বুধবার ১৯ জুন ২০১৩, ৫ আষাঢ়, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


বন্ধু হব

পাখি আমার বন্ধু হবে নাকি
দিবে আমায় ছোট্ট দু’টি পাখা
তোমার সাথে করব ডাকাডাকি
গড়ব ভুবন ভালোবাসায় মাখা।

আকাশ আমার বন্ধু হবে নাকি
উড়ব তোমার মেঘের ভেলায় চড়ে
স্বপ্নে আমি তোমার ছবি আঁকি
তোমার বুকে রেখো আমায় ধরে।

ও চাঁদ, তুমিও বন্ধু হবে নাকি
তোমার আলো মাখব সারা গায়ে
মাঝে মাঝেই দাও যে কেন ফাঁকি
তখন তোমায় খুঁজি ডানে বায়ে।

নদী আমার বন্ধু হবে নাকি
চলছ কোথায় সঙ্গে আমায় নিও
তোমার পানে আমি চেয়ে থাকি
তোমার বুকে জায়গা আমায় দিও।

বন্ধু আমার নেই যে তেমন কে-উ
চাঁদ পাখি আর আকাশ নদী শোনো
বন্ধু হব মনে উথাল ঢে-উ
শর্ত যদি থেকেও থাকে কোনো।
৯ টি মন্তব্য
meherajsarmin1 পাহাড়ী০৩ ডিসেম্বর ২০১২, ২০:৩১
সুন্দর ছড়া
shmongmarma এস এইচ মং মারমা০৩ ডিসেম্বর ২০১২, ২০:৫৩
কবিতা ভীষণ ভাল লাগল প্রিয় । ভাল থাকবেন। শুভেচ্ছা নেবেন।
lnjesmin লুৎফুন নাহার জেসমিন০৩ ডিসেম্বর ২০১২, ২২:২১
অনেক অনেক সুন্দর ছড়া ।
sujonsarkar অনিন্দ্য অন্তর অপু০৩ ডিসেম্বর ২০১২, ২৩:২৫
ও চাঁদ, তুমিও বন্ধু হবে নাকি
তোমার আলো মাখব সারা গায়ে
মাঝে মাঝেই দাও যে কেন ফাঁকি
তখন তোমায় খুঁজি ডানে বায়ে।


চাঁদকে বন্ধু করতে পারলে ভালো হত। রাতের নিঃসঙ্গতা কমত।।
chomok001 মোঃ হাসান জাহিদ০৪ ডিসেম্বর ২০১২, ০০:০১
খুব সুন্দর ।
sopnerdin45 অরিত্র অন্বয়০৪ ডিসেম্বর ২০১২, ০০:১৪
চমৎকার ছড়া!
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৪ ডিসেম্বর ২০১২, ০০:৪৭
লিখতে থাকুন।
আপনার জন্য অবিরাম শুভকামনা।
salimmollah সেলিম মোল্লা০৪ ডিসেম্বর ২০১২, ১০:৫০
যথারীতি সুন্দর।

শুভেচ্ছা ভাইয়া।
kamaluddin কামাল উদ্দিন০৪ ডিসেম্বর ২০১২, ১১:৩১
অসম্ভব ভালো লেগেছে, প্রকৃতির সবার সাথে বন্ধুত্বের মজাই আলাদা ++++