রবিবার ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


চলো চলো শাহবাগ চলো

চলো চলো শাহবাগ চলো
সবাই দলে দলে
ফাঁসি ওদের হবে শুধু
মোদের দাবীর ফলে ।

আর যেন কেউ পায় নারে মাফ
কোন ছুঁতার ছলে
ট্রাইবুন্যালে লিখুক সাজা
দেশের আইনের বলে।

মানবতার অপরাধের
ক্ষমা কোথায় আছে
প্রজন্ম আজ চায় কিরে দেখ
শাহবাগেরই কাছে ।

নাওয়া-খাওয়া ছেড়ে তারা
একত্রিত হয়ে-
প্রতিবাদের ঝড় তুলেছে
নেচে আর যে গেয়ে ।

নড়ছে টনক সকল স্তরে
রাষ্ট্র করছে ভাবনা
মাফ পাবেনা আর বিচারে
রাজাকার হায়না ।
৮ টি মন্তব্য
sulary আলভী১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৩
প্রতিদিনের মত আজকের ছড়াও ফাটাফাটি প্রিয় বালুচর.......

Emdad57 বালুচর১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৯
সাথে থাকুন রশি টানুন ।
ধন্যবাদ ।
rodela2012 ঘাস ফুল১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৮
আমিও চাই কোন অবস্থাতেই রাজাকার হায়েনার দল যেন ছাড়া না পায়। ধন্যবাদ বালুচর ভাই।
Emdad57 বালুচর১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২০
আমরা সবাই তাই চাই
ফাঁসি ছাড়া থামা নাই ।--------শুভেচ্ছা ।
Numan75 নুমান১০ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
চমৎকার হয়েছে ভাই
Emdad57 বালুচর১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২০
ধন্যবাদ নুমান ।
lnjesmin লুৎফুন নাহার জেসমিন১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৩
নড়ছে টনক সকল স্তরে
রাষ্ট্র করছে ভাবনা
মাফ পাবেনা আর বিচারে
রাজাকার হায়না ।----------- তাই যেন হয় ।
Emdad57 বালুচর১০ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৩
একা একা কেমনে হবে
আসুন হাত ধরি
ফাঁসি ছাড়া অন্যকিছু
শুধু এক স্যরি ।-------ধন্যবাদ জেসমিন ।