রবিবার ১৯ মে ২০১৩, ৫ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


বাইরে তাকিয়ে দেখেছ কি?

বাইরে তাকিয়ে দেখেছ কি?
চারদিক সূর্যের সোনালী আভায় ছেয়ে গিয়েছে।
সূর্য তার অকৃপণ সোনা ছাড়িয়ে দিয়েছে সবার মাঝে।
কিন্তু আমি তা নিই নি।
আঁধার কুঠিতে থাকতে থাকতে আজ তাই হয়ে উঠেছে আমার জীবন।
আঁধারে আমি খুঁজে পেয়েছি একবিন্দু আলোর আভাস।
আঁধারেও যে এক আলো আছে তা আমি বুঝে গিয়েছি।
তাই সূর্যের আলো আমি চাই না।

বাইরে তাকিয়ে দেখেছ কি?
ছেলেগুলি ক্রিকেট খেলছে।
মনে আছে, তুমিই ছিলে এ'পাড়ার অলরাউন্ডার?
খেলতে অপূর্ব দক্ষতায়!
আমি তাকিয়ে থাকতাম।
আজ তুমি নেই।
তোমার জায়গায় আছে অন্য ছেলেরা।
কিন্তু তোমার জায়গা কি কেউ সত্যিই নিতে পারবে?

বাইরে তাকিয়ে দেখেছ কি?
মাঝে মাঝে সূর্য ঢেকে যায়-
সাদা মেঘে।
কেমন ঠান্ডা একটা হাওয়া স্পর্শ করে শরীর!
তুমিও চেয়েছিলে তেমনই করে আমাকে স্পর্শ করতে।
করেছিলে, স্পর্শ করেছিলে।
স্বি স্পর্শ আজ নেই,
কিন্তু আজও আছে সেই স্পর্শের অনুভূতি।

বাইরে তাকিয়ে দেখিয়েছ কি?
বাইরের সবুজ।
হয়তো কোনো গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকতে তুমি।
হাতে থাকত একটি পাকা পেয়ারা,
কিংবা একটি আম।
আজ তুমি নেই,
তবু যেন তোমায় দেখতে পাই সেই সবুজে,
সেই শ্যামলে।

আঁধার কুঠিতে থেকেই আমি আজও চাই
তোমার ক্রিকেট খেলা দেখতে,
পেতে চাই তোমার স্পর্শ।
বাইরের সবুজ শ্যামলিমায় বিকেলের ঠান্ডা হাওয়া হয়ে -
শুধু দোলা দিয়ে যাও আমার এই হৃদয়ে।
৪ টি মন্তব্য
BABLA মোহাম্মদ জমির হায়দার বাবলা ১৫ নভেম্বর ২০১২, ২১:১৫
লিখতে থাকুন অবিরত। আপনার জন্য শুভকামনা।
MatirMoyna মাটিরময়না১৫ নভেম্বর ২০১২, ২১:১৭
অনুভুতি গুলো সবসময় কেমন করেই যেন চির অম্লান থেকে যায়।

ভালো লিখেছেন। শুভেচ্ছা আপনাকে।
KohiNoor মেজদা১৫ নভেম্বর ২০১২, ২১:২৬
আঁধার কুঠিতে থেকেই আমি আজও চাই
তোমার ক্রিকেট খেলা দেখতে,
পেতে চাই তোমার স্পর্শ।
বাইরের সবুজ শ্যামলিমায় বিকেলের ঠান্ডা হাওয়া হয়ে -
শুধু দোলা দিয়ে যাও আমার এই হৃদয়ে।

শেষ প্যারার কথাগুলি মনটা ভিজে যায়। ধন্যবাদ কবি।
Jolkona জলকণা১৬ নভেম্বর ২০১২, ২১:৩০
ধন্যবাদ সবাইকে