নষ্ট কবির গলিত চেতনা-৫২

নষ্ট কবির গলিত চেতনা-৫২
নগ্ন যুক্তি
নগ্ন হলে থাকে না ভালবাসা
মুখর ভাষাও নিঃশব্দে কাঁপে
গন্তব্য থেমে যায় মুগ্ধ বাঁকে
মনটা গলে পড়ে দেহের তাপে।
বুকের ভাঁজে লুকানো সে কথা
হাত ধরে টেনে আনে আসরে
সব কথা থেমে যায় নিমিষে
মুখর হয় দেহের ভাষা বাসরে।
চোখের চাহনী ভুলে যায় রং
রং ঝরে ঝর্ণার মুক্ত জলে
দেহের গলিতে কাব্যিক মোহে
অঙ্গেও রং ধরে প্রেমের ছলে।
নীরব কথাও বাঁধ ভেঙ্গে ছোটে
ভাবের মিলনে ভাবের মুক্তি
দেহের দেউড়িতে মিলন সুখে
কি হবে খুঁজে আর নগ্ন যুক্তি।
(কবিতার কাঠামো অক্ষরবৃত্ত ছন্দে ১১ মাত্রায় রচিত)
লেখক শাহিদুল হক
- শাহিদুল হক -এর ব্লগ
- ৩৪ টি মন্তব্য
- ০৭ নভেম্বর ২০১২, ১৭:৩৮
- কবিতা
প্রিন্ট করুন
- ৩৪ টি মন্তব্য
-
অরিত্র অন্বয়০৭ নভেম্বর ২০১২, ১৭:৪৬
চোখের চাহনী ভুলে যায় রং
রং ঝরে ঝর্ণার মুক্ত জলে
দেহের গলিতে কাব্যিক মোহে
অঙ্গেও রং ধরে প্রেমের ছলে।
আলো ব্লগের ভান্ডারে আরো একটি অসাধারণ কবিতার যোগ।
খুব ভাল থাকুন সর্বদা শাহিদুল ভাই, এই শুভকামনা। -
বিকাল০৭ নভেম্বর ২০১২, ১৮:৫৯
এসেই যে আপনাদের পাব ভাবিনি, এ আমার ভাগ্য। শুভেছা সহ শুভ কামনা; ভাল থাকুন সব সময়। -
দিশেহারা জীবন০৭ নভেম্বর ২০১২, ১৮:৫০
চোখের চাহনী ভুলে যায় রং
রং ঝরে ঝর্ণার মুক্ত জলে
দেহের গলিতে কাব্যিক মোহে
অঙ্গেও রং ধরে প্রেমের ছলে।
শুভেচ্ছা রইলো প্রিয়...
ভালো লাগলো...
শুভকামনা....
-
মেঘনীল০৭ নভেম্বর ২০১২, ২০:১৩
দাদা ছড়া সর্ম্পকে আপনার জ্ঞান শ্রদ্বা পাওয়ার মত।শ্রদ্বা জানালাম্ শুভেচ্ছা। -
মোহাম্মদ জমির হায়দার বাবলা ০৭ নভেম্বর ২০১২, ২২:১৪
আজ যান্ত্রিক সভ্যতায় ইন্দ্রিয়কে তৃপ্ত করাই আসল সুখ। আবার এটা বুঝতে দেরি হয় না যে সে সুখ একেবারে ক্ষনস্থায়ী।
আসলেই ভালো বলেছেন
নীরব কথাও বাঁধ ভেঙ্গে ছোটে
ভাবের মিলনে ভাবের মুক্তি
আপনার জন্য অবিরাম শুভকামনা। -
আশরাফুল কবীর০৭ নভেম্বর ২০১২, ২২:২২
নীরব কথাও বাঁধ ভেঙ্গে ছোটে
ভাবের মিলনে ভাবের মুক্তি
দেহের দেউড়িতে মিলন সুখে
কি হবে খুঁজে আর নগ্ন যুক্তি।
#দারুন লিখেছেন প্রিয় শাহিদুল হক ভাই, অভিনন্দন আপনাকে, শুভেচ্ছা অজস্র।
#পুরো কবিতাজুড়ে কিছু একটি বলতে চেয়েছেন তবে তা বেশী কনডেন্সড হয়েছে ২য় স্ট্যানজাটিতে, বারাক হোসেন ওবামার হাসির মতো আপনার কবিতা হাসে, ভাল থাকুন
-
তীর্যক নীল০৭ নভেম্বর ২০১২, ২২:২৬
মোহনীয় শব্দগাঁথুনীর মোহে অভিভুত হই বারবার। বিশ্বয়ে তাকিয়ে থাকি শব্দশৈলির কারুকাজের দিকে।
-
সাম্প্রতিক পোস্ট
-
সাম্প্রতিক মন্তব্য





নীতিমালা
ব্লগ বই
অভিযোগ
সাম্প্রতিক পোস্ট

ফনেটিক
ভাবের মিলনে ভাবের মুক্তি
দেহের দেউড়িতে মিলন সুখে
কি হবে খুঁজে আর নগ্ন যুক্তি।"
ভালো লাগলো কবিতার কথা, শুভেচ্ছা রইল। ভালো থাকবেন।