা জীবন০৮ নভেম্বর ২০১২, ২০:৩৩
ধন্যবাদ একমত পোষণ করার জন্য।

তবে আমাদের দৃঢ় ঐক্য ও মনোবল দিয়ে ব্লগের গেট আপ বদলিয়ে দিতে সেজন্য দরকার সময়পোযোগি পদক্ষেপ......

কিন্তু কিভাবে ?
এইযে বর্তমান অবস্থা দেখুন। সামাধানে কর্তৃপক্ষেরও কোন উদ্যোগ নেই....
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২০:৪১
ব্লগারদের সুস্ত মস্তিষ্কের প্রফিলন ঘটানোর জন্য এটা একটি ভার্চুয়াল প্লাট ফর্ম সেহেতু ব্রগারদের অধিকার সংরক্ষনই হচ্ছে কর্তপক্ষের সবচেয়ে বড় কাজ, আর এই কাজ ঠিক মত প্রতিপালন করতে পারলেই কেবল ব্লগ সার্বজনিন হয়ে উঠতে পারবে অন্যথায় নয়.....।
notunjibon1 রিয়া হাবিব০৮ নভেম্বর ২০১২, ২০:২৬
ব্লগার না মডারেটর? কে বিবেচনা করার ক্ষমতা রাখেন?
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২০:৩২
উভয়েরই আন্তরিক সহযোগিতা প্রয়োজন.........
Tirzok তীর্যক নীল০৮ নভেম্বর ২০১২, ২০:২৬
কামার দোকানে কোরআন শরীফ পাঠ হয়ে যাবে নাতো?
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২০:৩৪
পবিত্র কোর আন শরীফ নিয়ে উদাহরন দেয়ার সময় আরা সতর্ক হতে চেষ্টা করবো ..
আপনাকে অনেক ধন্যবাদ.......।
imran121 দিশেহারা জীবন০৮ নভেম্বর ২০১২, ২০:৩৭
পবিত্র কোর আন শরীফ নিয়ে উদাহরন দেয়ার সময় আরা সতর্ক হতে চেষ্টা করবো ..
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২০:৪৩
প্রিয় দিশেহারা ধন্যবাদ , বিষয়ঠি অনুধাবন করার জন্য.....
imran121 দিশেহারা জীবন০৮ নভেম্বর ২০১২, ২০:৫৩
আপনাকেও ধন্যবাদ।

আমি সবসময়ই ধর্মকে সম্মান করি। কারণ ধর্মের ভয় যদি আমার ভেতরে না থাকে তাহলে আমি মানুষকে সম্মান করতে পারবো না!

আর ধর্মের বাণীবাহককে সব যায়গায় নেয়া ঠিক না।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২১:১৩
আমাদের অজান্তেই হোক বা জ্ঞানের সীমাবদ্ধতার কারনেই হোক অনেক সময় ধর্মকে সঠিক মূল্যায়ন করতে ব্যার্থ হয়.
তবে আপনার সতর্কতা আমাকে বিমুগ্ধ করেছে প্রিয় দিশেহারা.....।
imran121 দিশেহারা জীবন০৮ নভেম্বর ২০১২, ২১:১৭
ধন্যবাদ
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ১৪:১৩
আপনি এক মত প্রকাশ করেছেন জেনে খুশি হলাম প্রিয় দিশেহারা....।
JAVED79 এম ই জাভেদ০৮ নভেম্বর ২০১২, ২০:২৬
সহমত । আউলা ঝাউলা নাম নিয়ে কাউকে ব্লগিং করতে দেয়া উচিত না।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২০:৪৬
একদম ঠিক বলেছেন......
sopnerdin45 অরিত্র অন্বয়০৮ নভেম্বর ২০১২, ২০:৩১
কাজের কথা বলেছেন প্রিয় আলভী ভাই।

ধন্যবাদ আর শুভকামনা জানবেন।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২০:৪৮
সহমত পোষনের জন্য ধন্যবাদ প্রিয় অরিত্র.......।
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৮ নভেম্বর ২০১২, ২০:৩২
ফেইক নিক বন্ধ হোক।
প্রিয় আলাভী ভাই,
প্রকৃয়াটি জঠিল হবে বলে মনে হচ্ছে। ব্লগাররা অবসর বিনোদন হিসেবে ব্লগিং করে। এটি আসলে ভার্চুয়াল লাইফ তাই এত Restrtictions থাকলে নতুন প্রতিভাবানরা আসবে কি? লিখতে থাকুন অবিরত। আপনার জন্য অবিরাম শুভকামনা।
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৮ নভেম্বর ২০১২, ২০:৩৫
Restrtictions>>>>>>>>>>Restrictions
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২০:৫৩
সুস্হ ব্লগিং এর বৃহত্তর স্বার্থে আমরা আমাদের সঠিক তথ্যটা দিবো এতে রেসট্রিকশনের তো কিছু দেখছিনা,,,,,
বরং সুস্হ ধারার ব্লগিং এ আরো সহায়ক হবে,,,,,,,,,,
অনেক ধন্যবাদ প্রিয় বাবলা.......
SAYEDAALI ছায়েদা আলী ।০৮ নভেম্বর ২০১২, ২১:০৩
ভালো কথা কইছেন
কানে গেলে হয়
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২১:০৭
আপনি আমাদের একজন শক্ত ব্লগার,,,,,,,,,,,
আপনার সব মন্তব্য আমাকে বিমোহিত করে,,,,,,,,
অনেক কৃতজ্ঞতা রইল.........
fardousha ফেরদৌসা০৮ নভেম্বর ২০১২, ২১:১৪
বোবার কোন শত্রু নাই , তাই কিছু না বলাই ভাল
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২১:৩৭
আপনি সহ আপনার প্রিয় আকিফের ছবি থাকলে সেটাই হত প্রত্যাশিত....
এবার বুঝতে পেরেছেন আকিফের প্রিয় আম্মু.....।
এগারো দিন ছুটি কি শেষ হয়েছে.?..
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২১:২৭
আপনার মতামত এবং পরামর্শ সকল ব্লগার সাদরে গ্রহন করবে কারন আপনি একজন আইকন ব্লগার,,,,,,,,,,
অবশ্য আপনি নিজেকেও আড়াল করে আকিফকে ব্যবহার করেছেন,,,,,,,,
আপনার মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতার পাশে আবদ্ধ হয়ে গেলাম......
fardousha ফেরদৌসা০৮ নভেম্বর ২০১২, ২১:২৯
কিছুই বুঝলাম না।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২১:৩৮
আপনি সহ আপনার প্রিয় আকিফের ছবি থাকলে সেটাই হত প্রত্যাশিত....
এবার বুঝতে পেরেছেন আকিফের প্রিয় আম্মু.....।
এগারো দিন ছুটি কি শেষ হয়েছে.......
fardousha ফেরদৌসা০৮ নভেম্বর ২০১২, ২১:৪০
নারে ভাই ছবির কি আর অভাব আছে। ভার্চুয়াল জগতের মানুষের কি বিশ্বাস । দেখেন ই তো । কার সাথে কি কথা হয় তাও কপি পেস্ট করে নিয়ে আসে।
আমার তো কোন ছুটি নাই। চাকরি ও করিনা , তাই ছুটিও নাই
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২১:৫৮
আপনার দেয়া তথ্য থেকে বলছি ,আমি যদি ভুল না করি আপনার বরের ঈদের ছুটি এগারো দিন বাসাই বসে টিভি দেখে ও অন্যান্য কাজ করে কাটাচ্ছেন,,,,,,,আপনি চাকুরী করেন না সেটা জানি,,,,,,,,,,তাহলে আপনার ছুটি অনেক লম্বা.......। মাংশ বিতরনের লোক পাননি নিজেরা দু’জন ব্যাচেলর বাঙালী সহ সব খেয়েছেন......
fardousha ফেরদৌসা০৮ নভেম্বর ২০১২, ২২:০১
হুম , সামনে আসছে আবার ২১ দিনের ছুটি । ক্রিসমাসের ছুটি।

ভাল থাকবেন। নিজে ভাল তো জগত ভাল
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২২:০৮
আপনার প্রবাস জীবন হোক কোলাহল মুখর এক ঘেয়ামি মুক্ত.....
আমার মনে হয়না যে, আপনি আফ্রিকার জঙ্গলে আছেন, মনে হয় আমাদের খুব কাছাকছি .....।
nikola1 হয়তবা০৮ নভেম্বর ২০১২, ২১:৩৮
আপনার সাথে একমত হতে পারলাম না।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২১:৪০
কেন প্রিয় হয়তবা.....
০৮ নভেম্বর ২০১২, ২১:৩৯
ধন্যবাদ।

ব্লগ একটি প্লাটফর্ম। একজন নিবন্ধিত লেখক সেখানে লিখেন মন্তব্য করেন। তার নামটি যদি শালীন হয় তবে সেই নামে লিখতে পারেন। ব্লগিং এর শুরু থেক্লেই এই নিয়মেই সবাই ব্লগিং করছেন। ব্লগিং এর সঙ্গে আপনার দেয়া প্রক্রিয়ায় রেজিঃ করার কথা যা আপনি বিবৃত করেছেন তা ঠিক যায় না। অবান্তর। অবাস্তব।

ব্বলগিং এর শুরুতে এর মানে ছিল নাগরিক সাংবাদিকতা। মানুষের দোইনন্দিন ডাইরী। ধীরে ধীরে এটি মিডীয়ায় পরিনত হচ্ছে। ব্লগ মানে লেখালেখি, পড়া, জানা, জানানো, নিজের মতামত দেয়া। ব্লগ মানে নিক, ফেকনিক নয়। নিক ফেকনিক ব্লগিং এর অনুসংগ।

আমার মতামত।
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ০৭:৫২
আপনার সাথে আমিও একমত তবে সঠিক তথ্য সম্বলিত নিক ব্যবহার করা যাবে কিন্তু ফেইক নিক নয়। মিথ্যা তথ্যের আড়ালে কেহ যদি কোন প্রকার স্যাবোটাজ করে তাহলে ব্লগ কর্তৃপক্ষ তার রেজিষ্ট্রেশন বাতিল ছাড়া অন্য কোন একশন নিতে পারবেনা যেটা হবে সুস্হ ব্লগিং এর জন্য অসনি সংকেত..........।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২১:৪৩
চমৎকার মতামত দেয়ার জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি...।আপনার মত হোক সব ব্লগারদের মন.।
nikola1 হয়তবা০৮ নভেম্বর ২০১২, ২১:৫৩
কেননা, ফেইক নিক ব্লগেরই একটি অলঙকার, ফেইক নিক ছাড়া ব্লগে সবাই যদি নিজের আসল নাম নিয়ে ব্লগিঙ শুরু করে তবে তা হবে একঘেয়েমী এবঙ মনে হবে এটি একটি পানের বরজ!
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২২:০৩
এখানে তো কোন কুটনেতিক আলোচনা হয়না বা কোন ফেরারী আসামী ব্লগিং করেনা....। সবার সঠিক তথ্য জানবো এবং সেভাবেই তাঁকে ট্রিট করবো........খোলামেলা সরল সমিকরন । ছদ্ম নামের আড়ালে জটিলতার সুযোগ থাকে।
আপনাকে অনেক ধন্যবাদ........।
Maeen মাঈনউদ্দিন মইনুল০৮ নভেম্বর ২০১২, ২২:১৯
ফেইক নিক ব্লগের অনুষঙ্গ, এটা চাইলেও বন্ধ করা যাবে না। তবে ফেইক নিক নিয়ে যারা ব্লগসাইটকে নোংরা করছে এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে মতামত সৃষ্টিতে আপনার পোস্ট বিশেষ কাজে আসবে।

“এখানে তো কোন কুটনেতিক আলোচনা হয়না বা কোন ফেরারী আসামী ব্লগিং করেনা।”
- করতেও পারে। সেটাই তো ভালো, তাতে চোরের আত্মকাহিনী জানা যাবে।

“ছদ্ম নামের আড়ালে জটিলতার সুযোগ থাকে।”
-এটা একদম ঠিক। তবে ফেইক নিক নেবার পর মানুষ আরও স্বাধীন হয়ে যায়। তখন সে যে আচরণ করে সেটাই তার আসল আচরণ। হেহেহে, একটু জ্ঞানের কথা ঝাড়লাম, মাইন্ড করবে না।

অনেক চিন্তা-বিচিন্তা আর আলোচনার সুযোগ করে দিলেন, এজন্য আপনাকে ধন্যবাদ।
Maeen মাঈনউদ্দিন মইনুল০৮ নভেম্বর ২০১২, ২২:২০
=মাইন্ড করবেন না।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২২:৪১
প্রিয় মইনুল ভাই গঠন মূলক আলোচনার জন্য অনেক কৃতজ্ঞতা রইল.....।
ব্লগকে ক্রিষ্টাল ক্লিয়ার করতে আপনার অগ্রনি ভূমিকা আমি আশা করছি.....।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২২:৪৩
মাইন্ড করিনি বরং গুড মাইন্ড করেছি......।
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ০৭:৫৪
প্রিয় জামিল..........
Rjamil রশীদ জামীল০৮ নভেম্বর ২০১২, ২২:৩০
ফেকনিক এর বিরুদ্ধে অবশ্যই অবশ্যই কার্যকর ব্যবস্থা নিতে হবে। এই ফেকনিকগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়া হলে ব্লগে শান্তি আসবে না। কোনোভাবেই না। ।সঞ্চালক চাইলেই পারেন। কীভাবে পারেন। সঞ্চালক মহোদয়ের জানা থাকবার কথা ব্লগে এমন একজন ব্লগারও নেই(ব্লগার বললাম) যিনি ফেকনিক থাকার পক্ষে আছেন। উনার বিশ্বাস না হলে আপনি একটি পোষ্ট দিয়ে জানতে চাইতে পারেন, কারা কারা ফেকনিকের পক্ষে আছেন, তারা হ্যাঁ বলুন।

আর কেই যদি চান ফেকনিক থাকা দরকার, তাহলে উনাকেও সবার চিনে রাখা দরকার।
মন্দ হয় না এমনটি করলে। আপনি কী বলেন?

ফেকনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া কি খুব কঠিন?

মোটেও না। এটা একদম সহজ। চাইলেই পারা যাবে। ফেকনিক এর বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নিতে পারেন, পরে বলছি, তার আগে কেনো নিতে হবে, সেটা পরিষ্কার করে নিই। আর এই ফাঁকে পরিষ্কার করে নিতে চাই, নিক নয়, ব্যবস্থা নিতে হবে ফেক নিকের বিরুদ্ধে। কেই যদি নিজের আসল নামটি গোপন রেখে ছদ্মনামে লিখতে চান, আর এ জন্যে একটি নিক ব্যবহার করেন, সেটা নিয়ে আমাদের কথা নেই। ছদ্মনাদে লিখবার অধিকার আছে যে কারো। কিন্তু এই ছদ্মনামের আড়ালে থেকে কাউকে গালি দেবার অধিকার কারো নেই।

কেনো ফেক নিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে?

১, এরা সুন্দর পরিবেশ দুষিত করে
২, এরা যখনই দেখে ব্লগটা ঠিকটাক চলছে, তখনই একটা ঝামেলা তৈরি করে।
৩, এরা নিজের পরিচয় গোপন খাতার সুযোগে যে কাউকে যে কোনো ভাষায় এবং নোংরাভাবে আক্রমণ করে থাকে।
৪, এরা যে কোনো গঠনমূলক বিতর্কে এসে উল্টাপাল্টা কথা বলে ঝামেলাকে আরো বাড়িয়ে দেয়।
৫. ক্ষতি এরা নিজেরও করেছে। এরা যেহেতু গুছিয়ে গালি দিতে পারে. তার মানে চাইলে এরা গুছিয়ে লিখতেও পারতো। কিন্তু নিক এর ধান্ধায় থাকার কারণে এরা নিজেদের যেটুকুনই লেখক প্রতিভা ছিল, সেটার গলাটিপে হত্যা করছে। তাই তাদেরকে নিকের ধান্ধা থেকে বের করে সুস্থ আলোর পথে নিয়ে আসলে তাদের প্রতিই অনুগ্রহ করা হবে, প্রকারান্তরে।

কীভাবে বন্ধ হতে পারে ফেক নিক এর দৌরাত্য

অনেক উপায় আছে। আমি সবচে সহজটাই বলি।

নিক রেজি: এর সময় আপনার কাছে সম্পূর্ণ বায়োডাটা জমা দিতে হবে। আপনি সেটা গোপন রাখবেন। কিন্তু বলে রাখবেন, কেউ নীতিমালা ভঙ্গ করে নোংরামী করলে তার পরিচয় প্রকাশ করে দেয়া হবে। দেখবেন, নোংরামী খতম হয়ে যাবে।
বিশ্বাসটা একবার করেই দেখুন না।

ব্লগকে সচল আর সাবলিল রাখবার জন্য, বিশেশত প্রথম আলোর মতো প্রথম শ্রেণীর একটি ব্লগকে, ফেক নিকের কোনোই দরকার নেই। আপনি চাইলে ২ মাসের জন্য ফেক নিক বন্ধ করে দেখুন। ব্লগ যদি বর্তমান অবস্থা থেকে অনেকগুণ বেশি সচল আর কার্যকর মনে না হয়, আপনি তাহলে গণহারে ফেক নিক রেজি" করতে সুযোগ দিয়েন। তাহলে আমি আর কোনো দিন ফেক নিয়ে বলবো না।

.......গতকাল এই কথাগুলো মডারেটর স্যারের পোস্টে বলেছিলাম। আংশিক পরিবর্তন করে এখানে তুলে আনলাম।
আপনাকে অনেক ধন্যবাদ মঈনুল ভাই
-----------------
Rjamil রশীদ জামীল০৮ নভেম্বর ২০১২, ২২:৩২
গ্রেট মিসটেক। সরি আলভী ভাই...
মঈনুল ভাইয়ের কমেন্টের নিচেই কথা বলছি তো। গুরুত্তপূর্ণ এই পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২২:৪৭
প্রিয় জামিল ভাই আপনার গঠন মূলক পরামর্শ কৃত্জ্ঞ ভরে স্বরণ করছি.....।আপনাদের মত ব্লগাররা যদি সক্রিয় থাকে তাহলে আমাদের প্রিয় ব্লগ আবার প্রাণ ফিরে পাবে ইনশাল্লাহ্.....।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২২:৪৯
নো মিষ্টেক , পাতা তো আমার অধিকার সবার......।
Rjamil রশীদ জামীল০৮ নভেম্বর ২০১২, ২২:৪৯
..............
Maeen মাঈনউদ্দিন মইনুল০৮ নভেম্বর ২০১২, ২২:৫৭
মূল পোস্টের সাথে একটা চমৎকার সংযুক্তি দিলেন, প্রিয় রশিদ জামিল ভাই।

আপনাকে শুভেচ্ছা।
Rjamil রশীদ জামীল০৮ নভেম্বর ২০১২, ২৩:০৮
তাহলে চলেন তিন ভাই মিলে তিন কাপ চা খাই
------------------
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ০৮:০৩
জামীল ভাই চা ঠান্ডা কেন? আমার ডায়াবেটিস নাই কিন্তু চিনি দেন নি কেন?
bishadnilima বিষাদনীলিমা০৮ নভেম্বর ২০১২, ২২:৩৯
আপনি যে মত দিয়েছেন তা আসলেই পসিবল মনে করেন কি?

কেন জানি না ব্লগিং শুরুর আগে থেকেই নান্দনিক নিকের প্রতি একটা দুর্বলতা ছিল। তাই নিজেও যখন ব্লগিং শুরু করি নিকের আড়ালে থেকেই শুরু করি।

আমি আসলেই বুঝি না ফেক নিকের মানে কি? আমি নিজে যদি এখন বিষাদনীলিমা নিকে না থেকে নীলিমা হক অথবা লিমা রহমান এ ব্লগিং করতাম তবেই কি এটা অরিজিনাল ধরা হতো?!! এই কথা বলছি কারন নাম ভিন্ন অন্য নামগুলোকেই কেবল ফেক নিক বলা হয় বলে দেখছি।

কোনো নিক যদি অশালীন মন্তব্য অথবা কটু কথা বলে সেটা তো কোনো নামের আড়ালে থেকেও বলতে পারে, তাই না? ইভেন নিজের সত্যিকারের নামের থেকেও বলতে পারে, কেননা ব্লগ মানেই তো ভার্চুয়াল। এখানে আমরা সবাই কি সবাইকে চিনি?!!

আমি আসলে নিজেও জানি না এর সমাধান কিভাবে হতে পারে!! কিন্তু আপনার সমাধানটাও সঠিক বলে মনে হচ্ছে না।

আমি নিজে অবশ্য নিশ্চিন্ত কেননা কিছুসংখ্যক ব্লগার হলেও আমাকে ব্যাক্তিগতভাবে চিনে।
নতুবা কি যে হতো!!
Maeen মাঈনউদ্দিন মইনুল০৮ নভেম্বর ২০১২, ২২:৫২
“আমি নিজে যদি এখন বিষাদনীলিমা নিকে না থেকে নীলিমা হক অথবা লিমা রহমান এ ব্লগিং করতাম তবেই কি এটা অরিজিনাল ধরা হতো?!!”

-কঠিন প্রশ্ন।


তবে কোন কোন সাইটে ফোন নম্বর নিচ্ছে। এটা একটা ব্যবস্থা হতে পারে, কিন্তু তাতেও কোন গ্যারান্টি নেই। তবে বাঙালির ঝগড়া কি আসল নাম দিলেই থামবে?
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২২:৫৮
প্রিয় নীলিমা,
ভার্চুয়াল ঠিক আছে,রেজিষ্ট্রেশনের ব্যাপারে কোন জাষ্টিফিকেশন নেই যার ফলে যে কেউ যে কোন নাম এবং ঠিকানা
ব্যবহার করে রেজিষ্ট্রেশন করছে এতে কোন প্রকার অনাকাংক্ষিত ঘটনার জন্ম দিলে ব্লগ কর্তৃপক্ষ রেজিষ্ট্রেশন বাতিল ছাড়া অন্য কোন একশন নিতে পারবেনা ...........।
আর এটায় প্রধান সমস্যা.....
bishadnilima বিষাদনীলিমা০৮ নভেম্বর ২০১২, ২৩:০২
তবে কোন কোন সাইটে ফোন নম্বর নিচ্ছে। এটা একটা ব্যবস্থা হতে পারে, কিন্তু তাতেও কোন গ্যারান্টি নেই। তবে বাঙালির ঝগড়া কি আসল নাম দিলেই থামবে?

একজন এখন ইচ্ছে করলে হাজারটা সিম ইউজ করতে পারে। সেই ক্ষেত্রে ফোন নম্বর দিলেই কী নিশ্চয়তা আছে বলুন? একাধিক নিক ইচ্ছে করতে করতে পারবে সে। কথা হলো, যার ইনটেনশনই হলো মন্দ কিছু করার তাকে কি করে আটকাবেন আপনি?!!!
bishadnilima বিষাদনীলিমা০৮ নভেম্বর ২০১২, ২৩:০৯
আমার তো মনে হয় জাস্ট মডারেশন আর একটু যদি কঠোর হতো তবে অনাকাংক্ষিত অনেক কিছুই এড়ানো সম্ভব হতো। কোনো নিক থেকেই নিন্দনীয় কিছু করা পসিবল হতো না। @ আলভী
kabirbdboy কাছের মানুষ ০৮ নভেম্বর ২০১২, ২৩:১১
“আমি নিজে যদি এখন বিষাদনীলিমা নিকে না থেকে নীলিমা হক অথবা লিমা রহমান এ ব্লগিং করতাম তবেই কি এটা অরিজিনাল ধরা হতো?!!”

ভাল বলেছেন বিষাদনীলিমা ।
০৮ নভেম্বর ২০১২, ২৩:৩২
ব্লগ মানে লেখালেখি, পড়া, জানা, জানানো, নিজের মতামত দেয়া। ব্লগ মানে নিক, ফেকনিক নয়। নিক ফেকনিক ব্লগিং এর অনুসংগ। ব্লগ একটি প্লাটফর্ম। ব্লগিং এর শুরুতে এর মানে ছিল নাগরিক সাংবাদিকতা। তারপর যোগ হয়েছে মানুষের দৈনন্দিন ডাইরী। ধীরে ধীরে এটি মিডিয়ায় পরিনত হচ্ছে।

একজন নিবন্ধিত লেখক সেখানে লিখেন মন্তব্য করেন। তার নামটি যদি শালীন হয় তবে সেই নামে লিখতে পারেন। ব্লগিং এর শুরু থেক্লেই এই নিয়মেই সবাই ব্লগিং করছেন।


আমার মতামত জানালাম।
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ০৮:০৫
একেবারে ঠিক বলেছেন প্রিয় নীলিমা......।
bishadnilima বিষাদনীলিমা০৯ নভেম্বর ২০১২, ১৯:৫৭
ধন্যবাদ ঋষি আপনার মতামতের জন্য।

ফেইক নিকের ব্যাপারে নিজের মতো করে একটা ধারনা আমিও করে নিয়েছি। আমি মোটেও ফেইক নিককে ব্লগের অনুসংগ মনে করছি না। আমি ফেইক নিক বলতে সেই নিকগুলোকেই বুঝে নেই যেগুলো একই ব্যক্তির দ্বিতীয় বা তৃতীয় বা ততোধিক নাম্বার আইডি যা থেকে সেই ধরনের উচিত কথাই(আমি ইচ্ছে করেই “উচিত কথা” শব্দটি ইউজ করলাম, অশালীন বা মন্দ কথা হিসেবে সেই কথাগুলোকে ব্যাখ্যা করা থেকে বিরত থাকলাম) বলা হয় যা নিজের মুল আইডি থেকে বলতে তারা ভীত থাকেন। সো, আমি যেহেতু মনে করি সৎ সাহস থাকলে কেউই এমনটি করবে না, তাই ফেইক নিক ব্লগের কোনো অনুসংগও না।
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ২০:২৮
আপনার সাথে সম্পুর্ন একমত প্রিয় নীলিমা........
ovi1404 এম আলম অভি০৮ নভেম্বর ২০১২, ২২:৪১
ধন্যবাদ সুন্দর লেখার জন্য।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২৩:০২
প্রিয় অভি,
আপনাকেও অনেক ধন্যবাদ......।
kabirbdboy কাছের মানুষ ০৮ নভেম্বর ২০১২, ২২:৫৪
যে নোংড়ামি করবে সে নিক থেকেও করবে আবার আসল নাম থেকে ও করবে। এটা মানুষিকতার ব্যাপার।

আমার ব্লগীয় অভিজ্ঞতা বলে অশ্লিল ভাষায় যারা আর্কমন করে তারা নিকের আড়ালে থাকলেও সত্যিকার অর্থে তাদের পরিচয় সবাই জানে।

এখানে অনেকেই বলছে হচ্ছে নিক ব্যাবহার করলে কৃর্তপক্ষকে আসল পরিচয় জানাতে হবে! এর মানে দারাচ্ছে ,অশ্লিল ভাষায় আর্কমন করলে কৃর্তপক্ষকে তাদের আসল পরিচয় প্রকাশ করবে ।

এই যুক্তি যারা দেখাচ্ছে তারা কি মনে করেন, নিজের পরিচয় প্রকাশ পাবে এই ভয়ে কেউ অশ্লিল ভাষায় আর্কমন করবে না!!

এরকম যারা ভাবছেন তারা বোকার স্বর্গে বাস করছেন কারন যারা অশ্লিল ভাষায় আর্কমন করবে ন্তারা এটাকে ভয় করে না।
fardousha ফেরদৌসা০৮ নভেম্বর ২০১২, ২২:৫৯
যে নোংড়ামি করবে সে নিক থেকেও করবে আবার আসল নাম থেকে ও করবে। এটা মানুষিকতার ব্যাপার। ঠিক বলেছেন।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২৩:০৬
গঠন মূলক পরামর্শের জন্য অনেক ধন্যবাদ.......
haradhansharma বিকাল০৮ নভেম্বর ২০১২, ২৩:০১
আমি মনে করি এই নীতিমালাগুলোর বাইরে যারা যাবে তদের কমেন্টস এর ব্যাপারে যিনি পোষ্ট করেছেন তিনি মড়ারেটর বরাবর অভিযোগ তুলতে পারেন; কমেন্টেস এর ঘরে সে আপশন থাকলেই হয়, তবে মড়ারেটরকে সচেতন হোয়া অবশ্যই জরুরী; যেমন্টি প্রদত্ত লিংক যে সাইটের সেখানে রাখা হয়েছে। আলো-ব্লগকে ভালবাসি বলেই বললাম।
sulary আলভী০৮ নভেম্বর ২০১২, ২৩:০৮
আপনাকেও অনেক ধন্যবাদ.......।
oshantoshomudro অশান্ত সমুদ্র০৮ নভেম্বর ২০১২, ২৩:০৯
লুজাররাই একাধিক নিক ব্যবহার করে।
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ০৮:১১
অনেক ধন্যবাদ,,,,,,
আপনি একবার সঠিক কথা বলেছেন...।
KohiNoor মেজদা০৮ নভেম্বর ২০১২, ২৩:৪৭
ছদ্মনাম পরিচয় সহ থাকুক, তা পছন্দ করি কিন্তু ফেক নিক কোন্মতেই কাম্য নয়।
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ০৮:১৬
এ্যাবসিলিউটলি ইউ আর রাইট.....।
কারন ফেইক নিকের আড়ালে কেহ যদি কোন প্রকার স্যাবোটাজ করে ব্লগ কর্তৃপক্ষ রেজিষ্ট্রেশন বাতিল ছাড়া অন্য কোন একশণ নিতে পারবেনা না কিন্তু তার আগে যা হবার তা হয়ে যাবে...।
অসংখ্য ধন্যবাদ প্রিয় কোহিনুর ভাই......
nikola1 হয়তবা০৯ নভেম্বর ২০১২, ১০:৫৬
কোহিনুর ভাই, তাতে ফেইক নিক ব্যবহার করার দরকার কী? যেখানে পরিচিতি দেওয়া আছে? তার মানে আপনিও ফেইক নিক থাকুক সমর্থন করেন। ধন্যবাদ আপনাকে।

আর যে ভয়ে ফেইক নিকের বিরুদ্ধে আলোচনা হচ্ছে, এখানেতো মডারেটর/সঞ্চালক সাহেবরা আছেন, সেরকম কোন কিছু দেখা গেলে তারা ব্যবস্থা নিবেন। আমাদের এত ঢোল পিটানোর দরকার কী?
sulary আলভী০৯ নভেম্বর ২০১২, ১৪:০৮
আপনি ঠিক বলেছেন প্রিয় হয়তবা......
shsiddiquee ছাইফুল হুদা ছিদ্দীকি৩১ ডিসেম্বর ২০১২, ১৫:৪৮
সহমত

সাম্প্রতিক পোস্ট Star

সাম্প্রতিক মন্তব্যComment