মুখ দেখে যায় না চেনা - ব্লগর ব্লগর

ব্লগ সঞ্চালকের “ব্লগ ও ব্লগার” শিরোনামের পোস্টটিতে শত শত মন্তব্য প্রতি-মন্তব্য বিতর্কের ঝড় দেখে শঙ্কিত না হয়ে পারি না। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এতো শঙ্কিত হবার কিছুই ছিলো। আশা করছি সঞ্চালক সকল মতামতকে উপযুক্তভাবে মূল্যায়ন করতে পারবেন।
এটি একটি ব্লগসাইট এবং সামাজিক যোগাযোগের মাধ্যম। এখানে নানান জনে নানান কথা বলবেন, এটাই স্বাভাবিক। নানান দেশ থেকে আমাদের বাঙালি ভাই-বোনেরা নামে-বেনামে বিভিন্ন নিক নিয়ে কথা বলছেন। ব্লগ তো স্থানীয় একটি ব্যাপার নয় যে নিক বা বেনামী অংশগ্রহণকে বন্ধ করা যাবে না। জাতীয় আইডি দিয়েও ব্লগিংকে নিয়ন্ত্রণ করা যায় না, কারণ এটা ব্লগিং-এর বৈশিষ্ট্য নয়।
তবে উপযুক্ত সঞ্চালনার মাধ্যমে সবই সম্ভব। তাই সঞ্চালককে আরও সতর্ক ও বিবেচনাশীল হবার প্রয়োজন। প্রথম আলো একটি প্রথম সারির জাতীয় দৈনিক, আমি যার ভক্ত। কিন্তু প্রথম আলো ব্লগ যেন সে পত্রিকাটির বাই-প্রোডাক্ট না হয়ে একটি স্বাধীন ও স্বতন্ত্র ব্লগসাইট হিসেবে গড়ে ওঠে, এটাই সকলের চাওয়া। তবে প্রথম আলোর নীতিমালা অনুযায়ি ব্লগের পরিচালনায় কোন বাধা আমি দেখছি না।
শুধু ব্লগকে ব্লগের মতো আর ব্লগারকে ব্লগারের মতো দেখলেই প্রথম আলো ব্লগ অন্য সব ব্লগের মতো গড়ে ওঠবে। প্রথম আলো ব্লগ তার সমস্ত সৌহার্দ্য নিয়ে আবারও স্বাভাবিক হয়ে ফিরে আসুক, এ কামনা করি। সঞ্চালকের সফলতা কামনা করি।
আমি মনে করি প্রথম আলো ব্লগের প্রতি যে সকল ব্লগারের ভালোবাসা আছে, সেই ভালোবাসাই পারে সকলকে এক করতে। এদিক দিয়ে তো সকলেই এক, কারণ সকলেই প্রথম আলো ব্লগের ভালো চান। সঞ্চালক এটুকু মনে নিয়ে যে ব্যবস্থা নেবেন, সেটাই সমাধান নিয়ে আসবে।
লেখক মাঈনউদ্দিন মইনুল
- মাঈনউদ্দিন মইনুল -এর ব্লগ
- ১৪ টি মন্তব্য
- ০৮ নভেম্বর ২০১২, ১৩:২২
- ব্লগালোচনা
প্রিন্ট করুন
- ১৪ টি মন্তব্য
-
মুক্তমন৭৫০৮ নভেম্বর ২০১২, ১৪:৪৩
নানান ইস্যুতে ব্লগ উত্তপ্ত - শীতল হওয়া স্বাভাবিক ও সাময়িক। খুব ভালো কথা মনে হলো।
আমাদের লেখা প্রকাশ ও গঠর মূলক সমালোচনায় অংশ গ্রহন করাই হোক মূল কথা এই কথাটিও মনে ধরেছে।
প্রথম আলো ব্লগের প্রতি সকল ব্লগারের ভালোবাসা আছে, সেই ভালোবাসাই পারে সকলকে এক করতে ১০০ ভাগ সহমত -
রব্বানী চৌধুরী০৮ নভেম্বর ২০১২, ১৪:৫৭
প্রিয় মুক্তমন ভাই, আমাদের দৃষ্টি প্রশারিত করা উচিত, আর প্রশারিত দৃষ্টির মধ্য দিয়ে আমাদের সঠিক দেখা হবে। কেউ কূয়া দেখতে ভালো বাসে আর কেউ সীমানা হীন সমুদ্র। ভালো থাকবেন। -
মুক্তমন৭৫০৮ নভেম্বর ২০১২, ১৫:০৮
প্রিয় রব্বানী ভাই,
প্রতিদিন সমুদ্র দেখতে দেখতে এমন হয়ে গ্যাছে যে এখন কুয়া দেখলেই মনে হয় ভালো লাগবে।
যাহোক, অনেকদিন ভালো কোনো কুয়া দেখিনি যাতে এখনও পানি আছে। ছোটবেলাতে অনেক কুয়া দেখিছিলাম। এখন আর এই জিনিসটা দেখাই যায় না, তাইনা? লাস্ট কবে আপনি ভালো সুন্দর কুয়া দেখেছেন মনে পরে? তবে কুয়া আর সমুদ্র, যাই হোক না কেনো, দুইটাই তো জলাধারই, তাইনা? -
মুক্তমন৭৫০৮ নভেম্বর ২০১২, ১৪:৪৭
মাঈনউদ্দিন মাইনুল ভাই, অযথা উতলা হবেননা প্লিজ। আমার এই সল্পকালীন ব্লগিং লাইফে কোনো রকমের পূর্বাভাস ছাড়াই এই ঝড়-হাওয়ার ঘটনা আজকেই প্রথম নয়। এর আগেও বহুবার দেখেছি।
বরং লিখতে থাকুন ভালো ভালো লেখা। আপনার লেখা পড়ে আমাদের অন্তর ভরে যাবে, এমন প্রার্থনা করি। একজন খুব ভালো লেখক যেন হতে পারেন আপনি। খুব ভালো থাকুন। -
মুক্তমন৭৫০৮ নভেম্বর ২০১২, ১৫:২৭
“ব্লগ তো স্থানীয় একটি ব্যাপার নয় যে নিক বা বেনামী অংশগ্রহণকে বন্ধ করা যাবে।”
পড়বার সময় অটো পড়ে নিয়েছিলাম এরকম করেই - - -
-
ফেরদৌসা০৮ নভেম্বর ২০১২, ১৫:২৯
তাইতো পড়ছি আর ভাবছি নিশ্চয় কোথাও ভুল হচ্ছে। এইজন্য এতক্ষণ নিরব ছিলাম।

এখন আসলাম

ঠিক কথাই বলেছেন । অবশ্য আপনি সব সময় ঠিক কথাই বলেন ( একটু পাম দিলাম )
আমাদের এখানে প্রচুর পাম গাছ আছে তো তাই
-
ফেরদৌসা০৮ নভেম্বর ২০১২, ১৬:৪১
আসলে রাস্তার দুইপাশে পাম, আম , নিম আর কাঠ বাদামের গাছ প্রচুর। দেখতে খুব ই ভাল লাগে। যখন ই বাইরে বের হই আমি শুধু এইসবের দিকেই তাকিয়ে থাকি। -
কামাল উদ্দিন০৮ নভেম্বর ২০১২, ১৭:৩৩
এসব অচিরেই শেষ হয়ে যাবে, আমি এসব নিয়ে চিন্তিত না । এই ব্লগের জন্ম বয়স থেকেও আমার ব্লগিং বয়স বেশী সুতরাং আমার এসব বিষয়ে যথেষ্ট অতীত অভিজ্ঞতা রয়েছে । এই ঝড়ে কিছু পুরোনো ব্লগার হারিয়ে যাবে আবার আরো নতুন অনেকে যোগ হবে, তারপর আবার ভালো চলবে অতঃপর আবারো.........
অনেকটা ঋতু চক্রের মতোই শীতে পাতা ঝড়ে আবার বসন্তে পাতা গজায়, সুতরাং নো চিন্তা, সবাই স্বাভাবিক ব্লগিং চালিয়ে যান কোন ক্যাচালে যুক্ত না হয়ে ।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।