শুক্রবার ২৪ মে ২০১৩, ১০ জ্যৈষ্ঠ, ১৪২০ সাইনইন | রেজিস্টার |bangla font problem


রুটিন



আমার একটা রুটিন আছে
েক দিয়েছে জানো?
বাবা মায়ের যত্নে করা
ভুল হয়নি কোন।
সকাল থেকে রাত্রি বেলা
অনেক অনেক কাজ,
শুনলে সবটা তোমার মাথায়
পড়বে একটা বাজ!

খুব সকালে উঠি আমি
সময় মতো খাওয়া,
ঘড়ির সাথে ছুটতে ছুটতে
স্কুলেতে যাওয়া।
মজার খালি টিফিন টাইম
নইলে বোরিং পড়া,
বাবার দাবী, মায়ের হুকুম
হতেই হবে সেরা।

বাসায় ফিরে চোখ কপালে
টিচার আছে বসে,
মনটা আমার কেঁদে বলে
জ্বর েযন আজ আসে।
পড়ার পরেই গানের রেওয়াজ
আর পারি না,বাবা!
হোম ওয়ার্ক শেষ না হলে
খাব একটা থাবা।

শুনবে এবার কোনটা কোনটা
নিষেধ আছে করা?
টিভি দেখা, খেলা করা
গল্পের বই পড়া।
নিষেধ আছে বায়না ধরা
ঘুরতে যাওয়া নিয়ে,
ব্যস্ত বাবা, মায়ের কাটে
পার্টি আড্ডা দিয়ে।

গ্রীষ্মকালের ছুটি এখন
বাসায় আমি একা,
জানি না আজ বাবা-মায়ের
কখন পাব দেখা।
প্রাণটা আমার মরেই গেল
কারও খেয়াল নাই,
অনেক টাকা আছে বাবার
আদর কোথায় পাই?
৩০ টি মন্তব্য
pramanik99 শ‍হীদুল ইসলাম প্রামানিক১৭ জুন ২০১১, ১৭:১৭
‍েদবানন্দ দা খুব সুন্দর হ‍েয়‍েছ। ধন্যবাদ
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ১৭:২১
আপনাকেও। আপনারটাও মাত্র পড়ে এলাম। মন্তব্যটা পড়লেই বুঝবেন।
Ilannita ইলা১৭ জুন ২০১১, ১৭:১৮
আমার সাথে মিলা গেছে
খুবই সন্দর হইছে
আরো চাই আরো চাই
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ১৭:২৩
আপনি এভাবে চাইলে না লিখে উপায় নেই। ইংরেজিতে বলি, ইটস মাই প্লেজার.
Ilannita ইলা১৭ জুন ২০১১, ১৭:৩১
জেনে খুশী হলাম...
Ilannita ইলা১৭ জুন ২০১১, ১৭:২০
"গ্রীষ্মকালের ছুটি এখন
বাসায় আমি একা,
জানি না আজ বাবা-মায়ের
কখন পাব দেখা।
প্রাণটা আমার মরেই গেল
কারও খেয়াল নাই,
অনেক টাকা আছে বাবার
আদর কোথায় পাই?"
এখন ঠিক এমন করেই আমার মনটা বলছিল,আর আপনি কতো সুন্দর করে ফুটিয়ে তুললেন
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ১৭:২৪
আপনার বয়সটা ঠিক বুঝে উঠতে পারছি না, আপু। একটু কি টাচ দেওয়া যায়?
Ilannita ইলা১৭ জুন ২০১১, ১৭:৩০
সামনের ২৪ অক্টোবর ১৮ হবে...
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ১৭:৩২
ধন্যবাদ। সুকান্তের কবিতাটা মনে পড়ে গেল। আঠার বছর নিয়ে কবিতাটা.......
Ilannita ইলা১৭ জুন ২০১১, ১৮:৩৮
কবিতাটা আমার খুব পছন্দের
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ১৮:৪১
আমারও। একটু আবৃত্তি করে শোনাবেন? প্লিজ.....
Ilannita ইলা১৭ জুন ২০১১, ১৯:১৭
আমি আবৃত্তি করতে পারি না
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ২১:২৫
খাড়ান, দেখি একটা লিংক পাওয়া যায় কি না।
bonsaimeye বনসাই মেয়ে১৭ জুন ২০১১, ১৭:২২
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ১৭:২৫
bonsaimeye বনসাই মেয়ে১৭ জুন ২০১১, ১৭:৩৪
কঠিন প্রশ্ন করি।
ছেলেটা কি ভালবাসার ফসল?
ভালবাসার ফসলের পেছনে স্বপ্ন থাকে।
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ১৭:৫০
হ্যাঁ বা না বলে উত্তর দেওয়াটা কঠিন। ভালোবাসার ফসল হলে স্বপ্ন তো থাকবেই। মুশকিল হল স্বপ্ন সফল করার উপায় নিয়ে। আরও মুশকিল হল সেই কাজটি করতে গিয়ে অসুস্থ প্রতিযোগিতায় নেমে পড়া। আর কাজের কাজটি না করে সন্তানের জন্যে সবকিছু করে দেওয়ার মানসিকতা, যাতে ওকে উচ্ছন্নে যাওয়া ছাড়া আর কিছুর করার থাকে না। জানি না উত্তর দিতে পারলাম কি না।
bonsaimeye বনসাই মেয়ে১৭ জুন ২০১১, ১৮:০২
দারুন বলেছেন।আরও কথা বলব পরে, আশা রাখী। ভাল থাকুন। লেখাটির জন্য ধন্যবাদ।
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ১৮:০৭
আপনাকেও অনেক ধন্যবাদ। এমন আলাপ বেশ কাজে আসে। চলুক তবে, সাথে আছি। m/
kmabdulmumin কে এম আব্দুল মোমিন১৭ জুন ২০১১, ১৮:২৩
প্রাণটা আমার মরেই গেল
কারও খেয়াল নাই,
অনেক টাকা আছে বাবার
আদর কোথায় পাই?

সত্যিই শিশুদেরও অধিকার আছে। তাদেরও কিছু চাওয়া-পাওয়া আছে।
এ বিষয়গুলোর প্রতি আমরা উদাসীন। শুধু তাই নয়, তাদের প্রতি চাপিয়ে দিচ্ছি রুটিন।
খুব ভাল লাগল। বাবা-মায়েরা শিশুদের প্রতি সচেতন হোন আপনার এই ছড়ার মাধ্যমে।
শুভ কামনা রইল্।
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ১৮:৪০
আপনি খুব পজিটিভ মানুষ। মন্তব্যগুলোও খুব আশা জাগানিয়া। ভালো লাগে তা সব সময়। কথা হল, আজকের এই উন্মাদ বাবা-মাদের কে বোঝাবে? সত্যিকারের সুবিধাবঞ্চিত তো এই শিশুরাই। নষ্ট তো এরাই বেশি হচ্ছে। দোষটা আমি মোটেও এই শিশুদের দেব না। ....... ভালো থাকুন।
kmabdulmumin কে এম আব্দুল মোমিন১৭ জুন ২০১১, ১৮:৫৬
আপনি ঠিকই বলেছেন। আর এজন্য শিশুঅধিকার নিয়ে অনেক লেখালেখি হচ্ছে সচেতনতা সৃষ্টির জন্য।
আপনিও শুরু করেছেন দেখে খুশি হয়েছি। শিশুদের চাহিদা ও তাদের অধিকারের কথা বিবেচনা করায় তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্থ হচ্ছে। তাদের ধারণ ক্ষমতার দিকে নযর না দিয়ে নির্যাতন করা হচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। এভাবে আমাদের ভবিষ্যত প্রজন্ম সুন্দর করে গড়ার পরিবর্তে অকল্যাণ ডেকে আনছি।
আপনার এই ছোট্ট ছড়ায় অনেক কিছু ভাবার অবকাশ সৃষ্টি করেছেন। আবারো ধন্যবাদ। ভাল থাকুন।
kmabdulmumin কে এম আব্দুল মোমিন১৭ জুন ২০১১, ১৯:০২
দু:খিত, অধিকারের কথা বিবেচনা করায় এর স্থলে বিবেচনা না করায় হবে। না শব্দটি বাদ পড়েছে।
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ১৯:১০
যথার্থই বলেছেন আপনি। আর এটা আমার আগ্রহের বিষয়ও বটে। একবার ভাবুন, আজকের শিশুরা কতটা বাড়তি মেধার পরিচয় দেয়। েসটাকে কাজে না লাগিয়ে স্কুলে বাসায় চলছে এক অদ্ভূত খেলা। মুখস্তের যাঁতাকলে পড়ে সৃজনশীলতা েযন পারলে পালিয়ে বাঁচে। েয বইয়ের ওজন পিঠে বইতে পারে না, তাই ওদের মাথায় ঢোকাতে হয়। এ েযন হীরক রাজার দেশ!
09omarfaruk কে. এম. ওমর ফারুক১৭ জুন ২০১১, ২০:৩২
ভাল হয়েছে । ধন্যবাদ ।
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ২১:২০
তাহলে তো খুশি হতেই পারি, নাকি? ভালোলাগা অব্যাহত রাখার চেষ্টা করবো।
kabul2010 নাসির আহমেদ কাবুল১৭ জুন ২০১১, ২১:০৮
সুন্দর লিখেছেন।
আজ থেকে প্রিয়তে থাকুন। আরও ভালো আশা করি।
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ২১:২২
এ তো দারুণ খবর! তবে, আপনি কিন্তু আগে থেকেই আমার প্রিয়তে ছিলেন। ভালো থাকুন, সাথে আছি।
notunjibon1 রিয়া হাবিব১৭ জুন ২০১১, ২১:১৭
শিশুসুলভ কথাবার্তা ভালো লাগলো
sudeb78 দেবানন্দ১৭ জুন ২০১১, ২১:২৪
সেই চেষ্টাই করেছিলাম। যাক, তাহলে কিছুটা হয়েছে বুঝতে পারছি। অনেক ধন্যবাদ, আপু।